এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১৩ জানুয়ারি ২০১৫ ২৩:৪১272969
  • পাইকে অনেকগুলো ক দিলাম। আর সদাকে বললাম-কলকাতায় ও অ্যাপ থেকে ফিক্সড ভাড়ার ক্যাব পাওয়া যায়। জানতিস না?
    তার মানে এই নয় যে তোর বক্তব্যের বিরোধিতা করছি। শহর একধরনের পার্সোনাল প্রেফারেন্স। প্রফেশনাল উন্নতির সাথে তার সম্পর্ক আছে বটে, কিন্তু প্রফেশন টু প্রফেশন সেটা বদলে যায়। তাই অতোটা জেনারালাইজ করা যায় না বোধহয়।
  • lcm | ১৩ জানুয়ারি ২০১৫ ২৩:৪১272970
  • কলকাতায় দিব্য ওয়াই ফাই রাউটার পাওয়া যায়। আমি কয়েক সপ্তাহের জন্য গেলেই পাই। কত বাড়িতে তো রাউটার আছে।
    হাসপাতালে বেড ব্যাপারটাও বুঝলাম না - প্রচুর টাকা দিলেও কলকাতায় কোনো হাসপাতালে বেড পাওয়া যায় না - তাই? টাকা দিলে হয় না। এটা আমি জানতাম না।

    কিন্তু, এগুলোও - মানে - ট্যাক্সি, টেলিফোন ওয়াই-ফাই -- এসব আর কটা লোকের লাগে। এসব যারা ব্যবহার করে না, বা এসব বাদ দিয়ে যে জীবন - সেই জীবনে একেবারে কত তফাৎ? আকাশ? পাতাল?
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ২৩:৩৭272968
  • ঘটনাটা সত্যি হলে, সঙ্গে রইলাম।

    শান্তনুদা,

    দিল্লির লোকজন জেনারেলি হাড় হারামি হয়। আজও। নিজামুদ্দিন থেকে টিথ্রি আটশো টাকা খুব খারাপ বলে নি। মিটারে প্রায় কেউই যায় না এ শহরে। তুমি ট্যাক্সিফরশিওর বা ওলাক্যাব দেখতে পারতে, পাঁচশোতে হয়ে যেত। এমনিতে দূরত্ব চব্বিশ কিমি, তেইশ টাকা করে ধরলে হয় সাড়ে পাঁচশো টাকা। কালিপিলি ট্যাক্সি আটশো টাকা চেয়ে থাকলে খচরামিই করেছে।
  • pi | ১৩ জানুয়ারি ২০১৫ ২৩:২৭272966
  • একজন জানালো। অবশ্য এই নিয়ে আমি খুব ওয়াকিবহাল এমন নই। বিশেষ করে টিসিএসের ব্যাপার্স্যাপার। যাই হোক, এই কলরবের জন্য কী কী গাল প্রাপ্য হয় কাল পড়ে নেব।

    'দুর্গাপুরের BCET এবং BCETW’র শিক্ষকদের পাঁচ মাস চাকরি নেই। মালিকের লাভের জন্য মাস্টার মশাইদের বলা হয়েছিল স্টেশন এবং বাস স্ট্যান্ড থেকে গিয়ে ছেলে-মেয়ে ধরে আনতে হবে, নাহলে চাকরী থাকবে না। তারা সম্মত না হওয়ার ৯২জন মাস্টার মশাইকে স্যাক করা হয়েছে। কলেজে কোন মেটারনিটি লিভ নেই, কোন বেতনের সামঞ্জস্য নেই, ছুটি নেই, নেই কোনো কনফার্মেশন লেটার বা গ্র্যাচুইটি পে।

    শোনা যায় কলেজের মালিক সকলের সামনে গ্রুপ ডি স্টাফ কে জুতো খুলে মেরেছিলেন, কিন্তু কারু বলবার সাহস নেই, কারন তাহলে চাকরী থাকবে না।

    তবু এই ৯২ জন শিরদাঁড়া টানটান করে লড়ছেন। শ্রীজাত’র কবিতাটা মনে পরে যায়, তুমিও মানুষ, আমিও মানুশ/তফাত শুধু শিরদাঁড়ায়।

    কেবল BCET এবং BCETW’ই নয় সমগ্র প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের যারা শিক্ষক তারা জানেন কি দুরবস্থা, মালিকের কথাতেই ওঠবস করতে বাধ্য করা হয়। ছুটির দিনেও ক্লাস নিতে হয়। বেতনের কোন নির্দিষ্ট নিয়মাবলি নেই। যখন খুশি চাকরী নিয়ে টানাটানি হতে পারে। দুর্গাপুরের পরে নারুলা, NSHM’এর শিক্ষকদের নিয়েও টানাটানি শুরু হয়েছে।

    আমার বন্ধুদের থেকে শুনতে পাই ৪লাখ টাকা দিয়ে এই সব কলেজে পড়াশুনা করেও ক্যাম্পাসিং হয়না। পারসোনালিটি ডেভেলপমেন্ট কোর্স’র নামে হাজার হাজার টাকা নেওয়া হলেও ক্লাস হয় না। মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। কলেজের ড্রেস কোড আছে। কলেজ বলে মনেই হবে না।

    এই পরিস্থিতিতে লড়াকু শিক্ষকরা WBUT ঘেরাও ডাক দিয়েছেন। আজকে যদি পাশে না থাকেন, যদি ভাবেন

    যখন মালিক দুর্গাপুরের কলিগদের বিনা কারনে স্যাক করলো আমি পাশে দাঁড়াইনি, কারন আমি সুরক্ষিত ছিলাম
    যখন WBUT’র ছাত্ররা নাম পরিবর্তনের বিরুদ্ধে ফুঁসছিল, আমি টু শব্দ করিনি, কারন আমার কিছু যায় আসে না
    যখন টেকনো, ওমদয়াল, নারুলার ছাত্ররা জিরো ক্যাম্পাসিং’র বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, সেদিন আমি পাশে দাঁড়াইনি, কারন আমার TCS’র চাকরী বাধা ছিল
    আজ যখন সারা ভারতে ২৫,০০০ TCS কর্মীকে ছাঁটাই করা হচ্ছে, কেউ আমার পাশে নেই, কারন আমি কারু পাশে ছিলাম না

    হোককলরবের পাশে সকলে ছিল,তাই সেই আন্দোলন সফল হয়েছে, এবার কলরবিদের অন্য আন্দোলনের পাশে দাঁড়ানোর পালা, নাহলে কোন দিন TCS’র পায়খানা পরিস্কার করার হুকুম তামিল না করলে, আপনিও ‘বেকার’ হতে পারেন।

    ১৫ই জানুয়ারি, বৃহস্পতিবার, বেলা ১২ টায়, WBUT
    সকলে আসুন'
  • aranya | ১৩ জানুয়ারি ২০১৫ ২৩:২৭272967
  • ওয়েল, কল্যাণীতে ফিরতে পারলে বোধহয় সবচেয়ে আনন্দ পেতাম। তবে, কলকাতাও খুব ভালবাসার শহর
  • aranya | ১৩ জানুয়ারি ২০১৫ ২৩:২৫272965
  • কলকাতায় ফিরতে পারলে আমিও খুব খুশী হতাম। বাংলা নাটক, গান, পরিবারের লোকজন, বন্ধুবান্ধবের সাথে সময় কাটানো - এই সব নিজের ভাল লাগার জিনিসের জন্য
  • Santanu | ১৩ জানুয়ারি ২০১৫ ২৩:২৩272964
  • সিকি, নিজামুদ্দিন থেকে টি৩ টার্মিনাল কালো হলুদ ওমনি ট্যক্সি তে কতো ভাড়া হওয়া উচিত। কোনো ব্যাটা ৮০০ র কম এ রাজি হোলো না। মিটার বলতে অনেক গল্প শোনালো?

    আর দিল্লির আম জনতা, ৯৭ তে যেমন হারামি ছেড়ে এসেছিলাম, ঠিক তেমনি আছে, একটুও খারাপ হয় নি। সান্ঘাতিক।
  • cm | ১৩ জানুয়ারি ২০১৫ ২৩:১০272963
  • আমার কোলকাতা বেশি ভাল লাগে। বাঙালির প্রায়োরিটি এখনো ঠিক আছে।
  • একক | ১৩ জানুয়ারি ২০১৫ ২৩:০৯272962
  • এসেম

    পয়সা থাকলেই হয়না। প্রফিট ম্যাক্সিমায়স করার পরিবেশ লাগে। আগেই বলেছি, আপনি কলকাতায় কোনো নতুন প্রোডাক্ট কোম্পানি খুলে চালাতে পারবেন না। লোকজন কাজ জানেনা সেটা নয়। কারণ বাডিং ফেজে খদ্দের নেই। ধরুন একটা প্রোডাক্ট বানালেন যার দাম দাঁড়ালো পাঁচ হাজার টাকা। অন্য রাজ্যে গিয়ে বেচার ক্ষমতা তখনও গ্রো করেনি। এদিকে পব তে কেনার লোক নেই। লোক নেই বলে ব্যবসা বাড়বে না। ব্যবসা বাড়বেনা বলে আরএন্ডডি করে মেকিং কস্ট কমিয়ে বিগার মাস ধরতে পারবেন না। রাজ্যের বাইরে ব্যবসা ছড়ানোও স্বপ্ন রয়ে যাবে। এই সাইকল টা পব তে চলতেই থাকে। কোনো আইটি ফাইটি নয়, পাতি ডোকরা মূর্তি বা তাঁতের শাড়িই ধরুন। কলকাতায় ছোটো করে বিসনেস শুরু করে বড় করা অসম্ভব। অর্গ্যানিক চাষ করলেন তো ক্রেতা কোথায় ? কাজেই আপনার কাছে এক পোঁতলা টাকা থাকলেই যে কোনো জায়গা স্বর্গ এরকম আদৌ না। একটা টাকা ওয়ালা লোক প্রধান পরিবেশ দরকার হয়।

    আর বাঙালি খেদাও শুরু হবার কারণ আছে কারণ যে কোনো জায়গার ইকনমি একটা সাইকল এর মধ্যে দিয়ে চলে। লুরুর সো কল্ড "আসল লোকরা " বেশিরভাগ অলস। আইটির বারবারন্তের সুযোগে প্রপার্টি থেকে কাঁচা পয়সা কামিয়েছিলো। এবার মারোয়ারী-গুজরাটি রা যা কমিয়েছে তাই দিয়ে ব্যবসা ফেঁদেছে। ল্যান্ড কিনে প্রপার্টি বিস্নেসে ঢেলেছে। রাজনৈতিক কানেকশন তৈরী করেছে। বাঙালিদের সেটা অনেক কম। কম্পিটিশন বাড়লে বাঙালিরা চাকরি কামড়ে থাকতে চাইবে আর ভূমিপুত্র রা চাইবে তাদের হটাতে। তবে সেদিন আসতে দেরী আছে। তার আগে তামিল দের সঙ্গে কান্নাদিগা দের ঝামেলা লাগবে।
  • sm | ১৩ জানুয়ারি ২০১৫ ২৩:০৮272961
  • একটা মেট্রো সিটি একটু আলাদা হয়েই থাকনা। অন্তত লোকে কম্পেয়ার করতে পারবে। দিল্লি, লুরু, মুম্বাই কলকাতার কাছে কিছুই না, যদিও।
    বাঙালি যতো অন্যান্য সিটি গুলোতে দিসপার্স হয় ততই মঙ্গল।এটা বাঙালি লোকজনের কুয়োর ব্যাং মনোভাব দূর করতে সাহায্য করবে।
  • pi | ১৩ জানুয়ারি ২০১৫ ২৩:০৭272960
  • হ্যাঁ, সবাই তো বিশাল মাইনে, অপরচুনিটি, গুচ্ছ খাওয়া দাওয়ার জায়গা আর পাব সম্বলিত জায়গায় থাকাকেই জীবনের লক্ষ্য ও মোক্ষ মনে করতে নাই পারে। যে যার প্রেফারেন্স অনুযায়ী থাক না রে বাবা।
  • Arpan | ১৩ জানুয়ারি ২০১৫ ২৩:০৪272959
  • না, সাউথ লুরু কেন হবে, সদাশ্রী গোটা লুরুর সম্পদ।
  • a x | ১৩ জানুয়ারি ২০১৫ ২৩:০১272958
  • অন্যদিকে আমার বন্ধুবান্ধব যে কজন আম্রিকা থেকে দ্যাশে ফিরে গেল, তারা কি এক অজ্ঞাত কারনে সবাই কলকাতাতেই গেল। সবাইই অ্যাকাডেমিক্সেই, বিভিন্ন স্তরে। হা হুতাশও শুনিনা তেমন। একজন ছাড়া কেউ অ্যাক্টিভলি রাজনীতির সাথে যুক্তও নয়।
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৫৫272957
  • বেশ থাক না। কোলকাতা আগামী ১০০ বছর ঐ রকের আড্ডা আর নকশাল আন্দোলনের জাবর কেটে গরিব রাজ্যই থেকে যাক।
  • pi | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৫১272956
  • অনেকের নাই মনে হতে পারে। সবাই তো একরকম না। সবরকম লোকজনের জন্যেই কোন না কোন জায়গা থাক না।
  • dc | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৫০272955
  • "সবার জন্যে কম্পিটিশন। সবাইকেই সুতোর ওপর রেখে দেওয়া। মাল খাক আড্ডা দিক যাই করুক পারফরম্যান্স এর চাপ টা সকলেই বহন করে। "

    এটা তো আমার খারাপ মনে হয়না। এমনকি পার্সোনালিও যদি দেখি, তো আমার চাকরির কোন নিশ্চয়তা নেই। আমার বস যে মাসে এক্সেল শিট খুলে দেখবে পরফরমেন্স খারাপ তার পরের মাসে তাড়িয়ে দেবে। টিসিএসের তিনমাসের সেভারেন্স পে আমার কাছে স্বপ্নের মতো। আর আমার কথা ছেড়ে ইন জেনারাল যদি বলেম তো এই কম্পিটিটিভ প্রসেসকেই আমার ভালো মনে হয়।
  • T | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৪৯272954
  • মানে সিকির লিঙ্কের প্রেক্ষিতে বল্লুম।
  • sm | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৪৭272953
  • কলকাতায় ৫ টাকা ভাড়ায় অটো চড়া যায়।বেশি পয়সা দিলে ভাড়ার গাড়ি (ট্রাভেল এজেন্সী ) থেকে পাওয়া যায়। সে ব্যান্ডেল ই হোক বা বীরভুম।
    ৪০-৫০ টাকায় মাছ/ মাংশ ভাত পাওয়া যায়।
    ২০ বছর আগে,দিল্লিতে মিনিমাম ২০ টাকা দিলে অটো চড়া যেত( অবশ্যই মিটারে)। গোটা দিনে পাঁচ -ছটা হলুদ ট্যাক্সি চোখে পড়ত।মানে ট্যাক্সি সার্ভিস প্রায় ছিলোই না।গোটা রাজ্যটাই চলত ভাড়ার গাড়ি আর অটো তে সওয়ার হয়ে।
    বাড়ি ভাড়া ছিল আকাশ ছুই ছুই। ফ্রি ছিল অগুন্তি জাঠ গালা গালি।
    আর লুরু! এত কয়েক দিন হলো একটু পয়সার মুখ দেখেছে!
    সত্যি কথা হলো এই আই টির দৌলতেই এত বাড় বাড়ন্ত।অরিজিনাল সিটির লোকেরা দুরে ভেগেছে।
    তবে একক কে প্রশ্ন,নিকট ভবিষ্যতে বাঙালি খেদাও শুরু হবে কেন?
    লুরুর অর্ধেক তো মারওয়ারিদের দখলে, কলকাতার মতন।তাদের এই ভয় টা নেই কেন? ব্যবসা করে বলে? বাঙালি ব্যবসা বিমুখ, এটাই কি মেইন কারণ? কারণ এর আগে অনেক গুরু ভাই বলেছিলেন, ব্যবসা করতে ভিন রাজ্যে সেরকম কোনো বাঁধা নেই।
    পয়সা থাকলে, জান কবুল, কলকাতা আর লন্ডনে বিশেষ তফাত নেই( চিকিত্সা ছাড়া)।
  • T | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৪৪272952
  • বেশ করেছে, আরো আগেই করা উচিত ছিল।
  • একক | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৪৩272951
  • ডিসি
    আমি প্রফেশনের কথাই বলছি। আপনি যদি জানেন কাজে ঢিলে দিলে যে কোনো দিন আপনার চে কম পয়সায় আরেকজন এসে ঢুকে যাবে বা এমন সিস্টেম অলরেডি আছে যাতে নতুন রিক্রুট কে বিলেবল করে নেওয়া কঠিন নয় তাহলে পারফর্ম করা ছাড়া উপায় নেই। এছাড়া এখানে থাকা-খাওয়া-যাতায়াত এর খরচ যথেষ্ট বেশি। বিশাল চাকরি না করলে ফ্যামিলিওয়ালা লোকের ইনভেস্টমেন্ট বলে কিছু থাকেনা। সেম জব প্রফাইল এ থাকা কলকাতার লোক গড়াগড়ি দিয়ে কাটাতে পারে কারণ সে জানে চাকরি গেলেও কিছুমিছু করে চালিয়ে নেবে। বেঘোরে মরবে না। এই নিশ্চয়তা টা ক্ষতিকর।

    যেমন ধরুন এখানকার অটোওয়ালা রা। এদের ভয় কমে গেছিল। বসে বসে বিড়ি খাচ্ছেন ঈদিকে খদ্দের কে মুখের ওপর না। অটো ইউনিয়ন হয়ে এই সর্বনাশ টা হয়। এবার ন্যানো নাবছে তাদের প্রতিযোগী হয়ে। এপ ড্রিভেন। এটা ফুল ফেজে হলে অটো ওয়ালাদের মনে আবার ভয় ঢুকবে। এই ব্যাপারটা এখানে সাকসেসফুলি করতে পারছে এখন পর্যন্ত। সবার জন্যে কম্পিটিশন। সবাইকেই সুতোর ওপর রেখে দেওয়া। মাল খাক আড্ডা দিক যাই করুক পারফরম্যান্স এর চাপ টা সকলেই বহন করে।
  • T | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৪২272950
  • সদা, এরপর ক্যাবে উঠলে একটু খেয়াল করে জিগাস তো ড্রাইভার কন্নডিগা কি না। মানে এমনিই বলছি আর কি।
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৪১272947
  • সমস্ত ভারতের লক্ষ্য কী হওয়া উচিত জানিনা তবে যারা প্রফেশনালি উন্নতি করতে চায় তাদের কোলকাতা না হওয়া উচিত - এটা একদম ডেড সিওর।
  • pi | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৪১272948
  • দুরমুশ করে সবার প্রায়োরিটি এক হয়ে যাওয়া আর কয়েকজনের সেই প্রায়োরিটির চাহিদা মেটাতে সবকিছু এক রকম হয়ে যাওয়া মোটে ভাল ব্যাপার না। যে যার মত প্রায়োরিটি বেছে নিয়ে প্রেফারেন্স অনুযায়ী সুখে শান্তিতে থাকুক না বাপু।
  • dc | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৪০272946
  • "সামাজিক নির্মান" কাকে বলে? কথাটা আগেও দুয়েকবার এখানে পড়েছি, বুঝতে পারিনি।
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৩৮272943
  • লুরু একদম আদর্শ সব পেয়েছির দেশ কখনোই বলবো না, অনেক প্রবলেম আছে, তবে এরা প্রবলেম সলভ করার চেষ্টা করে, বাঙালীদের মতো উহাই আমাদের ঐতিহ্য বলে সেটাকে গ্লোরিফাই করে না।
  • pi | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৩৮272944
  • সেটাই তো বলছি। সমস্ত ভারতের লক্ষ্য হওয়া উচিত লুরু হওয়া ? না নিশ্চয়।
    কারুর ব্যক্তিগত প্রেফারেন্স তো থাকতেই পারে, তাই দিয়ে সবাই কী চাই, কোনটা জেনেরেলি বাজে এরকম বলা যায় কি ?
  • :{( | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৩৮272945
  • অর্পণের সাড়ে দশটার পোস্টে একটা কারেকশন হবে।
    শুধু "লুরুতে" না লিখে "সাউথ লুরুতে" লিখতে হবে।
  • T | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৩৭272940
  • 'এই পলিটিক্সকে জীবনের সর্বস্ব করে নেওয়া' এইটা একটা সামাজিক নির্মাণ নয়তো?
  • dc | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৩৭272941
  • সিকি, ঠিক আছে উই এগ্রি টু ডিসেগ্রি। আমি পলিটিক্স থেকে দূরে থাকতে চাই, আর পবর মতো "পলিটিক্সকে জীবনের সর্বস্ব করে নেওয়ার মানসিকতাকে" পছন্দ করিনা। তবে এই মানসিকতাটা বোধায় ওই ৩৪ বছরের সযত্ন লালিত :p
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত