এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:১৩273511
  • লোকজন ধম্মো কি জানে না? কি দুরবস্তা। কোন এক নির্দিষ্ট জায়গায় সেই পুরাকালে এক দঙ্গল লোককে একজোট করে রাখার জন্য কিছু ভয়মূলক তত্ব, কিছু আনন্দের পর্ব, কিছু নিয়ম দিয়ে আইডেন্টিটি দেওয়া হয়েছিলো। একসাথে বুদ্ধিয়ালা, নির্বোধ, সরল, প্যাঁচালো ইত্যকার নানান মানুষকে মোটামুটি এক করে ভালোভাবে রাখার চেষ্টায়।

    ন্যান, বুঝিয়ে দিলুম।সোজা ভাষা না বুঝলে আবার ঠ্রী ইডিয়টের মতন বুঝিয়ে দিয়ে যামুনে।

    এদিকে আমার বাবার নাম মুকুল রায়। বেচারীর নেমসেকের জ্বালায় কি দূর্দিন ই না যাচ্ছে। আমার মাসীরা মোটামুটি ঝালাপালা করে দিলো। :D বাবা আজকাল ফোন ধর্তে চাইছে না নাকি, খবর পেলুম। আহাগো!
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:১২273509
  • ভেবে কি লাভ, নেমন্ত তো আর করবি না। তা এই নতুন আমিনিয়ার বিরিয়ানি কেমন ? চাঁপ রেজালা সবই ভাল ?
  • Abhyu | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:০৯273507
  • হ্যাঁ এই তো সেদিন তোর বিয়ে হল। আবার কেন?
  • robu | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:০৯273508
  • কেউ আবার ভাববেন্না যে আমি শিগ্গির আমিনিয়া নামের কাউকে বে করতে যাচ্ছি।
  • Abhyu | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:০৬273506
  • বাস ট্যাক্সি ট্রামের বেলা ঠিক আছে, যেই আমি বললাম মেট্রো নিয়ে এসপ্লানেড যেতে ওমনি কেউ সেটা পাত্তা দিল না। যত্তসব।
  • robu | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:০৪273505
  • শের ই পান্জাবের চেয়ে চিনার পার্কের আমিনিয়া ঢের ভাল।
    দমুদি, এই কদিন আগেই খুলেছে, আর বিশাল বড়। আগে শাবিরের রেজালা ভাল ছিল, রয়ালের চাপ। এরা দেখলাম, সব ছাড়িয়ে গ্যাছে। জাস্ট দারুণ!
  • 4z | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:৫৯273504
  • @পাই, খাওয়ার জন্য শের-ই-পাঞ্জাবে চলে যেতে বল। ঘোরাঘুরি আর ঐ চত্বরে কোথায় করবে? তাও বাস বা ট্যাক্সি নিয়ে এয়ারপোর্ট টু দমদম স্টেশন অ্যান্ড ব্যাক করতে বল, আধদিনে অনেক কিছু দর্শন হয়ে যাবে।
  • | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:৫৮273503
  • আরে চিনার পার্কেও আমিনিয়া আছে নাকি? এইটা একটা খবরের মত খবর।

    এই চেকাই।
  • sosen | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:৫৩273502
  • দমুদি মেল চেক।
  • sosen | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:৪৯273501
  • হ্যাঁ এদ্দুর এসে গুলি চালানো আল কায়দার পড়তায় পোষাবে না।
  • cm | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:৪৪273500
  • আস্তিক আর নাস্তিক ও দুটি হল পিওর স্টেট। স্টেট স্পেসে ওদের মেজার জিরো। একেবারেই সোজা জিনিস।
  • cm | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:৪৩273499
  • ১) প্রথমে দেখতে হবে কতবার গুলি চলেছে।
    ২) তারপর দেখতে হবে কতবার আলকায়দা চালিয়েছে।
    ৩) আর দেখতে হবে কতবার "NRA'র বন্দুকবাজ" চালিয়েছে। আর বলতে হবেনা মনে হয়।
  • a x | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:৪২273498
  • তারও আগে, আল কায়দা এলে দরজা জানলা বন্ধ করে বিশেষ সুবিধে হবেনা। টুইন টাওয়ারে মনে হয়না সব দরজা খোলা ছিল।
  • সিকি | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:৩৮273497
  • কেন? আল কায়েদা আসতে পারে না কেন?
  • a x | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:৩৬273496
  • কদিন আগে এখানে ফায়ার ড্রিল হল সক্কাল সক্কাল। আমি, যে লোকটা ওয়াকি টকি নিয়ে সবাইকে সিঁড়ির কাছে যেতে বলছিল, তার সাথে খানিক গল্প করছিলাম। সে হঠাত ফিসফিস করে কানের কাছে এসে বলল এইবার টেররিসম ড্রিল হবে, এখনও অফিসিয়াল হয়নি, কিন্তু শিগ্গিরি হবে। ফায়ার ড্রিলে লোকে সবচেয়ে কাছের সিঁড়িতে যাবে, টেররিসম ড্রিলে যে যেখানে আছে দরজা জানলা বন্ধ করে বসে পড়বে। "দেখছনা চারধারে কি হচ্ছে এই আলকায়দা, এই চার্লি হেবদো ইত্যাদি ইত্যাদি..." নেহাৎ এইসব শুনলে এমন হাঁ হই যে তক্ষুনি তক্ষুনি বলতে পারিনা, ওরে গাধা এইখানে আল কায়দা আসবেনা রে, এইখানে তোদের NRA'র বন্দুকবাজ আসবে, যেমন মাঝে মাঝেই স্কুল টুলে, সিনেমা হলে, পার্কে আসে!
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:৩২273495
  • @ ৯।২৭
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:৩১273493
  • এইত্তো সিএম এবার পোমো অ্যাঙ্গল আনছেন, চমৎকার :-)
  • cm | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:৩১273494
  • ধর্ম হল সেই গোঁজামিল যা দিয়ে সব ইক্যুয়েশন মেলে।
  • sosen | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:৩০273492
  • ওহ, এতো দূর থেকে বুঝতে শুরু করেছেন যে শেষ অব্দি পৌঁছনো মুশকিল। বরম হোল্ডেই রাখুন।
  • cm | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:২৭273490
  • ধর্ম বলতে কি বোঝায় তা কি দু কথায় বলা যায়? আর শুধু ধর্ম কেন আমি তো কোন কথারই প্রায় মানে বুঝিনা। সূর্য পূর্ব দিকে ওঠে এর মানে কি? এর ঐ পূর্ব দিকের মানে বুঝতেই অবস্থা খারাপ।
  • rabaahuta | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:২৭273491
  • টিম, আমার রাত পোহালো ইনফ্যাক্ট সুমনের গলাতেও ডাস্টবিনে বসে ভালো লাগবে।
    মানে আমি কলামন্দিরে যেমন শুনেছি আরকি, পরে কোথাও খারাপ করে গেয়েছেন কিনা জানিনা। সুমনের গলায় খোল খোল দ্বার আমার শোনা অশ্রাব্য ও কেনুতম গান, উফ, ইয়াক, ভাবলেও বমি পায়।

    ডাস্টবিনে বসে গান শোনাটা মর্মপীড়পন্থীদের অবশ্যকর্তব্য/রিচুয়ালের অন্তর্গত করা যায় কিনা ভাবছি। খুবই পছন্দ হয়েছে আইডিয়াটা।

    একদিনের সফরে আমেরিকানকে একটা ট্রামে চাপিয়ে দিলে হয়। টালিগঞ্জ-এস্প্লানেড।
  • a x | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:২২273489
  • কোনো একটি ইসলামিক কান্ট্রি? ঃ-)
  • a x | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:২০273487
  • মারিসে, ধর্মের অনুষঙ্গ সব কিছু বাদ দিলে প্রাচ্য ও পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের, বিভিন্ন আর্কিটেকচারাল ফর্মের, বিভিন্ন ধরণের কাব্যচর্চার অনেক কিছুই বাদ দিতে হয় যে!

    আর এই সব ঝগড়া এইখানে না করে ঐ নাস্তিক চাড্ডির টইতে করলেন না কেন আপনারা?
  • aka | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:২০273488
  • বোঝো অবস্থা কি কঠিন।

    এনিওয়ে কাল ফেসবুকে একটি ডিস্টার্বিং ভিডিও দেখলাম। একজন বয়স্ক মহিলাকে কোন একটি ইসলামিক কান্ট্রিতে রাস্তার মাঝে গুলি করে মেরে ফেলল। সবার সামনে তারপরে সবাই আল্লাহ আকবর বলতে লাগল। কি ভয়ংকর। সেই থেকে ভাবছি কি ভালোই না আছি।
  • Pi | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:১৮273486
  • থ্যাম্কু থ্যাম্কু। তাই বলে দিচ্ছি।
  • :) | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:১৪273485
  • নাঃ আর কিছু পেলাম না। এর আগে একক অ্যালসলিউট ইউনিফায়েড সুপ্রিমেসি বনাম পেগান-নেচারিস্ট-পৌত্তলিকতা স্কুল অব থটের তুলনা করে দ্বিতীয়টির প্রতি অনুরক্তি প্রকাশ করেছেন। খানিক দ্বৈত-অদ্বৈতের তুলনার ঢঙে, কিন্তু অদ্বৈত ফিলজফির শেষ যেখানে হচ্ছে সেই সোহহং অবধি যান নি, অবভিয়াসলি, কারণ অব্রাহামিক অ্যাঙ্গেল থেকে অ্যাবসলিউট সুপ্রিমেসি কে ধরছিলেন। ফলে পরে যখন ব্রহ্ম দিয়ে রিপ্লেস করলেন তখনও সোহহং অবধি গেলেন না।

    কিন্তু আপনি তো বললেন "আর হ্যাঁ আমি ধর্মকে অশ্রদ্ধা করি, বোল্ড এন্ড আন্ডারলাইন।" এখানে ধর্ম বলতে ঠিক কি বোঝালেন সেটা পরিস্কার বুঝিয়ে না বললে যে পক্ষ নিতে পারছি না। একহাতে ক, অন্য হাতে চন্দ্রবিন্দু নিয়ে দাঁড়িয়ে আছি। এমনকি যখন লিখছেন "ধর্ম এত মানুষ মেরেছে আর মানুষের জীবনের ফ্রি স্পেসে এতটাই ইন্টারফেয়ার করেছে যে ধর্ম জিনিসটার কোনো সহানুভূতি আর কোনো সম্মান পাওয়ার এক্তিয়ার নেই। " তখনও বোঝা যাচ্ছে না ধর্ম বলতে ঠিক কি মীন করছেন, বিজ্ঞনের অগ্রগতি না অ্যাটমিক ফিশন-ফিউশন, না মনুষ্য জাতির রিপুদোষ না অন্য কিছু।
  • robu | ১৬ জানুয়ারি ২০১৫ ২০:৪৬273484
  • পাইদি, আমিনিয়াতে গিয়ে কাকোরি বা/ আর গলৌতি কাবাব, চিনার পার্কে। একটা প্লেন নান আর মাটান রেজালা, সেশ পাতে ফিরনি। ঐ অন্চলে মিস্টি বলতে হলদিরামে কাজু বরফি।
  • sosen | ১৬ জানুয়ারি ২০১৫ ২০:৩৮273483
  • নাঃ আরো পিছনে যান। কিন্তু আপনার পয়েন্ট বুঝতে পারছি না।

    BTW কে কে বড়ো হয়ে পোপ হবে-ঃ)

    http://www.bbc.com/news/world-europe-30835625
  • :) | ১৬ জানুয়ারি ২০১৫ ২০:২৮273482
  • name: একক Date:16 Jan 2015 -- 04:43 PM

    তাঁদের ভাবটাকে দোষ দিতে পারিনে হাস্যকর লাগলেও। চোখের সামনে চলে যাওয়া রাস্তা দিগন্তে কনভার্জ করেছে মনে হয়। এই ইলিউশন আমাদের বাঁচিয়ে রাখে। নাস্তিক জগৎ টা হতচ্ছাড়ার মত নিষ্ঠুর। জাস্ট কয়েক মুহুর্তের জন্যও যদি উপলব্ধি হয় কোথাও কেও কিছু নেই এবং নেই টাও নেই তাহলে একটা সেপলেস ভয় পেয়ে বসে। আটার নাথিংনেস। মাথায় চাপ পরে। ধর্ম হলো এই ভয় টাকে শেপ দেওয়ার চেষ্টা। তাতেও ভয় থাকে। কিন্তু ওই নাথিংনেস টা গিলে খায়না। খুব ভয়ঙ্কর ব্যাপার ওটা। বুদ্ধিস্ট রা চেষ্টা করেছিল। মোস্টলি জেন্। ক্যাপিটালিস্ট এথিক্স বুদ্ধিসম এর ওপরেই দাঁড়িয়ে। সবই ঠিকাছে। কিন্তু ওই আরকি। খুব ভয়ের ব্যাপার।

    --------------------------------------------------------------------------------
    এই পোস্ট? এ তো একক ভয়ের চর্চা করেন বলে, ভয়ালু রেফারেন্স ফ্রেমে ধর্মকে ম্যাপ করেছেন। আপনি তো অধার্মিক সোসেন, আপনার কি এত ভয় করে?
  • Abhyu | ১৬ জানুয়ারি ২০১৫ ২০:১২273480
  • দমদম মেট্রো ধরে ভবানীপুর - তারপর যাখুশি খেয়ে আবার মেট্রো ধরে কলেজ স্ট্রীট - সেখানে যাখুশি করে আবার মেট্রো ধরে টালিগঞ্জ - সেখানে যা খুশি দেখে রিটার্ণ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত