এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sinfaut | ১৬ জানুয়ারি ২০১৫ ১৫:০৭273390
  • হ্যাঁ, trx ওটাই।
  • sch | ১৬ জানুয়ারি ২০১৫ ১৫:০৬273389
  • দ্বিচারীতার মুখোসগুলো ভালোই খসে পড়ছে
  • :) | ১৬ জানুয়ারি ২০১৫ ১৫:০৪273388
  • প্রসঙ্গতঃ, ধর্ম কে অশ্রদ্ধা করি বললে, "ধর্ম" বলতে কি মীন করছি, বা আমার কাছে ধর্মের ডেগিনিশন কি সেটা উল্লেখ করা প্রয়োজন। "ধর্ম" শব্দটি সবার কাছে এক ই অর্থবহ নয়। ঠিক যেমন "শ্রদ্ধা" শব্দটি সকলের কাছে একই অর্থবহ নয়।
  • pi | ১৬ জানুয়ারি ২০১৫ ১৫:০১273387
  • ওহ্হ, ঐ বানাম নিয়ে বুঝি গীতশ্রীকে বলা হয়েছিল ? গীতশ্রীর বানামজ্ঞান যে আবার কোথা থেকে জানা গেলো অন্তর্যামীই জানেন। ঃ)

    এদিকে আমারো দেদির সাথেই মিললো বেশিরভাগ। মা বাবাকে মন্দির দেখাতে খারাপ কিছু লাগেনি। আমাকেও মন্দিরে থাকতে বা পুজো দিতে বাধ্য করেনি বলে। আর মাদের মন্দির পরিদর্শন সবুজ লোহিতের ছবি তোলার অনেক সময় পাওয়া গেছিল বলে আরোই ভালো লেগেছিল।
  • hu | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:৫৪273386
  • ধর্ম বলতে এখানে ধর্মীয় আচারকে বোঝানো হল? নাকি ঈশ্বরের অস্ত্বিত্ব ইত্যাদি দার্শনিক প্রশ্ন চলে এল? অশ্রদ্ধা, ঘৃণা, বিদ্বেষ এগুলো তো খুব পজিটিভ অনুভূতি নয়। ঠগ-জোচ্চর-খুনীদের বাইরেও বিশাল সংখ্যক মানুষ আছেন যারা ধর্মীয় রিচুয়াল পালন করেন। এত মানুষের প্রতি বিদ্বেষ তৈরী হলে তো মুশকিল।
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:৫২273385
  • একক, একটু বিস্তৃত ব্যাখ্যা পেতে ইচ্ছুক।
  • একক | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:৪৯273384
  • পৌত্তলিক -প্রকৃতি পুজারী দের তবু স্ট্রাটেজিকালি সহ্য হয়। এব্রাহামিক থিওরি দেখলেই গা জ্বলে। ঐযে ধর্ম মানে "একটা শক্তি" আর এই সব চিহ্ন পালন বিষ এই থিওরি আরও বড় বিষ। বিষের বাবা।
  • trx | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:৪২273383
  • কলাম্বো, মানে ধূসর কোট ভোম্বলমার্কা গোয়েন্দা? হেব্বি সিরিজ।
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:৪০273382
  • নানা তুমি একা না, অন্যেরাও বলেছে।
  • সিকি | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:৩৮273381
  • না। সোসেন বলেছে, আগমনী গানে মুগ্ধ হও, কিন্তু সেই মুগ্ধতায় ধর্মবিদ্বেষকে খুইয়ে বোসো না।
  • সিকি | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:৩৭273380
  • গণ আর কি, আমিই বলেছি, আমি একাই না হয় তোকে ক্যালাব। :-)
  • hu | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:৩৩273379
  • সোসেনের পোস্টটা বুঝি নি। শিশিবোতলবিক্রির নস্টালজি ধর্মনিরপেক্ষ, তাই তাকে লালন করা যায়; কিন্তু আগমনী গানের প্রতি মুগ্ধতা লালন করা ঠিক হবে না?
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:২৯273374
  • আর "নাস্তিক বললে গর্ব হয়" টা কেমন "গরব সে কহো হাম হিন্দু হ্যায়" মত শুনতে লাগছে ;-)

    এরপর আমি না গণ-ক্যাল খাই :-D
  • sinfaut | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:২৯273375
  • হ্যাঁ। এত ভালো সিরিজ অথচ এতদিন বাদে জানলাম, পুরো ফিদা হয়ে গেছি। অসাধারন ডিরেকশন, তেমন অভিনয়, তেমন মিউজিক।
  • sosen | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:২৯273376
  • আরে আমি শুধু সেইজন্যে নাস্তিক হয়ে উঠিনি--ঃ) এখন বুল্ডোজার কিম্বা ঐ কন্স্ট্রাকশনের আওয়াজ ও অম্নি। ডিস্টার্বিং।
    কিন্তু নস্টলজির জন্য এসবকে ছাড় দেবো না--বিদেশ থেকে ফিরে শিশিবোতল্লোহাকাঁচভাংগা বিক্রিও অম্নি আপন লাগে--কাকের ডাক-ও। তার সাথে ধর্মকে মিশিয়ে ফ্যালা ঠিক না
  • hu | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:২৯273377
  • আমি সম্ভবত দে-দির মত। স্যান আরেকটু খুলে লিখলে বুঝতে পারব স্যানের মত কিনা। তবে ধর্মাচরনকারীদের সাধারনত ঘৃণা করি না, ধর্মব্যবসায়ীদেরই ঘৃণা করি।
  • d | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:২৯273378
  • যত বয়স বাড়ছে আমি তত বেশী করে ধর্মবিদ্বেষী হয়ে ওযাচ্ছি। আগে উদাসীন টাইপ ছিলাম।
  • সিকি | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:২৮273373
  • ধর্মের উৎসবে ভালোবাসা জন্মেছিল কি আমি বাঙালি হিসেবে গড়ে উঠেছি বলে আমার চোখ সইয়ে গেছে? নাকি বাঙালির ধর্মাচরণ এই রকমেরই ছিল? দুর্গাপুজো সরস্বতীপুজোয় যে "উৎসব" মেটিরিয়ালটা থাকে, তাতে এককোণায় অবহেলায় পড়ে থাকেন পুরুতমশাই। আসল ব্যাপার তো উৎসব, বান্ধবীদের হাত ধরা, নতুন জামাজুতো, টিনের পিস্তলে ক্যাপ ফাটানো, আর আইসক্রিম কাঠির প্যান্ডেল, চায়ের ভাঁড়ের প্রতিমা। মাঝে সকাল বেলায় দশ মিনিটের জন্য পুষ্পাঞ্জলী, দিলেও হয়, না দিলেও হয়। নিয়ম আছে - কুল খেতে নেই পুজোর আগে, তবু সেই নিয়ম ভাঙাতেই আনন্দ করে সবাই।

    দিল্লি এসে দেখলাম, ধর্মের উৎসব মানে বোল্ড অ্যান্ড আন্ডারলাইনে ধর্মের উৎসব। কপালে জয় মাতাদি ফেট্টি পরে, তিলক কেটে, বেসুরে ভজন গেয়ে, সারারাত জাগরণ করে, ধর্মবিশ্বাসের বিকট প্রদর্শন। এবং ভেজ। স্ট্রিক্টলি ভেজ, নিজেও খাবো, অন্যকেও খেতে বাধ্য করব।

    এ কি সত্যিই "বিকট"? নাকি বাঙালি পরিবেশে বেড়ে ওঠা আমার চোখে বিসদৃশ লাগে? আমার ভালো লাগে না, ঘেন্না লাগে।

    স্বর্ণমন্দিরের ভজন অন্তত সুরে গাওয়া হয়, আর একটানা ঐ এক সুরে গেয়ে চললে যে কোনও জিনিসেরই একটা একঘেয়েমি মাদক এফেক্ট আসে, ধীরে ধীরে রক্তে ঢুকে যায়, অবশ করে দেয়।

    এবারে দিল্লি বইমেলার একটা থিম সং ছিল, গানটা লিখেছিল ফরিদা, সুর কে দিয়েছিলেন জানি না, তো সেই গানটাকে টানা ছদিন ধরে অনন্ত লুপে চালানো হয়েছিল। তিনদিনের দিন সকালে আমি আবিষ্কার করলাম আমি নিজেও গুনগুন করে গানটা গাইছি - রক্তে ঢুকে গেছে। :-)
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:২৫273371
  • দে দি, হুম ঃ-)
  • Du | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:২৫273372
  • দে ঠিক বলেছে কোনভাবে এইসব শব্দ আমাদের অনেকের অস্তিত্বের অংশ। প্রথমেই সোসেনের জন্য অনেক সিমপ্যাথি - অসহ্য এই মাইকের সমবেত সংকীর্তন বা আজান।

    কিন্তু দেশে ফিরে এই শব্দগুলো~ই খুব আপন লাগতো - দুপুরে কোন বাড়িতে দায়সারা তিনটে উলু, কি সন্ধ্যের শাঁখবাজা মনে করিয়ে দিতো যে আমি বাড়ি ফিরে এসেছি। পুরোপুরি ফেরা হয়নি - কারন আমার গৌহাটীর বাড়িতে ভোর হত আজানের শব্দে ( যতটা দুরত্ব থেকে শুনলে ঠিকঠাক লাকিলি ততটাই দুর বাড়িটা) - তাই মিস করি সেটা।
  • sosen | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:২৪273369
  • টিভি সিরিজ?
  • de | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:২৪273370
  • টিম,

    ধর্ম সম্বন্ধে মতামত নানাভাবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায় - আজ থেকে কিছু বছর আগের আমার ভাবনা আর আজকের ভাবনায় অনেক তফাত হয়ে গেছে। বয়স বা সময় অনেক কিছু দেয় মানুষকে - সেই সময়ের কাছেই অপেক্ষা করে থাকি! আরো পাল্টাবো - নিজেই জানি!
  • sinfaut | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:২২273368
  • আপনারা কেউ কলম্বো (Columbo) দেখেননি?
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:২১273367
  • আমায় নাস্তিক বললে অবশ্য আমার কোনো গর্ব বা লজ্জা হয় না। সে অবশ্য আমায় আগাথাক্রিস্টিপ্রেমী বা ভ্রমণবিলাসী বা পেটুক বা অনুপজলোটাবিরোধী বললেও হয় না :-)
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:২০273366
  • এই অনুভূতিগুলো অনেকটাই তো শিল্পের উপলব্ধিজনিত। একটা অসা আর্কিটেকচার বা সুর বা পরিবেশ। তার সাথে ধর্ম থাক বা না থাক মেসমেরাইজ করবেই।
  • ssen | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:১৯273364
  • আস্তিক্য কেন ঘৃণাযোগ্য নয় স্মাইলি না দিয়ে সেটা একটু বোঝা। কোথায় ধর্মের ফিলোজফি শুধু ফিলোজফি হয়ে রয়ে গেছে আচরণে নেমে আসেনি, অন্যকে জোর করেনি, দল তৈরি করে লোক মারেনি, সেটা দ্যাখা। দ্যাখা তো।ইন্ডিভিজুয়ালের প্র্যাকটিস নিয়ে কেউ বদার্ড নয়। কালেকটিভ প্র্যাকটিস হিসেবে দ্যাখা।
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:১৯273365
  • ডিঃ মানে আমার গায়ে কাঁটা দেবে অন্যদের কথা কেমনে জানুম
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:১৮273363
  • দে দি, দেবব্রত বিশ্বাসের গলায় আমার রাত পোহালো ডাস্টবিনে বসে শুনলেও গায়ে কাঁটা দেবে বা সুমনের তোমাকে চাই কিন্তু তাতে ডাস্টবিনের কোন ভূমিকা নেই গো। ঃ)
  • de | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:১৬273361
  • ইন ফ্যাক্ট - ধর্মের উৎসব এবং খাওয়াদাওয়া - ওই পার্টটিতে আমার কোনই আপত্তি নাই - পেসাদ খেতে খুব ভালোবাসি!

    সিকি, স্বর্ণমন্দিরে সন্ধেবেলা বসে কখনো ভজন শুনো - জগন্নাথ মন্দিরে সন্ধ্যারতির গান - বড় মসজিদের চাতালে বসে আজান - কেমন একটা গায়ে কাঁটা দেওয়ার মতো অনুভূতি হয়! এই অনুভূতিটিকেও বড়ো ভালোলাগে!
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:১৬273362
  • নাস্তিক্য বা আস্তিক্য, ফিলোজফি হিসেবে (শুধুই ফিলোজফি হিসেবে) কোনোটাই যে ঘৃণাযোগ্য নয় এ বোঝার দিন না এলে আর আফশোস করে কি লাভ :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত