এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • moralmeso | ২৬ জুলাই ২০১২ ০২:০৪27270
  • সেই। লেখক হিসাবে পরিচালক হিসাবে বা অন্যন্য কার্যকর্মী হিসাবে দেখতে গেলে সেইসব কাজ দিয়ে বিচার হবে। কিন্তু ব্যক্তিগত খবর নিতে গেলেই আর তো সেটা থাকে না, তখন লোকটা ব্যক্তি হিসাবেই বিচার পায়। সে মহান ব্যক্তি কিংবা কিনা সেইটা দেখতে গেলে ব্যক্তি বিচার এসে পড়ে। নাহলে মহান লেখক কি মহান পরিচালক তো ব্যক্তিনিরপেক্ষ ভাবে হতেই পারে।
  • aka | ২৬ জুলাই ২০১২ ০২:০৩27269
  • তাতিনের কোনটা খচরামো আর কোনটা আসলে মনের কথা বোঝা মুশকিল। হয়ত এতদিন যা বলত সেটাই খচরামো। বা দুটোই খচরামো, আসলে মনের কথা তাতিন প্রকাশ করে নি। হয়ত কোনটাই নয়, পাতি লাইট হেডেড মন্তব্য মজা লোটার জন্য। স্রোতের উল্টোদিকের মন্তব্য করলে কি হয় দেখাই উদ্দেশ্য এসব গুহ্য কথা তাতিনই জানে। তবে হেব্বি মস্তির পোস্ট হয় তাতিনের। হয়ত এই মস্তি দেওয়াই উদ্দেশ্য তাতিনের।
  • aranya | ২৬ জুলাই ২০১২ ০২:০১27268
  • হুঁ হুঁ, সাধে কি আমি তাতিন-রে শয়তানের উকিল কইলাম।
  • moralmeso | ২৬ জুলাই ২০১২ ০২:০০27266
  • পাই, সমস্ত ফ্যাকটর ট্যাকটর আনতে গেলে বিশাল মেট্রিক্স লাগবে। যেমন কিনা দুঃখের দিনের সাথী সেই বৌ কীভাবে কীভাবে সাহায্য করেছেন তেনাকে যখন তার নামডাক হয় নি টাকাকড়ি হয় নি? যেইনা নামডাক হয়েছে টাককড়ি হয়েছে অমনি তিনি বৌকে ত্যাগ দেবার ফিকির করেছেন কিনা। তারপরে ছেলেপিলেগুলোর অবস্থা, তারা তাঅদের মতামত দিতে পেরেছে কিনা। তারপরে অন্যন্য আত্মীয়স্বজনের মতামত, সুখদুঃখের সাথী তারা কী পরমর্শ ইঃ দিয়েছেন----এইসব আনতে গেলে হাজারো ফ্যাকটর। ঃ-)
    এবারে অঙ্ক করো, কত করবে। ঃ-)
  • aranya | ২৬ জুলাই ২০১২ ০২:০০27267
  • আর ছেলে-মেয়ের ক্ষেত্রেও তাদের বয়স, ম্যাচিওরিটি ইঃ অনুযায়ী ট্রমার ব্যাসক্রম হবে।
  • pi | ২৬ জুলাই ২০১২ ০১:৫৭27264
  • আর তাতিন তো পাতি খচরামো করেছে। সর্বত্র অ্যাদ্দিন ধরে ঐ এত বয়সে শাওন প্রেমে পড়লো এই উদাঃ দিয়েই লেখক হবার উপকারিতা বুঝিয়ে আসতো ঃ)
  • aranya | ২৬ জুলাই ২০১২ ০১:৫৭27265
  • সঠিক উত্তর হল (মানে আমার মতে সঠিক আর কি, এই ডিঃ টা না দিলে অক্ষ আবার অন্য উত্তর বলতে দিচ্ছি না এমতি অভিযোগ করতে পারেন :-) ) - আমি হু আ-র ছেলে/মেয়ে/স্ত্রী হলে ট্রমা ইঃ হতে পারে, সেই সেটের বাইরে হলে ব্যাপার-টাকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখব।
    আর শ্রদ্ধা/অশ্রদ্ধার কোন গপ্পো এখানে নাই।
  • লু | ২৬ জুলাই ২০১২ ০১:৫৬27263
  • এবার কেস হলঃ বাবা হুমায়ুন চোদ্দো কোটি ভাইবোনের এক বোনের বন্ধুকে বিয়ে করলেন। বাবা হুমায়ুনের কাণ্ডকারখানায় এই চোদ্দো কোটি ভাইবোন কি ট্রমাগ্রস্ত হয়ে পড়বে না? সবার পাশে তো আফটার অল বৈরাম খান নেই!
  • moralmeso | ২৬ জুলাই ২০১২ ০১:৫৫27260
  • মরাল মেসো খুব ভালো নাম। ঃ-)
    ভেবে দেখুন একক, এর মধ্যে এভোলুশন পর্যন্ত ঢুকে পড়ছে! হুঁ হুঁ বাবা, এ এতো সোজা না। ঃ-)
    এক বন্ধু সেদিন রম্যরচনায় লিখেছেন "গাছের লাউ অন্য গাছের লাউ আইসা লইয়া গেলে কেম্নে কী? সেইটা বন্ধ করতে হবে।" লেসবিয়ানিজম এর বিরোধীতা হিসাবে লিখেছেন। ঃ-)
  • pi | ২৬ জুলাই ২০১২ ০১:৫৫27261
  • আর আরো ফ্যাক্টর আছে। বাবা মা র মধ্যে খুব খারাপ সম্পর্ক থাকলেও তারা একসাথে থেকে চুলোচুলি করলে যে খারাপ লাগবে, তার চেয়ে খুব বেশি কিছু লাগবেনা হয়তো। ছেলে মেয়ে বড় হয়ে গেলেও হয়তো খারাপ লাগার মাত্রা ভেদ হয়।

    কিন্তু আবারো, ঐ জায়গায় নিজেকে ফেলে কেমন কী লাগবে, তাতে কী আসে যায় ? ঐ জায়গায় নিজেকে ফেল্লে আরো অনেক কিছুও জানবো, যা বাইরে থেকে জানছি না। যা ঐ প্রশ্নের ফ্রেমে ঢোকেনি ঃ)
  • সিকি | ২৬ জুলাই ২০১২ ০১:৫৫27262
  • অ্যাঃ, ওটা ভূরি ভূরি হবে।
  • একক | ২৬ জুলাই ২০১২ ০১:৫২27259
  • "ধরুন, একটা কেস। আপনাদের কারুর বাবা আপনাদের তিনটি বোন ও একটি ভাই সমেত মা কে ডিভোর্স দিয়ে, (আপনার বোনের খেলার সাথী একটি মেয়েকে বিয়ে করলেন)। করতেই পারেন, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তখন আপনার বাপের প্রতি আপনার সেই বোনটির এবং আপনাদের সব ভাইবোন ও মায়ের কী মনোভাব হবে? শ্রদ্ধাপ্লুত ই থাকবে না ট্রমা ইঃ হতে পারে?"

    ব্র্যাকেটের মধ্যে অংশটুকুর জন্যে আলাদাকরে কিচ্ছু মনে হবেনা। মেয়ের বান্ধবী র প্রেমে পড়া কোনো নতুন ব্যপার না। আশ্চর্য্যের ও না। এসব বাঙালি সমাজে ভুড়ি ভুড়ি আছে। আসল কথা টা হলো কচি ছোঁড়া রা যেখানে "মেয়ে তুলতে " পারছেনা সেখানে নাকের ডগা দিয়ে একজন প্রৌড় এসে সদ্যযুবতী কে বিয়ে করলে
    ইভলুশনারী বায়োলজি তে একটা টেনশন তৈরী হয়।
    সেটাকে চাপা দেবার জন্যেই এই মরাল মেসো-মাসিমা গিরি। পাতি ঈর্ষা !
  • | ২৬ জুলাই ২০১২ ০১:৫১27258
  • এইটা বালকবাবার সঙ্গে কথা বলে জানতে হবে।
  • লু | ২৬ জুলাই ২০১২ ০১:৫০27257
  • নেক্স্ট প্রশ্নঃ হুমায়ুন আহমেদের ছেলেমেয়ে চোদ্দো কোটি না তার থেকে গোটা কয়েক কম?
  • aranya | ২৬ জুলাই ২০১২ ০১:৪৯27256
  • জনতার কি ট্যালেন্ট - এই যেমন বড়াই আর ম-র অপরূপ যুগলবন্দী, আ মরি বাংলা ভাষা।

    কেন যে আমি অমন লিখতে পারিনে :-(।
  • pi | ২৬ জুলাই ২০১২ ০১:৪৮27255
  • কিন্তু হু আ কি শাওনের ভালোলাগা কি অন্যদের খারাপ লাগা এসব ই তাদের ব্যক্তিগত ব্যাপার নয় ? এমনকি এইটুকু জানার বাইরেও অন্য অনেক ভালোলাগা খারাপলাগা থাকতে পারে। হুঃ আঃ র ও অন্য কোন খারাপালাগা থেকে থাকতে পারে, আগে সম্পর্ক থেকে কি এই সম্পর্কের জন্য। কিছুই না জেনে এসব নিয়ে জাজমেন্ট দেওয়া যায় কি ? আর জানার দরকারই বা কী ? জানার জিনিসের কিছু অভাব পড়িয়াছে কি ? নাকি, ব্যস্ততার ?
  • pi | ২৬ জুলাই ২০১২ ০১:৪৫27253
  • প্রশ্নটায় একটু গণ্ডগোল হল না ? ব্যক্তি হিসেবে দেখলে তো খারাপ ই লাগবে, তাদের খারাপ লাগা নিয়ে কি কোন প্রশ্ন আছে নাকি ?
  • | ২৬ জুলাই ২০১২ ০১:৪৫27254
  • ডিভোর্স কখন দিলেন তার উপর নির্ভর করবে।
    আর বিয়ে তো যতদূর জানি একা একা করা যায় না।
  • pisimaa | ২৬ জুলাই ২০১২ ০১:৪১27252
  • ধরুন, একটা কেস। আপনাদের কারুর বাবা আপনাদের তিনটি বোন ও একটি ভাই সমেত মা কে ডিভোর্স দিয়ে, আপনার বোনের খেলার সাথী একটি মেয়েকে বিয়ে করলেন। করতেই পারেন, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তখন আপনার বাপের প্রতি আপনার সেই বোনটির এবং আপনাদের সব ভাইবোন ও মায়ের কী মনোভাব হবে? শ্রদ্ধাপ্লুত ই থাকবে না ট্রমা ইঃ হতে পারে?
  • pi | ২৬ জুলাই ২০১২ ০১:৩৯27251
  • টইতে আর কী হচ্ছে ! বাংলাদেশের কাগজপত্তর দেখ।

    হুঃ আঃ মৃত্যু'রহস্য' নিয়ে পুরো বাংলা সিরিয়ালের চিত্রনাট্য পড়ছি মনে হচ্ছে। তার সাথে তো এই দাফন দ্বন্দ্ব আছেই।
    ফিরদৌস আরার গান শুনে এমন স্পেলে ঢুকে গেসলুম যে নাড়া বেঁধে ফেলবো অব্দি ভেবে ফেলেছিলুম, কাল ওঁর এই রহস্য ব্যবচ্ছেদ নিয়ে লেখা পড়ে কেমন সুর তাল কেটে গেল ঃ(
  • Lama | ২৬ জুলাই ২০১২ ০১:৩৫27249
  • ইংরেজ ইলিশ একটু সাবধানে খাওয়াই ভালো। যদি বলে বসে "হামাকে ভাজা খড়িয়া খাইবে? এতো বড়ো অ্যাস্পড্ডা?' তাহলে প্রেস্টিজ পাংচার
  • | ২৬ জুলাই ২০১২ ০১:৩৫27250
  • মাঠের পাশে জড়ো করে রাখা কুসুম কুসুম পলাশকাঠ দেখেছিলি নিশ্চয়- মরা গোরুর মত একটুকরো ফুলে ওঠা আলোয় মায়াময় লাগছিলো চারিপাশ- বড় বড় বাঁশের আগায় হরিদ্রা আদ্রক খন্ডে মাখানো ছিলো জয়িত্রী-জায়ফল।এক অপূর্ব সুগন্ধে মাতোয়ারা হয়েছিলো কদম্বকানন, চোরকাটা বন। অনেক দূরে ঢাকঢোলের আওয়াজে চাপা পড়ে যাচ্ছিলো এক সুতো বেরোনো প্রৌঢ় যুবকের আর্তনাদ-পেঁয়াজ,রসুন, দইয়ে চান করে সে তখন কলমি কাবাবের জন্যে প্রস্তুত হছিলো। সেই হলুদ রং মোটেও স্বপনকুমারীয় নয়,বরং সে এক অন্য জাদুবাস্তবতা।
  • I | ২৬ জুলাই ২০১২ ০১:৩১27248
  • ঘুম্পায়। ঘুমাইলে কান্দিস না আমার দায়।
  • Lama | ২৬ জুলাই ২০১২ ০১:৩০27247
  • একে বলে 'যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই।' যার যে বয়েসী খুশি মেয়ে বিয়ে করবে- নাতনীর কিনবা হাঁটুর। বিয়ে যে লোকটা করছে তার ব্যাপার।
  • aka | ২৬ জুলাই ২০১২ ০১:২৮27246
  • অভ্যু যদি আসার সময়ে একটা ইংলন্ডের ইলিশ নিয়ে আসে এবং রেঁধে খাওয়ায় তো মানতে পারি।
  • I | ২৬ জুলাই ২০১২ ০১:২৬27245
  • একককে ডিট্টো।
  • একক | ২৬ জুলাই ২০১২ ০১:২৪27244
  • টই তে কী ভুলভাল এঙ্গল এ তক্কো হচ্ছে আজকাল। বাঙালি চিরকাল বোনের বয়েসি মেয়েকে বিয়ে করলো তাতে সমস্যা নেই হুমায়ুন এর "মেয়ে র বয়েসি মেয়ে " বিয়ে করা টেনে এনে ক্যাচাল। ফালতু।
  • I | ২৬ জুলাই ২০১২ ০১:২৩27243
  • হ্যাঁ হয় নি, খাওয়া হয় নি-মায়ার, মমতার, বিনয়ের,...
    (টকপ্রসঙ্গে)
  • pi | ২৬ জুলাই ২০১২ ০১:২২27242
  • অত খাওয়া কীসের। শোনো কিম্বা দাও।
  • Lama | ২৬ জুলাই ২০১২ ০১:২০27241
  • অনেক কিছুর টকই অনেকদিন খাওয়া হয় নি- শিরীষের, অথবা জামের, ঝাউয়ের, আমের...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত