এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১৫ জানুয়ারি ২০১৫ ১৫:২৫273240
  • মুকুল একটা শেষ চেষ্টা করবে দরাদরি করার। একসঙ্গে অনেকজনকে নিয়ে বিজেপিতে জাম্প দেওয়া যায় কিনা। কিন্তু সারদায় অলরেডি ধরা পরা পাবলিকরা ওকে ছেড়ে দেবে না :)))
  • সিকি | ১৫ জানুয়ারি ২০১৫ ১৪:৫৫273239
  • আজ বিকেলে অমিত শাহের প্রেঃ কঃ। শাজিয়াকে সাজিয়ে নেবে।

    মুকুলও দিল্লি এসেছে আজ আবার।
  • d | ১৫ জানুয়ারি ২০১৫ ১৪:৩৪273238
  • কুমুর জন্য বিশেষ খবরঃ
    ==================

    আমাদের আপিসে এইচ আর আজ ট্র্যাডিশনাল ড্রেস পরে আসতে বলেছিল। তো, আমাদের ফ্লোরে একটা প্রোজেক্টের ১৩ জন পুং লুঙ্গি পরে এসেছে।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ১৪:১১273236
  • আর পথে কটা চার্চ পড়লে সেগুলোকে গুঁড়িয়ে দিলেও হবে। ড্রিবলিঙের কোন গল্পই নাই।
  • নেতাই | ১৫ জানুয়ারি ২০১৫ ১৩:৫১273235
  • ফাঁকা গোল পড়ে আছে দিল্লিতে। বিজেপিকে শুধু গোলে বল ঠেলতে হবে।
  • robu | ১৫ জানুয়ারি ২০১৫ ১২:১০273234
  • ইদিকে সাজিয়া ইলমি নাকি বিজেপি জয়েন করে কেজরির এগেইনস্টে কন্টেস্ট করবে।
  • Abhyu | ১৫ জানুয়ারি ২০১৫ ১১:০৪273231
  • শান্তিনিকেতনে যান, বনলক্ষ্মীতে গিয়ে পাটিসাপটা খেয়ে আসুন।
  • d | ১৫ জানুয়ারি ২০১৫ ১১:০১273230
  • de | ১৫ জানুয়ারি ২০১৫ ১০:৫৮273229
  • পাটিসাপটার রেসিপি -
    দুধ জ্বাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর দেড় কাপ দুধে এককাপ সুজি আধঘন্টা ভিজিয়ে রাখুন। তারপরে অল্প পাটালী গুড় আর এলাচ গুঁড়ো মেশান। সব মিশে টিশে একসা হলে তাতে আধকাপ ময়দা মিশিয়ে একটু ঘন গোলা তৈরী করুন। খুব পাতলা হবে না। ইদিকে খোয়াক্ষীর আর পাটালী মিশিয়ে জ্বাল দিয়ে টানিয়ে পুর তৈরী করুন। তাতে একটু পেস্তা আর কিশমিশ কুচি মিশিয়ে রাখুন। ননস্টিক প্যান গরম করে তাতে কিচেন টিস্যু দিয়ে অল্প এক লেয়ার করে তেল বুলোন, এক হাতা করে গোলা দিন। প্যানটা ঘুরিয়ে বেশ গোল একটা গোলার লেয়ার বানান। অল্প আঁচে গোলার কাঁচা ভাব কেটে গেলে কালার চেঞ্জ হবে। তখন পুরো সার্কুলার স্পেসটা জুড়ে অল্প করে পুর ছড়িয়ে দিন পুরো জায়গাটায়। ভাঁজ করতে সুবিধে হবে। তারপর স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে চেপে চেপে ভাঁজ করে নিন। গোলায় সুজি ময়দার অনুপাত ২ঃ১ থাকলে কখনোই পাটিসাপটা ভেঙ্গে যাবে না! আর পুরো এরিয়াটায় তেল লাগানোর কাজ খুন্তি ইত্যাদী দিয়ে হয় না। কিচেন টিসুই বেস্ট।
  • pi | ১৫ জানুয়ারি ২০১৫ ১০:৪৫273228
  • মশারির ওপর পাটিসাপটা হলেও খুব ভালো হত কী ? অবশ্য মশাদের ভালো লাগতো কিনা সেটা বলতে পারিনা। মনে হয় পাটিসাপটা মশাদের পছন্দই হবে।
  • Abhyu | ১৫ জানুয়ারি ২০১৫ ১০:৩৪273226
  • পাটিসাপটার ওপরে মশারি? অ্যাঃ যাচ্ছেতাই
  • pi | ১৫ জানুয়ারি ২০১৫ ১০:৩৪273227
  • ওমনাথ, ইলা মিত্র নিয়ে মেইল করেছি।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ১০:১৬273224
  • মশারি ফেলে দিলে হয় না?
  • pipi | ১৫ জানুয়ারি ২০১৫ ১০:১৬273225
  • পাটিসাপটার এত্ত ঝামেলা জানতুম না। মানে, মা তো স্যাটাস্যাট তোলে। প্রথমটাই খালি ভেঙ্গে যায়, বাকীগুলো তো গোটাগুটিই ওঠে।
  • aranya | ১৫ জানুয়ারি ২০১৫ ১০:১৪273222
  • যাঃ, মুকুল আজ ঝরল না
  • pipi | ১৫ জানুয়ারি ২০১৫ ১০:১৪273223
  • পিপি দেশে থাকবে তবে চন্ননগরে থাকবে না।

    আর একককে বলি, হুলোর গলায় ঘন্টাটা বাঁধবে কে শুনি? মানে, ধরবে টা কে ও কি ভাবে? ব্যাটা মহা চালু।
  • T | ১৫ জানুয়ারি ২০১৫ ১০:১০273221
  • আরে খুন্তির সামনেটা ভোঁতা হয়ে গ্যাচে। ওটা একটু ধারালো করে নাও।
  • byaang | ১৫ জানুয়ারি ২০১৫ ১০:০৫273220
  • কুমুদি, আমি দুইঘন্টা রেখেছিলাম গোলাটা, ঘিও দিয়েছিলাম, কিন্তু তবু ভাঁজ করার সময় ভাঁজের ধারগুলো ভেঙ্গে পুর বেরিয়ে পড়ছিল। অম্নি আমি সব্শুদ্ধু মুখের মধ্যে চালান করছিলাম।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ১০:০০273219
  • হোয়াটস্যাপে আমার এক বন্ধু জানাল waste bengal-এ দুদিনের সরকারি ছুটি। মজা না সিরিয়াস জানি না!
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ০৯:৫৬273218
  • সংক্রান্তি।

    বিগ ইভেন্ট দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড।
  • lcm | ১৫ জানুয়ারি ২০১৫ ০৯:৫৩273217
  • কিসের ছুটি?
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ০৯:৪৯273216
  • কী সুন্দর ছুটির সকাল। এই ঘুম থেকে উঠলাম।
  • kumu | ১৫ জানুয়ারি ২০১৫ ০৮:৫৯273215
  • অভ্যু এজেড হুচিতিমি ও আর সকলকে আবার নতুন বছরের শুভেচ্ছা।এজেড হুচি তিমি তোমাদের দেখে ভালো লাগলো।
    পাটিসাপটার গোলাটা আধঘন্টা মত রেখে দিলে, ননস্টিক তাওয়াতে ঘি একটু বেশি দিলে আর লেগে যায় না।একজনের বুদ্ধিতে একবার দুধ দিয়ে গোলা করেছিলাম-সে এক ভয়াবহ ব্যাপার।

    বলছিলাম কেউ parisera থেকে শাড়ী কিনেছেন?
  • s | ১৫ জানুয়ারি ২০১৫ ০৮:৪০273214
  • আরেকটা অসভ্যতার নজির।
  • Abhyu | ১৫ জানুয়ারি ২০১৫ ০৮:৩০273213
  • আমার শুধু একটাই কোশ্নো। ব্যাঙদির হাসি দেখে লোকে বার বার নিজের প্যান্টের জিপ টানা আছে কিনা পরীক্ষা করে কেন?
  • Query | ১৫ জানুয়ারি ২০১৫ ০৮:১৩273212
  • ১৭ তারিখ ওমনাথ চন্দননগর যাচ্ছে শুনলাম। পিপি কি তদ্দিন দেশে আছে?
  • Atoz | ১৫ জানুয়ারি ২০১৫ ০৮:০৬273211
  • ব্যাংদির ছোটোবেলার ঐ মাথাভরা ঝাঁকড়মাকড় চুলওয়ালা হাসিখুশি ছবি দেখে আমার সেই বহুকাল আগের "দুষ্টুমিষ্টি" মনে পড়লো। ঐ সিনেমাটা টিভিতে দেখানোর কথা ছিল এক শনিবার বা রবিবার সন্ধ্যেতে, ঠিক ছিল টিভিওয়ালা এক মাসীমা-মেসোর বাড়ীতে দেখা হবে।(তখন গোটা পাড়ায় দুটি টিভি), সেটা যাতে দেখা যায় তার জন্য আমরা ল্যাম্পপোস্ট পূজা করেছিলাম যাতে লোডশেডিং না হয়। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত