এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২৬ জুলাই ২০১২ ০৩:১৪27330
  • কি আর্বিট তর্ক মাইরি।
  • daaybhors | ২৬ জুলাই ২০১২ ০৩:১২27329
  • একক, আপনি তো একেবারে কথায় কথায় আমার যুক্তি যুগিয়ে যাচ্ছেন। ঃ-) ঠিক, পৃথিবীতে সব অতিরিক্ত জিনিস কষ্ট করে অ্যাফোর্ড করতে হয়। অর্থাৎ কিনা যারা ভালো স্বামীস্ত্রী হয়ে সুন্দর সংসার করতে পারবে না, তাদের সন্তান হতে দেওয়াই তো উচিত নয়! তারা ভালো করে লীকপ্রুফ টুপি মুড়ে দুদিন খেলু খেলু করে যে যার রাস্তা দেখুক।
  • একক | ২৬ জুলাই ২০১২ ০৩:১১27328
  • @পিপি
    গুলকেতিন নামে আমার এক অর্কুট ফেরেনড ছেলো :) তাই শব্দ টা যে তুর্কী তা জানতাম। "গুল" শব্দের অর্থ যে ফুল আপনি-আমি সবাই জানি। এইটুকু জেনে নেট ঘেঁটে দেখলুম এক জায়গায় মানে দিয়েছে "লেডি উইথ অ সফট ফ্লাওযার লাইক স্কিন "। কিন্তু নেট এর জ্ঞান কে ভরসা করিনে। তাই জেনে বলবো। পাকিস্তান কমুনিটি ড় বন্ধুদের জিগালে নিশ্চই বলে দেবে।
  • aranya | ২৬ জুলাই ২০১২ ০৩:১০27327
  • ব্ল্যাঙ্কি, সেক্ষেত্রে হয়ত কিছু বাবা-মা অভিনয় করে, ছদ্ম উষ্ণতা দেখায় বাচ্চার সামনে। আর মনে মনে ভাবে আহা বাচ্চাটা অন্তত কলেজে যাক, তখন আলাদা হয়ে গেলে অত কষ্ট পাবে না।
    এদিকে বাচ্চার ভাল-র কথা ভাবতে ভাবতে বাবা মা-রও যৌবন চলে যায়। বাচ্চা কলেজে যায়, তারা নিজের অজান্তে কখন বুড়ো হয়ে যায় ..
  • a x | ২৬ জুলাই ২০১২ ০৩:০৯27326
  • তবে আমার একটা প্রশ্ন আছে। এইসব বাচ্চা-কাচ্চা হবার পরে লোকে প্রেমে পড়ার সময় পায় কি করে? সিরিয়াসলি বলছি, একটা বই পড়া, সিনেমা দেখার সময় পাইনা, নতুন করে আবার প্রেম করব কখন!
  • daaybhaors | ২৬ জুলাই ২০১২ ০৩:০৮27325
  • হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে উৎসবের ব্যব্স্থা থাকা মন্দ না। এই যেমন ইতালিতে ছিলো "প্রিমাভেরা", ভারতে ছিলো "মদনোত্সব", দোলের সময়। এখন ওসব আছে মানে চলে?
  • একক | ২৬ জুলাই ২০১২ ০৩:০৭27324
  • @মরালমেসো

    ডাইভর্স উইথ কিড যদি হয় সেখানে অর্থনৈতিক দিক টা প্রধান।
    পৃথিবীতে তে সমস্ত "অতিরিক্ত" জিনিষ কষ্ট করে এফোর্ড করতে হয়। এমনি আসে না। কাজেই যার ক্ষমতা নেই ছেড়ে যাওয়া পরিবারের সন্তান দের ভরণ পোষণ করার, ডাইভর্স তার জন্যে নয়।

    এবার দ্বিতীয় কথা আপনি বলবেন যে টাকাটাই সব নয়। ভালোবাসা -কেয়ার এগুলো লাগে। ঘটনা হচ্ছে বিষিয়ে ওঠা সম্পর্ক দেখে বড় হওয়া শিশু কিন্তু অনেক বেশি ট্রমা বহন করে। বাপ বা মা দায়ভর্স করে গেলে তাকে ছোটবেলায় ঘৃণা করলেও মানুষ বড় হয়ে বুঝতে শেখে। নিজে যখন ধাক্কা খায় তখন বোঝে যে জীবনে কোথাও একটা কৃতজ্ঞতার চেয়ে ভালোবাসার দাম বেশি। কিন্তু যে শিশু বাপ-মা কে ছোটবেলা থেকে প্রেমহীন সম্পর্কের মধ্যে দেখে সে বড় হয়েও শুধ্রয় না। তার ক্ষতি অনেক বেশি। এরা বড় হয়ে এবিউসিভ হাসব্যান্ড / ওয়াইফ এ পরিণত হয় অনেক ক্ষেত্রেই।
  • a x | ২৬ জুলাই ২০১২ ০৩:০৫27321
  • উফ্ফ ডিনাকি - ডিনাই।

    অব্যাস - অভ্যাস
  • daaybhors | ২৬ জুলাই ২০১২ ০৩:০৫27322
  • এই যে এক কলাগাছ থেকে লাফ দিয়ে আরেক কলাগাছে যাওয়ার মতন নতুন নতুন লোকের প্রেমে পড়া, এই ব্যাপারে আমার এক কারণসুধা-গুরু কয়েছিলেন, শেষ পর্যন্ত দেখা যায় সব ই একই জিনিস, একটু উনিশ বিশ।
    ঃ-)
  • pipi | ২৬ জুলাই ২০১২ ০৩:০৫27323
  • একক, এইটা বোধকরি নেট ঘেঁটে বললেন? কারণ নেট আমিও ঘাঁটছিলাম আর তাতে দেখলাম একটা সাইটে বলেছে যে এটা টার্কিশ নাম মানে ফুলের মত সুন্দর তবে সেখানে লেখা আছে যে এটা সাধারণত ছেলেদের নাম। নেটে তো গুলটেকিন দিলে আরো কত কিছুই দেখতে পাচ্ছি - অষ্ট্রেলিয়ান ফ্যামিলি নেম থেকে শুরু করে কত কি।
    নামটা আনকমন, আগে কখনো শুনি নি, তাই জাস্ট কৌতুহল। পিছনে পড়ে যাওয়া হিসেবে নিলে তাই।
  • a x | ২৬ জুলাই ২০১২ ০৩:০৪27320
  • ঐজন্যই টিফিন টাইম থাকে। স্কুলের পরে বাচ্চারা হৈচৈ করে, বাড়ি এসে লাফায়। ২৪ ঘন্টা কথা বলা বন্ধ রাখা অব্যাস করানো হয়না। বছরের পর বছর নিজেকে ডিনাকি করার মধ্যে মহৎ কিছু খুঁজে পাইনা। বরঞ্চ অভ্যেসের দায় থেকে অনেকে তাই করে, সম্পর্ক মরে গেলেও পায়ে পায়ে জড়ানো কুকুরের প্রতি যেমন মায়া থাকে, সেরকমই।
  • Blank | ২৬ জুলাই ২০১২ ০৩:০৩27319
  • অরন্য দা আমার হয় এই শীতল সম্পর্ক গুলো বাচ্চারা বেশ ভাল বোঝে আর প্রভবিত হয়
  • daaybhors | ২৬ জুলাই ২০১২ ০৩:০১27318
  • এইসব লোকেরা ঝগড়াঝাঁটি না করে সংযম অভ্যাস করলেই পারেন। পড়া চলার সময় ক্লাসে কথা না বলা যেমন অভ্যাস করতে হতো।(অনেকের কথা কইতে খুবই ইচ্ছা করতো কিন্তু বৃহত্তর স্বার্থে তা দমন করতো। ওভার অল, অনেকেই করতে পারতো বলেই ক্লাস চলতো, না হলে হট্টমেলা হয়ে ক্লাস ভন্ডুল, ছুটি। ঃ-) )
  • aranya | ২৬ জুলাই ২০১২ ০৩:০০27316
  • ব্ল্যাংকি, অনেক ক্ষেত্রেই কোন খেওয়াখেয়ির ব্যাপার থাকে না। বাবা মা-র কেউ বা দুজনেই হয়ত অন্য কারুর প্রেমে পড়েছে ইঃ। বাচ্চা না থাকলে কুল ডিভোর্স করে বেরিয়ে যেত।
    বাচ্চা থাকায়, বাচ্চা যাতে বাপ-মা দুজনেরই সঙ্গ পায় সেজন্য পেরেন্ট-রা স্যাক্রিফাইস করে, একসাথে থাকে, ঝগড়া করে না, থাকতে ভাল লাগে না, তাও একসাথে থাকে - এমন ও হয়।

    বহু বিচিত্র মানব্জীবন।
  • a x | ২৬ জুলাই ২০১২ ০৩:০০27317
  • হুমায়ুন আহমেদের আগের বিবাহের সন্তানেরা কত বড় ছিল যখন তিনি সেখান থেকে বেরিয়ে আসেন?
  • a x | ২৬ জুলাই ২০১২ ০২:৫৭27315
  • রোজ বাবা-মার ঝগড়া, জিনিস ছোঁড়ছুঁড়ি, অশ্রাব্য গালাগালি এর মধ্যে বাচ্চা বড় হবার চেয়ে ডাইভোর্স ডেফিনটলি বেটার। উইকেন্ডে অন্যজনের বাড়ি যাবে, ছুটি ছাটা ভাগ করে, সেটাই ভালো।
  • Blank | ২৬ জুলাই ২০১২ ০২:৫৬27314
  • আকাদা ওমনি সিচুয়েশানে প্রিয় লোকেদের প্রিয়ত্ত্ব হারিয়ে যায় আর বিরক্তি আসে
  • daaybhors | ২৬ জুলাই ২০১২ ০২:৫৫27313
  • একেবারে নৈর্ব্যক্তিক আলোচনা একক। একেবারে কেস স্টাডি র মতন। দুইজন প্রাপ্তবয়স্ক সন্তান-উৎপাদন-সক্ষম পুরুষ ও নারী যখন সব জেনে শুনে বিয়ে করলেন ও সন্তানদের পৃথিবীতে আনলেন তখন শুধুমাত্র সেক্সুয়াল পার্টনার আর তারা নন, বাড়তি নৈতিক ও সামাজিক দায়িত্ব এসে গেছে কিনা? এই ক্ষেত্রে যখন তখন যার তার প্রেমে পড়ে গিয়ে বা না পড়ে গিয়ে দায়ভোর্স করে চলে যেতে পারেন কিনা?
  • aranya | ২৬ জুলাই ২০১২ ০২:৫৪27310
  • আকা ঠিক বলেছ। বাচ্চা-দের কষ্ট টাই সবচেয়ে বড় হয়ে দেখা দেয় বেশীর ভাগ বাবা মার কাছে।

    কয়েকটা এমন ঘটনা দেখেছি - বাবা-মা একসাথে থাকতে না চাইলেও দুজনেই একসাথে আছে, চূড়ান্ত স্যাক্রিফাইস করছে - জাস্ট সন্তানের মুখ চেয়ে।

    দায়ভোর্স উইদাউট কিড & উইথ কিড - আকাশপাতাল তফাৎ।
  • aka | ২৬ জুলাই ২০১২ ০২:৫৪27311
  • কষ্টের কিন্তু দায়ভোর্স বোধহয় আরও কষ্টের। একজন প্রিয় লোককে আর কাছে না পাওয়া বিরাট ব্যপার অন্তত বাচ্ছার কাছে।
  • একক | ২৬ জুলাই ২০১২ ০২:৫৪27312
  • আরে নাম নিয়ে সবাই পড়ে গ্যালো ক্যান ? গুলকেতিন একটু আনকমন নাম। তুর্কী শব্দ। মানেটা ওই ফুলের মতো সুন্দর না কি যেন একটা। জেনে বলতে হবে। তবে তুর্কী সিওর।
  • Blank | ২৬ জুলাই ২০১২ ০২:৫২27309
  • সারাক্ষন বাপ মা নিজেদের মধ্যে খেয়োখেয়ি করছে, সেই সিচুয়েশানে বড় হওয়া আরো কষ্টকর
  • একক | ২৬ জুলাই ২০১২ ০২:৪৯27308
  • ছেলে মেয়ের সঙ্গে ডাইভর্স নেওয়া বাপ বা মা সম্পর্ক রাখতে চান না নাকি রাখতে দেওয়া হয় না এটা কিন্তু সাংঘাতিক তর্কের বিষয়। আমি ব্যক্তিগত ভাবে বহু মানুষ কে জানি যাদের কে ভিলেন বা ভ্যাম্প সাজানো হয়েছে ছেলে-মেয়ের কাছে। কাস্টডি নিয়ে উপমহাদেশের উকিল রা এমন নোংরামি করেন যে বাচ্ছা দের মনে হতে বাধ্য যে ছেড়ে যাওয়া বাপ বা মা এক মহা পাপিষ্ঠ / পাপীয়সী। এমন অনেক কেই জানি যারা একটু বড় হয়ে ম্যাচিওর হয়ে নিজেরাই সম্পর্ক রেখেছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই দেওয়া হয়না। যিনি কাস্টডি পান তিনি রাত্র দিন বোঝান অন্যজন কত খারাপ।
    কাজেই দেখতে হলে পুরোটাই দেখুন।

    বাই দা ওয়ে, এই প্রসঙ্গে নৈর্বক্তিক কোনো আলোচনা হলে আমি আছি। হুমায়ুন বাবু র ক্ষেত্রে কী ঘটেছিলো আমরা জানি নে তাই ব্যক্তিগত কাটাছেঁড়া তে নেই।
  • daaybhors | ২৬ জুলাই ২০১২ ০২:৪৭27307
  • একক বলছেন খুব সোজা আর প্রবল যুক্তিসম্মত। ঃ-)
  • aranya | ২৬ জুলাই ২০১২ ০২:৪৬27306
  • সোজা কেউ বলেছে নাকি !! বেশির ভাগ ক্ষেত্রেই দায়ভোর্স এক অতীব জটিল প্রক্রিয়া - বহু ফ্যাক্টর, দায় ইঃ
  • aka | ২৬ জুলাই ২০১২ ০২:৪৫27305
  • দায়ভোর্স ফোর্স না হওয়াই ভালো। ছেলে মেয়েদের দুঃখের শেষ থাকে না। ভয়ংকর কষ্টের বিশেষত আজকের নিউক্লিয়ার ফ্যামিলিতে।
  • pipi | ২৬ জুলাই ২০১২ ০২:৪৪27304
  • কিন্তু ঐ নামগুলো তো বাঙালী মুসলিম সমাজে প্রচলিত। মানে অআটলিস্ট শোনা। কিন্তু গুলতেকিন তো কখনো শুনি নি। উনি কি বাঙালী?
  • daaybhors | ২৬ জুলাই ২০১২ ০২:৪২27303
  • একক,
    মনের যোগ নেই, মতে মিলছে না, এইসব কারণে স্বামী স্ত্রীর দায়ভোর্স হয়ে যায়,কিন্তু পুত্র কন্যারা হয়তো বাবার সঙ্গে থাকতে চেয়েছিলো, পিতা তাদের বিনা দোষে ত্যাগ দিলেন। মানে তারা হয়তো যেতে চাইলো বাপের কাছে, মা পেয়ে গেলো কাস্টোডি। আর আরো জটিল, পুত্র কন্যারা হয়তো বাবা ও মা দুইজনের সঙ্গেই থাকতে চেয়েছিলো, মনের যোগ ও মতের মিল না হওয়ার দোষও তাদের ছিলো না, সেই ক্ষেত্রে তাদের বিনাদোষে শাস্তি পেতে হোলো। এইরকম সব নানা কান্ড হয় না? দায়ভোর্স এর দায় কি অত সোজা?
  • একক | ২৬ জুলাই ২০১২ ০২:৪০27302
  • ডাইভর্স নিয়ে বেসিক একটাই প্রশ্ন আমার।

    এটাকে কোনো সামাজিক অপরাধ হিসেবে গণ্য করা হয়না। এই একটি সামাজিক নিয়ম যা এক সম্পর্ক থেকে আরেক সম্পর্কে যেতে গেলে বা না গিয়েও ছাড়তে হলে নারী -পুরুষ কে মেনে চলতে হয়। কাজেই ডাইভর্স করা একটি সামাজিক কাজ। একজন মরালিস্ট মানুষ কীকরে এর বিরোধিতা করেন ? এতো সমাজবিরধিতার সামিল !!!

    এবার এই জায়গায় চেপে ধরলেই সেলফ প্রক্লেইমদ মরালিস্ট রা "মানবিকতার" প্রসন্গ্য নিয়ে আসেন। তখন আর ভুলেও "সমাজের নীতি নিয়ম " এর কথা বলেন না :)
    সেক্ষেত্রে আবার প্রশ্ন মানবিকতায় যদি সত্যি তাহলে তো ক্যাচাল করে প্রেমহীন সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে ছেড়ে গিয়ে যাকে ভালোবাসি তার সঙ্গে থাকাই মানবিকতা।

    এইবার এনারা আবার "পরিবার" এর জানলা দিয়ে ঢুকে "সমাজ" এর পয়েন্ট আনার চেষ্টা কর্বেন :) :) :)

    ...... এই যুক্তিহীন মিউসিকাল চেয়ার দেখতে দেখতে হেজে গেলুম মহায়।
  • aranya | ২৬ জুলাই ২০১২ ০২:৩৯27301
  • এই রে, হয়ত ফার্সী-ও হতে পারে। আমার বাংলাদেশী কিছু মুসলিম বন্ধুর নাম যেমন - হাসান, সায়েদা, তসনিম, ইমতিয়াজ, মোবিনা ইঃ

    এই নামগুলো তো বাংলা নয়, যদি না এখন বাংলা ভাষায় ঢুকে গিয়ে থাকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত