এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ০২ জানুয়ারি ২০১৫ ২০:৫৬272010
  • আচ্ছা, এখানে তো বিজ্ঞানের জনতারা আচেন, আজান ক্যানসেল করার লার্নিং ডিভাইস বানানো কতটা চাপের ? মানে ইনভার্স ওয়েভ দিয়ে। এমনিতে এটা বলার চে করা হাজারগুন শক্ত কারণ ফেজ এম্প্লিচিউদ ভ্যারি করতে থাকা মাল্টিপল সাউন্ড সোর্স কে এভাবে কাটানো যায়না বাস্তবে। কিন্তু আজানের কেসটা আলাদা করে ভাবুন। খুব বেসুরো বাজে আজান দেওয়া পাবলিক ছাড়া আজান এ একটা নির্দিষ্ট সা থাকে। মানে ধরুন আপনার এলাকায় আজান দিচ্ছে আজ যেখানে সা পেলেন কাল আলাদা হয়ে গ্যালো এমন না। ডিভাইস টা যদি দিনকয়েক লার্নিং করে একদম ইনভার্স ওয়েভ জেনেরেট করতে পারে তাহলে ঘুমের মধ্যে বিকট উত্পাত কিছুটা কমে।
  • T | ০২ জানুয়ারি ২০১৫ ২০:৪৬272009
  • ওফ্‌, কী চলছে! অদ্ভুত খোরাক...
    - অ্যাই অ্যাই, দেবনারায়ণবাবু, অ্যাই...সব কিন্তু হাসছে...সব কিন্তু হাসছে...
    - নো নো নো নো নো...কিছুতেই নয়, কিভাবে কে বোললো...আপনি এটা...অ্যাঁ কে হাসছে? কে হাসছে? হাসছে মানে?
    - কোলকাতা শহরের সব ঘোড়া। সব ঘোড়া হাসছে...
    - অ্যাঁ! হাসছে? না, মোটেই না, কোনো ঘোড়া হাসছে না...নো, কোনো ঘোড়া হাসছে না...নো মোটেই নয়...

    ওফ্‌, কী সার্কাস কী সার্কাস...দেবুদা, অসাম গুরু...
  • Abhyu | ০২ জানুয়ারি ২০১৫ ২০:৪৪272008
  • আপনারা কুমুদির টইটাকে নামতে দেবেন না, তাহলে লিখবে না।
  • Abhyu | ০২ জানুয়ারি ২০১৫ ২০:৪৩272007
  • এসেন দে ছুঁড়েছেন বেশ করেছেন - অতো বাজে বই আর হয় না - ভঞ্জ বলত "নিজেও শিকচে চেলেকেও শেকাচ্চে"
  • 4z | ০২ জানুয়ারি ২০১৫ ২০:১৩272006
  • কুকুর বিছানায় তুলতে কোন আপত্তি নেই। কিন্তু ভোরবেলায় বাইরে নিয়ে যেতে বড্ড কষ্ট :-(
  • pipi | ০২ জানুয়ারি ২০১৫ ২০:১১272005
  • কুকুর সংক্রান্ত অভিজ্ঞতা থেকে জানি যে রাতের বেলা বেডরুমের দরজা বন্ধ করলেই কুকুর বাইরে বসে ঐ কুঁই কুইঁ আর দরজা আঁচড়ানো শুরু করে। এদিকে যতই পশুপ্রেমী হই কিন্তু বিছানাটি নিয়ে আমি নিতান্তই টেরিটোরিয়াল। অতএব কুকুর বেড়াল বাঁদর ছাগল যাই হোক না কেন - নো এন্ট্রি।
  • 4z | ০২ জানুয়ারি ২০১৫ ২০:০৪272004
  • যাদের কুকুর পোষার অভিজ্ঞতা আছে তারা এটা ভাল জানবে। শীতের ভোরে সুন্দর করে লেপ/কম্বল জড়িয়ে ঘুম, আর তখনই মশারির বাইরের থেকে কুইঁ কুইঁ আওয়াজ আর পা দিয়ে মশারি আঁচড়ানো।
  • 4z | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:৫৮272003
  • কুমুদির গাড়ি চাই? এইটা গিফ্ট করলাম

  • | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:৫৪272002
  • কিন্তু কাকের ডাক ঘুমটা ততটা ভাঙায় না, কোকিলেরটা একেবারে ছিঁড়েখুঁড়ে দেয় ঘুমটাকে।

    এখানে আমার শোবার ঘরের জানলা থেকে একটা মন্দির দেখা যায়, এরিয়াল ডিস্টেন্স এক কিমি মত হবে। ও বাবা তারা মাসে অন্তত ১০ থেকে ১২ দিন ভোর চারটেয় মাইক বাজিয়ে গাইতে শুরু করে। গরমকালে শুনতাম 'জয় জয় রাম কৃষ্ণ হরে' আর এখন শুনি 'ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরাদি'
  • T | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:৫২272001
  • সেটা এইচ এসের সময়। ঐ রকম তারস্বরে হঠাত চীৎকার। এদিকে অকাতরে ঘুমুচ্ছি। হাতের কাছে এসেন দে। হাঁউমাঁউ করে উঠে বসে ওটাকেই ছুঁড়ে দিয়েছিলাম। গ্রীলে লেগে বইটার মেরুদন্ডটাই তুবড়ে গেছিল। সে কি অপরাধবোধ!
  • একক | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:৪৮272000
  • এটা জেনেটিক না ? কোকিলের ক্ষেত্রে জানি না। তবে কিছু কুকুরের ব্রিদ এ হাউলিং জীন থাকে। উলফ এর ক্যারেক্টার। কথা নেই বার্তা নেই হঠাত ঊঊঊঊঊঊঊঊঊঊঊঊ
  • একক | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:৪৫271999
  • সেটাই ভাবি, এরকম ভেহিকল ট্র্যাকার তো কিনতে পাওয়া যায়। ক্যরিয়ার কোম্পানিরা ইউস করে। কষ্ট করে আবার বানাবার কী দক্কার।
  • pi | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:৪৩271997
  • এই জ্যোৎস্নারাতের ক্যাকোফোনি নিয়ে আমার অনেকদিনের জিজ্ঞাস্য আছে। এর হেতু কী ? ওরা কি দিন হয়ে গেছে ভেবে জেগে উঠে ডাকাডাকি শুরু করে নাকি চাঁদের আলোয় ওদের গান পায় ?
  • pipi | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:৪৩271998
  • ভোররাত্তিরে যে কোনরকম চীৎকারে ঘুম ভাঙ্গানোর প্রতিবাদে যদি কখনো কোন মিটিং মিছিলে যেতে হয় তো আমায় জানাবেন। প্রথম সারিতেই থাকব। সে কোকিলের ডাক হোক, কি হুলোর গলা সাধা অথবা দুই পাশের দুই মসজিদ থেকে ভোর চারটেয় চোঙা ফুঁকে আজান দেওয়া।

    ডিসক্লেমারঃ ওটা মসজিদের বদলে মন্দির কি গীর্জের ঘন্টা হলেও আমার স্টান্স একই থাকবে।
  • | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:৪১271996
  • কোন্নগরে কাজলকাকুদের আমগাছে একটা পাগলা কোকিল রাত্তির তিনটের সময় কে জানে কেন গলা সাধতে শুরু করত!! পূর্নিমার রাতে আবার কাকগুলোও জেগে গিয়ে কা কা জুড়ে দিত।
    ওরেই কয় আসল ক্যাকোফোনি হুঁহ
  • pi | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:৩৭271995
  • *বম্বের এক্ষপি
  • T | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:৩৬271994
  • বাড়িতে শোওয়ার ঘরের জানলার পাশে হাত খানেক দূরে একটা সুপুরি গাছে বসে ডাকত। ভোরবেলা পাঁচটার সময়। কী পরিত্রাহি চীৎকার! একেবারে হঠাত করে।
  • pi | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:৩৫271993
  • হে হে, দমদির পোস্ট পড়ে আমার সেই এক্ষপি মনে পড়ে গেল। বাবা আর বরের নাম জোড়ার জন্য এবং আমার আগের পদবী না রাখানোর জন্য সে কী জোরাজুরি প্লাস উপদেশাবলী, এসব কেন ভারতীয় নারীদের অচ্ছে সংস্কার ইঃ ইঃ।
  • T | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:৩২271991
  • হ্যাঁ কোকিল...কী অসহ্য! এইরকম লুপে পড়ে যাওয়া পাখি আর একটাও নেই...
  • | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:৩২271992
  • এই দে, তোমার বোম্বের লাইসেন্স না? তোমার নামের মাঝ মধ্যিখানে বাবা কিম্বা বরের নাম জুড়ে দিতে চায় না?
    আমার বোধহয় সামনের বছর রিনিউয়াল। আব্বার সেই যুদ্ধ।
    --নাআআ আমার কোনও মিডল নেম নেইইইই
    - হাঁ ঠিক হ্যায় না, বাস ইস জাগাপে আপকা পিতাজীকা ফার্স্ট নেম লাগা দেতে হেঁ
    -নাআআআ
    - আর উওহ জাগা অ্যায়সে নেহি রাখ সকতে,
    - নেহীঈঈঈঈ উয়োহ জাগা খালিই রহেগা
    - আরে টেনশান কায়কো লেতে হো ম্যাডাম, ঠিক হ্যায় আপকা পতি নেহি হ্যায়, পিতাজী তো হ্যায় না, এহি হ্যায় না উনকা নাম। বাস হাম উয়োহ ভর দেঙ্গে।
    ----
    ----
    ---
    -ঠিক হ্যায় য্যয়সি আপকি মর্জি ... লেকিন আপকোই বাদমে প্রবলেম হোগা ম্যাডাম।
    - ঠিকাছে সে আমি বুঝব। আপ ফিকর মৎ করো।

    উফ উফ উফ
  • pi | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:৩১271990
  • সে যাই বলুন, সবচে অসহ্য কোকিলের গলা সাধা। বিশেষ করে যখন সাধতে সাধতে তার গলা ভেঙে যায় এবং তারপরেও সেধেই চলে, সেধেই চলে।
  • T | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:২৮271988
  • আরে ধুর, কি করছি!...প্রচুর কার ট্র্যাকারই তো পাওয়া যায়।
  • pipi | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:২৮271989
  • আমার বাড়ির বাউণ্ডারি ওয়ালের উপর দিয়ে একটা হুলো প্রতিদিন সকাল বিকেল দুপুর রাতে একবার করে এসে ঘ্রাউ ঘ্রাউ করে গলা সেধে যাচ্ছে। আমি এমনিতে বিল্লি খুবই ভালবাসি কিন্তু এইটার গলা সাধা শুনলেই হাত নিশপিশ করছে ব্যাটার গায়ে এক মগ বরফ ঠাণ্ডা জল ছপাৎ করে ফেলার জন্য!
  • sch | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:২১271986
  • T একদম - গাড়ি না - স্কুটি। আপনাকে মেইল করছি বাড়ি ফিরে।
  • T | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:০৭271985
  • ওমা, সারাক্ষণই তো দেখে যাচ্ছি টুকটাক ঝরে পড়ছে। ও দুটো লাইন নয় আগের গুলোর কথা বলছি।
  • T | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:০৫271984
  • sch...অবশ্যই এটা করা সম্ভব। একটা জিপিয়ারেস রিসিভার, মোবাইল সিম এবং মাইক্রোকন্ট্রোলার দিয়ে বানিয়ে নেওয়া যায়। সিম মারফত কন্টিন্যুয়াস সার্ভারে পজিশন আপলোড করতে থাকে। ডাব্লু বির যেকোনো জায়গা থেকে ইন্টারনেট অ্যাকসেস করে পজিশন পেয়ে যাবেন। পুরোটাই একটা সিঙ্গল মাইক্রোচিপেও পাওয়া যায়, এক্ষুনি মনে পড়ছে না। আপনি কি গাড়িতে লাগাতে চাইছেন?
  • Abhyu | ০২ জানুয়ারি ২০১৫ ১৮:৫৮271983
  • ল্যাজে কেন? কুমুদির কনভয় থাকবে।
  • kaju | ০২ জানুয়ারি ২০১৫ ১৮:৫৪271982
  • এঃ টি কোনটা কবতে তাই চেনেন না দেখছি ! লাইন ভেঙে লিখলেই কি পদ্য হয়ে গেল নাকি? আজিব লোকজন !
  • sch | ০২ জানুয়ারি ২০১৫ ১৮:৫১271980
  • T একটা ছোটো কোনো মাইক্রোচিপ বা সিম পাওয়া সম্ভব যার লোকেশান ধরুন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো জায়গা থেকে ডিটেক্ট করা যাবে? আমি মোবাইল ডিভাইস ছাড়া ইউস করতে চাইছি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত