এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:১৬272909
  • ও হ্যাঁ, আমি আমার আলোচনায় একবারও আইটির কথা বলি নি। বেসিকালি দিল্লি ইজ নট আ প্লেস ফর আইটি। এখানে আমার সারভাইভালের লড়াইটা আরও তীব্র। প্রতিমুহূর্তে গলায় খাঁড়া ঝোলে - পুনে রিলোকেট করো, লুরু রিলোকেট করো, চেন্নাই রিলোকেট করো। শুধু দিল্লি থেকে বেরোব না বলে আমি আটবার কোম্পানি পাল্টেছি।
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:১৬272910
  • এইতো সেদিন কোলকাতা এয়ারপোর্টে নেমে শুনি ট্যাক্সি ধর্মঘট, এয়ারপোর্টে একটা ট্যাক্সি নেই। এটা কোনো কথা হল ? ইয়ার্কি ?
  • aranya | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:১৫272907
  • দিন পাল্টায়, মানুষ-ও পাল্টে যায়
    ডাকছে আকাশ, আয় পাল্টাবি আয়

    - এইরম ছিল না, সুমনের গানটা? সুমন-ও কত পালটে গেলেন
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:১৫272908
  • ল্যাদোশদাকে একটা উদাহরণ দিই - বর্ষার দিনে টাকা দিলেও ট্যাক্সি পাওয়া যায় না এয়ারপোর্ট থেকে। তিনশো পঁয়ষট্টি দিন রিজনেবল রেটে এয়ারপোর্ট থেকে ব্যান্ডেলে যাবার ট্যাক্সি পাওয়া যায় না, যদিও সেটা মাত্র পঁয়তাল্লিশ কিমি দূরে এয়ারপোর্ট থেকে।

    ট্যাক্সি ধর্মঘট, বাস ধর্মঘটের দিনগুলোয় একটু রাস্তায় নেমে কলকাতার পাবলিককে জিগ্যেস করে দেখো, কলকাতায় পয়সা দিলেও কী কী পাওয়া যায় না।

    পয়সা দিলেও কলকাতা টেলিফোন ভদ্রগোছের পরিষেবা দিতে পারে না, পয়সা দিলেও কলকাতা টেলিফোন ওয়াইফাই রাউটার দেয় না, পয়সা দিলেও উৎসবের দিনে হাসপাতালে ডাক্তার পাওয়া যাঅয় না - কটা শুনবে?
  • একক | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:১৪272905
  • লুরুর জীবনযাত্রায় একটা ভয় আছে। পব তে সেটা নেই। সদা নতুন এসেছে আসতে আস্তে বুঝবে। লাইফ স্টাইল কস্ট এতো বেশি যে সর্বদা একটা ভয় তাড়া করে পারফর্ম অর পেরিশের। এই ভয় টা পব তে কম। এটা শুধু লুরু বলে নয় যে কোনো মার্কেট ড্রিভেন এরিয়াতেই সত্যি। এটাই মানুষ কে এগিয়ে নিয়ে যায়। এখন প্ল্যান করে "ইইন্ভেস্তর ডেকে " এটা হয়না :) ভগবান ডাকলে আসতেও পারে, ভূত আসেনা। তার জন্যে আমেরিকান সিভিল ওয়ার টাইপের কিছু লাগে (যেটা chaddi রা চেষ্টা করছে, পারবে না ) নইলে ন্যাচেরাল প্রসেসে কবরখানা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হয়। এর সঙ্গে আইটি -নন আইটির সম্পর্ক নেই। গাঁড় ফাটানো ভয় দরকার।
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:১৪272906
  • ডিসিকে ক।
  • a x | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:১১272904
  • সেসব আর নাই অরণ্য। সাজানো বাগান শুকায়ে স্বর্গরাজ্য হয়েছে।
  • dc | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:০৪272903
  • lcm দাদা আমি শুধু আইটি চাকরির কথা বলিনি। আমি আইটির লোক না, আইটি নিয়ে সেরকম জানিই না। নন-আইটি সেক্টরেও অন্যান্য বড়ো শহরগুলোতে প্রচুর চাকরি, নানারকম অপরচুনিটি, যা কলকাতায় নেই। ছোটবড়ো সবরকম অপরচুনিটির কথা বলছি ঃ-)

    আর মানসিকতার কথা বলতে গেলে কলকাতায়/পবতে যেমন কথায় কথায় আন্দোলন, সেরকম তো চেন্নাই-ব্যাঙ্গালোরে দেখিনা।
  • lcm | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:০০272902
  • আর শুধু আইটি চাগ্রি দিয়ে তো সার্বিক জীবনযাত্রার মান মাপা কি ঠিক হবে?
  • lcm | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৫৯272899
  • ডিসিভাই,
    দেখো আমার জেনারেল কমেন্টে দুটো জিনিস ছিল, "জীবনযাত্রার মান" এবং "মানসিকতা"। কোন শহরে আইটি চাগ্রি বেশী তা তো ছিল না।
  • dc | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৫৯272900
  • *কেরিয়ার অপরচুনিটি
  • aranya | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৫৯272901
  • নাঃ, লুরু-টা একবার ঘুরে আসতে হবে, দেখতে হবে কতটা পাল্টাল।
    বৃন্দাবন এক্সপ্রেস চড়ে লুরু গেছলাম আর্লি সেভেন্টিজে, ছিমছাম শহর, বাগান ইঃ।
  • lcm | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৫৮272898
  • আমি জানতে ইচ্ছুক, কোন জিনিসটা কলকাতায় টাকা দিলে হয় না।
  • dc | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৫৭272897
  • "পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য। এই রাজ্যের জীবনযাত্রার মানে, মানসিকতায় ভারতের অন্য রাজ্যের তুলনায় আকাশ পাতাল তফাৎ কিছু নাই --- ইহাই সইত্য। ইহাই লজিক্যাল।"

    lcm, একটাই কথা বলতে পারি। এট দি এন্ড অফ দি ডে কলকাতায় কেরিয়া অপরচুনিটি ভারতের অন্য বড়ো শহরগুলোর থেকে সবচেয়ে কম। আর কলকাতা বা পবতে ইনভেস্ট করতে বড়ো থেকে মাঝারি সব ইনভেস্টররা সব থেকে বেশী ভয় পায়। ইহাও সত্য। অবার এটা কিভাবে র‌্যাশনালাইজ করবেন সেটা আপনার ব্যাপার ঃ-)
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৫৬272896
  • কোলকাতায় তুমি মানি দিয়েও সার্ভিস পাবে না। গ্রান্টি। প্রফেশনালিজম জিনিসটাই নেই।
  • lcm | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৫৫272895
  • সদাই,
    ফর দোজ হু হ্যাজ মানি, এনি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড ইস গ্রেট। কলকাতা থেকে জাকার্তা। বেঙ্গালুরু থেকে হনলুলু।
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৫৩272892
  • ফর দোজ হু ক্যান অ্যাফোর্ড, লুরুর জীবনযাত্রা কোলকাতার তুলনায় অনেক অনেক বেটার। লোকজন কোলকাতার মতো খেঁকি নয়, পয়সা ফেললে বাঘের দুধ অব্দি পাওয়া যায় (শুনেছি, ট্রাই করিনি), গুচ্ছ ভালো ভালো পাব আর খাওয়ার যায়গা আছে, চাগ্রীবাগ্রী নিয়ে কোলকাতার মতো টেনশন নেই, গুচ্ছ অপর্চুনিটি, আর কি চাই ঃ)
    বিএমটিসির ওয়েবসাইটটা যতবার খুলি বাস খোঁজার জন্যে, মনে হয় পব তে এসব কবে হবে ঃ(
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৫৩272893
  • না না আপনার জন্য নয়। সদার জন্য।
  • T | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৫৩272894
  • অ্যাঁ, উন্নততর ইউনিয়ন! সে জানি না। কিন্তু গত ছ সাত বছরে অটোর ভাড়া বৃদ্ধির আন্দোলন প্রচুর বার হয়েছে এবং সরকার না মানলে হরতাল ডাকাও হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে সরকার বাহাদুর সেসব মেনেও নিয়েছেন।

    সাধারণ জনতা মানে, এই ধর স্কুল কলেজের ছেলেপুলে, দোকানের কর্মচারী, ছোটোখাটো দোকান মালিক, ইত্যাদি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত লোকজন গুছিয়ে বাসে চড়ে। ইনফ্যাক্ট বাসগুলোতে কোলকাতার মতই ভিড় থাকে।

    কিন্তু এই জনতা আস্তে আস্তে শহরের বাইরের দিকে সরে যাচ্ছে। জমি বাড়ী বিক্রী করেও সরে পড়ছে। অন্যান্য স্টেট থেকে আসা লোকেদের ভীড় বেশী, সে নিয়ে রাগও আছে ভালোই।
  • dc | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৫২272891
  • সিকি চেন্নাইয়ের লিংক কি আমার জন্য পোস্ট করলেন? আরে আমি বলেছি নাকি চেন্নাইতে একেবারে কোন আন্দোলন হয়না? সেটা বলিনি। আমি বলেছি কলকাতা বা পবর মতো প্রচুর আন্দোলন ভারতের আর কোন বড়ো শহরে হয়্না। আর এই প্রচুর আন্দোলনের মানসিকতা বানিয়ে তুলেছে বামপন্থীরা গতো তিরিশ বছরে, গাছ থেকে পাতা পড়লেও সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র দেখে আর বিপ্লব বিপ্লব করে লোক খেপিয়ে। এই বিপ্লব ভুত অন্য অনেক রাজ্যেই নেই সেইটা বলতে চেয়েছি।

    আপনার পরের কয়েকটা পোস্ট ইন ফ্যাক্ট আমি একমত।

    "চান্স পেলে কোথায় কোথায় পোস্টিং হতে পারে? লোকটা বলল, লুরু হাইড ইত্যাদি - "কলকাতায় অফিস খুলবেন না?" লোকটা মুচকি হেসে কাঁধ ঝাঁকিয়ে বলল, ইউ নো, কলকাতা ইজ আউট অফ দা ওয়র্ল্ড, ইটস টোটলি ডিসকানেক্টেড ফ্রম দা রেস্ট অফ দা ওয়র্ল্ড। বিজনেস গ্রো করতে গেলে কলকাতাকে এড়িয়েই চলতে হবে আমাদের।"

    এইধরনের মন্তব্য, নানারকম প্রেক্ষিতে, আমি বহুবার শুনেছি। সিঙ্গুর-নন্দীগ্রাম ইত্যাদি এই ইমেজটা আরো বেশী করে এস্টাব্লিশ করেছে।
  • একক | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৫১272889
  • "ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি মানসিকতা " গড়া যায়না রে ভাই :))) কলকাতা থেকে বেরোনো জনতার এই একটা অদ্ভূত ধাক্কা লাগে। টেক ইউৰ টাইম সদা।

    মার্কেট একটা এথেইস্ট সিস্টেম। সেখানে ওরকম তাবিজ বাঁধার মত ইনভেস্টর আনা যায়না। আটার ক্যাটাস্ত্রফ দরকার হয়। ব্যাঙ্গালোর একটা সময়ে এই জায়গায় গেছিল। এখন নেই। পব ও যাবে। এই করায়শুন্তির ক্ষেত মরে পচেই মাটিতে মিশবে। তাতে ফুলগাছ হবে। আজ যে নাক কোঁচকাচ্ছে কাল সে আরও কম পয়সায় কাজ করতে বাধ্য হবে। মীহ্নয়ায়ল বিভিন্ন রাজ্ বাঙালি খেদাও অভিযান হবে। এটা একটা প্রসেস। এত দুশ্চিন্তা করার কিস্যু নেই।

    এস এম কৃষ্ণা বা ইএইদুরপ্পার সময় কী লেভেলে করাপশন আর কম দামে জমি বেচা হয়েছিল কোনো আন্দাজ আছে ? এখানে কিছুটা সহজে হয়েছে কারণ লোকসংখ্যা কম, আরো অনেক হিস্টরিকাল-জিওগ্রাফিকাল-রিসোর্স এভেইলেবিলিটি ইস্যু আছে। ব্যাঙ্গালোর এর গ্রোথ এর সঙ্গে পবর তুলনার মানে হয়না। তবে ওখানেও হবে। একটা লুটপাট দরকার। সেটা স্বাভাবিক ভাবেই হবে। অনেকেই ভাবেন বেশ দু নৌকোয় পা রেখে "ইনভেস্টর ডেকে " ওয়েলথ ক্রিয়েট করা যায়। কমপ্লিটলি রং :) থেইস্ট সিস্টেম থেকে এথেইস্ট সিস্টেমে যাওয়ার রাস্তা বিপদের, নির্ভরতাহীন এবং ভয়ের। ওর চে টোকেন পৈতে পুড়িয়ে "আজ থেকে এথেইস্ট হলুম" আপডেট দেওয়া অনেক সোজা। মাথা ঠান্ডা কর। সব বুঝতে পারবি। পব র লোকদের আলাদা করে গাল দিয়ে লাভ নাই। এবার তোর ব্যাপার।
  • lcm | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৫১272890
  • ইহা আমার অবজারভেশন নহে। ইহা তথ্য। ইহা সইত্য।
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৫০272888
  • তোমার যদি সেটা মেনে নিয়েই ভালো লাগে - তবে তাই। :) এর ওপরে তক্কো চলে না।

    তেরো বছর হয়ে গেল দিল্লিতে আছি। বাবার হোটেল ছেড়েছি কুড়ি বছর হয়ে গেল। ভাবাবেগ থিতিয়ে আসার যথেষ্ট সময় পেয়েছি। দেশ দেখেছি, বিদেশ দেখেছি। আমার মতে তোমার অবজার্ভেশন ভুল।
  • cm | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৪৯272886
  • সব খানেই তো মাথা তুলে চাইলে একই আকাশ।
  • a x | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৪৯272887
  • কাগজে খবর হয় কিনা অন্য ব্যপার, এই জায়গা গুলোতে কিছু কম আন্দোলন হয়না। আর চাকা আর কতবার আবিষ্কার হবে কে জানে। পশ্চিমবঙ্গে ইউনিয়্ন করে শিল্প ভোগে গেছে এই মিথটা মাথা থেকে অবশ্যই যাবেনা। সে যতই তথ্য দাও। পশ্চিমবঙ্গে অনেক বেশি লক আউট হয়েছে স্ট্রাইকের চেয়ে। প্রতি ১ টা স্ট্রাইকে প্রায় ৩০০ টা লক আউট - ২০১২-'১৩র হিসেব।
  • lcm | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৪৮272885
  • পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য। এই রাজ্যের জীবনযাত্রার মানে, মানসিকতায় ভারতের অন্য রাজ্যের তুলনায় আকাশ পাতাল তফাৎ কিছু নাই --- ইহাই সইত্য। ইহাই লজিক্যাল।
    শুধু তাহাই নহে, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলি, যেমন, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, নেপালের সঙ্গেও তেমন ফারাক নাই।

    বাকী সবই হইল - ভাবাবেগে পরিস্ফূটিত অভিমানী ব্যক্তিগত মন্তব্য।
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৪৫272883
  • উন্নততর ইউনিয়ন হবে হয়তো। কোলকাতার মতো ব্যাগড়াবান নাও হতে পারে। তবে মোটকথা লোকগুলো অটো চালিয়ে ভালো কামাচ্ছে, আর যারা চড়ছে তারাও ঐ ভাড়া আরামসে অ্যাফোর্ড করতে পারে। চারিদিকে একটা স্বচ্ছলতা দেখি।
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৪৫272884
  • অক্ষদা অন্য লাইনে খেলছে :) দিল্লিতে আন্দোলন হয় তো ছাত্রছাত্রীদের। এখানকার কাগজে হেডলাইন তো দূর, পাঁচের পাতাতেও আসে না। তেমন হাই প্রোফাইল আন্দোলন হয় টয় নি রিসেন্টলি।

    বাকি হোককলরব? ইয়েস, জেএনইউ ছাত্রছাত্রীদের সঙ্গে এক্স জেইউ অ্যালমনির সঙ্গে আমিও গেছিলাম প্রতিবাদে যোগ দিতে।
  • cm | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৪৩272881
  • বাকি সব বুঝি পদার্থ!
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৪৩272882
  • আমাদের টিমের একটি ছেলে, জুনিয়র কনসালট্যান্ট, দেড় বছর ধরে লড়াই করে কলকাতা থেকে লুরুতে ট্রান্সফার নিয়ে ছাড়ল। বাঙালি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত