এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১০ জানুয়ারি ২০১৫ ১১:১৮272610
  • সেটা অবশ্য ঠিক
  • cb | ১০ জানুয়ারি ২০১৫ ১১:১৬272609
  • ডে ফাইভের পিচে ক্রিজের মধ্যে ৩ ফুট ঢুকে খেললে যা হওয়ার কথা, তাই হল
  • cb | ১০ জানুয়ারি ২০১৫ ১১:১৩272607
  • এয়ার ইন্ডিয়া তে নন রিফান্ডেবল টিকেটে কিছু পয়্সা পাওয়া যায়?
  • aranya | ১০ জানুয়ারি ২০১৫ ১১:১৩272608
  • ঋদ্ধি যে বলে আউট হল - কিছু করার ছিল না
  • cb | ১০ জানুয়ারি ২০১৫ ১১:০৯272606
  • রিদ্ধিমান সাহার টেস্ট কেরিয়ার শেষ হয়ে গেল। দুর্ভাগ্যজনক, কিন্তু যথাযথ।
  • Bhagidaar | ১০ জানুয়ারি ২০১৫ ১১:০৭272605
  • এত পরীক্ষা নিরীক্ষার পেছনে কি কারণ ছিল বুঝলামনা। পূজারা ধাওয়ান দুজনেরই দলে থাকে উচিত ছিল।
  • lcm | ১০ জানুয়ারি ২০১৫ ০৯:৩০272604
  • ফেসবুক থেকে --
    "এতদ্বারা সকলকে জানানো হচ্ছে গত কয়েকদিনে বঙ্গোপসাগরে যে শক্তিশালী 'শিল্প-চাপটি' ক্রমশ ঘনীভূত হচ্ছিল সেটি আজ কলকাতা শহরের সল্টলেকের একটি পাঁচতারা হোটেলে আছড়ে পড়েছে। এই 'শিল্প-চাপের' কারণে আগামী পুরসভা ও বিধানসভা নির্বাচনের আগে কলকাতা ও দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায় ভারি থেকে অতি ভারি 'শিলা(ন্যাস)বৃষ্টির' সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও আকাশের মুখ থাকবে ভার। পাহাড় যদিও আগের মতই 'দাঁত বের করে হাসবে'। অতি বৃষ্টির ফলে সিঙ্গুরের ৯৯৬ একর জমিতে চাষ করা 'ন্যানো ঘাস' বঙ্গবাসীর কাছে 'বাঁশ' হয়ে ফিরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে।আগামী কয়েক মাস নন্দীগ্রামের মাটি, সিঙ্গাপুর থেকে আনা, '(কাঁচ)কলা' চাষের জন্য 'পরিবেশ বান্ধব' হয়ে উঠতে পারে। উপকূলবর্তী অঞ্চলে জোয়ারের জলে রাজ্যের সুবিশাল 'ল্যান্ড ব্যাঙ্ক' ভেসে যাবার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা ও সরকারী কর্মচারীরা মহার্ঘ্য ভাতা আগের মতই (বকেয়া) থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ও কর্মসংস্থান থাকবে স্বাভাবিকের থেকে অনেকটাই কম। বাতাসে আদ্রতা ও তোলাবাজি থাকবে মাত্রাতিরিক্ত। আগামী ২৪ ঘণ্টা মৎসজীবী দের গভীরে সমুদ্রে যেতে মানা করা হয়েছে। বাড়ি থেকে সবাই কে পকেটে হাত ঢুকিয়ে বাইরে বেরোতে অনুরোধ করা হয়েছে। না হলে যেকোনো সময় পকেটে 'দেশী- বিদেশী লগ্নী' টুক করে ঢুকে পড়তে পারে। সকল গ্রামবাসী কে নিজদের গরু গুলিকে গোয়ালে ভালো করে বেঁধে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। না হলে রাতের অন্ধকারে 'শিল্পের গরু' গাছে চড়ে বসবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

    পুনশ্চঃ অভিজিৎ চক্রবর্তী কিন্তু এই 'শিল্প-চাপের' প্রভাবমুক্ত রইবেন এবং আগের মতই পদ আঁকড়ে যাদবপুরের থাকবেন। "
  • pi | ০৯ জানুয়ারি ২০১৫ ২১:১৭272600
  • যশোধরা বাগচি মারা গেছেন।
  • Abhyu | ০৯ জানুয়ারি ২০১৫ ১৯:৫২272598
  • pi | ০৯ জানুয়ারি ২০১৫ ১৯:৪০272597
  • অনশনকারী শিবম ঘোষ খুব অসুস্থ। সুগার ৩৫ এ নেমে গেছে। অজ্ঞান হয়ে পড়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
  • pi | ০৯ জানুয়ারি ২০১৫ ১৮:৪৯272596
  • এটা থাক। অনেক বানান ভুল আছে, ঠিক করলাম না।

    'কেন আমরা অনশনে বসলাম?
    গত চার মাস ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় কোন স্রোতের মধ্যে দিয়ে যাচ্ছে এ প্রায় সবারই জানা। প্রথমে আমাদেরই এক সহপাঠিনীর যৌন নিগ্রহের অভিযোগ- তারপর কতৃপক্ষের নিস্পৃহতা-তদন্ত নিয়ে টালবাহানা-আর তার উত্তর চাইতে গিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর ১৭ই সেপ্টেম্বরের রাতে ঠিক কি হয়েছিল নতুন করে আর তা লেখার প্রয়োজন নেই। কারণ হাজারও কিছু মুছে গেলেও ঐ দিনের ক্ষত আমাদের সকলের মনে দগদগে হয়ে আছে আজও, আর তা থাকবেও। আজও শুকোই নি লাঠির ঘা, আর রাষ্ট্রকৃত যৌন নিগ্রহের অপমান এখনো একফোঁটাও কমে যায়নি। এর সাথেই একের পর এক যুক্ত হয়েছে রাজ্যপাল(আচার্যও বটে)-মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রী –পুলিশ কমিশনার এবং সর্বোপরি উপাচার্য ‘মহাশয়ের’ ভুবন ভোলানো বানী। আমরা তাই পথে নেমেছি। পথ থেকে রাজপথ, মিছিল থেকে মহামিছিল, পথসভা থেকে বিক্ষোভ কোন কিছুই বাদ রাখিনি। বিশ্ববিদ্যালয়ের ৯৭% ছাত্রছাত্রী কি চায় তা আমরা গণভোটের মাধ্যমে প্রমান করে দিয়েছি। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা যে আমাদের ছাত্রজীবনের সবচেয়ে বড় প্রাপ্য Convocation ও বয়কট করতে পারি তাও সবাই দেখেছে। ‘JUSTICE ’- সাত অক্ষরের এই জিনিসটি আদায় করার জন্য আমরা ততোদূর অবধি যেতে প্রস্তুত, যতদূর অবধি আমাদের শিরদাঁড়া সোজা ও শক্ত আছে। আর তাই জীবনকে বাজি রেখে আমাদের ১২ জন বন্ধু আমরণ অনশনে বসেছে (৮৪ ঘণ্টা অতিক্রান্ত)। ২০০৫ এর মত উরদিধারি পুলিশ এখনও অব্দি অনশন মঞ্চে না এলেও, পৌঁছে গেছে অনশনকারী দের বাড়ি বাড়ি, চলছে হুমকি, তৈরি করা হচ্ছে মানসিক চাপ। রেজিস্টার নির্দেশকের ভুমিকায় অবতীর্ণ। কিন্তু উপাচার্যের মত একজন শাসক কে ক্যাম্পাস থেকে নির্মূল করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।
    তবে কেউ যদি ভেবে থাকে যে আমরা শুধুমাত্র ১৭ই সেপ্টেম্বর ২০১৪ এর লাঠিচার্জের বিরোধিতায় আন্দোলন করছি-তাহলে ভুল করবে। Gender Justice এবং ক্যাম্পাস গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমাদের এই লড়াই। আর এর উপরই হামলা চালায় পুলিশ-রাষ্ট্র। বিগত ১০ বছরে আরও দুবার পুলিশ লাঠিপেটা করেছে যাদবপুরের ছাত্রছাত্রীদের, আর তা করেছে শাসক দলের নির্দেশে এবং উপাচার্যের আমন্ত্রনে। ২০০৫ এ অনশনরত ছাত্রদের উপর লাঠি চালিয়ে অত্যাচার করে (প্রিজন ভ্যান-লক আপ-বাঙ্গুরের বেড এও অকথ্য অত্যাচার চলে) অনশন ভাঙে পুলিশ। আর ২০১০ এ নন্দীগ্রাম ও সিঙ্গুরের গনহত্যাকারী এবং ২০০৫ এর লাঠিচার্জের নির্দেশক তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কে ক্যাম্পাসে কালো পতাকা দেখালে পুলিশের লাঠি রেয়াত করেনি ছাত্রছাত্রীদের। বলার অপেক্ষা রাখেনা এই দুটো কাজ হয়েছিল ‘বাম’ জমানায়। আজ তৃণমূল জমানা অথচ ছবিটা একই রকম আছে।
    পৃথিবীর সমস্ত কোনায় স্বাধীনতার জন্য-গণতন্ত্রের জন্য মানুষ আন্দোলনে নেমেছে। আর গণআন্দোলনকে দমন করার জন্য সমস্ত শাসকেরই রূপ যে একই ইতিহাস তার সাক্ষী। গণআন্দোলন আর রাষ্ট্রীয় সন্ত্রাস-এদের সম্পর্ক বহু পুরনো। কিন্তু শাসকের চোখ রাঙানিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মানুষই যে ইতিহাস রচনা করেছে-করে-করবেও আমরা তাও জানি। ছাত্র আন্দোলনের ইতিহাসে যাদবপুর এক ঐতিহ্য স্থাপন করেছে। কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে যখন সারা রাজ্যে চলছে বোমা-গুলি, Nomination তুলতে গিয়ে যেখানে রক্তপাত হয় সেখানে যাদবপুর পথ দেখায়, শিক্ষা দেয়, আঘাত যদি নেমেই আসে পাল্টা আঘাত ফিরিয়ে দেবার। না, পাল্টা আঘাত মানে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি নয়। পাল্টা আঘাত শাসকের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের। সে শাসক সিপিএম-তৃণমূল-কংগ্রেস-বিজেপি যে নাম বা রঙের ই হোক না কেন। আমাদের রঙ একটাই। আমরা আপামর ছাত্রছাত্রী। আমরা লড়তে জানি অন্যায়ের বিরুদ্ধে, গড়তে জানি নতুন সমাজ, ভাঙতে জানি শাসকের দম্ভ – তাই আমরা জীবন বাজি রাখতে পারি।
    কিন্তু আজ শুধু অনশনে বসে থাকলে চলবেনা। আসুন আমরা সবাই মিলে আমাদের আন্দোলনের সর্বোচ্চতম ঢেউ কে চারিদিকে ঘরে ঘরে ছড়িয়ে দিই। আরো আরো ঐক্যবদ্ধ হয়ে আমরা ছিনিয়ে আনি আমাদের দাবী। আমাদের দাবীগুলি নিম্নরুপ :
    ১) অবিলম্বে কত্রিপক্ষিয় প্রধান হিসাবে উপাচার্যকে পদত্যাগ করতে হবে।
    ২) স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় আই সি সি পুনর্গঠন করতে হবে।
    ৩)১৬-১৭ই সেপ্টেম্বর ২০১৪ রাতে ঘটা বর্বর পুলিশি সন্ত্রাসের পুরনাঙ্গ ও নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত চাই।
    ৪)২৮শে আগস্ট ২০১৪ রাতে ঘটা ঘটনার পরিপ্রেক্ষিতে ওঠা অভিযোগের পুরনাঙ্গ ও নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত চাই।
    ৫) ক্যাম্পাসে কোনরকম নজরদারীর ব্যবস্থা গ্রহণ করা চলবেনা।
    উপাচার্যের উপস্থিতিই আজ ক্যাম্পাসে গণতন্ত্র ফেরানোর পথে প্রধান বাঁধা। তাই উপাচার্যের পদত্যাগ ছাড়া কোন আলোচনাই কোন ফলাফল এনে দিতে পারবেনা। আর সেজন্য ‘উপাচার্যের পদত্যাগ’ আজ আর শুধুমাত্র একটা দাবী নেই, ক্যাম্পাসে অচলাবস্থা কাটাবার প্রথম শর্তে পরিনত হয়েছে। তাই যতদিন উপাচার্য পদত্যাগ না করছে, আমাদের ন্যায়সঙ্গত দাবী আদায় না হচ্ছে ততদিন অবধি আমরা এই অনশন আন্দোলন চালিয়ে যাব। পাশে চাই তোমাকেও।
    **********************************************
    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। (৯/১/১৫)'
  • pi | ০৯ জানুয়ারি ২০১৫ ১৮:৪৬272595
  • আজ বিকাশভবনের সামনে।
  • Arpan | ০৯ জানুয়ারি ২০১৫ ১৮:২৪272594
  • আমি আবার কবে কী চাইলাম!
  • Abhyu | ০৯ জানুয়ারি ২০১৫ ১৮:১৯272593
  • অয়, ওমনি। কেন বাপু আমার কাছে কিছু চাইলে আমি বাজে কোয়ালিটির জিনিস দেই?
  • Arpan | ০৯ জানুয়ারি ২০১৫ ১৮:১৬272591
  • ভালো জিনিস পেতে গেলে নিজে খেটেখুটে খান।
  • Abhyu | ০৯ জানুয়ারি ২০১৫ ১৮:১৬272592
  • কাল একটা জয়নগরের মোয়া খেলাম, নরেন্দ্রপুর থেকে কেনা, ক্ষিইইই ভালো খেতে।
  • Abhyu | ০৯ জানুয়ারি ২০১৫ ১৮:১৪272589
  • আমি মোটেই হাঁদা নই। চার না পাঁচ নম্বর পাতায় কি বিচ্ছিরি করে লাল কালো কালি ঢেলেছে। আপনাদের কোনো ইয়ে নেই...
  • Arpan | ০৯ জানুয়ারি ২০১৫ ১৮:১৪272590
  • কারণ ওপেন সোর্স।
  • sosen | ০৯ জানুয়ারি ২০১৫ ১৮:১২272587
  • ম্যান্জার লোকজন এত শস্তা খোজে ক্যান?
  • Abhyu | ০৯ জানুয়ারি ২০১৫ ১৮:০৭272585
  • ব্যাঙদির তো আবার বিশাল ব্যাপার - আমার বউকে তেইশখানা শাড়ি দেবে বলেছিল।

    পুঃ আমার বন্ধু ম্যাকের বউ (ম্যাক হল আপনাদের মল্লিকবাড়ির ছেলে) সস্তায় পাচ্ছিল বলে একবারে ২৩ খানা জিন্সের প্যান্ট কিনেছিল।
  • Arpan | ০৯ জানুয়ারি ২০১৫ ১৮:০৬272584
  • সিকি, আজ ইনফির স্টক ৭% বেড়েছে। ঃ)
  • Arpan | ০৯ জানুয়ারি ২০১৫ ১৮:০৪272583
  • আর পয়সা দিয়ে কোন হালায় অ্যাডোবে প্রোফেশনাল পোষে?

    সস্তায় পুষ্টিকর প্রচুর ওপেন সোর্স সফটওয়্যার আছে তো!
  • Kaju | ০৯ জানুয়ারি ২০১৫ ১৮:০৩272581
  • তোমার মেলাইডি জানব কী করে হাত গুনে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত