এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০৩ জানুয়ারি ২০১৫ ১২:৩৩272040
  • একিরে ভাই, এ কেমন বিজনেস মডেল। একটা বুকিং প্রসপেক্ট আর একটু হলে চলে যেত। কুন্ডু স্পেশাল তো প্রাইভেট কোম্পানী না? ঐ ক্লার্ক মহিলার চাগ্রি আছে কি করে !
  • san | ০৩ জানুয়ারি ২০১৫ ১২:২৪272039
  • রোবুর এক্সপি পড়ে আমিও একটা হাতে গরম এক্সপি শেয়ার করি।

    কুন্ডু স্পেশাল বলে কলকাতায় এক ট্রাভেল অ্যান্ড টুরিজম কোং আছে, তারা সাপোজেডলি ভাল ও ভরসাযোগ্য। আমার মা তাদের একটা ট্রাভেল প্যাকেজ বুক করতে গেছিল আমাদের হয়ে। টুর বুক করতে গিয়ে যা যা শুনেছে তা হল

    ১। স্বামী-স্ত্রীর ভ্রমণে স্ত্রীর নামে বুক করা যাবেনা। শুধু কজন মহিলা গেলে মহিলার নামে করাই যাবে, কিন্তু স্বামী বর্তমান থাকতে স্ত্রীর নামে ? কভি নেহি।

    ২। বুক করা যাবেনা, কারণ দুজনের সার্নেম 'পুরো' আলাদা (জোড়া পদবী হলেও নাকি করে দেওয়া যেত)। বাই দ্য ওয়ে আমাদের পাসপোর্টে দিব্যি উভয়ের স্পাউজের নাম আলাদা পদবী সহই জ্বাজ্ব্যল্যমান, ফলে আইডি সংক্রান্ত কোনো সমস্যা হওয়ার প্রশ্ন নেই। ( আশ্চর্যজনকভাবে কোলকাতা পাসপোর্ট আপিসে আমায় কোনো সমস্যা বা প্রশ্ন ফেস করতে হয় নি, আমার অনেক বন্ধুকেই হয়েছে)।

    ৩। এইটা হাইট - বলেছে দুজনের বয়েস তো সমান, স্ত্রীর বয়েস একবছর কমিয়ে লিখব ( আমার ধারণা ছিল আজকাল ক্লাসমেটদের বিয়ে হরবখত হয়, কি জানি আমি হয়তো অন্য ভারতে থাকি)

    পুঃ শেষে মা চেঁচামেচি করায় ব্যাজার ভাবে বুকিং করিয়েছে। তখন জানা গেছে ওরকম কোনো নিয়ম ওখানে নেই, ওগুলো ঐ ক্লার্ক মহিলার মস্তিষ্কপ্রসূত। তবে ১ টা করতে রাজি হয়নি। সেটার জন্য আরো ঝগড়া করার সময় সেদিন মায়ের ছিল না।
  • lcm | ০৩ জানুয়ারি ২০১৫ ১২:০৯272038
  • স্টোভ বাদে
  • h | ০৩ জানুয়ারি ২০১৫ ১২:০৬272037
  • কারণ জনতা ইন্টারেস্টিং না।
  • T | ০৩ জানুয়ারি ২০১৫ ১২:০০272036
  • হীরক রাণী জাতীয় টই ইত্যাদিতে শতাব্দীর পর শতাব্দী ধরে ঘটে চলা রক্তক্ষয়ী যুদ্ধ দেখে ক্লান্ত। সারাক্ষণ ধরে অ্যাক আশ্চর্য রকমের ম্যাও ম্যাও ম্যাও ম্যাও। এটা আমার মাছ! না, এটা আমার মাছ! ধেত্তেরি।

    ইন্টারেস্টিং টই চাই। জনতা লেখে টেখে না কেন।
  • Abhyu | ০৩ জানুয়ারি ২০১৫ ১০:৪৬272034
  • দমুদি পরের বার মিডিল নেম জানতে চাইলে বলবে ঊনসত্তরনাথ্দাস - বলবে হয় পুরোটা লেখ নইলে ফাঁকা রাখো।
  • Abhyu | ০৩ জানুয়ারি ২০১৫ ১০:৪৩272033
  • আরে থালা থেকে পরোটা ঝাড়াটা তেমন বড়ো কিছু না। আমাদের পাড়ার এক কাকিমা ওদেরকে আচ্ছা করে কড়কে দিয়েছিলেন (বলে মনে হয়)। তখন কিছু বলে নি। পরে একদিন এসে কয়েকজন ভদ্রমহিলার মধ্যে ওনাকেই বেছে নিয়ে এক থাপ্পড় মেরে পালিয়েছিল। তারপর ডাক্তার বদ্যি :(

    আরেকবার পান্নালাল স্কুলের কাছে একজন সাইকেলে চড়ে যাচ্ছিল। এক ব্যাটা হনুমান লাফিয়ে তার ক্যারিয়ারে উঠে অ্যায়সা থাপ্পড় মারে যে ছেলেটি সাইকেল থেকে পড়ে যায়। আমাদের মাধ্যমিকের সময়ের ঘটনা।

    কুমুদি এই সব হনুমানের কি নাম দেবেন কে জানে?
  • রোবু | ০৩ জানুয়ারি ২০১৫ ১০:৩৬272032
  • আগে তো পরিস্কার ছিল, এখন তো আর নয় :-)
  • একক | ০৩ জানুয়ারি ২০১৫ ১০:৩৩272031
  • এটা সিটি এরিয়াতে বেশি হয়। পুলিশ হুজ্জুতি করে বলে। টুরিস্ট স্পটে হয়নআ বল্লেই চলে। এনজেপি তো পুলিশ রেইড করে টাকা খেয়ে লাল। আমরা স্টেশন এর অয়েতিনগ রুম ন ইয়ে নতুম এইকারণ এ। ব্যাপক বড় পরিস্কার রুম।
  • aranya | ০৩ জানুয়ারি ২০১৫ ১০:২৮272030
  • ওটাই লিখতে যাচ্ছিলাম, গাছ-ই হল গে হনুদের স্বাভাবিক বাসস্থান।
    একটু হাতটান আছে, বছর ৪০ আগে আমার থালা থেকে পরোটা চুরিয়েছিল। আমাদের পাড়ায় আজকাল আর তেমন দেখা যায় না
  • রোবু | ০৩ জানুয়ারি ২০১৫ ১০:১৯272029
  • একটা এক্সপি জানিয়ে যাই।
    বেড়াতে গেসলাম ইচ্ছেগাও, মঙ্গরজুং, সিল্ক্রুট(রাতে থাকিনি) ও মানখিম দাড়া। সব জায়গাতেই হোমস্টে তে থেকেছি, হোটেল নেই, আর হোটেলে থাকার ইচ্ছেও ছিল না।
    সিল্ক রুট যাব বলে দুজনের কাছেই আইকার্ড ছিল, ভোটার কার্ড।

    আমাদের ট্রেন এনজেপি পৌঁছয় রাত সাড়ে বারোটায়, শতাব্দী এক্সপ্রেস, কোনও ওভারনাইট ট্রেন পাইনি। সেই ট্রেনেই এসএমেস আসে, আমাদের ফেরার বাস টিকিট ক্যানসেল। বুনুদাকে ফোন করে, এজেন্ট ধরে কোনওমতে ফেরার টিকিট ততকালে অনেক বেশী পয়সা দিয়ে কাটা হয়। সে যাই হোক।

    রাত সাড়ে বারোটায় এনজেপি পৌঁছে রিক্সা নিয়ে বিভিন্ন হোটেল ও লজ ঘুরি। কেউ থাকতে দিতে চাইছিল না, আমাদের আইকার্ডে নাকি ভুল আছে (দুজনের সারনেম আলাদা)। আমাদের ম্যারেজ সারটিফিকেটও নেই।

    সেশে একটা জঘন্য লজে বলে একটাই ঘর আছে, ১৬৫০ টাকা। আমরা তখন ঠিক করে নিয়েছি, এনজেপি-র ওয়েটিং রুমে থাকব। বেরতে চলেছি, তখন আরো দুটো ঘর দেখায় এক এক করে, ১২০০ আর ১০০০। ১০০০ এর টায় বাথরুম এটাচড নয়, তাতে আমাদের কিছু না, কারণ আমরা জাস্ট চার ঘন্টা থাকতাম।
    সেই ঘরে ঢুকে আবার ভোটার কার্ড দেখে বলে, ঘর দেওয়া যাবে না। আমরা বলি খুব ভালো কথা, আমরা ওয়েটিং রুমে চললাম, রিক্সা দাঁড়িয়ে আছে। তখন বলে, থাকতে পারবেন, কিন্তু ওনাকে সিঁদুর পড়তে হবে। বললাম, পারব না। তখন বলে ওনাকে মোবাইল ফোন বন্ধ রাখতে হবে। বললাম, সম্ভব না। তখন বলল, শুধু আপনার নামে এন্ট্রি হবে, যেন আপনি একাই এখানে এসেছেন। বললাম তাই করুন, আর আপনার মুখ বেশীক্ষণ দেখতে চাইছি না।

    অথচ, দার্জিলিং ডিস্ট্রিক্ট বা সিকিম এর আর যেখানে যেখানে ঘুরলাম, বা এর আগে তাকদা আর তাজপুর গেছি, সেখানে এই ন্যাকামো টা ঘটেনি।
  • একক | ০৩ জানুয়ারি ২০১৫ ১০:১৭272028
  • আর চাউমিন খেলেই ?
  • Abhyu | ০৩ জানুয়ারি ২০১৫ ১০:১৫272027
  • গাছ কেটে কেটে হনুমানের স্বাভাবিক থাকা খাওয়ার জায়গা কমে গেছে, আগে ইউনিভার্সিটির দিকে বেশি থাকত, এখন লোকালয়ে আসছে। এখন পাঁউরুটি খাচ্ছে, পরে চাউমিন খাবে।
  • pipi | ০৩ জানুয়ারি ২০১৫ ০৯:৩৮272023
  • আর, বাড়ীঘর বাড়লে হনুমানের সংখ্যা কমে কি? আমার অভিজ্ঞতায় তো উল্টোটাই মালুম হয়। ওরা মানুষজনের কাছাকাছি থাকতে পছন্দ করে কারণ তাতে ওদের কলাটা মূলোটা দিব্যি জুটে যায়। তবে ফ্ল্যাট বাড়ীগুলোতে ওরা বিশেষ সুবিধে করতে পারে না এটা ঠিক।

    ঐ হুলো এল সকালের গলা সাধতে!
  • pipi | ০৩ জানুয়ারি ২০১৫ ০৯:৩৪272022
  • ও দুটো পিসফুলি কো-অপারেট করছে কিনা জানি না। ভজনের ঐ ল্যুপটা নতুন। মানে এইবারে এসে শুনছি। তবে সত্যের খাতিরে বলতে বাধ্য হচ্ছি রোজ ভজন চলে না।প্রায়ই অন্যান্য গান শোনায়। অনেকটা চায়ের দোকানে পুরনো দিনের ট্রান্জিস্টরের মত। সকাল হলেই অন। শনি মঙ্গলবারে ভজন শুনছি। অন্যান্য দিনগুলোর কি ব্যবস্থা সেটা একটু খেয়াল রাখব এই বার থেকে।
    আপাতত ঝগড়া অ্যাপার্টমেন্ট বাড়ি থেকে নিজের বাড়ি শিফট করে গেছে।
    মিলতে হ্যায় ব্রেককে বাদ।
  • aranya | ০৩ জানুয়ারি ২০১৫ ০৯:০২272021
  • * অভ্যু
    হনুমানের উপদ্রবে একটা হ্রস্ব-উ হাপিশ হয়ে গেছল
  • aranya | ০৩ জানুয়ারি ২০১৫ ০৮:৫৪272020
  • অভ্য, কল্যাণীতে এখনও হনুমান আসে জেনে আনন্দ পেলাম। যে রেটে বাড়ী উঠছে, its a plesant surprise
  • aranya | ০৩ জানুয়ারি ২০১৫ ০৮:৪৫272019
  • আজান আর জয় জগদীশ হরে যদি পিসফুলি পাশাপাশি চলে, তালে অবিশ্যি লোকজন-কে খুব ঝগড়ুটে বলা যাবে না :-)
  • pipi | ০৩ জানুয়ারি ২০১৫ ০৮:৩৩272018
  • উফ! লোকজন এত ঝগড়ুটে কেন?? একে তো ভোর রাত্তিরে দু তরফা আজান, তারপর সকাল না হতে ওম জয় জগদীশ আর ভজনের রিকার্সিভ ল্যুপ আর তরপর সকাল হোলো কি হল না পাম্প চালানো নিয়ে লোকের কুচ্ছিত ঝগড়া! ঘুমায় কার সাধ্যিঃ-(
  • Abhyu | ০৩ জানুয়ারি ২০১৫ ০৭:৫৫272017
  • sosen | ০৩ জানুয়ারি ২০১৫ ০০:২৪272016
  • আজ এক মজার কান্ড হোলো। ব্যাংদি ফোন করে গল্প কচ্ছিলো। হঠাৎ হেব্বি চিৎকার---এই যে এই যে ওটা কি হচ্ছে, রাস্তার মাঝখানে---
    এক বাসের কন্ডাকটর নাকি নেমে করবি তো কর ব্যাংদির ই গাড়ির চাকায় ছোট বাথরুম সারছিলো। কি কান্ড।
    ভয়ে ভয়ে ফোন রেখে দিইছি। কন্ডাকটরটা বেঁচে আছে কিনা পিকেই জানে।
  • একক | ০২ জানুয়ারি ২০১৫ ২১:৩০272015
  • না, একটা ইনভার্স ওয়েভ স্পীকার বসিয়ে দেওয়ার কথা বলছি। দামড়া জিনিস।
  • T | ০২ জানুয়ারি ২০১৫ ২১:২৭272014
  • একক কি কানে নয়েজ ক্যানসেলিং হেডফোন পরে ঘুমোনোর কথা বলছে?
  • T | ০২ জানুয়ারি ২০১৫ ২১:০৭272013
  • তারানন্দ...মানে এবিপি আনন্দ।
  • Abhyu | ০২ জানুয়ারি ২০১৫ ২১:০৩272012
  • মানে দেবনারায়ণবাবুর শো'টা কোন চ্যানেলে হয়?
  • Abhyu | ০২ জানুয়ারি ২০১৫ ২১:০২272011
  • কোন চ্যানেলে হয় এটা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত