এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • potke | ০৬ জানুয়ারি ২০১৫ ১৫:৫৪272281
  • আর, একক, ভিসির প্লেগিয়ারিসম নিয়ে কি আঊটকাম এক্ষপেক্ষট করছিস,
    ঃ)
  • ঊমেশ | ০৬ জানুয়ারি ২০১৫ ১৫:৫০272279
  • মানছি স্চ এর পথটা অনেকের পছন্দ না।
    কিন্তু বাকিরা কি পথে গেলে অভিজিৎ গাঁধাটাকে শিক্ষে দেওয়া যায় সেটা তো বলে যাও।
    আমারও তো ইচ্ছে হয়, সামনে পেলে একটা অন্তত থাপ্পড় মারার।
  • sch | ০৬ জানুয়ারি ২০১৫ ১৫:৪৯272278
  • সিকি গুরুর পোস্ট রিভিশান করার মতো এর বাজে সময় আমার হাতে নেই।
    আমি ব্যক্তি জীবনে কি করি আর এখানে কি পোস্ট করি সেটা নিয়েও আলোচনা করার প্রয়োজন দেখি না।কাজেই আমার সুস্থতা নিয়ে চিন্তিত হবেন না

    গত কয়েকদিন ধরে অনেক ঘটনা দেখছিলাম - অমুক খানে অমুককে স্বামী পিটিয়েছে - সেই উপলক্ষে অমুক জায়গায় জমায়েত। কাল মিডিয়াতে সুমন্তিকার ঘটনা নিয়ে যে ভাবে মিথ্যা প্রচার চালিয়েছে তার বিরুদ্ধে কিন্তু এখানে একটা পোস্টও দেখলাম না - আর অভিজিতের চরিত্বর হননকারী ক্তব্যের বিরুদ্ধে আলাদা করে কোনো বক্তব্যও দেখলাম না। আশা করেছিলাম।
    এত কিছু নিয়ে হোক কলরব হয় - আবাপের বিরুদ্ধে তো কখন মিথ্যা খবর প্রচারের দায়ে হোককলরবের ডাক দেখি না এখানে।
    কারণ তাতে মাইলেজ পাওয়া যাবে না

    ব্যক্তিগত বিষয় টানি না - তাও বলছি ----
    আমার কলিগ একটি মেয়ের সাথে সুমন্তিকা মেয়েটির বাড়ির সাথে ঘনিষ্ঠ আলাপ আছে - এই ধরণের ঘটনার পরে একটা অপপ্রচারে বাড়ির লোকের কি অবস্থা হয় সেটা নিজে শুনেছি। টয়লেট পেপার পড়ে জানি নি। তাই সেটা কোরবান বা ভাইপো'র সাথে গুলিয়ে না ফেলার মতো সুস্থতা আমার আছে।

    এখানে নানা রকম মুখোস পরা লোক ঘোরে জানি তো - তাই মাঝে মাঝে মুখোসগুলো টেনে অলপ খুলে দিতে ভালো লাগে।

    আর আমার ঢ্যামনামোর মন্তব্য জেনারেলাইজড - কেউ নিজের গায়ে নিলে আমার দায় নেই
  • একক | ০৬ জানুয়ারি ২০১৫ ১৫:৪৩272277
  • ভিসির পেপার জালিয়াতি নিয়ে কদ্দুর এগোলো ? ওটাতে তো আরও কয়েকজন এর নাম আছে। নাকী পুরোটাই ধামাচাপা পরলে এযাত্রা বাঁচা যায় :)

    শ্চ একটু পিনপয়েন্ট এ হিট করুন :) এরকম বিশাল গদা নিয়ে চারপাশে বাইবাই ঘোরালে শত্রু পালাবার সময় পাবে আর মিত্র রা বলবে গদা টা নির্ঘাত প্লাস্টিকের ছিলো ! তাদেরকেও মেরে তো প্রমাণ দিতে পারবেন না :)))
  • d | ০৬ জানুয়ারি ২০১৫ ১৫:৩৯272276
  • না কোরপানের সাথে অভিজিতের কোনও তুলনা কর হ্হি না। দুজনের তুলনা হয় না।

    কিন্তু আপনি ঐ কোরপানের খুনীরা বা ভদ্রেশ্বরের মিল মালিককে যারা পিটিয়ে মেরেছিল কিম্বা ভাইপোর চ্যালা যারা পিটিয়ে প্রায় মেরেই ফেলেছে তাদেরই মত একজন। বা তারাও আপনারই মত এক একজন যারা ঠান্ডা মাথায় মানুষ খুন করার পরিকল্পনা করে। সেটা যতটা বীভৎস হয় ততই আপনাদের ভাল লাগার মাত্রা বাড়ে।
  • de | ০৬ জানুয়ারি ২০১৫ ১৫:৩৬272275
  • চরমতম অপরাধেও নিজের হাতে আইন তুলে নেওয়ার বা গণপিটুনির কোন লজিক হয় না - চুড়ান্ত কাপুরুষোচিত আচরণ!
  • sch | ০৬ জানুয়ারি ২০১৫ ১৫:২৯272274
  • ভাইপো'র কেস তো ১০০% পলিটিক্যাল - সেখানে কে কেন কি করেছে আলোচনা করার কোনো ইচ্ছেই নেই। কিন্তু কোরবান শাহের ঘটনা আর যে ইউ এর ঘটনা আক হল? কোরবান ক্রাইম করেছিল এটা প্রমাণিত? সে মোবাইল চুরি করেছিল এটা প্রমাণ করা গেছে? আর তার ঘটনা নিয়ে পুলিশে যাওয়া সত্তেও পুলিশ সেটা সাপোর্ট করেছিল কোনো ব্যবস্থা নেয় নি এরকম হয়েছিল?

    এই ভিসি ছেলেদের মার খাইয়েছে, যোগ্যতাহীন চোর হওয়া সত্তেও তাকে ক্ষমতা থেকে কর্তৃপক্ষ তাকে সরায় নি তারপরও সে নির্লজ্জের মতো আরেকটি নিরীহ মানুষের চরিত্র হনন করছে। এর অপরাধ আর কোরবানের অপরাধ এক?

    একটু লজিক রেখে তুলনা করলে ভালো হয় না?
  • সিকি | ০৬ জানুয়ারি ২০১৫ ১৫:২৬272273
  • স্চ কি কখনও পরে, মাথা ঠাণ্ডা হবার পরে নিজের পোস্টগুলো ফিরে পড়েন? তখনও কি একই মনোভাব পোষণ করেন আপনি?

    সবিনয়ে বলি, আপনার এই মনোভাবটা খুবই বিপজ্জনক লাগে আমার। প্রতিক্রিয়াটা নী-জার্ক, সেটুকু বাদ দিয়েও বলি, বারবার একই প্রতিক্রিয়ার পুনরাবৃত্তি আমার মনে আপনার সম্বন্ধে একটা ভুল ধারণার জন্ম দেওয়াচ্ছে। কোনটা খারাপ, কোনটা বেশি খারাপ, আর তার জন্যে মৃত্যুদণ্ড প্রাপ্য কিনা, সেটা যদি আপনি বা ছাত্রছাত্রীরাই ঠিক করবে, তা হলে দেশে আইনকানুন রয়েছে কী জন্য? আর আপনার যদি মনে হয় দেশের আইনকানুন পাতি খিল্লিযোগ্য, তা হলে হয় নিজের হাতে আইন তুলে নিয়ে দেখান নয় তো যে দেশের আইনকানুন আপনার বেশি পছন্দ হয় সেখানেই গিয়ে থাকুন! এ কী রকম কথা? মতে না মিললেই, অপছন্দ হলেই লাঠি দিয়ে, হকিস্টিক দিয়ে কারুর মাথা থেঁতলে দেব?

    অভিজিৎ যা করেছেন, যা বলেছেন তা নিন্দার্হ, কিন্তু তার জন্য তাঁর মৃত্যুকামনা করাটা কোনও সুস্থতার লক্ষণ নয়। আর প্রতিক্রিয়াতে মতপার্থক্য এলে সেটাকে ঢ্যামনামো বলে অভিহিত করা - খুব খুব খারাপ লাগল।

    কী আর বলব। ভালো হয়ে উঠুন।
  • pipi | ০৬ জানুয়ারি ২০১৫ ১৫:২৩272272
  • কারোর কাছে কেন ক্রনিকলস বা হিরোস অফ অলিম্পাসের কোনো বই আছে? বা টাইটান'স কার্স?
    থাকলে একটু ইদিকে পাঠাবেন প্লীজ।
  • d | ০৬ জানুয়ারি ২০১৫ ১৫:১০272271
  • বাঃ আমার আর দেবযানীর 'ঢ্যামনামো' আপনার ভাল লেগেছে দেখে চমৎকৃত হলাম। তা আমাদের জন্য আপনার দাওয়াইটি ঠিক কী শুনি একটু। উপাচার্য্য'র তো অঙ্গবিশেষে বিশেষ বিশেষ দাওয়াই বাতলেছিলেন।

    কুমু, কোথায় গেলে? সেই হনু ব্লএছিল সময় তুমি বলেছিলে না এনার লোক মারার বিভিন্ন উপায় তুমি কখনও দেখো নি? এই 2:02 এর পোস্ট দেখে নিয়েছ আশা করি।
  • de | ০৬ জানুয়ারি ২০১৫ ১৫:০৪272270
  • ভাইপোর সমর্থক তিনোরাও তো কাঁটাঝোপই পরিষ্কার করলো - তারপর এনারেসের সেই হবু ডাক্তারেরা -

    জানি বলে কোন লাভ নেই - তবুও না বলে পারিনা!
  • sch | ০৬ জানুয়ারি ২০১৫ ১৫:০০272269
  • গুরুর মানবাধিকারী লোকজনদের এই ঢ্যামনামোটা আমার হেব্বি লাগে। কাল শুনলাম কিছু মিডিয়াতে সীমন্তিকার মৃত্যুর পর হেডলাইন দেখিয়েছে অতিরিক্ত মাদকসেবনে ছাত্রীর মৃত্যু আর এই যাদবপুরের গান্ডুটা বলল " “কাল শুনলাম প্রেসিডেন্সিতে নাকি মাদকদ্রব্য সেবনের ফলে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ছাত্র হিসেবে এগুলো ভাল কাজ নয়।”"

    একজন নিরপরাধ মানুষের দুর্ভাগ্যজনক মৃত্যুর পর তার চরিত্র হনন করাটাও মনে হয় একধরণের খুন। কিন্তু অবাক ব্যাপার এই নিয়ে কাল কোনো কলরবের গপ্পও দেখলাম না, "চলুন অমুক খানে মিট করে মিছিল করি" এরকম একটাও বাণী দেখলাম না। মানে এটা ঠিক অতোটা ইন্টারেস্টিং না।

    একজন মৃত মানুষের চরিত্র হনন করা তাকে খুব করার চেয়েও বড়ো অপরাধ। তার সমাধান অনশনে হয় না। পায়ে কাঁটা ফুটলে কাঁটা ঝোপ পরিষ্কার করতে হয় - সব্বাই মিলে - গণ। সেখানে অনশন করলে কাঁটা নিজে সরে না
  • de | ০৬ জানুয়ারি ২০১৫ ১৪:৪৭272268
  • উপাচার্য্য সম্বন্ধে হিংসামূলক মন্তব্যটা খুবই আপত্তিকর -

    যাদবপুরের বর্তমান প্রজন্ম কিন্তু পুরোপুরি অহিংস থেকেই প্রতিবাদ জানাচ্ছে - আমাদের অনেক কিছু শেখার আছে এদের কাছে!
  • Du | ০৬ জানুয়ারি ২০১৫ ১৪:১৬272267
  • সেদিন টেলিগ্রাফে অমিত রায় লিখেছেন waar & peace পড়লে বোঝা যাবে আহত ভালুক কিভাবে চিন্তা করে ( টপিক - পশ্চিমের স্যাংশন আর তেল দিয়ে এই চাপ)। সিনেমাটা দেখেছিলাম সেই সাদা কালো যুগে কিছুই মনে পড়ছে না। বই, অত বড় কি আর এই জীবনে পড়া হবে? কিন্তু ইচ্ছে করছে পড়তে ঃ(
  • d | ০৬ জানুয়ারি ২০১৫ ১৪:১৩272266
  • নো ওয়ান্ডার পশ্চিমবঙ্গে এত গণহত্যা বা গণপিটুনী হয়। স্চ-এর বক্তব্য শুধু আপত্তিকরই নয়, অভিযোগযোগ্যও বটে। এইভাবেই গণপ্রহার ও গণহত্যাগুলিতে উস্কানি দেওয়া হয়। দেয় এরকমই লোকজন।
  • cb | ০৬ জানুয়ারি ২০১৫ ১৪:০৮272265
  • স্চ কলেজ থেকে বেরিয়ে গিয়েই প্রবলেমটা হল :P

    আপনার লেখা পড়লে মাইরি রক্ত গরম হয়ে ওঠে, যা তা, যা তা :)
  • sch | ০৬ জানুয়ারি ২০১৫ ১৪:০২272264
  • যাদবপুরে কি হকি স্টিক আর ক্রিকেট ব্যাটের খুব অভাব পড়েছে যে ছাত্রছাত্রীদের আবার অনশনে বসতে হয়েছে। কালকে সীমন্তিকার মৃত্যুতে যে রকম নোংরা মন্তব্য করেছে এই অভিজিৎটা তারপর শ'তিনেক ছাত্র ওর ঘরে ঢুকে পিটিয়ে ওর মাথাটা থেঁতলে দিয়ে আসতে পারছে না? এইরকম গণ প্রহারই ওর একমাত্র শাস্তি।
  • Kaju | ০৬ জানুয়ারি ২০১৫ ১৩:৫০272262
  • অভ্যুদা হানুদার কোলে উঠলে ! ইস ছবিটা যদি থাকত...
  • Abhyu | ০৬ জানুয়ারি ২০১৫ ১৩:৫০272263
  • কুমুদি কথা হয়েছে ওমনাথ, ডাক্তার, পিপি (উপদেশ ও শুভেচ্ছা দেওয়া), অরিজিত (উপদেশ ও শুভেচ্ছা নেওয়া) আর দমুদির সাথে। ব্যাঙদির সাথে যেটা হয়েছে সেটা ব্যবসা (বই কিনে পড়ে তারপর লাভ রেখে বেচে দিইচি) ও বাণিজ্য (ব্যাঙদির হৃদয়টিই বড়, চেহারাটা কিছুই না)।
  • Abhyu | ০৬ জানুয়ারি ২০১৫ ১৩:৪৬272261
  • এঃ ইয়ার্কি দেবেন না, হানুদা তার ব্যক্তিত্বের ওজন ও ভালোবাসা দিয়ে ভরিয়েছে। আপনারা কেউ থাকলে মহাবোধির সামনে আমার খচমচ করে ওর কোলে ওঠার ছবিটা তুলতে পারতেন।
  • Kaju | ০৬ জানুয়ারি ২০১৫ ১৩:৪৩272260
  • কুমুদির মোটে ১০০ কেজি নাকি? একবার ২৯০ বলেছিলেন না?
  • de | ০৬ জানুয়ারি ২০১৫ ১৩:৪১272259
  • হানুদার ছবি দেখলেই সেটা বোঝা যায় ঃ)
  • kumu | ০৬ জানুয়ারি ২০১৫ ১৩:৩৯272258
  • অভ্যু, ব্যাংএর সঙ্গে কথা হয়েছে শুনে ভালো লাগল।
    আমিও লসাগুর মত,পয়েন্ট এ থেকে বি অব্দি এই ১০০ কেজি ও লাগেজ বয়ে নিয়ে গিয়ে নামিয়ে দিলেই খুশী।
  • Abhyu | ০৬ জানুয়ারি ২০১৫ ১৩:৩১272257
  • কুমুদি নিশ্চয় দেখা হবে। এবারে হানুদা একাই আমার ফাঁকা জায়গার এতটা ভরিয়ে দিয়ে গেল যে আর অন্য কারো সঙ্গে দেখা করার ফুরসত রইল না।
  • kumu | ০৬ জানুয়ারি ২০১৫ ১২:৪১272256
  • অভ্যু কি ফিরে/চলে গেলে?
    এবারে ফোন হল না।যাক,যদি বেঁচে থাকি, কোথাও কখনো কথা হবে।

    টইতে লিখব।তোমার এত আগ্রহ সত্ত্বেও লেখা হচ্চে না দেখে শ্যামলদা ভারী ব্যস্ত ও উদ্বিগ্ন।বল্লেন লেখার আশ্বাস যেন অবিলম্বে দিই।
  • pi | ০৬ জানুয়ারি ২০১৫ ১২:২৭272255
  • যাদবপুরে আমরণ অনশন শুরু হয়েছে।
  • lcm | ০৬ জানুয়ারি ২০১৫ ১২:০৮272254
  • আমার কোনো এয়ারলাইন্সের প্রতি কোনো অভিযোগ নাই। পয়েন্ট এ থেকে বি অবধি বয়ে নিয়ে গেলেই হল।
  • Bhagidaar | ০৬ জানুয়ারি ২০১৫ ১২:০২272253
  • আমারও কোনো অভিযোগ নাই। শেষবার চেপেছি ওই পাইলট স্ট্রাইকের মধ্যে, সেইসময়েও খুবই স্মূথ যাওয়া-আসা হয়েছে, যেটা আমি আশাই করিনি। খালি খেতে একটু কম দেয়।
  • একক | ০৬ জানুয়ারি ২০১৫ ১১:৪১272252
  • আচ্ছা, আজকাল নাকী ইন্তার্ন্যাসনালেও হ্যান্ড লাগেজ চেকিং নিয়ে বাওয়াল দিচ্ছে ? আমার এক লট ফিল্ম আনাবার ছিলো। আগে চেকিং না করিয়েই আনিয়েছি। এখন স্পেশাল ব্যাগ খুঁজতে হবে। অসাবধানে এক্স্পস হয়ে গেলে পুরো লস :/
  • lcm | ০৬ জানুয়ারি ২০১৫ ১১:২১272251
  • এয়ার ইন্ডিয়া চড়েছিলাম। দিল্লি-নিউইয়র্ক টানা পোনেরো ঘন্টার ফ্লাইট। সেটা একটু দেরী করে আসায় নিউইয়র্ক-স্যানফ্রান্সিস্কো কানেক্টিং ইউনাইটেড ফ্লাইট মিস হয়ে গেল। ইউনাইটেড পরের ফ্লাইটে জায়গা থাকেল তুলে দেবে বলল, কিন্তু পরের ফ্লাইটে জায়গা হল না। তার পরেরটাও হল না। তখন গিয়ে এয়ার ইন্ডিয়াকে বললাম, তৎক্ষনাৎ চারটে আমেরিকান-এর টিকিট দিয়ে দিল।
    আমার কুনো অভিযোগ নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত