এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৩৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SC | ২২ এপ্রিল ২০১৭ ১২:০৬712262
  • সীতারাম ইয়েচুরি কে কুর্নিশ করে গেলাম। রাজ্যসভায় মোদির রাজনীতির বিরুদ্ধে একটা বলিষ্ঠ ভয়েস হিসেবে ইয়েচুরি সর্বদা দাঁড়িয়েছেন। এই বেঙ্গল লাইন এর অসভ্য গুলো যখন নিজের দল টাকে শেষ করে বিজেপির ঝুলি তে ভোট দিচ্ছে, তখন অন্তত সিপিএম দলে কিছু লোকের মেরুদন্ড আছে। বেঙ্গল লাইন এর অন্যায় আবদার প্রশ্রয় না দিয়ে ইয়েচুরির কথামতো দল চললে অনেক কাজে দিতো।
    আমার মনে হয় পরের নির্বাচনে, ইয়েচুরির নেতৃত্বে তৃতীয় ফ্রন্টের জোট হোক। স্বচ্ছ ভাবমূর্তির নেতা, কোনো কোরাপশানের কেস নেই, মোদী সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ মুখ, এবং সমস্ত দলের কাছে গ্রহনগযোগ্যও বটে।
    সেই মহা গঠবন্ধনে এর সাথে থাকুক নীতিশ, লালু, মুলায়ম, মায়াবতী, ডি এম কে, তৃণমূল, আপ। এভাবেই মোদী কে হারানো যাবে।
  • dc | ২২ এপ্রিল ২০১৭ ১২:২০712263
  • কিন্তু বেঙ্গল লাইনের প্রবক্তা এই বাম লক্ষ্মীপ্যাঁচারা কারা? কেন এই বামেরা বিজেপিকে ভোট দিয়ে জেতাতে চাইছে?
  • PT | ২২ এপ্রিল ২০১৭ ১৩:০০712265
  • এইটা আমিও ভাবছি যে বেঙ্গল লাইনের কোন মুখ বলেছে বিজেপিকে ভোট দিতে। নাকি এও আরেকদফা হাওয়ায় ভাসানো গুজব রটনার খেলা শুরু হয়েছে?
    আর সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার প্রস্তাব আরেকটি নতুন বালখিল্য রাজনীতির সূচনা বলা যেতে পারে।
  • SC | ২২ এপ্রিল ২০১৭ ১৩:১৬712266
  • কংগ্রেস! হায় ভগবান! রাহুল গান্ধীর উপরে ভরসা করছেন? কংগ্রেস সিট্ পেলে এবং জিতলে ওদের সাথে নিতে কোনো আপত্তি নেই.। কংগ্রেস থাকতে চাইলে থাকবে, কিন্তু ওদের ভরসায় লড়াই করার কোনো কারণ দেখছি না।
    রাহুল গান্ধীর খারাপ ভালো নিয়ে কিছুই বলছি না, কিন্তু একেবারেই অপদার্থ যাকে বলে। আজ অব্দি কোন ভোটটা উনি জিতিয়েছেন, নাম করে বলুন তো?
    কংগ্রেস অনেকটা বাংলার সিপিএমের মতো, অস্তমিত সূর্য। ওদের নিয়ে আর বেশি ভেবে লাভ নেই।
    বালখিল্য রাজনীতি তো নাহয় বুঝলাম, খুব সমঝদার রাজনীতির তো প্রতিফলন দেখলাম উত্তর প্রদেশে। তার চেয়ে সব শক্তিকে সংহত করে একটা মহাজোট এর ডাক দিক বিরোধী রা। বাংলার রাজনীতির টুকিটাকি নিয়ে সত্যি বলতে কি, খুব একটা ভাবিত নই। যে আসে আসুক, বিজেপি কে আটকাতে পারলেই হলো।
    এদিকে ২০১৮ তে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পেলে খুব সম্ভবত রাম মন্দির মনে হয় বানিয়েই ফেলবে, সুপ্রিম কোর্ট কে তোয়াক্কা না করে।
    এর পরে আরেকটা টার্ম পেলে, জানিনা কি হবে। সমঝদার দের কোনো দারুন বুদ্ধি থাকলে দিতে পারেন। উত্তরপ্রদেশে তো অনেক সমঝদারি দেখলাম। আপনার নায়ক রাহুল গান্ধীর সমঝদারি একদম মুগ্ধ করে দিলো।
  • PT | ২২ এপ্রিল ২০১৭ ১৩:২১712267
  • "রাহুল গান্ধীর খারাপ ভালো নিয়ে কিছুই বলছি না, কিন্তু একেবারেই অপদার্থ যাকে বলে।"
    হয়্ত আপনার ব্যাখ্যা এক্কেবারে সঠিক। কিন্তু ইন্দিরা গান্ধীকে এক সময়ে গুঙ্গা গুড়িয়া বলা হত!! আর সবাই একসময়ে ভাবত যে আদ্বাণীই শেষ পর্যন্ত লৌহ পুরুষ হয়ে রাম মন্দির বানাবেন। কিন্তু রাজনীতিতে কোথা হইতে কি হইয়া যায় তাহা শ্যামলালও জানে না।
  • amit | ২২ এপ্রিল ২০১৭ ১৩:২৬712268
  • কিন্তু বলতেই হচ্ছে একটা তরোয়াল মিছিল-এই দিদির হিজাব খসে পড়ে গেছে, এখন তারস্বরে তিনি নিজেকে হিন্দু প্রমান করতে ব্যস্ত। আহা, এই মিছিল যদি আরো কয়েক বছর আগে হতো।

    আর মমতার হাত ধরার কথা যারা ব্যাকুল হয়ে বলছেন, তার ঠিক কিসের জন্য এনার ওপর এতো ভরসা করছেন ? ওনার অতীত, বর্তমান কোনোটাই কি ভরসা করার মতো ? ওনার থেকে তো বিজেপি ভালো, অন্তত প্রেডিক্টবল। এনার মত বিজেপির গুন্ডারা অন্তত একবার ঘোমটা, আর একবার হিজাব এর আড়ালে লুকোবে না। ইনি তো ভোটের জন্য জামাতি থেকে বামাতি যে কারোর সাথেই যেতে রাজি।
  • Arpan | ২২ এপ্রিল ২০১৭ ১৭:৪৫712269
  • বারাম বলে একটা নতুন ক্যাটেগরি লাগবে।

    (বাহ রাম এইভাবে পড়তে পারেন)
  • s | ২২ এপ্রিল ২০১৭ ২০:৪০712270
  • রাহুল গান্ধীর খারাপ ভালো নিয়ে কিছুই বলছি না, কিন্তু একেবারেই অপদার্থ যাকে বলে। আজ অব্দি কোন ভোটটা উনি জিতিয়েছেন, নাম করে বলুন তো?
    ------
    রাহুল গান্ধীর জায়গায় সীতারামবাবুর নামটা দিলে কেমন হয়?
  • dc | ২২ এপ্রিল ২০১৭ ২১:৫৯712272
  • এই রে!
  • Du | ২২ এপ্রিল ২০১৭ ২২:২৮712273
  • এমনও তো হতে পারে তৃণর বিক্ষুব্ধ ভোটার আর কংগ্রেসের বামবিরোধী ভোটাররা বিজেপিতে ভোট দিচ্ছে। আর লেফট এর ভোটারেরা SC র দাবী অনুযায়ী সেকুলার তৃণমূলকে ভোট দিচ্ছে। আমি নিজে প্রথম গ্রুপের দুজনকে চিনি। আর দ্বিতীয় গ্রুপের একজন হিসেবে এস সি আপনাকে ধরতে পারি তো?
  • PT | ২২ এপ্রিল ২০১৭ ২২:৪১712274
  • আমি ঠিক রাহুলকে নিয়ে চিন্তিত নই। ছড়িয়ে ছিটিয়ে সারা ভারতে কংগ্রেসের বোধহয় ১৫-২০%-এর কাছাকাছি ভোট আছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চেয়ে ঐ ভোটটাকে ছেড়ে দিলে চলবে কি?
  • sm | ২২ এপ্রিল ২০১৭ ২২:৪৮712275
  • সারা দেশের নিরিখে সি পি এম এর ভোট এক পার্সেন্ট হবে,নেক্সট ইলেকশনে? জোট থেকে বাদ দিলে চলবে?
  • sm | ২২ এপ্রিল ২০১৭ ২৩:১৭712276
  • আমি বামেদের,বিশেষ করে সিপিএম কি নিয়ে সবিশেষ চিন্তিত? কে হবে এর বন্ধু;জোটসঙ্গী?
  • PT | ২৩ এপ্রিল ২০১৭ ০৮:৩৯712277
  • গুজব ও গুল্প ছ্ড়ানো বন্ধ হোক!!
    "..... জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে আঞ্চলিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলির সমন্বয়ের পথে হাঁটার নেপথ্যে রয়েছে সূর্যকান্তর মরিয়া লড়াই ৷ এই লড়াই করতে গিয়ে পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাটের সঙ্গে তুমুল কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়েন সিপিএমের রাজ্য সম্পাদক ৷ মিতভাষী এই চিকিত্সককে এই ভাবে রণং দেহি ভঙ্গিমায় বৃন্দার সঙ্গে বাগ্যুদ্ধে জড়িয়ে পড়তে দেখে হতবাক হয়ে যান মানিক সরকার, পিনারাই বিজয়ন, প্রকাশ কারাটের মতো ওজনদার নেতারা ৷ পলিটব্যুরোর কট্টরপন্থীদের কয়েকজন বৃন্দার হয়ে সওয়াল করার চেষ্টা করায় সূর্য সটান বলে দেন, ‘পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপিকে রুখতে গেলে, পার্টিকে ধরে রাখতে গেলে কংগ্রেসের সঙ্গে যৌথ লড়াই করতে হবে ৷ ’বৃন্দাকে সামনে রেখে কট্টরপন্থী শিবির থেকে সংগঠনকে জোরদার করার যুক্তি দেওয়া হলেও সূর্য সাফ জানিয়ে দেন রাজ্যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার মোকাবিলায় সমস্ত ধর্মনিরপক্ষে শক্তির একজোট লড়াই প্রয়োজন ৷ তাঁর যুক্তি, ‘তৃণমূল ও বিজেপি মেরুকরণের তাস খেলছে৷ এই রাজনীতির মোকাবিলা করতে হলে ছুত্মার্গ নিয়ে চললে হবে না৷ ’ গোপালন ভবন সূত্রের খবর, বিমান বসু, মহম্মদ সেলিম সূর্যকান্তর সুরে সওয়াল করলেও নারায়ণগড়ের প্রাক্তন বিধায়ক মূল লড়াই লড়েছেন পলিটব্যুরোতে ৷ বৈঠকের একটি অর্ধ পুরোপুরি কেটে গিয়েছে এই যুক্তি পাল্টা যুক্তির তরজায় ৷ আলিমুদ্দিন স্ট্রিট কোনও ভাবে পিছু হঠবে না -দেখেই আপাতত রণে ভঙ্গ দেয় কারাট শিবির ৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=31263&boxid=15422800
  • sm | ২৩ এপ্রিল ২০১৭ ০৮:৫৩712278
  • ব্রাভো সূর্যকান্ত ব্রাভো।অতীতে কারাতের সামনে ভেজানো মুড়ি মার্কা নেতাদের সামনে হি ম্যান ইমেজ তুলে ধরার জন্য, ধন্যবাদ।
    এই বৃন্দাই বাংলা থেকে নির্বাচিত রাজ্য সভার সদস্য না!
    দারুন প্রতিদান দিচ্ছেন বটেক!
    তবে ঝগড়া করে বাংলা ও কেরল ব্রিগেড যতো ব্যবধান বাড়ায় ততই মঙ্গল।
    অতীতে জ্যোতি বসুর পিএম হবার সময় ও এরা ও কিছু ভেজানো মুড়ি ই বাঁধা দিয়েছিলো কিনা!
    তবে প্প্রশ্ন একটাই থেকে যায় বাংলা থেকে ইয়েচুরি কেন?কোনো বাঙালি নেতা নেই? ঋতব্রত!
  • sm | ২৩ এপ্রিল ২০১৭ ০৯:৪০712280
  • কংগ্রেস নিজের দলের কাউকে করছেনা কেন? ইয়েচুরি কেই বা এতো বশংবদ ভাবছে কেন?
  • pi | ২৩ এপ্রিল ২০১৭ ১০:১০712281
  • কী প্রতিবেদনের কী হেডিং ! যাহোক, এই ন্যাশানাল গভ নিয়ে তো আর কোন দলকে কিছু বলতে দেখিনা। এতে করে, শুধু মোদিকে সরিয়ে কী হবে !

    মোদীর সরকারকে সরাতে মমতার একমাত্র ভরসা এখন এক বাঙালি!
    নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | জানুয়ারি ৬, ২০১৭ Share it on
    এবার ‘ন্যাশনাল গভর্নমেন্ট’ তৈরির দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার টাউন হলে রাজ্য সরকারের এক প্রশাসনিক বৈঠকে নোটবাতিল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানেই নোটবাতিলের জেরে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে রিপোর্টও গ্রহণ করেন মমতা। এর পরেই বাইরে বেরিয়ে মোদী সরকারকে তোপ দাগেন তিনি।

    মোদী সরকারকে ফেলতে এবার মমতার আন্দোলন
    ‘নোটবাতিল’-এ ফের নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আস্ত মোদী সরকারকেই ফেলে দেওয়ার আর্জি রাখলেন তিনি। এর জন্য রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে হস্তক্ষেপও চেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘দেশে এখন কোনও সরকার নেই। গণতান্ত্রিক অধিকারের উপরে বুলডোজার চালানো হয়েছে।’ মোদীকে ‘কালীদাস’ বলেও কটাক্ষ করেছেন তিনি। রাষ্ট্রপতির কাছে আর্জি রেখে মমতা বন্দ্যোপাধ্যায় ‘ন্যাশনাল গভর্নমেন্ট’ তৈরির দাবি তুলেছেন। এই ‘ন্যাশনাল গভর্নমেন্ট’-এর মাথায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যদি বিজেপি-র প্রবীণ সাংসদ লালকৃষ্ণ আডবাণীকে নির্বাচিত করেন, তাতে তৃণমূল সমর্থন দেবে বলেও জানান তিনি। সেইসঙ্গে জানান, রাজনাথ সিংহকেও যদি এই ‘ন্যাশনাল গভর্নমেন্ট’-এর মাথায় বসানো হয়, তাতেও তৃণমূলের কোনও আপত্তি থাকবে না।
    মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, যে করেই হোক নরেন্দ্র মোদী সরকারকে খারিজ করা হোক এবং মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হোক। নোটবাতিলের জেরে একের পর এক সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে বলেও অভিযোগ তোলেন মমতা। ইতিমধ্যে কম করেও ৮১ লক্ষের বেশি শ্রমিক কাজ হারিয়েছেন বলে তাঁর অভিযোগ। নোটবাতিলের বিরুদ্ধে রাজ্য সরকার প্রতিবাদ চালিয়ে যাবে বলেও এদিন জানিয়ে দেন মমতা।

    http://ebela.in/state/mamata-banerjee-demands-president-s-intervention-dgtl-1.544453?ref=strydtl-rltd-stry-state
  • dc | ২৩ এপ্রিল ২০১৭ ১০:২৪712283
  • ইয়েচুরিকে বশংবদ না ভাবার কোন কারন আছে কি? নিউক ডিলের প্রশ্নেও ইয়েচুরি কং সরকারের সাথে সমঝোতা করার পক্ষপাতী ছিলেন, কাজেই কোনভাবে যদি বিরোধী জোট বিজেপিকে ভোটে হারাতে পারে তাহলে ইয়েচুরি কংকেই সমর্থন করবেন।
  • PT | ২৩ এপ্রিল ২০১৭ ১০:২৮712284
  • ইনি কল্লোলদার সেকুলার যুদ্ধের সেনাপতি?
    "এই ‘ন্যাশনাল গভর্নমেন্ট’-এর মাথায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যদি বিজেপি-র প্রবীণ সাংসদ লালকৃষ্ণ আডবাণীকে নির্বাচিত করেন, তাতে তৃণমূল সমর্থন দেবে বলেও জানান তিনি। সেইসঙ্গে জানান, রাজনাথ সিংহকেও যদি এই ‘ন্যাশনাল গভর্নমেন্ট’-এর মাথায় বসানো হয়, তাতেও তৃণমূলের কোনও আপত্তি থাকবে না।"

    এই সেই রাজনাথ যিনি সিঙ্গুরের কালে মিটিন করেছিলেন কৃষক নেত্রীর সঙ্গে। যে ব্যাপারে বালখিল্য তিনোপন্থী মাওবাদী ও মাওব্যথীদের কোন আপত্তি ছিল না!!
  • dc | ২৩ এপ্রিল ২০১৭ ১০:৩৩712285
  • তবে ন্যাশনাল লেভেলে বিরোধী জোট যদি জয়ই তো সেই জোটে তিনোরা থাকবে না, সেরকম সম্ভাবনা তো দূরবীন দিয়েও দেখতে পাওয়া যাচ্ছেনা। তাছাড়া দিদিও সেরকম জোট হতে দেবেন বলে মনে হয়না। ন্যাশনাল পলিটিক্সে দিদির পাল্লা এখন বেশ ভারী, নীতীশ-লালু-নবীনরাও তিনোকে ছাড়া বিরোধী জোট করবে বলে মনে হয়না।
  • PT | ২৩ এপ্রিল ২০১৭ ১০:৩৭712286
  • "বিরোধী জোট" ব্যাপারটি ঠিক কি? বিজেপি বিরোধী জোট না মোদী বিরোধী জোট?
  • dc | ২৩ এপ্রিল ২০১৭ ১০:৪০712287
  • ক্ষমতায় যে জোট আসবে (বা আসার আশা করবে) সেই জোট।
  • PT | ২৩ এপ্রিল ২০১৭ ১০:৪২712288
  • এ হে হে, এ কেমন উত্তর হল?
    বিরোধী জোট বিজেপিকে সরানোর জন্য ভোট চাইবে না মোদীকে সরানোর জন্যে ভোট চাইবে?
  • dc | ২৩ এপ্রিল ২০১৭ ১০:৪৩712289
  • বিরোধী জোট মনে হয় নিজেরা ক্ষমতায় আসার জন্য ভোট চাইবে।
  • PT | ২৩ এপ্রিল ২০১৭ ১০:৫১712290
  • "ন্যাশনাল পলিটিক্সে দিদির পাল্লা এখন বেশ ভারী,"
    আর
    "এই ‘ন্যাশনাল গভর্নমেন্ট’-এর মাথায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যদি বিজেপি-র প্রবীণ সাংসদ লালকৃষ্ণ আডবাণীকে নির্বাচিত করেন, তাতে তৃণমূল সমর্থন দেবে বলেও জানান তিনি। সেইসঙ্গে জানান, রাজনাথ সিংহকেও যদি এই ‘ন্যাশনাল গভর্নমেন্ট’-এর মাথায় বসানো হয়, তাতেও তৃণমূলের কোনও আপত্তি থাকবে না।"
    অর্থাৎ কিনা বিরোধী জোটের কোন প্রয়োজন নেই কেননা বিরোধীতার কোন প্রয়োজন নেই। খামোখা নীতিশ-লালু-মুলয়াম ইত্যাদিদের সঙ্গে নিয়ে জটিলতার প্রয়োজন কি?!!
  • dc | ২৩ এপ্রিল ২০১৭ ১১:০৫712291
  • প্রয়োজন কি তা তো জানিনা, তবে নীতিশ আর দিদি মিটিং এর পর বলেছে কং এর নেতৃত্বে অ্যান্টি বিজেপি দলগুলোর কাছে আসা দরকার আর সবাই মিলে প্রেসিডেন্ট পদে প্রার্থী দেওয়া দরকার।

    Another chief minister, Bihar's Nitish Kumar, has initiated the process of bringing anti-BJP parties together, requesting Congress president Sonia Gandhi yesterday to take the lead on that. Immediately, Mr Kumar has suggested, opposition parties should come together to field a joint candidate for the Presidential elections to be held in July against the nominee of the BJP-led National Democratic Alliance.

    In Mamata Banerjee's first round of talking about floating a federal front, Nitish Kumar was a key potential member.

    http://www.ndtv.com/india-news/this-cant-go-on-says-mamata-banerjee-as-bjp-surges-in-bengal-1684316
  • PT | ২৩ এপ্রিল ২০১৭ ১১:১২712292
  • কথা হচ্ছে যে তিনো আদৌ "anti-BJP" দলগুলোর তালিকাভুক্ত কিনা। কলকাতার রাস্তায় তিনোদের সব দেওয়াল লিখনেই "মোদী হটাও দেশ বাঁচাও" কথাটি জ্বলজ্বল করছে। কোন কারণে রাজনাথ সিং বা অন্য কেউ প্রধানমন্ত্রী হলেই তিনোদের আর "বিজেপি-বিরোধী" জোটে দেখা যাবে না।
  • dc | ২৩ এপ্রিল ২০১৭ ১১:১৮712294
  • তিনো কি ভুক্ত তা তো জানিনা, তবে নীতিশ বোধায় তিনোকে অ্যান্টি বিজেপি জোটে রাখতে চায়। কেন চায় সে নীতিশই জানে। ওদিকে আবার অখিলেশও তিনোকে জোটের মধ্যে আনতে চায়। নীতিশ-অখিলেশরা মমতাকে অ্যান্টি-বিজেপি কেন মনে করে সেটা ওরাই বলতে পারবে।

    Undeterred by the Samajwadi Party's humiliating defeat in the February-March Assembly elections in Uttar Pradesh, Akhilesh has met several important leaders from across the country in the past few days, including Trinamul Congress chief Mamata Banerjee, NCP boss Sharad Pawar, Congress general secretary Ghulam Nabi Azad and party MP Ahmed Patel.

    https://www.telegraphindia.com/1170413/jsp/nation/story_146114.jsp#.WPw_3PmGOUk
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন