এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৬ জুলাই ২০১২ ০৭:১৭27358
  • আলাদা রেকর্ডার পাওয়া যায়। এই রাস্তা ঘাটের প্রোগ্রাম তো এগুলো দিয়ে রেকর্ড হয়। সুমেরুদাই এখান থেকে একটা আনিয়েছিল। আমাকে দিয়ে তার টেস্টিং করিয়েছিল। বেশ দূর থেকেও ক্যাপচার করতে পারে, নয়েজ ছাড়া।
  • a x | ২৬ জুলাই ২০১২ ০৭:১০27357
  • হ্যাঁ প্রচুর সফট্‌ওয়ার আছে তো এসব করার।
  • aka | ২৬ জুলাই ২০১২ ০৬:৫৬27356
  • আচ্ছা একটা টেকনিকাল প্রশ্ন, সেটা হল ঐ হুআর টইতে শাওনের গানের যে ভিডিও তাতে গানটা কেমন সিনেমার মতন নয়েজ টয়েজ ছাড়া কিন্তু বাকি জায়গা একেবারে বাড়িতে তোলা ভিডিওর মতন। এটা কি টেকনলজি দ্বারা সম্ভব হয়?
  • ব্যাং | ২৬ জুলাই ২০১২ ০৬:৪০27355
  • বাবা রে বাবা, হুড়মুড় করে আর চল্লিশ মিনিটের মধ্যেই বেরোতে হবে, তার আগে ভাট পড়ে দেখি তক্কো হয়েছে বেশ কয়েকপাতা জুড়ে। তক্কোর উৎসসন্ধান করতে গিয়ে ভাটেই দেখলাম টইয়ে নাকি অরিজিনাল তর্কটা হয়েছে হুআ-কে নিয়ে। কোন টইয়ে হয়েছে সেটাই এখনো খুঁজে পাই নি। জদি হুআ-র টইটাই হয়ে থাকে, তাহলে সেটাকে আদৌ তক্কো বলা যাবে কিনা, তাই নিয়েই এখন সন্দেহ দেখা দিচ্ছে মনে। যদি অন্য কোনো টইয়ে হয়ে থাকে, সেই টইয়ের নামটা বলা যায় কি?

    অরণ্যদা আর নিশির পোস্টগুলো ভালো লাগল। বক্তব্য বুঝতে পারলাম সহজেই।

    আর হ্যাঁ, তক্কের আরেকটা পয়েন্ট দেখলাম, হুআ কবে নিজের ছেলেমেয়ে-বৌকে ছেড়ে চলে গেছেন, ছেলেমেয়ের বয়স কত ছিল তখন, আঘাত লাগার মতন কোমল মন ছিল কিনা তখন ইত্যাদি।

    আজ আমার ষাটোর্ধ্ব বাবা যদি আমার মায়ের সাথে প্রেম ফুরিয়ে গেছে বলে আমার ছোটবেলার বন্ধুর সাথে চলে যায় মাকে ডিভোর্স করে। আমার বেদম রাগ হবে, ছোটবেলার বন্ধুকে ঠাসঠাস করে চড় কষাতে ইচ্ছে করবে, বাবাকে ভিমরতিতে ধরেছে বলে বেড়াব আত্মীয়স্বজন মহলে, মায়ের জন্য প্রচন্ড কষ্ট হবে, পাড়ায় মুখ দেখাতে পারব না, মা সংসারে স্বাচ্ছন্দ্য আনার জন্য যে অমানুষিক পরিশ্রমটা করেছে সেগুলো মনে পড়বে, বাবাকে বেজায় স্বার্থপর, নিষ্ঠুর মনে হবে। বাবা আর আমার বন্ধুর ভালোবাসার গভীরতা, তাদের একে অপরকে ছেড়ে থাকতে কতটা কষ্ট হচ্ছে এসব কিচ্ছু দেখতে যাব না। সত্যি বলছি।
  • pi | ২৬ জুলাই ২০১২ ০৬:২১27354
  • একক, দুঃখজনক ঘটনা।
  • আরে | ২৬ জুলাই ২০১২ ০৫:৪৮27353
  • ইন্টারনেটের পাল্লায় পড়ে বাংলা বানানের এক্কেরে গুলুগুলু টিল ডেথ হয়ে গ্যালো। কী লিকতে চাই আর কী যে টাইপ হয় :|
  • aranya | ২৬ জুলাই ২০১২ ০৪:৪৩27352
  • আড্ডা শেষ ?
    'শেষ' কথাটা লিখতে আজকাল কষ্ট হয় দেখছি, সমানে 'সেশ' হয়ে যায়।
  • daaybhors | ২৬ জুলাই ২০১২ ০৩:৫৪27351
  • আপনারা গপ্পো করুন, আজকের মতন আমার ঝাঁপ পড়লো।
    নমস্কার, ভালো থাকবেন সবাই। ঃ-)
  • daaybhors | ২৬ জুলাই ২০১২ ০৩:৫২27350
  • কিন্তু ১০ বছুরে শিশুর বুদ্ধি দেখুন! দারুণ তো! পাস্তা আর থুকপা রেঁধে দেবেন, গ্যারান্টী চাইছিলো, একেবারে স্পট অন, কোন জিনিস আসল সেই বয়সেই বুঝেছে। ঃ-)
  • daaybhors | ২৬ জুলাই ২০১২ ০৩:৪৯27349
  • আহা একক, বয়স যদি তার ১৪/১৫ হতো। ;-)
  • একক | ২৬ জুলাই ২০১২ ০৩:৪৮27348
  • না জেল হয় নি। তার বাপ ছিল সামনেই। কিন্তু সে বেটি রাজি হয়েও শেষ মুহুর্তে ঠুকরে দিলো। ১০ বছরের ছানা সে বলে কিনা রোজ তাকে পাস্তা আর থুকপা রেঁধে না খাওয়ালে বিয়ে কর্বে না :( খেলনা র লোভ দেখলুম কত। তাও কাজ দিলো না। এদিকে সেই কিন্তু আমাকে দ্বিতীয় বিয়ের বুদ্ধি দিয়েছিলো।

    আর বিবাহ প্রস্তাব দেওয়া কোন দেশে শিশু নির্যাতনের আওতায় পড়ে সেটা আমি জানিনে :)
  • Qy | ২৬ জুলাই ২০১২ ০৩:৪৭27347
  • কিন্তু কথা হলো কালকের ঐ কাস্টের আলোচনাটায় শেষে কী সাব্যস্ত হলো? অর্থনৈতিক সংরক্ষণই দেওয়া হবে ঠিক হলো সব জাতিবর্ণ নির্বিশেষে দরিদ্রদের? এটা হলে আর সমস্যা থাকবে না? সব ভালো হবে?
  • daaybhors | ২৬ জুলাই ২০১২ ০৩:৩৯27346
  • একক, প্রস্তাব তেমন তেমন দেশে দিলে আপনার জেল ও হয়ে যেতে পারতো।
    ঃ-)
  • daaybhors | ২৬ জুলাই ২০১২ ০৩:৩৭27345
  • একক, আপনি বুঝতেই পারছেন না, সংসার শুরু করে সন্তান যারা এনেছেন, তাদের একটা দায় ও থাকে সেই সন্তানের জন্য সম্পর্কটাকে ভালো রাখার, শুধু টিঁকিয়েই রাখার না, ভালো রাখার। কারণ তারা কেবল বাচ্চা যখন হলো তখন ভালো ছিলো সম্পর্ক, তখন প্রেম ছিলো, এখন লাফ দিয়ে অন্য কলাগাছে চল্লুম সেটা করলে তার প্রভাব গিয়ে পড়ে নিরপরাধ সন্তানদের উপরে। ব্যাপার অনেক ঘোরালো হয়ে যায়।
  • একক | ২৬ জুলাই ২০১২ ০৩:৩৬27344
  • এনি ওয়ে এইসব তক্কাতক্কি তে মনে পড়ে গ্যালো। আমি একবার এক "কন্যাসমা " মানে কলিগ এর মেয়ে কে বিবাহপ্রস্তাব দিয়েছিলুম। ২ মিনিট এর কথপকথন এবং সেখানেই ইতি :( :( হায় দুর্ভাগ্য !
  • একক | ২৬ জুলাই ২০১২ ০৩:৩৩27343
  • @দায়ভর্স

    পড়েছি। আপনার চোখে যে দায়ভর্স নিছে সে বাদে বাকি লোক -সমাজ সবার কাছে সিরিয়াস ম্যাটার।
    আমার চোখে যে দায়ভর্স নিছে তার কাছে সবচেয়ে সিরিয়াস ম্যাটার। নইলে সে আর যাই করুক দায়ভর্স নিত না। দুজনের পার্সপেক্টিভ পুরো আলাদা।
  • a x | ২৬ জুলাই ২০১২ ০৩:৩০27342
  • ম বোধহয় নাতির বয়সী ছেলে খুঁজছে।
  • daaybhors | ২৬ জুলাই ২০১২ ০৩:২৮27339
  • একক, আপনি দায়ভোর্সের লেখাগুলো ফের পড়ুন। মনে হয় পড়ছেন না। সে প্রথম থেকেই বলছে "দায়ভোর্স অতি সিরিয়াস ম্যাটার"।
  • Lama | ২৬ জুলাই ২০১২ ০৩:২৮27340
  • হ্যাঁ, শ্রীলঙ্কা ভ্রমণের লেখাটা অখাদ্য লেগেছিল
  • একক | ২৬ জুলাই ২০১২ ০৩:২৮27341
  • @অরণ্য

    হ্যা, সেটা ঠিক বলেছেন। বাচ্ছা যেখান থেকে ভালোভাসা পাবে সেখান থেকেই নেবে। কিন্তু আমাদের সমাজে তো সেপথ খোলা রাখা হয়না। ডাইভর্স নেওয়া পুরুষ-বা মহিলা কে ভিলেন বানানো হয়। বাচ্ছা রাও সেই জেনে বড় হয়। আমার ওই সামাজিক ব্রেনওয়াশ টায় আপত্তি আছে তাই বলছিলুম।
  • daaybhors | ২৬ জুলাই ২০১২ ০৩:২৬27338
  • আরো একটা লেখায় হু আ প্রথমা স্ত্রীর নাম সম্পর্কে লিখেছেন উফ, গুলতেকিন! এই সাঁঘাতিক নাম তার দাদাজান রেখেছেন, কী আর করা যাবে।
    ঃ-)
    শেষের দিকে এই ভদ্রলোক যে লেখাগুলো লিখেছেন, একটা আছে শ্রীলংকা ভ্রমণ নিয়ে, সে সব লেখা একেবারে রাবিশ টাইপের, এমন শক্তিশালী লেখকের হাত দিয়ে এত অসহ্য লেখা বেরোতে পারে, জানা ছিলো না। একটা তে পরনিন্দায় ভরতি !!! তাও আবার কাদের সম্পর্কে, না যারা সঙ্গে বেড়াচ্ছে, যাদের দেশের আরো লোকে চেনে টেনে কারণ তারাও অনেকে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। ঃ-(
    এই সব লেখাগুলো ওনার, সেটা ব্যক্তিগতভাবে আমি ভুলে যাবো। নন্দিত নরকের লেখক, সেই লেখার লেখক হয়েই থাকুন, এই রাবিশগুলো অন্য লোকের লেখা বলে ধরে নিই।
  • একক | ২৬ জুলাই ২০১২ ০৩:২৪27336
  • @মরালমেসো

    বিটুইন দা লাইন পড়ার আগে লাইন গুলো একটু কষ্ট করে পড়ুন না।

    Date:26 Jul 2012 -- 02:28 আম এ লিখেছি :

    "যেখানে একজন মানুষের সংগে মনের যোগ নেই সেখানে টিকে থাকা মানে তাকে ঠকানো। এই পৃথিবী তে কেও এক্সট্রীম "ভালো" বা "খারাপ " নয়। সবাই কারো পক্ষে কিছু দিনের জন্যে "ভালো "। "

    আর আপনি সেটা পড়ে এই বুঝলেন ? যে "অর্থাৎ কিনা যারা ভালো স্বামীস্ত্রী হয়ে সুন্দর সংসার করতে পারবে না, তাদের সন্তান হতে দেওয়াই তো উচিত নয়! "

    আমরা সবাই "ডেল টি" তে বাস করি। যখন সন্তান হয়েছিল তখন সম্পর্ক ভালো ছিলনা এ আপনাকে কে বলেছে ?

    আবার লিখেছেন "তারা ভালো করে লীকপ্রুফ টুপি মুড়ে দুদিন খেলু খেলু করে যে যার রাস্তা দেখুক।"

    ব্যক্তিগত ভাবে নেবেন না কিন্তু সত্যি বলছি ; এটা পড়ে বুঝলুম আপনার বেসিক ইমম্যাচিওরিটি তা কোথায়। শুনুন মশাই, লাগাবার জন্যে কেও বিয়ে বা ডাইভর্স করেনা আজকের যুগে। ওসব যারা করে উঠতে পারেনা তারা বলে। উকিল-মোক্তার- খোরপোষ-সামাজিক ঝঞ্ঝাট এইসব মাথায় নিয়ে যারা ডাইভর্স করে তাদের "কারন" তা আরেকটু বেশি সিরিয়াস। সেটা আপনি এখনো বুঝতেই পারেন নি। শুতে হলে তো এদিক-ওদিক বাঁচিয়ে শুলেই হত। খামোখা ডাইভর্স করতে যাবে ক্যান ??

    এদিক ওদিক শুয়ে বেড়ানোর চেয়ে পরকীয়া যেমন অনেক সিরিয়াস ম্যাটার, পরকীয়ার চেও ডাইভর্স লক্ষগুন সিরিয়াস ম্যাটার। একটু ম্যাচীয়র্লি ভাবলে বুঝবেন। তখন ঐসব "টুপি" পড়ে ডাইভর্স আটকানোর কথা মাথায় আসবেনা :) :)
  • Lama | ২৬ জুলাই ২০১২ ০৩:২৪27337
  • বিকেলে হরলিক্স খাওয়া লোক হলে চলবে?
  • Lama | ২৬ জুলাই ২০১২ ০৩:২০27334
  • ২০০৯-১০ নাগাদ বাংলাদেশইনফো ডট কম সাইটে হুমায়ুন আহমেদ তাঁর চীন ভ্রমণকাহিনী লিখছিলেন ধারাবাহিকভাবে। সেখানে শাওন এবং গুলতেকিন দুজনের সম্পর্কে কিছু মন্তব্য ছিল- স্বগতোক্তির মত। তাতে বলেছিলেন গুলতেকিন শব্দের অর্থ 'ফুলের মত কোমল'। শাওন সম্পর্কে বলেছিলেন 'এই মেয়ে, যে সব জেনেশুনে তার দ্বিগুন বয়েসী এক মানুষের সঙ্গে চলে এসেছে যে আর বেশিদিন পৃথিবীতে থাকবে না তাকে আমি কিই বা দিতে পারি।' (অক্ষরে অক্ষরে মনে নেই, তবে এইরকম কিছু একটা)
  • | ২৬ জুলাই ২০১২ ০৩:২০27335
  • দেখুন, সকালে উঠে হরলিক্স খায় এমন এক্জনের দেখা পেলে জানাবেন। অনেকদিন ধরে খুঁজছি।
  • daaybhors | ২৬ জুলাই ২০১২ ০৩:১৮27333
  • আরে অক্ষ, যদি খুবই অসম কর্মবন্টন হয়, তাহলে ছেলেপিলে সামলান যে পার্টনার তিনি সময় কম পান, যে পার্টনার ছেলেপিলে সামলান না, তেনার তো অফুরন্ত সময়! সেই সময়টা তিনি কী করেন?
    ;-)
  • daaybhors | ২৬ জুলাই ২০১২ ০৩:১৫27331
  • অক্ষদা, এখানে আর্বিট ই তো সব। ঃ-)
  • aranya | ২৬ জুলাই ২০১২ ০৩:১৫27332
  • একক, কিসে বাচ্চাদের বেশী আঘাত লাগতে পারে, বেশী ট্রমা হতে পারে - বাবা-মা ডিভোর্স করলে নাকি তাদের প্রেমহীন একত্র সহাবস্থানে - এ বিষয়ে শেষ রায় এখনও বেরোয় নি।

    ব্যক্তিগত ভাবে আমার মনে হয় যে বাচ্চা যদি বুঝতে পারে যে বাবা মা দুজনেই তাকে প্রচণ্ড ভালবাসে, তাহলে যে কোন ট্রমাই সহনীয় হবে - অন্তত বাবা, মার সেই আশাই থাকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত