এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:৪১273420
  • স্যানের 4.38 - একজ্যাক্টলি। ক।
  • de | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:৪০273419
  • এটা এখন "গরব সে বোলো হম অবিস্সোয়াসী হ্যয়" টাইপ চলছে!

    চরম বিশ্বাস আর চরম অবিশ্বাস একই কয়েনের দুটো পিঠ!
  • hu | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:৩৯273418
  • "ধর্মে বিশ্বাস করি না,কিন্তু একটা শক্তি তো নিশ্চয় আছে" - এমন কথা এখানে লিখল কি কেউ? আমি মিস করে গেলাম বোধহয়। তুমি এখানেই অর্ধ-বিশ্বাসীদের দেখে মজা পেলে, তাই কৌতুহলী হলাম।

    মডারেট ধর্মাচারনকারীদের সাপোর্টে মৌলবাদ বাড়ছে এটা কি তুমি ভেবেচিন্তে লিখলে? মৌলবাদ প্রসারে টাকা লাগে। এই মডারেট ধর্মাচারীরা বেশির ভাগই নিম্ন বা মধবিত্ত মানুষ। এরা প্ল্যান করে মৌলবাদ প্রসার করছে এমন আমার মনে হয় না। উগ্রবাদীদের প্রভাব এদের ওপর পড়ছে এটা আমি অস্বীকার করছি না। কিন্তু তার জন্য এই মানুষগুলোকে বোকা বলব, অশ্রদ্ধা করব কেন? ধর্মাচারনকে সমূলে উৎপাটন করে রাষ্ট্র প্রতিষ্ঠা তো হয়েছিল। সেইসব দেশে আবার গজিয়ে উঠছে ধর্মস্থান। ঘৃণা করে কোন সলিউশন আছে?
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:৩৮273417
  • নিজেকে বসাইনি। নিজেকে না বসিয়েও অন্যের রাইটকে ডিফেন্ড করা যায়। অনেক স্ট্রেট মানুষ কি গে রাইট সাপোর্ট করেন না ?
  • sosen | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:৩৩273416
  • তাহলে তুই ধর্মকে অ্যাকাডেমিক দিক থেকে বোঝার চেষ্টা করছিস। বিশ্বাসের কোনো জায়গাই সেখানে নেই। তাহলে আর ধর্মবিশ্বাসীদের জায়গায় নিজেকে বসিয়ে ডিফেন্সিভ খেলছিস কেন? তুই প্রশ্ন করছিস। বিশ্বাস করছিস না।
  • sosen | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:৩০273415
  • লিখেছি তো। যাঁরা এই রকম ভাবেন-ধর্মে বিশ্বাস করি না,কিন্তু একটা শক্তি তো নিশ্চয় আছে--
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:২৯273413
  • বি আর একক, ধন্যবাদ।

    সোসেনদি, আমার বুঝিয়ে বলার মত পড়াশোনা নেই। তবে এটা আমার কাছে বিশ্বাসের জায়গা না, কৌতুহলের জায়গা, বিভিন্ন লোকে কিভাবে নানাকিছুকে এক্সপ্লেইন করার চেষ্টা করেছে।ধরো রবীন্দ্রনাথ জীবনদেবতা বলতে কি বুঝিয়েছেন ? এরপর এ নিয়ে চর্চা আছে এমন কাউকে চারটি প্রশ্ন করলে লোকে যদি বলে তুমি সংগোপনে জীবনদেবতায় অর্ধ-বিশ্বাসী, তাহলে কেসটা খুব গন্ডগোলের হয়ে যাবে আর কি :-D :-D :-D

    তো আমার ধর্মসংক্রান্ত সব ভাবনাই ঐ জীবনদেবতা কেস।
  • sosen | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:২৯273414
  • কেন নেই হু? এই কালেক্টিভলি মডারেট ধর্মাচরণকারীদের সাপোর্টসিস্টেম আছে বলেই না উগ্র ধর্মাচরণকারীরা বেড়ে চলেছে? প্লাস মডারেটরা কাল কিভাবে উগ্র হয়ে ওঠে, নিতান্ত অবিশ্বাসী উদাসীন থেকে কিভাবে তুমুল বিশ্বাসী হয়ে ওঠে, এসব-ও অনেক দেখেছি। নাকি এই বিশ্বাসের স্রোতকেও শ্রদ্ধা-ই করতে হবে?
  • hu | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:২৬273412
  • অর্ধ-ধার্মিক/ সংগোপন ধর্মবিশ্বাসী বলতে সোসেন কাদের বোঝালে? প্রশ্ন না বুঝলে তো উত্তরও করতে পারি না।
  • b | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:২৫273410
  • বিশ্বাসীরা ভালো ভালো রবীন্দ্রসঙ্গীতও লিখে গেছেন, সোসেন তো সে কথা বললেন না?
  • hu | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:২৪273409
  • ব্যক্তিগত ধর্মাচরনের সাথে হেডফোনের তুলনাটা আরেকটা কারনে অসঙ্গত। পৌত্তলিক হিন্দুধর্মে ঠাকুর-দেবতা আর গুরুদেবদের যেসব ছবি বাজারে বিকোয় সেগুলো দুর্ভাগ্যজনকভাবে খুব একটা নান্দনিক নয়। বলা বাহুল্য দাড়িওলা শুঁটকো বাবাজী, গোলাপী নাড়ুগোপাল, ধ্যাবড়া প্লাস্টার অফ প্যারিসের সরস্বতী ঠাকুর এসব দেখলে বড্ড চোখ কড়কড়ও করে। তা সে যতই নিরুপদ্রব পুজো হোক না কেন। তবে এই বিরক্তিটা মূলত রুচিগত। রুচির অমিল আছে এই মানুষগুলোর সাথে। অশ্রদ্ধা নেই।
  • d | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:২১273408
  • আচ্ছা আমার আপাতত ন্যায় পড়ার শখ হয়েছে। কেউ রেফার করবে কোন পাবলিশার ইত্যাদি? বাংলা হলেই ভাল, তবে ইঞ্জিরীও চলবে। (সমোসকিতো নয় নয়)
  • sosen | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:১৬273407
  • সংগোপনে ধর্মবিশ্বাসীদের দেখে মজাই লাগে। এইযে না ধর্মে তো ঠিক বিশ্বাস করি না, কিন্তু কেউ তো একজন আছেন, কোনো একটা শক্তি---রিচুয়ালে বিশ্বাস করিনা, কিন্তু পরিবেশটা ভালো লাগে-এ একধরনের নিজেকে চোখ ঠারা। ধর্মের যে কোনো একটি কম্পোনেন্টে আপনি আসলে বিশ্বাসী।
    আর নাস্তিক আস্তিক ও ধর্মজাত ঘৃণা এই তিনটে জিনিস-ই ধর্ম প্র্যাকটিসে না থাকলে থাকবে না। আর ধার্মিকেরা ও বিশ্বাসীরা যতোটা মারদাঙ্গা করেছে, অবিশ্বাসীরা আজো ততোটা করে উঠতে পারে নি।
    যাই হোক-সাধে কি আর মায়াঞ্জন বলেছে?

    ধর্মের ফিলোজফিটা ঠিক কি এটা আমায় কি কেউ সবিস্তারে বুঝিয়ে বলবে? স্যান, বা অর্ধ-ধার্মিকদের মধ্যে আর কেউ?
  • একক | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:০৫273406
  • "তিনি ই সব হয়েছেন " এটা বারবার বলা হয় ঠিকই। বি যেরকম বললেন। কিন্তু টপ লেভেলে ব্রহ্ম এবং সেটা কোথাও অতঃপ্রত নেই এই ধারণা ছেড়ে বেরোতে পারেনা। সেই কারনে ব্রহ্ম কে ছাড় দিতে পারলুম না। তবে এটা ঘটনা ভারতীয় অরিজিন দর্শন ব্রহ্ম কে নিয়ে যখন উদুম কাটাছেঁড়া করছিলো বাকি জনতার প্রমিনেন্ট অংশ তখন ভেড়া চড়ানোর বাইরে আর কী করেছে :)
  • sinfaut | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:০১273404
  • হেডফোনের মতন কিছু ধর্মাচরণে নেই তো :(। ধর্মে আছে, ঐ যে একক বলল কেউ শক্তি ফক্তি তে বিশ্বাস করে, কিন্তু কিছু আচার পালন করে না। তো তেমন মাথায় ক্যাড়াপোকা ঢুকে থাকলে আমার খুব একটা চাপ নেই, কিন্তু সেই পোকা ট্রান্সফার করতে গেলে চাপ আছে। তখন সেটা "হেডফোন"এর বাইরে বেরিয়ে আসছে বলে।
  • b | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:০১273405
  • কেনোপনিষদে (তাই তো?) কল্পনা করে বলা আছে
    " তদেজতি তন্নৈজতি তদ্দূরে তন্নিকটে
    তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্যাস্য বাহ্যতঃ"
  • একক | ১৬ জানুয়ারি ২০১৫ ১৫:৫৯273403
  • সঠিক প্রশ্ন। ব্রহ্মের ধারনাও এব্রাহামিক তো ! এখানে শুধু ক্রিসচিয়ান বা ইসলাম কে ধরিনি। ইংলিশে থেইস্ট-এথেইস্ট বলতে যা বোঝায় সেটা বাংলায় বলতে গিয়ে এব্রাহামিকের উদাহরণ দেওয়া। ঐযে যাজ্ঞবল্ক্য কে ভূলোক-দ্যুলোক-আকাশলোক-প্রজাপতিলোক হয়ে ব্রহ্মলোক কোথায় অতঃপ্রত জিগ্যেস করলেই ক্ষেপে যাচ্ছেন ওটার কারণ ও এক। আউট অফ স্কোপ ডিভিনিটি কে প্রশ্ন করা মূর্খামি !
  • b | ১৬ জানুয়ারি ২০১৫ ১৫:৫৭273402
  • স্যান, একটা তফাৎ আছে। ব্রহ্ম ঠিক গড নয়, সে সৃষ্টিতে উলুতপুলুত হয়ে আছে। সে বাইরে বসে বলছে না আলো হউক, সে নিজেই আলো হয়ে যাচ্ছে।
  • de | ১৬ জানুয়ারি ২০১৫ ১৫:৫৬273401
  • একক ভালো লিখেছে -

    তবে পরমব্রহ্ম তো বৈদিক হিন্দুধর্মেও আছে - আব্রাহামিকদের থেকে তার ফারাক কোথায়?
  • সিকি | ১৬ জানুয়ারি ২০১৫ ১৫:৫৪273400
  • উঁহু - তুলনা ঠিক হল না সিফোঁ। কেউ যদি বাড়িতে কুমার শানুর গান হেডফোন লাগিয়ে শোনে তাতেও তোর আপত্তি? আমার কানে যদি ইনট্রুড না করে?
  • de | ১৬ জানুয়ারি ২০১৫ ১৫:৫৩273399
  • সিঁফো - ঃ))) কি মিষ্টি - এই ছবিগুলো তো দেওয়া যেতে পারে শিশুটকে!
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১৫:৪৮273398
  • একক, এইভাবে কখনও ভাবিনি। থ্যাংকু।

    কিন্তু এটা এব্রাহামিক কেন ? মানে ব্রহ্ম অবাঙ্মনসগোচর, বা ত্রিগুণের অতীত যখন বলা হয়, তখনও কি 'সব রকম ক্যাটাগরির অতীত' একটা বিইং বলারই চেষ্টা হয় না ?
    অবশ্য ভুল বুঝে থাকতে পারি।
  • sinfaut | ১৬ জানুয়ারি ২০১৫ ১৫:৪৫273397
  • বাড়িতে কুমার শানুর গান চালালেও যেমন আপত্তি আছে।

    অত রেগুলার তো আসি না দমদি, তাই আপডেট দেওয়া হয় না।

    ১) তিনটে মানুষের মুখ পাশাপাশি- ওগুলো বাবা মা আর দরিয়া। মাঝখানে একটা গোল্লার উপরে আরেকটা গোল্লা তিন চারটে- ওগুলো "লোকজন"।

    ২) গভীর চিন্তার কথা - সকাল হয়েছে বলে সূর্য উঠল নাকি সূর্য উঠল বলল বলে সকাল হলো। নাকি এখন আমি ঘুম থেকে উঠলাম তাই এটা সকাল। আমি হাল ছেড়ে দিয়েছি।

    ৩) একটা বাঁকা মতন সূর্য আর তার নিচে প্রায় চেপ্টে যাওয়া দুটো গোল্লা - দুটো লোকজনকে সূর্য তাড়া করেছে।

    ৪) বেশ কয়েকটা হরাইজন্টাল লাইন একের উপরে আরেক আর তাতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ক'টা গোল্লা - ওগুলো সিঁড়ি দিয়ে লোকজন উঠছে।
  • একক | ১৬ জানুয়ারি ২০১৫ ১৫:৩৯273396
  • স্যান
    এটা সিম্পুল ব্যাপার। এব্রাহামিক ডিভিনীটি আসলে আউট অফ দ্য স্কোপ ইউনিক ডিভাইন এজেন্সি। আপনি জিগান এই তোর ওই ইশ্বর সবাইকে পয়দা কল্লো তাহলে ইশ্বর কে, কে পয়দা করলো ? অমনি গম্ভীর হয়ে বলবে : মূর্খ, ইশ্বর কে কেও সৃষ্টি করেনি কারণ তিনি এই সৃষ্টি ও ধ্বংসের "স্কোপ" এর বাইরে। তিনি ব্যখ্যা করেন কিন্তু নিজে ব্যখ্যার অতীত। সাধারণ সেট দিয়ে ভাবলেই বুঝতে পারবেন যা আমার সেট এর স্কোপ এর বাইরে তা একাধিক হতে পারে। নিশ্চিত ভাবে এক কীকরে হয় ? হতেই পারে মাল্টিপল এজেন্সি মিলে আমাকে চালাচ্ছে। এই সমস্ত এজেন্সি একটা প্রাইম এজেন্সির আন্ডারে আসতে গেলে আরেকটা লেভেল ভাবতে হবে। সেখানেও একই প্রশ্ন আসবে। কাজেই এটা ফ্যালাসি। আপনি একটা কনফেসন বক্স প্রোগ্রাম লিখুন। রাত্রদিন তার সামনে হাত জোর করে কনফেশন করুন। ও লার্নিং করে করে শিখবে পাপ-পুণ্য, ভালো-মন্দ। দিস ইস এব্রাহামিক গড। আপনি যেটা করলেন সেটা হলো নেতি-নেতি। কাল আমি বিশাল বড় পাপ করেছি ইশ্বর :( (নিজেই বলছেন) বিভিন্ন মানুষের পাপ ও পুন্যের আইডিয়া একটা ইউনিফায়েড ডেভেলপিং টোটালিটির জন্ম দিচ্ছে। তৈরী হচ্ছে সমাজ, ইউনিক কোড। নেতি নেতি করে এগোনো একটা স্কুল। এটা কী মসলা দোসা ? ওটা কী মসলা দোসা ? আগে থেকে মসলা দোসার ডেফিনিশন না জেনে এই নেতি টা শুরু করাই সম্ভব না।

    পেগান-প্রকৃতিপুজারী-পৌত্তলিকেরা যেটা করে সেটা হলো এই সিস্টেম টাকে দায়গ্রেস করে দেওয়া, করাপ্ট করে দেওয়া। ওই আউট অফ স্কোপ ইউনিক আইদেনতিটির এজেন্সি কে আঘাত দেওয়া। আই লাভ দ্যাট এপ্রোচ। শক্তি কে ভাঙছে। বর্ণ কে ভাঙছে। রূপ কে ভাঙছে। অন্ধের হস্তিদর্শনের স্পর্ধায় আইডেনটিফায়ার দিয়ে দিয়ে টুকরো টুকরো করছে টোটালিটির ভিজ্যুয়াল ইলিউশন কে। আগুনের দেবতা, জলের দেবতা, কামনার দেবতা হাজারো ভাগ। একচুয়ালি এখান থেকেই প্রিমিটিভ বিজ্ঞানের যাত্রা শুরু। খন্ড দর্শনের স্পর্ধা। ইউনিফায়েড টোটালিটি আঁকড়ে থাকলে মানুষ কোনদিন বিজ্ঞানে পৌছতে পারতোনা। এরা মাদার অফ সায়েন্স।

    এখন অবস্যই কেও কানের পাশে ঘ্যানঘ্যান করে কুড়ি কোটি দেবতার পুজো করলে সেখান থেকে পালাবো :(( কিন্তু এটা ঘটনা যে ওই লোকটার মাথায় যে বিষ আছে সেটা দায়গ্রেস যোগ্য। হটানো যায়। যার মাথায় এক এবং অচিন্ত্য ইশ্বরের ইউনিফায়েড টোটালিটি ঢুকে বসে আছে সে ভয়ঙ্কর। এইকারনেই আমি ওই ধর্মকর্মে নেই কিন্তু "স্পিরিচুয়াল" গদগদ তে আস্থাশীল দের হেবি ভয় পাই। এদের চিন্তা-রাজনীতি সব কিছু শুরুই হয় মাঝে একটা ঘট বসিয়ে। নেতি নেতি দিয়ে প্রতিষ্ঠা করা বিমূর্ত সোশালিস্ট গড। আমার ভাই অসুবিধে আছে :(
  • de | ১৬ জানুয়ারি ২০১৫ ১৫:৩৭273395
  • হু, 2.54 ক্ক!

    এক ধর্মের অন্য ধর্মের প্রতি ঘৃণা, নাস্তিকদের অবিশ্বাসীদের প্রতি ঘৃণা - এতো ঘৃণার সমাহার কোথায় নিয়ে যাবে আমাদের কে জানে!
  • d | ১৬ জানুয়ারি ২০১৫ ১৫:২৬273394
  • অ্যাই সিঁফো, শিশুটকে একটু আপডেট দিতে পার না?
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১৫:২৫273393
  • হু কে ক। এত ঘৃণার চাষ হওয়া বিপজ্জনক।

    আর রাইট টু রিলিজিওন ( রাইট টু অ্যাথেইজম ইনক্লুডেড) সংক্রান্ত দার্শনিক বিতর্ক যদি ছেড়েও দিই, স্ট্র্যাটেজিকালিও - মডারেট ধর্মবিশ্বাসীদের বিপুলভাবে অ্যান্টাগোনাইজ করে কিকরে ফ্যানাটিকদের কাউন্টার করা যাবে কে জানে, দিনে দিনে যাদের প্রকোপ ক্রমশ বাড়ছেই।

    ডিঃ মডারেট মানে 'অল্প করে কুসংস্কারাচ্ছন্ন' নন :-), যারা নিজের মনে নিজের গন্ডীতে আছেন তাদের কথা বলছি আরকি।
  • সিকি | ১৬ জানুয়ারি ২০১৫ ১৫:২২273392
  • নাহ্‌, আমার আপত্তি নেই। ইন ফ্যাক্ট হয়ও। প্রতিটা মানুষের চিন্তাধারা স্বতন্ত্র, সেখানে আমি ইনট্রুড করতে পারি না। আমার চিন্তাধারায় অন্যজন ইনট্রুড না করলেই হল।

    বাড়ির চৌহদ্দি কথাটাকে পাল্টে ব্যক্তিগত চৌহদ্দি করে নিলাম। আমার বিশ্বাস অবিশ্বাস শ্রদ্ধা অশ্রদ্ধা আমার ব্যক্তিগত চিন্তাধারার পার্ট। সেখানে অন্যের হস্তক্ষেপ মানব না, যদি না আমার চিন্তাধারা বলে যে সে হস্তক্ষেপ আমার চিন্তাধারাকে ভালো দিকে পরিবর্তিত করবে।
  • sinfaut | ১৬ জানুয়ারি ২০১৫ ১৫:১৭273391
  • "আমার" বাড়িতেও কেউ ধর্মাচরণ করলে আমার আপত্তি আছে। দেখে শুনে বিয়ে করেছি বাবা, এসব ব্যাপারে কম্প্রোমাইজ নয়, পরে জ্বলে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত