এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৬ জানুয়ারি ২০১৫ ১৩:৫০273331
  • অশ্রদ্ধা হয় তো খুবই নরম শব্দ হয়ে গেল, আমার বেসিকালি ঘেন্না করে এইসব ভগবানে ভক্তি ধর্মবিশ্বাস ধর্মবাবা ধর্মমা সাবস্ক্রিপশন ইত্যাদিতে। গা রী-রী করে ঘেন্নায়।
  • সিকি | ১৬ জানুয়ারি ২০১৫ ১৩:৪৭273329
  • আম্মো অশ্রদ্ধা করি। বোল্ড অ্যান্ড আন্ডারলাইন। সেই উনিশশো বিরানব্বইয়ের ছয়ই ডিসেম্বর থেকে।

    আগেও লিখেছি আবার লিখে দিই, পাবলিক তার ধর্ম তার বিশ্বাস নিয়ে নিজের বাড়ির চৌহদ্দির মধ্যে থাকলে আমার কোনও আপত্তি নেই, যেই কেউ তার ভক্তি তার বিশ্বাস তার ধর্ম মাইক নিয়ে কীর্তন করে পোস্টার লিখে ঘরের কলিংবেল বাজিয়ে ফেসবুকে পোস্ট শেয়ার করে হোয়াটস্যাপে ফরোয়ার্ড করে ব্রডকাস্ট করতে চায়, সেই মুহূর্তে আমি স্পষ্টভাবে ধর্মকে অশ্রদ্ধা দেখাই।
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১৩:৪৬273328
  • আর বাকিটা নির্ভর করবে অসহিষ্ণুতা বা অশ্রদ্ধার জবাবে একই অসহিষ্ণুতা বা অশ্রদ্ধা অ্যাকসেপ্ট করতে রাজি আছেন কিনা তার ওপর।
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৫ ১৩:৪৩273327
  • অশ্রদ্ধা করা উচিত নাকি সেরেফ ইগনোর করেই থেমে যাওয়া উচিত সেটার উত্তর অনেকটা নির্ভর করবে পদার্থটা সেরেফ অপ্রয়োজনীয় না ক্ষতিকরও তার ওপর।
    তো আজগের কোশ্চেনঃ ধর্ম বর্জ্য পদার্থ না রেচন পদার্থ?
  • d | ১৬ জানুয়ারি ২০১৫ ১৩:৪২273326
  • হ্যাঁ ভাই তাপসবাবু, আছেন?
    পিনাকী বইমেলায় থাকবে, কাজেই আপনার পাঁচশো আর আমার পাঁচশো জিলিপী বুঝে নিতে হবে।
    (খ্যাল করবেন পাঁচশোর পাশে কোনও ইউনিট নেই)
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৫ ১৩:৪০273325
  • দেকেচো অশ্রদ্ধা করতে টেম্প্ট কচ্ছে
  • d | ১৬ জানুয়ারি ২০১৫ ১৩:৩৭273324
  • গুড সুষেণকে পাওয়া গেল দলে। আম্মো প্রচন্ড অশ্রদ্ধা করি।
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৫ ১৩:৩৩273323
  • এটা কিন্তু ঠিক যে সারাক্ষণ গায়ের মধ্যে এসে পড়ে বিরক্ত করলে সহিষ্ণুতা দেখানো কঠিন।
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৫ ১৩:৩০273321
  • আরে দূর স্যান যে কী কয়। ছোট ছোট সেক্টের মধ্যে আবার পীয়ার প্রেশার কিসের? বড়ো মার্কেটেই আসল প্রেশার। আর গুরুতে যা হয় সব ভার্চুয়াল, ওতে তেমন কষ্ট নাই। :D
  • sosen | ১৬ জানুয়ারি ২০১৫ ১৩:৩০273322
  • আর হ্যাঁ আমি ধর্মকে অশ্রদ্ধা করি, বোল্ড এন্ড আন্ডারলাইন।
  • sosen | ১৬ জানুয়ারি ২০১৫ ১৩:২৮273320
  • অনেকদিন এরকম ভেবেছি যে অন্যে পুজো করছে কি বিশ্বাস করছে করুক, আমার ক্কি। কিন্তু এখন মনে হয় ধর্ম এত মানুষ মেরেছে আর মানুষের জীবনের ফ্রি স্পেসে এতটাই ইন্টারফেয়ার করেছে যে ধর্ম জিনিসটার কোনো সহানুভূতি আর কোনো সম্মান পাওয়ার এক্তিয়ার নেই। কি মুসলিম কি হিন্দু কি ক্রিশ্চিয়ান---কারোর ধর্মবিশ্বাস নিয়ে খিল্লি করার আগে আমি আর মোটেই দুবার ভাববো না। ভাবি ও না।
  • শ্রী সদা | ১৬ জানুয়ারি ২০১৫ ১২:৫০273318
  • ওপেন টি বায়স্কোপ কি রিলিজ করেছে ? কেউ দেখলেন নাকি? ট্রেলার দেখে বেশ ঠিকঠাক লাগলো।
  • Bhagidaar | ১৬ জানুয়ারি ২০১৫ ১২:৫০273319
  • সোসেনের এইরম বলার কারণটা আন্দাজ করতে পারি। বেচারা থাকে এমন জায়গায় প্রায় দিনই হয় তারস্বরে কীর্ত্তন, নয় শ্যামাসঙ্গীত, নয়তো আজান এইসবের মাঝে ছুটিরদিন সারাদিন কাটাতে। স্কাইপ চালায়, শুধু "আজ আর কথা বলার চেষ্টা করে লাভ নেই" এইটুকু বলে চলে যায়। ওই অবস্থায় থাকলে আমিও এরম বলতাম।
  • - | ১৬ জানুয়ারি ২০১৫ ১২:২৮273317
  • আমি তো সেরা শিরোপা নিতে রাজ্যপাল অবধি পৌঁছাই নাই, তাই স্ট্যান্ডার্ড নাই কুনো। তাই স্ট্যান্ডার্ড নিয়ে খোঁচা লাগবে না পাই ঃ-) ভিসির সিভির ভুলও ধরতে যাই নাই।
  • pi | ১৬ জানুয়ারি ২০১৫ ১২:২৫273316
  • ইয়ে, বানামটা প্রণাম। লিখতুম না, কিন্তু বানাম ও স্ট্যান্ডার্ড সংক্রান্ত পোস্টখানি মনে পড়ে গেল কিনা। ঃ)
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১২:২৪273315
  • নানা, আমি টিমের কথার উত্তরে বললাম। ওর সঙ্গে আআপর কোনো সম্পর্ক নেই।
  • - | ১৬ জানুয়ারি ২০১৫ ১২:২২273314
  • স্যানকে কি ১২টা১৫ এই প্রনাম প্রোজেক্ট শুরু কর্তে ইন্সপায়ার করল? ঃ-)
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১২:১৬273313
  • এরপর গুরুর ভাটে কোনো চাড্ডি দেখলে তাকে দমের জন্যে একটা প্রণাম ঠুকিস :-)
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১২:১৫273311
  • * ব্রাহ্মণ

    উফ এই কল
  • - | ১৬ জানুয়ারি ২০১৫ ১২:১৫273312
  • আব্বার ঝাঁটা! কে চায়? রোজ রোজ চড় খাওয়া ...
  • b | ১৬ জানুয়ারি ২০১৫ ১২:১৪273310
  • অনেক দলাই মলাই খেয়েছেন তো, চীনের হাতে, তাই...
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১২:১৩273309
  • তাহলে আমি আগে ব্রাক্ষণ পরে কমিউনিস্ট বলাও দমের বিষয়, পিয়ার প্রেশার কনসিডার করলে :-D
  • d | ১৬ জানুয়ারি ২০১৫ ১২:১২273308
  • তবে দলাই লামার হাতগুলো ভারী তুলতুলে নরম, আর গায়েও অন্য লামাদের মতন গন্দো নেই।
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৫ ১২:০৯273307
  • ভারতে থেকে ঈশ্বরে অবিশ্বাস অবশ্যই দমের ব্যাপার। তাবিজ কবচ সবাই করেনা কিন্তু টুকটাক পুজো, দৈবে বিশ্বাস প্রায় সবাই করে। তাদের মধ্যে থেকে পিয়ার প্রেশার অগ্রাহ্য করে ঈশ্বরে অবিশ্বাসী থেকে যাওয়া কম কথা না। হ্যাঁ অশ্রদ্ধাটা সমর্থন করিনা, সে অন্য কথা।
  • সিকি | ১৬ জানুয়ারি ২০১৫ ১২:০৭273306
  • অনুভূতি আর আঘাতের ন্যাকামিগুলো শুরুই হয় ঐ একটা বেসিক জিনিস ভেবে নিয়ে - অনুভূতি জিনিসটা শুধু ধর্মবিশ্বাসী মানুষজনেরই থাকে, আমার থাকে না।
  • d | ১৬ জানুয়ারি ২০১৫ ১২:০১273305
  • উদিকে দলাই লামা বলেছে সে 'মার্ক্সবাদী'।
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১১:৫৮273304
  • ধর্মের একটা ফিলোজফিকাল দিক আছে তো। কুসংস্কারের ছাল ছাড়িয়ে ফেলে সেই দিকটা গ্লোরিফাই করা আমার আদৌ নিন্দনীয় লাগেনা।

    পিকেতেও ( সে সিনেমা যতই মধ্যমানের হোক) যে অ্যাপ্রোচ টা দেখিয়েছে - ঈশ্বর আছেন, কিন্তু রং নাম্বারের খপ্পরে পোড়ো না - আই অ্যাম পার্ফেকটলি ওকে উইথ দ্যাট মেসেজ। এই মেসেজ কেউ ছড়ালে আমি সেটায় সহমত নাই হতে পারি, কিন্তু অশ্রদ্ধার কোনো প্রশ্নই আসবেনা। আমার দিক থেকে, কুসংস্কার/অর্থহীন রিচুয়াল ছাড়ানোটাই দমের প্রশ্ন - ঈশ্বরবিশ্বাস/ অবিশ্বাস টা শুধুই দৃষ্টিভঙ্গীর তফাৎ, তাতে কোনো ব্রাউনি পয়েন নেই :-)

    কদিন আগেই লিখব ভাবলাম, কি একটা প্রসঙ্গে, কিন্তু ভুলে গেলাম।
  • sosen | ১৬ জানুয়ারি ২০১৫ ১১:৩৯273303
  • আমি ঠিক করেছি সব ধর্মের প্রতি আউটরাইট ডিসরেস্পেক্ট দেখাবো এখন থেকে। অনেক হয়েছে ঐ অনুভূতি আর আঘাতের ন্যাকামি।
  • b | ১৬ জানুয়ারি ২০১৫ ১১:১৫273302
  • পড়লাম। কিন্তু এর মধ্যে শিয়া সুন্নির একটা ভেদ আছে। পীরবাবা বা ইত্যাদির প্রতি আস্থা শিয়া ধর্মে বেশি, মহরম-ও প্রধানতঃ শিয়াদের উৎসব। আবার, অন্য কোথাও জানি না, কিন্তু এই উপমহাদেশে শিয়াদের মধ্য থেকেই সুফি সন্তরা প্রধানতঃ বেরিয়ে এসেছেন, তাঁরাই মিস্টিক দিকে জোর দিয়েছেন, ছাই মেখে হঠযোগীদের মত তপস্যা করেছেন, ধর্মীয় সহিষ্ণুতা দেখিয়েছেন।

    ধর্মীয় পিওরিটি বিশুদ্ধ অক্সিজেনের মত, শরীরে পক্ষে ক্ষতিকারক। ইমপিওরিটি জিন্দাবাদ।
  • সিকি | ১৬ জানুয়ারি ২০১৫ ১১:০৬273301
  • রায়হানের লেখাটি ভালো, তবে নতুন কিছু নেই এতে। এবং, লেখাটি একপেশে। অন্ধ সংস্কার ছাড়িয়ে ফেলে ইসলামকে গ্লোরিফাই করার প্রচেষ্টা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত