এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • trx | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:২১273451
  • ও, কাহিনীকারও ইনিই।
  • trx | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:১৯273449
  • সন্ত গুরমীত রামরহিম সিং জী ইনসানের মহিমার শেষ খুঁজে পাবেন না। ইনিই নায়ক, গায়ক, ডিরেক্টর, গীতিকার, সুরকার, কস্টিউম ডিজাইনার, এমনকি হার্লে+বিএমডাব্লু+বুলেট+অটোর হাইব্রিড বাইকেরও ডিজাইনার ইনি নিজেই। নো অ্যার্কি। বাইকটার ছবি দেখে নিন আগে ইউটিউবের ট্রেলারে।
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:১৬273445
  • হঠাৎ করে চার লার্ভার পড়লাম। পরে শুনছি বাড়ি গিয়ে।
  • সিকি | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:১৬273446
  • পাঞ্জাবে এইসব সেল্ফ ক্লেইমড ধর্মগুরুদের ক্ষুব রমরমা। এরা ভক্ত টক্ত জুটিয়ে এক একটা প্রাসাদপ্রতিম "ডেরা" খুলে বসে, মূলত মানবিক ধর্মের কথাই বলে তবে টাকাপয়সা লোটা থেকে নারীদেহের ব্যবসা সবই চলে ডেরার ভেতর। তেমনি একটা সেক্ট তৈরি হয়েছে ডেরা সাচ্চা সওদা। এর গুরু হচ্ছেন গুরমিত রাম রহিম সিং - যাকে নিয়ে এই সিনেমা এবং নাম ভূমিকায় অভিনয়ও করেছেন তিনিই। ড্রাগ অ্যাডিকশন একটি সামাজিক ব্যাধি, এর সাথে তিনি সুপারহিরোর মতন লড়েছেন সিনেমায় এবং দরকার মত নিজের অলৌকিক শক্তি টক্তিও দেখিয়েছেন।

    এইবারে মূলধারার শিখরা, ইনক্লুডিং শিরোমণি আকালি দল এরা এইসব সেক্টের ওপর বিশাল খাপ্পা কারণ এরা শিখদের ট্র্যাডিশনাল গুরুদের সুপ্রিমেসিকে চ্যালেঞ্জ করে। তদুপরি এই গুরমিত রাম রহিম সিংয়ের সাজপোশাক নাকি তাদের কোনও এক ধর্মগুরুর মতই। মোদ্দা কথা, এই সব সেক্টকে মূলধারার শিখেরা শিখধর্মের প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখে। তাই এই সিনেমা রিলিজ হলে পাঞ্জাবে ঝামেলা লাগতে পারে, এই গ্রাউন্ডে লীলা স্যামসন এর রিলিজ আটকে দেন কাল।

    ২৪ ঘন্টার মধ্যে সরকার স্পেশাল ট্রাইব্যুনাল বসিয়ে এর রিলিজ সিকিওর করে নিয়েছে। এই হল গল্প।
  • hu | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:১৬273447
  • আবারও স্যানকে ক। 5.12তে
  • trx | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:১৬273448
  • এই নিন, শোনেন। এসব অপার মহিমার ব্যাপার নিয়ে খিল্লি করবেন না। লাভ চার্জার শুনে নিজেদের মনকে চার্জ করুন।

  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:১৩273444
  • জীবনে আর কখনও এ সুযোগ এলে হয় !
  • trx | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:১২273442
  • MSG নিয়ে খিল্লি করবেন না। বরং পারলে ইউটিউবে গানগুলো শোনেন/দ্যাখেন। আহা, কী ভাষা, কী সুর, কী ভাব...একসাথে হাতির বৃংহণ, সিংহের গর্জন, দাঁড়কাকের ক্কঃ, শুয়োরের ঘোঁত ঘোঁত ইত্যাদি। এই সিনিমার আগে সন্ত গুরমীত রামরহিম সিং ইনসানের আলাদা রক-ভজনের অ্যালবাম ছিলো - ইউনিভার্সাল রেকর্ড থেকে, তিনদিনে তিরিশ লাখ বিক্কিরি। আলাদা লেভেল পুরো। শুনে দ্যাখেন - পারলে "লাভ চার্জার" গানটা।
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:১২273443
  • নাঃ সিরিয়াসলি, গুরু আমায় আস্তিক্যের রাইট ডিফেন্ড করিয়ে করিয়ে হাত ব্যথা করিয়ে ছাড়ল ! ওয়েলকাম চেঞ্জ, আই মাস্ট সে !
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:১১273441
  • আইটি গাই বললে ভালো হতো
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:১০273439
  • তা তো বলিই। কি বলা উচিত ছিল, পদার্থবিদ ? না চিত্রকর ?
  • সিকি | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:১০273440
  • একক পিছিয়ে পড়েছে। সিনেমাটার রিলিজ আটকে দিয়েছিল সেন্সর বোর্ড। তারপরে গভর্নমেন্টের কোনও একটা প্যানেল কোর্টের থ্রু দিয়ে সিনেমাটার রিলিজ অর্ডার বের করেছে। প্রতিবাদে সেন্সর বোর্ডের ডিরেক্টর লীলা স্যামসন আজ পদত্যাগ করেছেন গভর্নমেন্ট ইনটারফিয়ারেন্স এবং করাপশনের অভিযোগ এনে। সিনেমাটা রিলিজ হচ্ছে।
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:০৯273437
  • না না এখনও তেমন সেদ্দ হয়নি তবে হবে। সিফোকে বললাম। ;-)
  • hu | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:০৯273438
  • সোসেন, অনেক ধর্মাচারী মানুষও অন্য মানুষের একটা সত্ত্বাকে অন্য সত্ত্বার থেকে আলাদা করে দেখার ক্ষমতা রাখেন। আমিই তো কোন ধর্মীয় রিচুয়াল পালন করি না। সেটা আমার মা বা শ্বশুর-শ্বাশুড়ীর খুবই অপছন্দের বিষয়। কিন্তু তার জন্য আমি গোটা মানুষটা তাদের কাছে অশ্রদ্ধার পাত্র এমনটা মনে হয়নি কখনও। আমার মনে হয় মানুষের সদিচ্ছার ওপর এটুকু ভরসা করাই যায়।
  • sosen | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:০৮273436
  • নাঃ এবার উঠি। মর্মাহত হলুম।
  • sosen | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:০৭273435
  • রামকৃষ্ণকে তুই ধর্মগুরু বলিস?
  • de | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:০৬273434
  • আমি ধর্মবিশ্বাসীর এই ডেফিনিশনটা নিলাম না -

    ধর্মবিশ্বাস মানে মানবিক ধর্মে বিশ্বাসও হতে পারে - প্রপার ধর্মবিশ্বাসে ঘৃণার স্থান নেই!
  • sinfaut | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:০৫273433
  • ব্যস আমার আর চিন্তা নেই। তাজা ছেলে আমাকে ক দিয়েছে। :)
  • শ্রী সদা | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:০৩273431
  • "ধর্মবিশ্বাসী মানেই নিজের ধর্মবিশ্বাস এবং অন্য ধর্ম বা মতামতে অবিশ্বাস।"
    ~ সিঁফোদাকে ক দিলাম। সব ধর্মই গোটা বিশ্বের জন্যে শান্তি চায়, প্রোভাইডেড বাকী ধর্মগুলো তাকেই মহানতম ধর্ম বলে মেনে নিক। যত্তসব !!!
  • de | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:০৩273432
  • আমি আবার রাইট টু এভ্রিথিংয়ে বিশ্বাসী - যতক্ষণ সেটা ব্যক্তিগত, আর অন্যকে ডিস্টার্ব করছে না।

    ইন ফ্যাক্ট, আমি নিজেই নিজের সঙ্গে লড়লাম আজকে - ঃ) - ধর্ম সম্বন্ধীয় যাবতীয় প্রাকটিসই আমি অস্বীকার করেছি এদ্দিন। কিন্তু আজকাল "নাস্তিকতায় অন্ধবিশ্বাস" দেখলেও খেপে যাচ্ছি!
  • sinfaut | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:০২273429
  • কোথায় তেমন তেমন অবিশ্বাসী তো দেখতে পাচ্ছিনা। ;)
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:০২273430
  • 'যত মত তত পথ' এক ধর্মগুরুই বলেছিলেন। শুধু বলেছিলেন না, ধরে ধরে প্রতিটি রাস্তায় খুঁজে বেড়িয়েছিলেন। সহজ কথা বলতে পারা, একেবারেই সহজ নয় রে দাদা।
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:৫৮273427
  • ক্যানো এইতো গুরুতে যত অবিশ্বাসী এসে মিলেছে। এইবার গুরু পার্টি হলেই ক্যালাকেলি হবে। অবশ্য এমনিতেও হবে
  • একক | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:৫৮273428
  • সিনেমা টা তো রীলিস করেনি তাই না ? লোক খেপানো প্রচার হয়েছে নিশ্চই পাবলিসিটির জন্যে। সিনপসিস পড়ে মনে হলো "মর্দ" ক্যাম্পেইন ধাঁচের কিছু। দারু ফারু খাওয়া বন্ধ করো। মেয়েদের সম্মান দাও এইসব chaddi লিবেরাল হাবিজাবি। জাঠদের পরিবারে এখন বিহার থেকে মেয়ে এনে গণবিবাহ(পড়ুন রেপ) চলে এত ফিমেল ফার্টিলিটি ড্রপ করেছে। সেইসব দেখিয়েছে কী ? তাহলে খেপারই কথা :)
  • sosen | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:৫৭273426
  • আমার তো মনে হয় এই যে "এক-ই কয়েনের দুটো পিঠ" এটা বলাটাই একটা ফ্যাশন। নো অফেন্স মেন্ট, দো।
    হু, হ্যাঁ আমি ভেবেচিন্তেই লিখেছি। এই মানুষগুলোর যে সত্তা জেনেবুঝে ধর্মীয় আচার আচরণ চালিয়ে যান তারাই উগ্রবাদের সবচেয়ে বড়ো শক্তি। এর মধ্যে আমার মা বাবা-ও পড়েন। তবে একটা মানুষের একটা সত্তাকে অশ্রদ্ধা করা বা কনডেম করা মানে আমার কাছে পুরো মানুষটাকে ঘৃণা করা নয়। কিন্তু বেশীরভাগ ধর্মাচারী মানুষের কাছে, কালেক্টিভ মোডে, তাই।
    লক্ষ্য কোরো আমি ধর্ম জিনিসটাকেই কনডেম করছি অ্যাজ প্র্যাকটিস। কাল-ও সেটা আফিং ছিল, আজও তাই। সংসারের দুঃখ শোক ভোলার মহত উদ্দেশ্যে হোক বা খেপে গিয়ে দাঙ্গা করার জন্যে। আমি রাইট টু রিলিজিয়নে বিশ্বাস করি না।
  • sinfaut | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:৫৪273425
  • ধর্মবিশ্বাসী মানেই নিজের ধর্মবিশ্বাস এবং অন্য ধর্ম বা মতামতে অবিশ্বাস। তাই পৃথকীকরণের বীজ এখানে লুকিয়ে থাকবেই। আর পৃথকীকরণ মানে সঙ্ঘবদ্ধও অন্য পিঠে। বিশ্বাসীরা মারদাঙ্গা করলে সেটাকে কজেশন বলা যায়। অবিশ্বাসীরা করলে কোরিলেশন ছাড়া কিছু তো দেখি না। আর ইন্স্টিটিউশনালাইজ্ড অবিশ্বাসী রাষ্ট্র ছাড়া অবিশ্বাসীদের সঙ্ঘবদ্ধ হবার চান্সও নেই।
  • dd | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:৪৯273424
  • দাঁড়ান তো একটু। অ্যাতো কঠিন বিষয় শুকনো গলায় ডিবেট করেন ক্যামনে? আমার তো পড়েই কেমন অ্যাজমা হয়ে যাচ্ছে।

    বরোম এটা বলুন। এই যে MSG নিয়ে হট্টোগোল? ব্যাপারটা কি? যদি সিম্পলি অ্যান্টি শিখ কিছু থাকে তো হরিয়ানাতে INLD -পুরো জাঠ - এ`্রো ক্যানো ক্ষেপে আছে? ব্যাপারটা কেউ জানেন? প্রিষ্কার গোটা গোটা করে লিখতে পারবেন?

    মিডিয়া দেখাবেন না। মিডিয়াতে সবাই গুচর মতোন ঘুড়িয়ে ফিরিয়ে লিখছে। আমি একেবারে বুঝতে পারছি না।

    অবশ্য এও ও মানি। না বুঝতে পাল্লেই বা ক্ষি এসে যায় ?
  • hu | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:৪৫273423
  • ধর্মাচারনকে উৎখাৎ করে যে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল সেই রাষ্ট্রও খুব কম লোক মারেনি। কাজেই, অবিশ্বাসীদের মারদাঙ্গার ইতিহাসও নেহাত হেলাফেলা করার মত নয়।
    (এখন এই লেখার প্রেক্ষিতে কেউ যদি ভেবে বসে আমি ধর্মাচারনকে প্রোমোট করলাম তাহলেই কেলো।)
  • একক | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:৪৩273421
  • তাঁদের ভাবটাকে দোষ দিতে পারিনে হাস্যকর লাগলেও। চোখের সামনে চলে যাওয়া রাস্তা দিগন্তে কনভার্জ করেছে মনে হয়। এই ইলিউশন আমাদের বাঁচিয়ে রাখে। নাস্তিক জগৎ টা হতচ্ছাড়ার মত নিষ্ঠুর। জাস্ট কয়েক মুহুর্তের জন্যও যদি উপলব্ধি হয় কোথাও কেও কিছু নেই এবং নেই টাও নেই তাহলে একটা সেপলেস ভয় পেয়ে বসে। আটার নাথিংনেস। মাথায় চাপ পরে। ধর্ম হলো এই ভয় টাকে শেপ দেওয়ার চেষ্টা। তাতেও ভয় থাকে। কিন্তু ওই নাথিংনেস টা গিলে খায়না। খুব ভয়ঙ্কর ব্যাপার ওটা। বুদ্ধিস্ট রা চেষ্টা করেছিল। মোস্টলি জেন্। ক্যাপিটালিস্ট এথিক্স বুদ্ধিসম এর ওপরেই দাঁড়িয়ে। সবই ঠিকাছে। কিন্তু ওই আরকি। খুব ভয়ের ব্যাপার।
  • de | ১৬ জানুয়ারি ২০১৫ ১৬:৪৩273422
  • স্যানের হাতেই পতাকা দিলাম! ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত