এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৩ জানুয়ারি ২০১৫ ২০:৪৮272849
  • এতদূর গেল কেন ভিসিকে জিগাও ! ভিসি পুলিশ প্যায়দা ডেকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দেবে, পুলিশ এসে মোলেস্ট করবে, তারপরে এতদূর গেল কেন এটাও লোকে জিগায় !!
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ২০:৪৮272850
  • ভালো তো বটেই। রাজ্যের হাল যা দেখছি, এর চেয়ে ভালো আর কিই বা হতে পারে ঃ)

    প্রত্যেকবার লুরু এয়ারপোর্ট থেকে সিটিতে ঢোকার সময় পরপর আর্ম, ই এম সি আর স্যামসাং এর টাওয়ারগুলো যখন পরপর দেখি, মনে হয় এগুলো আমাদের রাজ্যেও হতে পারতো, জাস্ট বাঙালীর সবজান্তা মানসিকতা এবং অতি রাজনৈতিক সক্রিয়তার জন্যে হলনা। ঐজন্যে বোধয় লুরু আসার পরেই বুড়িয়ে গেছি মনে হচ্ছে। কোলকাতায় থাকার সময় কুয়োর ব্যাং ছিলাম, ধারণা ছিলনা পৃথিবীটা কত বড়।
  • pi | ১৩ জানুয়ারি ২০১৫ ২০:৪৬272848
  • #হোকআরোগালি ঃ)



  • kiki | ১৩ জানুয়ারি ২০১৫ ২০:৪৫272847
  • সেরেছে! আমি গালি দিলাম নাকি?

    লাভ কি হলো তোমরাই জানো। কেসটা উঠে শাস্তি হলে আমরা সাধারন মানুষ কিছু বুঝবো হয়তো। তবু প্রশ্ন যাবে না।কেন এতদুর গড়ালো, এইসব। পার্সোনালি তোমায় কিছু বলিনি পাই।

    ক্ষতি এই, সাধারন রা হাঁ করে অসাধারনদের দিকে তাকিয়ে থাকে। এবার সবাই ভাববে যা হোক না কেন, অনশনে বসে গেলেই উদ্ধার পাওয়া যাবে। নিয়্ম মানা কিছুতেই শেখা হবে না। এইসব। তাছাড়া নতুন ভিসি ও কেমন হবে, তার উপর ও স্টুডেন্টদের অবস্থা নির্ভর করবে। তুমি বলছো না শাঁখের করাত, এবার আসল শাঁখের করাত হবে। ভিসি কিছু ঠিক না করলে, কিছু বলতে গেলেই স্টুডেন্টরা এই শুনবে, সবেতেই তাদের অশান্তি। এইসব। তোমরাও জানো। তাই না। এটা জয় হয়নি। বিরাট খারাপ দৃষ্টান্ত হলো।
  • pi | ১৩ জানুয়ারি ২০১৫ ২০:৪২272846
  • হ্যাঁ, মাথা নুইয়ে থাকার থেকে দাপট ভাল জিনিস ঃ)

    তবে তুই সত্যি লুরু গিয়ে কেমন বুড়িয়ে গেলি ঃ(
  • pi | ১৩ জানুয়ারি ২০১৫ ২০:৪১272844
  • সেটা বুঝেছি। কিন্তু এই হোককলরবকে আড়াল থেকে তাদের খেলা কখনৈ মনে হয়নি বললাম। আর ওটা এখন কোন প্রসঙ্গে এল, সেটা বুঝতে পারিনি। মাঝের সব পোস্ট অবশ্য পড়া হয়নি।
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ২০:৪১272845
  • পাইদির ০৮ঃ৩৮ পি এম এর পোস্ট টা দেখে একটাই কথা মনে পড়লো - ক্ষি দাপট!
  • pi | ১৩ জানুয়ারি ২০১৫ ২০:৩৮272842
  • এটাও থাক। সৌম্যর লেখা।
    'উল্লাস !! ভিসির পদত্যাগ এটা প্রমান করল যে ঐক্যবদ্ধ ছাত্রছাত্রীর আন্দোলন গন্ডার-এর ছালও ছাড়াতে পারে। বিভিন্ন মত এর শর্তেও ঐক্য কতৃত্ব কে মাথা নোয়াতে বাধ্য করতে পারে। শুধু মাত্র নীতিহীন ঐক্য নয়, আন্দোলনের ভেতরের মতাদর্শগত সংগ্রাম আন্দোলন কে এগিয়ে নিয়ে যায়।। ।।।কিন্তু কমরেড ভুলে গেলে চলবে না যে জয় অর্জিত হয়েছে ১/৫ অংশ মাত্র, গণভোটের মধ্যে দিয়ে যে প্রধান ৫তি দাবি উঠে এসেছিল পূরণ হয়েছে মাত্র একটা। বিশাখা ভার্ডিক্ট লাগু, ক্যাম্পাসে পুলিশ এর খচর, সিসিটিভির চোখ রাঙ্গানি বন্ধ করা সহ ৪তি দাবি অপূর্ণ থেকে গ্যাছে। বাকি আছে সমস্ত ক্যাম্পাসে গণতন্ত্র চিনিয়ে আনার দাবি।'
  • pinaki | ১৩ জানুয়ারি ২০১৫ ২০:৩৮272843
  • কিকি মনে হয় বলতে চাইছে সিপিএম আর তিনোমূলের কথা।
  • pi | ১৩ জানুয়ারি ২০১৫ ২০:৩৬272841
  • কাজু, হ্যাঁ, নন্দন মেলায় গুরু আছে। বইমেলার টইয়ে রোজের গপ্পোও রয়েছে।
  • pi | ১৩ জানুয়ারি ২০১৫ ২০:৩৩272840
  • কিকিদির এই পোস্ট কি আমার পোস্টের উত্তরে ? তাহলে কোন মাথামুন্ডু বুঝলাম না। এমনিতেও না। কোন দুই যুযুধান পার্টি আড়াল থেকে খেল গেল বিন্দুমাত্র টের পাইনি কিনা।
    যাই হোক, ধিক্কার, গালাগাল তো শুনলাম, আশা করি লাভ ক্ষতির খতিয়ানটাও অন্তত পাবো।
  • kiki | ১৩ জানুয়ারি ২০১৫ ২০:২৭272839
  • আমারো এটাই সন্দ ছিলো। একটা ছোট কেস যেটা খুব ভালো ভাবেই নিজেরা মিটিয়ে নেওয়া যেত তা নিয়ে এতবড় আন্দোলন কি করে হয়ে গেলো!! ভিসির এত ক্ষমতা কোদ্দিয়ে এলো যে কম্যান্ডো এনে ছেলে পিটিয়ে দিলো!!

    আসলে দুই যুযুধান পলিটিকাল পার্টি আড়ালে খেলে গেলো। দ্যাখ কত ক্ষমতা। পলিটিক্সের চুড়ান্ত নোংরামো। ধিক্কার।
  • pi | ১৩ জানুয়ারি ২০১৫ ২০:২৩272838
  • 'উপাচার্যের পদত্যাগ আমাদের অন্যতম প্রধান দাবী ছিল। কর্তৃপক্ষীয় প্রধান হিসাবে উপাচার্যের পদত্যাগ কোন ব্যক্তির পদত্যাগ নয়, বরং আমাদের আন্দোলন, ব্যক্তি উপাচার্যকে পদত্যাগ করতে বাধ্য করার মধ্যে দিয়ে কতৃপক্ষ-শাসকের দম্ভকে সাধারণ ছাত্রছাত্রী-গণতন্ত্রপ্রেমী সকল সহনাগরিকের সামনে চূর্ণ করল। আন্দোলনের এ এক বিরাট জয় নিঃসন্দেহে, কিন্তু আমাদের বাকি ৪টি দাবীও পূরণ না হওয়া পর্যন্ত এ লড়াই থামবে না।‘কলরব’ জারি থাকবে। সমস্ত ধরণের অগণতন্ত্রের বিরুদ্ধে ‘কলরব’ হচ্ছে এবং হবে। এটাই আন্দোলনের স্পিরিট, এটাই ‘কলরবী’দের শক্তি।'
  • pi | ১৩ জানুয়ারি ২০১৫ ২০:২০272837
  • আজ মিছিলে ১০০০০ লোক হয়েছিল।
  • ayan | ১৩ জানুয়ারি ২০১৫ ২০:১৯272836
  • এই প্রশ্নটা পাই/অন্য যারা এই আন্দোলনের সাথে যুক্ত তাদের জন্যে ছিলঃ
    এখন অনশন ভঙ্গ করার কারণ জানা গেলে ভালো হত, কারণ এখনও আসল অপরাধীদের শস্তি হয়নি/নিরপেক্ষ তদন্তের আস্বাস মেলেনি

    আবাপতে দেখলুম শিবম ঘোষ লিখেছে কলরব জিতে গেছে, সেটাই বা কেন? অনশনের মূল অভিমুখ কি তাহলে ভিসিকে অপসারণের দিকেই ছিল? বাকি দাবিগুলির কি হল?
  • pi | ১৩ জানুয়ারি ২০১৫ ১৯:৫৮272835
  • অনেক পিছনের পাতায় আটকে আছি। এনিয়ে নিগ্ঘাত অনেক কথা হয়ে গেছে, তবু এটুকু পড়ে মনে হল যক্খন লিখেই দি।

    কে কার কী স্টেক রাখলো, কতটা কী সিকিওরড জীবনে কীভাবে ফিরে যেতে পারবে, তাতে কী ক্ষতি হল না হল, কে কতটা নিশ্চিত জায়গায় বসে কী করেছে, করচে তাই নিয়ে লোকজনের এত সম্যক ধারণা আছে দেখে খুব ভাল লাগল। তবে এই লোকগুলো দুঃখী পিছিয়ে পড়া রাজ্যবাসীর কী ক্ষতি করে দিয়ে গেল আর তাতে তাদের কী কী লাভ হল সেটা জানতে পারলে আরো ভাল লাগতো। আর যারা জানেই কোথায় আসল গলদ আর অন্যেরা কত ভুল, তারা সেগুলোর সমাধান করে না বা করার চেষ্টা করেনা কেন সেটা জানতে পারলে তো আরোই। আমি কিন্তু সিরিয়াসলি জানতে চাইছি, আর সোজাসুজি, এসব করে কার কী লাভ হল অন্য আর কার কী ক্ষতি।

    অভ্যুকে একটা কথা বলার ছিল। কোরপান শাহের কেস নিয়ে আজ যা তদন্ত হচ্ছে, তার জন্য যেটুকু যা কলরব হয়েছে, তার চাপেরও একটা ভূমিকা আছে। এটা না থাকলে সেটাও হতনা। এখনো চাপ দিয়ে যাওয়া হচ্ছে। গুরুতে উঠতে বসতে অহরহ গালি খাওয়া এপিডিআর লড়ে যাচ্ছে। অন্যরাও। কোরপান শাহের পরিবারের জন্যও সাধ্যমত সাহায্য করেছেন অনেক লোকজন। এগুলো কিছু না হলে, কোনরকম তদন্তই না হলে এ নিয়ে হয়তো আরো কলরব হত।

    তবে হ্যাঁ, আন্দোলনকারীদের তো দেখি শাঁখের করাত। কোন কিছু নিয়ে আন্দোলন করলে শুনতে হবে, কেন করলো, কেন বিশৃঙ্খলা আনলো, কেন এসব খুচরো ঢ্যামনামো মেনে নিলো না, এই মেনে না নেওয়াটা দ্বিচারিতা, অন্যদিকে আবার শুনতে হয়, অমুক নিয়েও কেন বললো না তমুক নিয়েও কেন বললো না, এটা হল দ্বিচারিতা।
  • Tim | ১৩ জানুয়ারি ২০১৫ ১৯:৫৩272834
  • মানে অন্য জন্তুদের পার্সপেক্টিভ থেকে বললাম আরকি। শালা সারা দুনিয়াটা জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিলে!
  • Tim | ১৩ জানুয়ারি ২০১৫ ১৯:৫০272833
  • ম্যান খুবই খারাপ কথা। অলমোস্ট খিস্তি
  • kiki | ১৩ জানুয়ারি ২০১৫ ১৯:৪৬272832
  • আমি যাদবপুর এ পড়ব কি মশায়! আমার কি সে মগজ ছিলো নাকি!! তাছাড়া আমি গুরুতে আসলেও আসলে এখানে আসার যোগ্য নই, আমি তো পড়াশুনা করিই নি।সে জন্যই তো .............. :D

    ম্যান, খোরাক, এসব ও খারাব কথা!! আর গুরুর পাব্লিকের অদ্ভুত সব আব্দার থাকে, চিমটি কাটতেই থাকবে আর বিরক্ত হয়ে গদাম করে নাকে এক ঘুঁষো মারলে নাকে কাঁদবে। ধোর!!

    এবার একটা হোক নিয়ম মানা আন্দোলন হোক, তাহলে অনেক ফালতু আন্দোলন এমনিতেই করতে হবে না। রাজ্যে ও শান্তি নামবে। যে সরকার ই আসুক সিধে হয়ে যাবে। ঠিক কাজে ফোকাস করা যাবে।
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ১৯:৪৪272831
  • উন্নয়নের জন্যে একটা ঠিকঠাক মাইন্ডসেট দরকার প্রথমে। বাঙালীদের মধ্যে অধিকাংশ লোকজন আইদার বড় বোদ্ধা নয়তো ব্যাগড়াবাবু। তারপরে গত কয়েক দশকের চলছে না চলবে না'র লিগ্যাসী। সিঙ্গুরের সময় দেখলাম তো, চারিদিকে যার সাথেই কথা বলি দেখি গাড়ি কারখানা স্পেশালিস্ট। তখন ইউএসডিএফ এর সভায় আমাদের বোঝানো হত গাড়ি কারখানা হলে কর্মসংস্থান হয় - এসব বুর্জোয়া প্রচার। তখন নেহাত ছানা ছিলাম বলে সেই মহান নেতাদের জিগানো হয়নি তাঁদের কাছে কোনো অল্টারনেটিভ মডেল আছে কিনা ঃ)
  • তাপস | ১৩ জানুয়ারি ২০১৫ ১৯:১২272830
  • ঝোপের আড়াল থেকে যৌনতা বেরোনোর ছবি দেখতে পেলাম, গুঁড়ি মেরে যেন বাঘ বেরোচ্ছে, তারপর বেড়ালের মেটিং কলের মত ডাক ----
  • তাপস | ১৩ জানুয়ারি ২০১৫ ১৯:১১272829
  • এই ভার্সনটা খুব জোরালো আছে বিশদের জন্যে যোগাযোগ করুন এই ঠিকানায়
    https://www.facebook.com/zara.rao.35/posts/380563908790768

    Moon Lunam
    এবার থেকে স্টুডেন্টদের শাসন করলে চুরান্ত অপমানের পর পদত্যাগ করতে হবে.....এখন নতুন নিয়ম....মাঝরাত্রে ঘেরাও করলে ???চুপচাপ হজম করুন...সামনে মদ খেলে??? চুপ থাকবেন...চুমু খেলেও চুপ...জামার আড়াল যদি শালীনতা ছাড়ায়???চোখ বুজে থাকুন.....ঘোর রাত্রে ঝোপের আড়াল থেকে যদি যৌনতা বেরোয়...তাহলে শিক্ষকের বরাদ্দ স্রেফ মৌনতা....একটু বকলে আর নিস্তার নেই...ছাত্ররা তেড়ে অপমান করবে....এন্তার নোংরা গালাগালি দেবে...তারপর মিটিং,মিছিল....শেষমেষ "খাবো না যাও ".....আর তামাম জনতা "আহা সংগ্রাম" বলে গলেএএএএএএএ জল.....

    উপাচার্য না হয় পদত্যাগ করলেন...কিন্তু ছাত্রছাত্রীদেষ অসভ্যতার কি শাস্তি হল ??? যাকে নিয়ে এত কান্ড..সেই মেয়েটা কোথায় ??? এসব আবার বলতে নেই....ছাত্রছাত্রীরা ওমনি আবার চুমু আর চ্যঁচানো শুরু করবে...."করুক গে,বয়ে গেল" বললে চলবে না....কারণ এখন থেকে ছাত্রছাত্রীরা ঈশ্বর..তেনারাই এখন থেকে শিক্ষক,উপাচার্য নিয়োগ করবেন...তেনাদের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে কথা বলতে হবে...আঙ্গুল তুললেও তেনারা অপমানিত হবেন কিন্তু .... তেনারা মিডিয়ার প্রচারের আলোয় ঝলমল করবেনৄ...ক্যাম্পাসে তো বটেই...এমনকি সেজেগুজে স্টেজে উঠে অভদ্রতা করবেন....মিডিয়া এবং জনতা তেনাদের এই কাজের জন্য সংগ্রামী অভিনন্দন জানাবে.....বিখ্যাতদের ক্ষেত্রে যেমনটা হয় আর কি....

    তারপর ?????

    ওহে পশ্চিমবঙ্গ.....এনাদের পরবর্তী প্রজন্মের কাছ থেকে কি প্রত্যাশা করছো ????
  • T | ১৩ জানুয়ারি ২০১৫ ১৯:০১272828
  • ঐ সরকারী ব্যবস্থা ভেঙে পড়া ব্যাপারটা ভালোই, কিন্তু শূন্যস্থান ভত্তি করার ডায়নামিক্স আর ভেঙে পড়ার ডায়নামিক্স একে অপরের পরিপূরক না হলে বিপদ আছে। অ্যাত জনসংখ্যা নিয়ে সেটা বেশ চাপ। অবশ্য সব লুটে যাওয়ার পর কিছু বুদ্ধিমান নিজস্ব নিয়মেই বেঁচে থাকবে, তখন একটা নিরাপদ ব্যবস্থা ভাবা যেতে পারে।

    এই বলে আমি ম্যাকে খেতে গেলুম। আটটা থেকে দেবুদা টিভিতে হাজিরা দেবে। সেসব মিস করা যাবে না।
  • T | ১৩ জানুয়ারি ২০১৫ ১৮:৫২272827
  • আরে, উন্নয়নের দাবী নিয়ে পথে নামলে সে ঐ ব্যানারে লেখা উন্নয়ন চাই তেই থেমে থাকবে। একবার জনে জনে জিজ্ঞেস কর, উন্নয়ন কিভাবে হবে, একেক জনের কাছ থেকে একেক রকম মতামত পাবি। ফলে ব্যানার হাতে রাস্তায় নামা খুব কিছু ম্যাটার করবে না, আর আম আদমিও স্পেসিফিক কিছু না পেয়ে ঐ গয়ং গচ্ছ কেস বলে ধরে নেবে। ভিন্ন ভিন্ন উন্নয়নের রূপরেখা লার্জ স্কেলে পলিটিক্যাল পার্টির মতামতে গিয়ে কনভার্জ করছে। তো এরাই যদি কিছু বলতে না পারে তো কি আর করা যাবে।
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ১৮:৩৯272826
  • শ্লীলতাহানির তদন্ত, ঢ্যামনা ভিসির পদত্যাগ সবই খুব ভ্যালিড দাবী সন্দেহ নেই। কিন্তু যে ছাত্রছাত্রীরা এটাকে পুরো প্রেস্টিজ ইস্যু করে (উইথ হিডেন সাপোর্ট ফ্রম সাম পলিটিক্যাল গাইজ যাদের সুবিধে হয় ভিসি তথা মূলোদের ডিফেম করতে পারলে) যে স্ট্রাগল করলো গত কয়েকমাস তার একটা অংশ উন্নয়নের দাবীতে করতে পারলে রাজ্যটা পাল্টে যেত। এটাই আক্ষেপ।
  • Abhyu | ১৩ জানুয়ারি ২০১৫ ১৮:৩৭272823
  • পিনাকীদা, "অপ্রিয়' কথা বলাটাই মুখ্য উদ্দেশ্য হয়ে যায়, 'সত্য' হয়ে যায় গৌণ" - ভালো লিখেছ।
  • cb | ১৩ জানুয়ারি ২০১৫ ১৮:৩৭272824
  • স্চ, এই জিজি শব্দটি গত দশ বছর ধরে ব্যাভার কচ্ছি মহায়, লতুন লয় :)
  • Abhyu | ১৩ জানুয়ারি ২০১৫ ১৮:৩৭272825
  • d, Date:13 Jan 2015 -- 10:29 AM
    ন্যাচারালি। যেমন অন্যের টন্ট বা খেউড় দেখে আমি নিজের বক্তব্য ঠিক করি না।
  • একক | ১৩ জানুয়ারি ২০১৫ ১৮:৩৬272822
  • সদা এতো হতাশ হয়ে পড়েছিস কেন ? :) শান্ত হ :) চারপাশে যা হচ্ছে তা ঠিকঠাক দিকেই এগোচ্ছে। সরকারী ব্যবস্থা ভেঙ্গে পরা ভালো ইঙ্গিত তো ! ক্যাপটালিসম কোনো নেগেসনাল মডেল নয় যে আয় আয় করে ডেকে তাকে পাওয়া যায়। আটার ক্যাটাস্ত্রফ দরকার। এটা ডাইগ্রেসন তো :) সেটা আগে বোঝ। সাউথ ইন্ডিয়াতে যা দেখছিস এগুলো হলো কোথা থেকে ? তোর ধারণা সরকার করেছে ? নো। গভট এডুকেশন সিস্টেম একদিকে ঝাড় খেতে শুরু করে এবং হুলিয়ে প্রাইভেট এডুকেশন ঢোকে। এই প্রাইভেট এদুকেতেদ জেনেরেশনের মেন্টাল সেটাপ আলাদা হয়। এরা কষ্টের পয়সায় বা লোন মাথায় নিয়ে পড়েছে। প্রাইভেট কন্ট্র্যাকট ফ্রেন্ডলি। এখান থেকে একটা বিশাল পুল জেনেরেট হয় যারা আইটি তে ঢোকে। ফার্স্ট লেভেল বড়লোক তৈরী হয়। এই ফার্স্ট লেভেল ওয়েলদি রাই পরবর্তী স্টার্ট আপ দের গো টু মার্কেট কনসিউমার। আজ কলকাতায় স্টার্ট আপ বানালে চলবে নাকী ? প্রাইমারি ফেজে কস্ট যা থাকবে সেটা এফোর্ড করার মত বায়ার কোথায় ? তাদের পয়সাতেই তো সেকেন্ড লেভেল আর এন্ড ডি হয়, প্রোডাক্ট এনহ্যান্সমেন্ট হয়। প্রাইস কমে। দিস ইস ক্রিয়েশন অফ ওয়েলথ ম্যান :) এই সময়টা আসবে। আসতে দে। সোশালিসম একটা নেগেসনাল মডেল। তার সঙ্গে নেতি-নেতি করে কোনদিন ক্যাপিটালিস্ম আসে না। ইসলামের সঙ্গে তর্ক করার মত বোকামি। জাস্ট লীভ ইট টু ডাইগ্রেস। মার্কেট এন্ড টেকনোলজির ইক্সেম্ত্রিক ফোর্সেই ভেঙ্গে পরবে। আর এটা সোশালিস্ট রাই দায়ীত্ব নিয়ে করবে। শান্ত হ। আমি কোথাও কোনো সমস্যা দেখছি না। ভালো গাঁজা খা। জোরে শ্বাস নে।
  • - | ১৩ জানুয়ারি ২০১৫ ১৮:৩৪272821
  • হোকের একটা দাবী মানতেই জিলিপি অমৃতি কচুরি আলুচ্চপ বিলি চলছে, বাকী দাবীগুলি শুধু মনে রাখতে পারলেই না জানি আরও কত কী পাওয়া যেত ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত