এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ১৫ জানুয়ারি ২০১৫ ০৭:৫৫273210
  • তবে আর বলছি কী?
  • Abhyu | ১৫ জানুয়ারি ২০১৫ ০৭:৪৮273209
  • ব্যাঙদির ট্র্যাক রেকর্ড তো সাঙ্ঘাতিক!
  • Atoz | ১৫ জানুয়ারি ২০১৫ ০৭:৪৬273208
  • আরে ড্যাশ, আন্দোলন কী যে কন! আমি তো দেখলাম লোকেরা সবাই টিভি চালিয়ে উত্তাল গৌরীদান দেখছে আর দেখছে জেলে পাঠানো মেনু, ভাত, আলুভাতে, আলুভাজা, আলুরদম, ডাল, চিকেন, দই। অত আলু দেখে ভারী চিন্তা হলো সুগার যদি বাড়ে?
    তারপরেই তো চলে গেলাম কমলাসাগর। পথে দেখলাম মাইলের পর মাইল উর্বর জমি বেড়া দিয়ে ঘেরা, ভিতরে উলুখড় হয়েছে। ন দেবায় ন ধর্মায় হয়ে গেল তো! ওসব জমিতে ফলচাষ করলেও তো পারে!
  • byaang | ১৫ জানুয়ারি ২০১৫ ০৭:৪৫273207
  • ঐ হাসির জন্যই ক্লাস টুয়েলভে অন্ন চাই, প্রাণ চাই পড়ানোর সময়ে আমাকে বাংলা স্যার ক্লাস থেকে বার করে দিয়েছিলেন।
    আবার পার্ট টু পরীক্ষা দিতে দিতে ওরকম হাসির জন্য একজন ইনভিজিলেটর বার বার নিজের প্যান্টের জিপ টানা আছে কিনা পরীক্ষা করছিলেন।
  • byaang | ১৫ জানুয়ারি ২০১৫ ০৭:৪১273206
  • হ্যাঁ হ্যাঁ আতোজ, আমারও কাল যেগুলো তুলতে গিয়ে ধেবড়েছেবড়ে যাচ্ছিল, আমি সেইগুলো তত্ক্ষণাত খেয়ে ফেলছিলাম।
  • byaang | ১৫ জানুয়ারি ২০১৫ ০৭:৪০273205
  • এমনকি চোখের ডাক্তারও যে আমাকে ঘর থেকে বার করে দিয়েছিল ঐ হাসির জন্য, সে লজ্জার কথাও তো আমি কউকে বলি নি।
  • Atoz | ১৫ জানুয়ারি ২০১৫ ০৭:৩৮273203
  • পাটিসাপ্টা তোলা বেশ কায়্দার কাজ। ওঠে না, তাওয়ায় লেগে লেগে ঝামেলা হয়। দেখলুম একজন গোটা ত্রিশ পাটিসাপ্টার মধ্যে পুর দিয়ে ধার থেকে মুড়ে মুড়ে কায়্দা করে তুলে ফেলতে পারলেন আর গোটা পাঁচ উঠলো না, ল্যাড়ব্যাড়া হয়ে বরবাদ হলো। ঠায় দুটি ঘন্টা। এদিকে আমিও ঠায় দাঁড়িয়ে তাঁর পাশে, বরবাদগুলো তক্ষুনি তক্ষুনি খেয়ে ফেলতে লাগলাম। সবই কল্যাণের জন্য, কারণ অপচয় করে তো লাভ নেই! ঃ-)
  • byaang | ১৫ জানুয়ারি ২০১৫ ০৭:৩৮273204
  • এদিকে ঐ সর্বনেশে হাসির জন্য যে আমাকে কত কতবার শাস্তি পেতে হয়েছে, তার খবর কে রাখে? (রানার স্টাইলে)

    এমনকি সেই যে অর্পিতাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে অনেকে মিলে আড্ডা দিতে দিতে (পাড়ার বিজ্ঞান প্রদর্শনীর জন্য চার্ট বানাতে বানাতে) আমি ছোটবাপিদার চশমা লক্ষ্য করে একটা গোল পেপারওয়েট ছুঁড়ে দিয়ে বললাম "ক্যাচ", তখনও তো আমি এমনি করেই হাসছিলাম, ছোটবাপিদা কোনোরকমে ক্যাচ ধরে হাঁফাতে হাঁফাতে বলল "খুব হাসি, তাই না? এই হাসির জন্যই তোকে সারা জীবন ধরে কাঁদতে হবে, দেখে নিস।"

    হায় গো ছোটবাপিদা, লোকে ভবিষ্যত জানতে অক্টোপাসের পিছনে অব্দি দৌড়ায়, তবু তোমার কথা কেউ জানল না।
  • Abhyu | ১৫ জানুয়ারি ২০১৫ ০৭:৩৪273201
  • হ্যাঁ হ্যাঁ হুচিকেও শুভ নববর্ষ, ট্যানকেও। কুমুদিকেও (যাস্ট ইন কেস আগে বলি নি)। বাকিদেরও।
  • - | ১৫ জানুয়ারি ২০১৫ ০৭:৩৪273202
  • আতোজ আন্দোলন লাইভ দেখা হল?
  • Abhyu | ১৫ জানুয়ারি ২০১৫ ০৭:৩৩273199
  • এজ্ঞে না, তুমি আমাকেও সারপ্রাইজ দেবে বলে ফ্লাইট নম্বর জিগ্যেশ করো নি, নইলে অতো ঝামেলা হত না।
  • Atoz | ১৫ জানুয়ারি ২০১৫ ০৭:৩৩273200
  • আরে হু যে! তোমরা কবে ফিরলে?
    আমি দেশে ঘুরলাম, পবয়ের গ্রামে গঞ্জে ধানক্ষেতে দিঘির ধারে নদীর পারে আর কলিকাতার জঙ্গলে। ঃ-)
  • hu | ১৫ জানুয়ারি ২০১৫ ০৭:২৯273198
  • ব্যাঙদি, তোমার হাসিটা কি সুন্দর কি সুন্দর! তোমার ঐ ছোটবেলার ছবি দেখে আমি তো ফ্ল্যাট!
  • hu | ১৫ জানুয়ারি ২০১৫ ০৭:২৮273196
  • আতোজ, কোথায় কোথায় ভ্রমণ করলে? আমিও এলাম অনেক দিন পর। শুভ নববর্ষ সবাইকে।
  • byaang | ১৫ জানুয়ারি ২০১৫ ০৭:২৮273197
  • কালকে গোটা কুড়ি পাটি সাপ্টা বানিয়ে আজ একদম ফেলাট হয়ে গেছি।
  • Atoz | ১৫ জানুয়ারি ২০১৫ ০৭:২৩273195
  • ব্যাংদি কেমন আছো? কতদিন পরে তোমাদের দেখছি। ঃ-)
    কুমুদি কই গো? কেমন আছে?
    স্যানকে যেন একঝলক দেখলাম মনে হলো!
  • Atoz | ১৫ জানুয়ারি ২০১৫ ০৭:২১273193
  • এইজন্যেই বিশ্বমানবতার প্রহরী সবাইকে স্ট্যাটিস্টিক্স পড়তে দেন না। লোককল্যাণের কথাটা ভাবতে হবে তো! ঃ-)
  • byaang | ১৫ জানুয়ারি ২০১৫ ০৭:২১273194
  • স্ট্যাটিস্টিশিয়ানরাও অনেক কিছুই মেলাতে পারে না। যেমতি ফ্লাইট নম্বর, ডিপার্চার টাইম, টার্মিনাল নম্বর ইত্যাদি।
  • Abhyu | ১৫ জানুয়ারি ২০১৫ ০৭:১২273192
  • আমি তো ফিরেছি সেই দিন যেদিন এয়ার ইন্ডিয়ার প্লেন হাইজ্যাক্ড হবার কথা ছিল - ব্যাঙদি ফোন করে আমাকে সুসংবাদ দিল - নেহাত স্ট্যাটিস্টিশিয়ান নয়, প্রেডিকশন মেলাতে পারে নি।

    জানুয়ারী ৫।
  • Atoz | ১৫ জানুয়ারি ২০১৫ ০৬:৩১273191
  • পাতা উল্টে দেখ্লাম তিনবার না, চারবার !!!! উফ্ফ্ফ্ফ্ফ্ফ্ফ।
    সত্যিই এটা জ গো র লেখা নাকি????
  • Atoz | ১৫ জানুয়ারি ২০১৫ ০৬:২৯273190
  • জ গো ???? এরকম তিনবার করে করে এক শব্দ??? উনি কি আবিষ্ট হয়ে গেলেন????
  • Atoz | ১৫ জানুয়ারি ২০১৫ ০৬:২৬273189
  • অভ্যু কবে ফিরলে?
  • Atoz | ১৫ জানুয়ারি ২০১৫ ০৫:১৬273187
  • সবাইকে শুভ নববর্ষ। হ্যাপী হ্যাপী হ্যাপী ২০১৫। সবাই আনন্দে থাকুন।
    ভ্রমণের কারণে ভাটিয়ালি বহুদিন পড়া হয় নি, কেন কী কোথায় কবে কীভাবে কী বিত্তান্ত কিছুই জানি না। কেউ প্লীজ সামারি দেবেন।
    দিনে ঘুম্পায় রাতে ঘুম উড়ে যায়, এই অবস্থা চলছে এখন। ঃ-)
  • Abhyu | ১৫ জানুয়ারি ২০১৫ ০৪:০৬273186
  • হেপ্পি নিউ ইয়ার।
  • aka | ১৫ জানুয়ারি ২০১৫ ০৩:৫৫273185
  • ডিম ডিম ডিম
    একাকী রয়েছি বসে
    একটি তপ্ত তাওয়ায়
    ওম পোহাবো বলে
    সবই অপেক্ষারত একটি
    স্ফুলিঙ্গের জন্য।

    হেপ্পি নিউ ইয়ার।
  • T | ১৫ জানুয়ারি ২০১৫ ০২:১৫273184
  • সদা, পেয়েছি। থ্যাঙ্কু।
  • Abhyu | ১৫ জানুয়ারি ২০১৫ ০১:৫২273183
  • ওটা নিশ্চয় ঘোড়ার ডিম। ঘোড়া তো সব সময় দাঁড়িয়ে থাকে তাই তা দিতে পারছে না। সারোগেট তা-গিভার দরকার।
  • san | ১৫ জানুয়ারি ২০১৫ ০১:০২273182
  • খিল্লি ? নাঃ, অল্প শোকে কাতর, আর অধিক শোকে পাথর !

    রাতবিরেতে এ কি শকথেরাপি !
  • a x | ১৫ জানুয়ারি ২০১৫ ০০:৫৯273181
  • কি আবার মানে? মানে তো খুব সহজ ডিম একা পড়ে আছে, মনে খুব দুক্খু, হে প্রিয়তমা তোমার ওম দিয়ে আমারে প্রষ্ফুটিত কর। হ্যাঃ এই যদি আমাদের দিদি লিখত আপনাদের তো খিল্লির বন্যা বইত! যত দ্বিচারীর দল!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত