এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:১৩273358
  • ইশকুলে ভর্তি হবার আগে থেকে অনুপ জালোটার ঐ ক্যাসেটটা শুনে আসছি। ভালো খারাপ বোঝার আগে থেকেই গানগুলো বোধ হয় নস্টালজির পার্ট হয়ে গেছে। :)

    সোসেনের এই অবজার্ভেশনটা আমিও দেখছি আর আতঙ্কিত হচ্ছি। পাকিস্তান বাংলাদেশের ব্লসফেমি সংক্রান্ত শাস্তির খবরগুলো যখন পড়ি, তখন মনে হয় আমি কী ভাইগ্যবান, অন্তত ভারতে জন্মাতে পেরেছি, নিজের বিশ্বাস অবিশ্বাস মুখ খুলে বলবার অধিকার আছে আমার। তবে যে ট্রেন্ড দেখছি - খুব বেশিদিন হয় তো আর ভাগ্যকে ধরে রাখা যাবে না।
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:১৩273359
  • জোর করে তো এমনকি ডাক্তারি পড়তে বাধ্য করাও খারাপ, ক্ষি আপদ।
  • d | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:১৩273360
  • *নাইরে
  • শ্রী সদা | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:১২273355
  • এই ব্যাপারে আমার অবস্থান সিকিদার মতোই। নিজের ঘরের চৌহদ্দির মধ্যে যত পারো গাধামো প্র্যাকটিশ করো, আমাকে সেটার অংশ বানাতে এলে খিস্তি খাবে। আর কেউ নাস্তিক বললে বেশ গর্ব হয় তো ঃ)
  • sosen | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:১২273356
  • একককে একটা ক। চল্লাম এখন।
  • d | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:১২273357
  • ধর্ম সোশালিস্ট! :-O
    উফ! এককের প্রতি চাহিয়া আমার বিস্ময়ের সীমা নাইর
  • sosen | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:১১273354
  • স্যানের কথাগুলো কেমন পাশ্চাত্য মধ্যযুগের ওপর লেখা উপন্যাস মনে হচ্ছে। নাস্তিক হওয়া শাস্তিযোগ্য কিম্বা ধার্মিক হওয়া শাস্তিযোগ্য এই তর্কের দিন যে আর পেরিয়ে আসা গেলো না-আফশোস।
    যাগ্গে।
  • d | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:১০273351
  • আমি হইলাম নাচতিক বলগার
  • de | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:১০273352
  • আচরণ আমি নিজে তো করি না - অন্য কেউ করলে তাকে বাধা দেওয়ার কথাও ভাবি না। একটু বিশদে বলি -

    আমার বাড়িতে কোন ঠাকুরের আসন, কি ঠাকুর-দেবতার মূর্তি ইঃ নেই। আমার মা এখানে এসে কমপ্লেন করায় ওনাকে বাজারে নিয়ে গিয়ে একটি সিংহাসন কিনে দিয়েছি। উনি তাতে কিছু মূর্তি এবং ফটোগ্রাফ কলকাতা থেকে ইম্পোর্ট করেছেন। সঙ্গে একটি ছোট বাটি, থালা -গেলাস। এখান থেকে যাবার সময়ে উনি সেই থালা-গেলাস সহ ঠাকুরদের এবং সিংহাসনটিকে কাগজে ও প্লাস্টিকে মুড়ে আলমারীতে তুলে রেখে যান। আবার পরের বার যখন আসেন তখন ধুলো ঝেড়ে বার করেন। মা এলে পর আমি সেইসব ঠাকুরের খাবার ও এনে দি দোকান থেকে - মিছরির দানা, নকুলদানা, বাতাসা, কিসমিস, কাজু। এছাড়া ধূপকাঠি, মোমবাতিও এনে দি। এইগুলোতে আমার কোন আপত্তি নেই। মায়ের ব্যক্তিগত ধর্মাচরণে আমি বাধা দেবো না। ওনাকে মন্দিরেও আমিই নিয়ে যাই।
  • একক | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:১০273353
  • এই কেস টা একেবারেই বুঝিনা। ধর্মের আচরণের মধ্যেও ওই ধর্মের ফিলোসফিকেই দেখতে পাই। এটা ভালো ওটা ভালো নয় এর জায়গাই নেই। ধর্ম একটা প্রিমিটিভ সোশালিস্ট এজেন্ডা। তার ডিভাইন সিস্টেম ও একেবারে খাপে খাপে তাই। নিজের ইচ্ছেয় পুজোও করতে পারি মন্ত্র পড়ে কিন্তু জোর করে গেলাতে এলে ফিলোসফি তেও হিসি করে দেবো।
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:০৮273349
  • রিচুয়াল ইজ ফার ফার বেটার দ্যান অনুপ জলোটা।
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:০৮273350
  • নাস্তিক আর নাজি শব্দের মধ্যে কিন্তু মিল আছে। ভবিষ্যতে আবাপ এগুলো হেডলাইনে ব্যবহার করবে।
  • sosen | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:০৭273347
  • ধর্মের ফিলোজফি হয়, সিরিয়াল কিলিং এর ফিলোজফি হয়, খাদ্যপ্রেমেরো ফিলোজফি হয়। দর্শনের ছাত্রের কাছে প্রতিটিই ইন্টারেস্টিং। কিন্তু দর্শন ও আচরণ এক অঙ্গে থাকতে হবে এমন কোনো কথা নেই -মনে হয়। সোজা বুদ্ধিতে।
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:০৭273348
  • অনুপ জালোটা মনে হয় রিচুয়ালের থেকেও বাজে জিনিস
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:০৬273346
  • আমি জানি তো বাংলাদেশ পাকিস্তান ইত্যাদিতে ব্লাসফেমি। তবে এখানে তারই কাউন্টার্পার্ট বানানোর ইচ্ছের প্রকাশ দেখতে পাচ্ছি। যদিও নাস্তিকেরা সংখ্যালঘু হবার কারণে শিগ্গিরি তা ফলবতী হবার সম্ভাবনা নেই, সে অন্য কথা।
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:০৫273345
  • একক, আম্মো ঃ-)
  • d | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:০৪273343
  • *আল্লার
  • সিকি | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:০৪273344
  • তিমি :-)))

    দে, এইখানে ডিডিদা থাকলে সে-ও হাউহাউ করে তোমায় আশীর্বাদ করত। সইত্য কথা, ফিলোজফি টানে, ধর্মকে বেস করে যে সব গান, খাবারদাবার, স্থাপত্য তৈরি হয়েছে, সেসব টানে, হায়, শুধু সেইটুকু নির্যাস নিয়েই যদি পিথিমীতে দিনরাত হত!

    ডিডিদার মত আমারও শ্যামাসঙ্গীত শুনলে মন দ্রব হয়, কীর্তন সুরে বাজলে, বড় ভালো লাগে, ভজন ইত্যাদি (আপনেরা যতই অনুপ জালোটাকে গালি দিন) ফিরে ফিরে শুনি - অ্যায়সি লাগি লগন, মীরা হো গয়ি মগন, কেমন একটা নেশা লেগে যায়, কিন্তু এর বাইরে ধর্মের প্রচার শুনলেই মন প্রচণ্ড ঘেন্নায় ভরে যায়।

    আমাদের পাড়ায় একটা কালীবাড়ি আছে। পরশু দেখে এলাম, তার দেওয়ালে কেউ বড় বড় করে লিখে রেখেছে - গউ হত্যাকারীয়োঁ কি ফাঁসী চাহিয়ে।
  • d | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:০৩273342
  • না সুষেণ। বাংলাদেশী বন্ধুবান্ধব বেশ ভাল সংখ্যক থাকার কারণে এবং কিছু গ্রুপে যুক্ত থাকার কারণে আমার ইতিমধ্যে 'নাস্তিক গালি হিসেবে শোনা ও অল্লার কেয়ামতের ভয় দেখানো এবং ..... এবং মা কালীর খাঁড়ার ভয় দেখানোও শোনা হয়ে গ্যাসে গিয়া।
    বিশুদ্ধ আমোদ পাইসি। লজ্জা কিম্বা গব্বো কিম্বা দুস্কু কিসুই পাই নি।
  • sosen | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:০১273341
  • আমার অবশ্য ঘরের মধ্যেও ধর্মাচরণে আপত্তি আছে। আচরণটিতেই আপত্তি। এর ক্ষেত্রে কোনো ফ্রীডম অফ এক্সপ্রেশন রুল জায়েজ নয় বলেই মনে করি।
  • sosen | ১৬ জানুয়ারি ২০১৫ ১৩:৫৮273338
  • আমার হিসেব সোজা। আমি ধার্মিকদের অন্য কোনো দিক থেকে অশ্রদ্ধা করিনা। শুধু সেই শুরু থেকে যে ধোঁকার টাটির জন্য লোকে নির্বিচারে মানুষ মারছে, গ্রুপ ক্রাইম করছে, লোক ঠকাচ্ছে, বুঝে শুনেও সেই ব্যাপারটিকে প্রোমোট করার চেষ্টাকে অতীব অশ্রদ্ধা করি। সে ব্যক্তির অন্যান্য সমস্ত দিক যত-ই শ্রদ্ধার্হ হোক।

    এই অশ্রদ্ধেয় দলের মধ্যে আমার পরমাত্মীয়রাও পড়েন বৈকি।
  • একক | ১৬ জানুয়ারি ২০১৫ ১৩:৫৮273339
  • ধর্ম বা ধর্ম গুলি মারুন, মানুষের যে কোনো ইমোশনাল বিশ্বাস কে উগ্রভাবে প্রকাশ করলে বা উল্টোদিক থেকে খোঁচালে ঝামেলা হবেই। উভয়েই একটা দূরত্ব বজায় রেখে চলার দরকার আছে। ঝামেলা যাতে না হয় সেই রাস্তা ফার রাইট রা দেখায় বটে কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশনের এই ফার রাইট ধারণার ইম্প্লিমেন্টেশন কিন্তু একটা ভয়ঙ্কর নিষ্ঠুর প্রসেস। পুরোটাই এসেছে প্রাইভেট প্রপার্টির ধারণা থেকে এবং কালেকটিভ কে নস্যাত করে। কাজেই যাঁরা আলটিমেট ফ্রিডম অফ এক্সপ্রেশনের হয়ে সওয়াল করছেন তাঁরা ভেবে দেখুন সেই ভবিষ্যতে খুশি কিনা। আমি খুশি।
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১৩:৫৮273340
  • ওহো, সহিষ্ণুতায় কাছাকাছি আসতে চাস ? তা আয়।
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৫ ১৩:৫৬273337
  • না না ঘরের ভেতরেও সমস্যা আছে, তবে সেটা আইনের এক্তিয়ার। মানে আপনি ঘরের মধ্যে চুপি চুপি নরবলি দিতে পারেন্না। মাইক না বাজিয়েও যদি দ্যান, তবু।
  • de | ১৬ জানুয়ারি ২০১৫ ১৩:৫৩273334
  • ঘরের ভিতরে কোন লোকের ব্যক্তিগত ধর্মাচরণে কোন আপত্তি নাই - ধর্মের রিচুয়ালের শো-অফে আছে -

    নিজে কোন ধর্মাবলম্বী নই। তবে ধর্মের ফিলোসফি পার্টটা আমায় আকর্ষণ করে।
  • সিকি | ১৬ জানুয়ারি ২০১৫ ১৩:৫৩273335
  • বাংলাদেশে নাস্তিক কথাটা একটা ঘৃণ্য গালাগাল। বাংলাদেশের কথা জানি না, পাকিস্তানে এটা হওয়া শাস্তিযোগ্য অপরাধ।
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৫ ১৩:৫৩273336
  • স্যান, উল্টোদিক থেকে নাস্তিকদের প্রতি অশ্রদ্ধা কি কম পড়িয়াছে?
    হ্যাঁ এটা ভাবার বিষয় যে সহিষ্ণুতায় দুদল দুরকম হবে সেটাই এক্সপেক্টেড।
  • sosen | ১৬ জানুয়ারি ২০১৫ ১৩:৫২273333
  • কেউ পায় বলে আদৌ মনে হয় না। আমি তো পাইনা। দমুদি, সিকি, এরা কি পায়?
  • সিকি | ১৬ জানুয়ারি ২০১৫ ১৩:৫১273332
  • দুঃখ কেন পাবো? কেউ আমায় নাস্তিক বললে আমার গব্বো হয় :-)
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১৩:৫০273330
  • মারমার কাটকাট ন্যাচারালি নিন্দনীয়, তবে "নাস্তিক" কথাটা কেউ গালাগাল হিসেবে ইউজ করলে যেন দুঃখ পায়েন না :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত