এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ১৩ জানুয়ারি ২০১৫ ১৮:৩১272820
  • ল্যাঃ ! প্যালা আবার হাবুলের ভাষায় কতা কইতে লাগল কবে থেকে?
  • pyaalaa | ১৩ জানুয়ারি ২০১৫ ১৮:২৩272819
  • আমাগো টেনিদার বিয়া হইলোনা বইলা হে এখন কইতে আছে তার বিবাহ না দিয়া পাড়ায় আর বিবাহ হইতে দিব না।

    তয় তেনার তো চাগরিও হয় নাই। আগে তেনার চাগরি পরে সেজ।
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ১৮:১১272818
  • "এবার যাদের জব সেজদি ক্রিয়েট করবে না, তার যদি বলে যে আগে আমাদের জব ক্রিয়েট করার মত উন্নয়ন হোক" ~ হোক না, কে আপত্তি করেছে ? ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির তো ঐ হাঁড়ির হাল। সেজ একমাত্র অপশন বলিনি তো। জব ক্রিয়েশনের যে কোনো উপায় স্বাগত। স্টার্ট-আপ ভেঞ্চার ? সেসবই বা কই ?
  • pinaki | ১৩ জানুয়ারি ২০১৫ ১৮:০৯272817
  • কিন্তু এই সেজদিকে নিয়ে তক্কে এখন আমি পা দেবো না। যদি ধরেও নিই সেজদি আমাদের খুব ভালো এবং উপকারি, তা সত্ত্বেও ইনফিকে সেজ করতে না দেওয়ার বিরুদ্ধে কেন কলরব হয় নি এই যুক্তিতে পুলিশ পেটানোর বিরুদ্ধে কলরবকে শৌখিন বা দ্বিচারিতা বলে ডিসক্রেডিট করা যুক্তিসঙ্গত নয়। যেমন টি বলল।
  • pinaki | ১৩ জানুয়ারি ২০১৫ ১৮:০৩272816
  • হুম্ম, মনটা ফুরফুরে হয়ে আছে। একদিকে হোক্কলরব, অন্যদিকে মুকুল। কিন্তু লোকের আর কিছুতেই আশ মেটে না। জিলিপি খাওয়ালে বলে অমৃতি খাওয়াও, অমৃতি খাওয়ালে বলে কচুরি খাওয়াও, কচুরি খাওয়ালে বলে এবার একটু আলুচ্চপও হোক। দেখলে মনে হবে এনাদের জীবনে নোলা ছাড়া যেন আর কিসু নাই।
  • T | ১৩ জানুয়ারি ২০১৫ ১৮:০২272815
  • ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট জব ক্রিয়েশন অবশ্যই দরকার। কিন্তু তার সাথে শ্লীলতাহানি বা পুলিশ দিয়ে ঠ্যাঙানোর প্রতিবাদ ব্যাপারটা অবশ্যই অর্থোগোনাল। এগুলো এমন প্রশ্ন যেখানে উত্তর স্রেফ সাদা কালোতে হয় ফলে ক্লাস্টার গড়ে ওঠে সহজেই।

    সেজ, ডেভেলপমেন্টের পদ্ধতি, ইত্যাদি হ্যানা ত্যানা নিয়ে একেক পার্টির একেক মত, সেখানে উত্তর স্রেফ সাদা কালো নয়, প্রচুর লোকে ব্যাপারটা কিভাবে মডেল করা যায় সেই নিয়ে লড়ছে, ফলে ক্লাস্টারিং যে সহজে হবে না সেটা আন্দাজ তো করাই যায়।
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ১৮:০০272814
  • সবার জন্যে না করুক কিছু লোকের জন্যে করুক। কম করে হাজার পাঁচেক লোকাল ছেলেমেয়ে রিক্রুট হতো (সংখ্যাটা গুরু থেকেই পাওয়া, ভুল বললে পয়েন্ট আউট করবেন) শুধু ইঞ্জিনিয়ার হিসেবে, বাকী সিকিউরিটি, সাপোর্ট সব মিলিয়ে খুব কম হয়না। প্লাস আশেপাশে খাবারের দোকান, অটোওয়ালা, বাড়ি ভাড়া - খুব কম তো মনে হয়না। সেক্টর ফাইভে ঝুপস চালিয়ে কত লোকজন করে খাচ্ছে নিশ্চয়ই দেখেছো। কিছু হচ্ছেনা, তার জায়গায় এইটুকু তো হোক। ওসব দরকষাকষি তাদেরই মানায় যাদের হাতে আরো অপশন আছে, পব থেকে তো বরং শিল্প চলে যাচ্ছে গত কয়েক দশক ধরে।
  • de | ১৩ জানুয়ারি ২০১৫ ১৭:৫৬272813
  • সেজদি ঃ)) - গুড ওয়ান!
    পিনাকি আজ জিলিপির চ্যাঙ্গারি হাতে ভাটে দরাজ হাতে ঘোরাফেরা কচ্ছে দেখছি অসময়ে!
  • pinaki | ১৩ জানুয়ারি ২০১৫ ১৭:৫৫272812
  • এবার যাদের জব সেজদি ক্রিয়েট করবে না, তার যদি বলে যে আগে আমাদের জব ক্রিয়েট করার মত উন্নয়ন হোক, সেজদির কথা তার পরে ভাববো - তখন আপুনি কি বলবেন?
  • pinaki | ১৩ জানুয়ারি ২০১৫ ১৭:৫৩272811
  • তা সেই বেসিক জিনিসগুলো কি আপনার একার হয়ে গেলেই চলবে? নাকি সকলের জন্য লাগবে? সকলের জন্য যে সেজদি জব ক্রিয়েট করবে না - এ তো প্রমাণিত।
  • sch | ১৩ জানুয়ারি ২০১৫ ১৭:৫২272810
  • সদা এই জিজি টা কিন্তু একদম নতুন - আগে শুনি নি - রিসেন্ট ডেভেলপমেন্ট :)
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ১৭:৫০272809
  • নাঃ। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে প্রতিবাদ বা আন্দোলনের থেকে বেশী দরকার ডেভেলপমেন্ট, ইনভেস্টমেন্ট, জব ক্রিয়েশন। এই বেসিক জিনিসগুলো না থাকলে আমার মনে হয় বাকী সব দাবীদাওয়া বেসিক্যালি লাক্সারী। আগে লোকজন পেট ভরে খেতে পাক, স্বাচ্ছল্য আসুক তারপর বাকী সব একে একে হবে। তার বদলে খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে জলটাকে ঘোলা করেই রাখা হচ্ছে যাতে কিছু লোকজনের পেটি পলিটিক্যাল উদ্দেশ্য চরিতার্থ হয়, কিছু ব্যাগড়াবাবুর ইগো স্যাটিসফাই হয় এবং রাজ্যটা জিজিতে যায়। ইনফিকে সেজ না দিয়ে ভাগিয়ে দেওয়া হল যখন কয়েকদিন আগে তখন এই হোক কলরব আশা করেছিলাম।

    টি দা কে বললাম।
  • pinaki | ১৩ জানুয়ারি ২০১৫ ১৭:৪৯272808
  • সদা বলছে না, কিন্তু সদার বক্তব্যের এক্সটেনশন তাই বলছে। ;-)
  • sch | ১৩ জানুয়ারি ২০১৫ ১৭:৪৬272807
  • দে 'দি এই বাইরের রাজ্যের উদাহরণটা কি ঠিক দিলেন - যদ্দুর মনে পড়ছে ক'দিন আগে তেলেঙ্গানা আন্দোলনের সময় ওসমানিয়া ইউনিভার্সিটির ছাত্ররা মেজর রোল প্লে করেছিল। পসিবিলি ওদের ক্যাম্পাসটা আন্দোলনের মেজর ঘাঁটি ছিল। তবে হ্যাঁ ওরা অনসনে না গিয়ে গায়ে আগুন লাগাতো। একেক জনের একেক নিয়ম। যার যাতে সুবিধে -
  • T | ১৩ জানুয়ারি ২০১৫ ১৭:৪১272806
  • সদা কি যেকোনো ধরণের প্রতিবাদ বা আন্দোলন তুলে দিতে বলছে, মানে আফটার অল সবই যখন ক্যাপিটালিজম,...এরকম কিছু
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ১৭:৪০272805
  • সরি, একটি লাইন। কাগের ছানাদের ওরম একটু ভুল হয়, ক্ষমাঘেন্না করে দেবেন।
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ১৭:৩৮272804
  • পিনাকীদার সদ্যোজাত কোটেশনে অনুমতি পেলে আরো দুটি লাইন অ্যাড করি - "অনেক সময় দ্বিচারিতা এবং সিনিসিজম এর মধ্যে দ্বিতীয়টিকেই মহত্তর আশ্রয় বলে মনে হয়।"
  • de | ১৩ জানুয়ারি ২০১৫ ১৭:২২272803
  • দেশের কাজকারবার নয় ভাই পাখী - শুধুই বাংলার - বাকি রাজ্যগুলোতে করতে গেলে আকাশেই পাঠিয়ে দেবে! ঃ)
  • Kaju | ১৩ জানুয়ারি ২০১৫ ১৭:১৮272802
  • # হোক হোক হোক কপি করা
    ;-)
  • :) | ১৩ জানুয়ারি ২০১৫ ১৭:১৩272801
  • ঃ)

    এই পোস্টটা নির্মল আনন্দে কপি করা হোক?
  • Rin2@Roki. malancha sonar pur. | ১৩ জানুয়ারি ২০১৫ ১৭:০৬272800
  • কি হবে আমাদের আটকে ?আকাশের পাখি যেমন কেউ ধরতে পারেনা। তেমন আমরা সবাই এক সাথে কলরব তুললে থমকে দিতে পারি দেশের সব বাজে কাজকার বার। আজকে সবাই বলতেই হবে হোক হোক হোক - কলরব -
  • sch | ১৩ জানুয়ারি ২০১৫ ১৭:০৩272799
  • সদা পলিটিক্যাল কারেক্টনেসটা আসলে একটা মুখোশ - সেটা মাঝে মাঝে খুলে যায় - তখন আসল চেহারাটা বেরিয়ে যায়। তখন "ম্যান", "খোরাক" এসব বলেও সামলানো যায় না। আর শেয়ালেরা গোষ্ঠীবদ্ধ থাকতে ভালোবাসে কারণ নাহলে অস্তিত্ব বিপন্ন হয়
  • pinaki | ১৩ জানুয়ারি ২০১৫ ১৬:৫৯272798
  • এ প্রসঙ্গে আমার একটা কোটেশন আছে।

    "পলিটিকাল কারেক্টনেস ভুললেই অপ্রিয় সত্য বেরিয়ে আসবে - এরকম কোনো গ্যারান্টী দেওয়া যায় না। অনেক সময় সিনিসিজম বেশী গ্রাস করলে দেখা যায় 'অপ্রিয়' কথা বলাটাই মুখ্য উদ্দেশ্য হয়ে যায়, 'সত্য' হয়ে যায় গৌণ।" -- পিনাকী মিত্র, ২০১৫
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ১৬:৪৫272797
  • পলিটিক্যাল কারেক্টনেস ভুলে অপ্রিয় সত্য বলে ফেললে ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়া খুব স্বাভাবিক। এই নিয়ে এতজন এতরকম লিখে গেছেন যে কোনো কোটেশন আলাদা করে মাথায় আসছে না।
  • d | ১৩ জানুয়ারি ২০১৫ ১৬:৩২272796
  • গজু মিত্তিরের বিভিন্ন বইতে বেশ কয়েকবার দেখেছি একটা প্রবাদ টাইপ 'কাকের ছানা যখন প্রথম ময়লা খেতে শেখে তখন একটু বেশীইই ছড়িয়ে নোংরা করে'। আসলে কোটেশান মার্ক দেওয়াটা ঠিক হল না, কারণ আমি সম্ভবতঃ প্যারাফ্রেজ করলাম। হুবহু কোটেশানটা মনে পড়ছে না।

    যাই হোক, সেইটে কদিন ধরেই মনে হচ্ছে।
  • sosen | ১৩ জানুয়ারি ২০১৫ ১৬:৩১272795
  • ধ্যাত্তেরি!
  • de | ১৩ জানুয়ারি ২০১৫ ১৬:২৯272794
  • যাঃ! কোর গ্রুপের ব্যায়লার সিটটা কিকি নিয়ে নিলো!! কবে হোলো এসব? ঃ)
  • pinaki | ১৩ জানুয়ারি ২০১৫ ১৬:২৮272792
  • দেশের বাইরে কিছুদিন থেকে আমি ঘরের খেয়ে চাকরি করার তীব্র বিরোধী হয়ে উঠেছি। সে ইকনমি ভালো হোক বা খারাপ।

    আমার খালি একটাই ভয়। একটু আধটু সিনিসিজম ভালো। কিন্তু সেটা যেন সর্বত্র দ্বিচারিতার ভূত দেখার রোগে পরিণত না হয়।
  • :) | ১৩ জানুয়ারি ২০১৫ ১৬:২৮272793
  • "জাস্টিফিকেশন" শব্দটার অপেক্ষাই করছিলাম। ঃ-) ওটা একবার এনে ফেলতে পারলেই হেব্বি সুবিধে। ঃ-))

    ছায়াযুদ্ধ মুবারক।

    জেনেগেন কে বলার, আর্গুমেন্ট সমূহের নতুনতর বিন্যাস - এছাড়া আর কি?
  • sch | ১৩ জানুয়ারি ২০১৫ ১৬:১৮272791
  • @:)

    আমি কিছুতেই কিছু রাখছি না - kiki কিছু বক্তব্য রেখেছেন - আমি তার যৌক্তিকতা বিচার করার চেষ্টা করছি। একটি মেয়ে ব্যক্তগত সখ্যচর্চা করছিল না, চুমু খাচ্ছিল না ঝোপের ধারে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিল সেটা কিন্তু তার সঙ্গে করা ব্যবহারের জাস্টিফিকেশান হতেই পারে না। আর সেই বিষয়ে "একটা খুব দুরন্ত এবং ভালো বুদ্ধি সম্পন্ন যৌবনে ভরা ইউনিতে টয়লেট ব্যবহারের সঠিক নিয়ম না জানা" উক্তিটা রুচি বিগর্হিত মনে হয়।

    বিশেষ করে যে গুরুর পাতায় পার্কস্ট্রীট কান্ডের ভিক্টিমের চরিত্র নিয়ে প্রশ্ন করা্র ইস্যুতে প্রতিবাদের ঝড় বয়ে গেছিল সেখানে এই ধরণের কমেন্টে কিছু অসুবিধা হয় না

    এইসব ক্ষেত্রে অবশ্য কোর গ্রুপের লোক হলে কোনো সমস্যা নেই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত