এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১৭ জানুয়ারি ২০১৫ ১৬:৪৮273600
  • বাজে ব্যবহার আগেও পেয়েছি। পুলিশ করত। সরকারী লোকজন করত। সিপিএম কে ফেলে দেওয়া এবং তত্পরবর্তী রাজনৈতিক অচলাবস্থা সাধারণ মানুষের মধ্যেও একটা ডিরেকসনলেস হাই কনফিডেন্সের জন্ম দিয়েছে। গণহারে বাজে ব্যবহারের উত্স সেটাই। বিজেপি এসে দোহাত্তা পেটালে কিছু লোক শুধরে যাবে আর কিছু লোক কান্নাকাটি-আন্দোলন করবে। কনফিডেন্স টা আফটারঅল ডিরেকশন পাবে। সিভিল ল্য একদম হাঁসের পেছনে গেছে। রাস্তায় থুতু ফেললেও পিছলে এক লাঠির ঘা পরবে এরকম প্রেসার দরকার।
  • Abhyu | ১৭ জানুয়ারি ২০১৫ ১৬:৪৬273599
  • হ্যাঁ হ্যাঁ দমুদি, তুমি, তুমি :)
  • Abhyu | ১৭ জানুয়ারি ২০১৫ ১৬:৪৪273598
  • পিপি সামান্য একটা ভুল করেছিল, দেশে টাকা পাঠানোর আগে আমার সাথে কথা বলে নি। অফ অল থিঙ্গস, ওয়েস্টার্ণ ইউনিয়ন অ্যাভয়েড করা উচিত ছিল।
  • dc | ১৭ জানুয়ারি ২০১৫ ১৬:৪৩273597
  • Abhyuর সাথে একমত। কলতায় গেলেই দেখি লোকজন তিরিক্ষি মেজাজে ঘুরে বেড়াচ্ছে। বাসে বা অটোতে উঠতে হলে ভয়ে সিঁটিয়ে থাকি, কে হঠাত রেগে গিয়ে ঝগড়া শুরু করে দিল। আরেকটা জিনিষ দেখি, কোথাও কোন গন্ডগোল লাগলেও অন্তত পনেরো বিশ জন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। অন্য শহরে লোকজনের কাজও বেশী, ভিড় করে দাঁড়িয়ে মজা দেখার সময়ও কম।
  • Abhyu | ১৭ জানুয়ারি ২০১৫ ১৬:৩৬273596
  • পিপি, আমি দু এক দিন আগেই লিখেছিলাম কলকাতায় আজকাল লোকে সম্পূর্ণ অকারণে খুব বাজে ব্যবহার করে।
  • pipi | ১৭ জানুয়ারি ২০১৫ ১৫:৪৩273595
  • হ্যাঁ দমদি, আমি করতে চাই। কিভাবে করতে হবে বল। খালি একটা সমস্যা, আগের সপ্তাহে যে ক্যাশে দিয়েছিল সেই স্লিপটা আমি ফেলে দিয়েছি, কাজেই প্রুফ নেই আমার কাছেঃ-(
  • একক | ১৭ জানুয়ারি ২০১৫ ১৫:৩৮273593
  • প্রাইভেটে মিনিমাম একটা ফীডব্যাক সিস্টেম আছে। আইসিআইসিয়াই গড়িয়াহাট এ ঝামেলা ফেস করেছি, ভোডাফোন এর এগেইনস্ট এ মামলা করেছি। সব জায়গাতেই দেখেছি এস্ক্যালেষণ ধরে এগোলে কাজ হয়। সরকারী জায়গায় চাকরি যাওয়ার ভয় নেই, এস্ক্যালেষণ সিস্টেম এক্সিস্ট করেনা। ওই যে বলছে জান যা পারবেন করে নিন ওটাই ওদের শক্তি। ওটা যদ্দিন থাকবে কনসিউমার খারাপ ব্যবহার, ভুলভাল সার্ভিস পেতেই থাকবে।
  • pipi | ১৭ জানুয়ারি ২০১৫ ১৫:৩৮273594
  • আমিও জানি না। কেন আগের সপ্তাহে দিল, এ সপ্তাহে নয় কিছুই বুঝলাম না। শুধু এটুকুই বুঝলাম এ কদিনের এক্সপিতে যে একলা মেয়ে দেখলে আর যদি বোঝে সে এখানকার সিস্টেমের সাথে ওয়াকিবহাল নয় তাহলে তার উপরে হম্বিতম্বি করে, তাকে ঘোল খাইয়ে লোকে মজা পেতে চায়।

    এসবিআই তে কাউন্টারের মাথায় ওয়েস্টার্ন বোর্ড ঝোলানো, সেখানে বলে দিল এখানে নয়, ওদিকে যান। দাদা, ওদিকটা কোথায় তার কোন উত্তর নেই। বেশ বুঝলাম না হয় ব্যস্ত। এ কাউন্টার, সে কাউন্টার ঘুরেই যাচ্ছি - সবাই খালি বলে ঐ ওনাকে জিজ্ঞাসা করুন, পাশের কাউন্তারে যান। শেষমেষ অ্যাকাউন্টান্টের কাছে গেলাম। তিনি বেমালুম বলে দিলেন আমাদের এখানে ওসব হয় না। মাথার উপর মোটামুটি ঝকঝকে বোর্ডটা দেখাতে বললেন, আগে হত ছ মাস হল বন্ধ হয়ে গেছে!
    আর ইউবি আই এর কথা নাই বললাম।
  • | ১৭ জানুয়ারি ২০১৫ ১৫:৩৭273591
  • আমি
  • | ১৭ জানুয়ারি ২০১৫ ১৫:৩৭273592
  • আমি
  • | ১৭ জানুয়ারি ২০১৫ ১৫:৩৪273590
  • পিপি অই পোস্টাপিসের নামে আর টি আই কর।, তোমার অসুবিধে থাকলে বল আম করছি।
  • Tim | ১৭ জানুয়ারি ২০১৫ ১৫:৩১273588
  • হুম। আমার মনে হয় আমি যদি পবর ব্যাঙ্কে কাজ করতাম আর গুরু না করতাম তাহলে অ্যাদ্দিনে একটা খেঁকুটি মিডল এজেড কর্মীই হতাম। তাই আর নিন্দে কচ্ছিনা। ঃ-(
  • pi | ১৭ জানুয়ারি ২০১৫ ১৫:৩১273589
  • এই ক্যাশে না দিয়ে চেকে দিলে ওদের সুবিধাটা কী ? মানে ক্যাশে দিতে গেলে কি বেশি কিছু হুজ্জুত করতে হবে ? আমার এই নিয়ে কোন আইডিয়াই নেই বলে জিজ্ঞাসা করছি।
  • pipi | ১৭ জানুয়ারি ২০১৫ ১৫:২৬273586
  • টিম, আমি এই প্রত্যেকটা ব্যাংকে যাদের যাদের কাছ থেকে খারাপ ব্যবহার পেয়েছি তারা সব্বাই মিডলএজেড। একসেপসন আইসিআইসিআই।
  • pi | ১৭ জানুয়ারি ২০১৫ ১৫:২৬273587
  • তাপসদা, আমি খারাপ ব্যবহারের যুক্তি হিসেবে দিইনি তো। কিন্তু এটা একটা ফ্যাক্ট। তিমির ঐ প্রচুর কেওসের কথা পড়ে মনে হল, বললাম। এই পরিমাণ চাপের মধ্যে ধৈর্য না হারানোকে আলাদা সাধুবাদ দিতে চাই বলে।
  • তাপস | ১৭ জানুয়ারি ২০১৫ ১৫:১৯273584
  • কাজের চাপ বাড়া কোনো কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহারের যুক্তি হতে পারে না।
  • pipi | ১৭ জানুয়ারি ২০১৫ ১৫:১৯273585
  • কাট টু

    ঐ চেক নিয়ে বিভ্রান্তের মতন আইসিআই ব্যাঙ্কে গিয়ে উপস্থিত হই। সবে গত পরশু একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে। অ্যাকটিভেট হয়েছে কিনা তাও জানি না। অ্যাকাউন্ট নাম্বার অবধি জানি না। পাসবুক, চেকবুক, ডেবিট কার্ড কিচ্ছু আসে নি এখনো। কাকে কে জিজ্ঞ্সা করব, আবার খ্যঁচানি খাব এই ভেবে চুপ করে একপাশে বসেই ছিলাম। ম্যানেজার ফ্লোরেই ছিলেন। আমার উদভ্রান্ত অবস্থা দেখে মনে হয় কিছু সন্দেহ হয়। উনি এসে জিজ্ঞ্সা করেন আমি সব ডিটেলে জানাই। উনি তক্ষুণি এক গ্লাস ঠাণ্ডা জল খাওয়ান। তারপর নিজে সমস্ত ব্যবস্থা করে দেন। ওনাদের একাটা টেলার তখনো খোলা ছিল এবং কি ভাগ্য লেজার ক্লোজ হয় নি। উনি চেক করে বললেন আমার অ্যাকাউন্ত অ্যাক্টিভেট হয়ে গেছে, শিগগীরই এসেমেস আসবে। তারপর নিজেই সঙ্গে থেকে দাঁড়িয়ে দেখিয়ে বুঝিয়ে দিলেন এবার থেকে টাকা ডিপোসিট/উইথদ্র করতে হলে (চেকে) কোথায় কি করতে হবে এবং আমার ঐ সামান্য ক'টা টাকা ডিপোসিট করার জন্য এবং আমায় এহ্ল্প করার জন্য ব্যাঙ্কে তখন যে সামান্য কজন উপস্থিত ছিলেন তাঁরা যেভাবে হেল্প করলেন এককথায় আমি হাঁ! এসেপেশ্যালি পোস্টাপিসের ঘাটা তখনো টাটকা!
  • pipi | ১৭ জানুয়ারি ২০১৫ ১৫:০৯273583
  • টেররিস্ট ফাণ্ডে টাকা ট্রান্সফার হলে সেতো লাখে বেলাখ হওয়া উচিত। সামান্য দু পাঁচ হাজার টাকা নিশচয়ই টেররিস্ট ফাণ্ডে আসবে না?
    আর ওভারসিজ মানি ট্রান্সফার হলে সোর্স, রিলেশন জানতে চাইতেই পারে এবং সেজন্য আমি কম্প্লেনও করছি না। আমার আপত্তি প্রশ্ন করার ধরন নিয়ে। এবং আজ যেটা হল সেটা পিওর হ্যারাসমেন্ট!
    কারণ দশ হাজার টাকার কম অ্যামাউন্টে অবশ্যই ক্যাশে দেবার কথা বিশেষ করে যেখানে গত সপ্তাহেই আমি ক্যাশে নিয়ে গেছি। সেখানে এক সপ্তাহের মধ্যে নিয়ম বদলে গেছে বললেই কি করে মেনে নেই?
    আমেরিকায় মাসের পনের তারিখে মাইনে হয়। আমি উনিশ তারিখে রেসিগনেশন দিয়েছি। ঐ ভাঙ্গা কদিনের মাইনের টাকাটা আমি আমার কলিগকে অথরাইজেশন দিয়ে এসেছিলাম যেন ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আমায় পাঠিয়ে দেয় কারণ এনারি/এনারো/ইত্যাদি প্রভৃতি কোন অ্যাকাউন্টই নেই আমার দেশে। গত সপ্তাহে হাফ টাকাটা আমায় সে পাঠিয়েছিল। ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েবসাইটে পরিষ্কার লেখা আছে যে আইডি আর রেফারেন্স নাম্বার ছাড়া আর কিছু লাগবে না। আইডি প্রুফ হিসেবে প্যান কার্ড দিয়েছি। তারপরেও আমাকে অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার কার্ড আনতে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। এরপর সেণ্ডারের নাম, তার সাথে আমার রিলেশন, আমি ওখানে থাকি তার প্রমাণ (ভাগ্যিস ব্যাগে ওখানকার ড্রাইভিং লাইসেন্স ছিল) এ সব কিছুই কোন প্রতিবাদ ছাড়াই আমি দিয়েছি। যদিও আমি ভালই জানতাম যে এগুলোর কোনটাই দরকার নেই তাও আমি কো-অপারেট করেছি। ভালই বুঝতে পারছিলাম যে কাউন্টারের ওপাশের লোকটি কৌতূহলে ফেটে যাচ্ছে প্রায়।
    আজকে ক্যাশে চাই শুনেই জানিয়ে দিল চেক নিতে হবে কারণ সেণ্ডার ফরেনার হলে দেবার নিয়ম নেই। আমি অবাক হয়ে যখন বললাম যে তাহলে আগের সপ্তাহে কি করে ক্যাশে দিলেন তখন বেমালুম বলে দিল নিয়ম বদলে গেছে। বুঝুন? এক সপ্তাহের মধ্যে নিয়ম বদলে গল! আমি কাউন্টার ছেড়ে বেরিয়ে এসে ওয়েস্টার্ন ইউনিয়ন হেল্পলাইনে ফোন করলাম। সেখান থেকে আমায় পরিষ্কার বলা হল ঐ টাকাটা ক্যাশে দেবার কথা। ফের কাউন্টারে লাইন দিয়ে যখন আমার টার্ন এল লোকটা বেমালুম বলে দিল আজকে আর চেকও হবে না। চেক দেওয়া বন্ধ হয়ে গেছে! সময় তখ বেলা ১২।২০! পোস্ট অফিস খোলা থাকে একটা অবধি। সেখান থেকে আমার সাথে কথা কাটাকাটি - আমি খালি বলেছিলাম যে নিয়ম বদলে গেছে বলছে তো সে নিয়ম আমায় দেখান। তখন উল্টে গলাবাজি! বলছি নিয়ম বদলে গেছে, আপনাকে সব কিছু দেখাতে হবে নাকি, যান পোস্টমাস্টারের সাথে কথা বলুন, কাউন্টার ছাড়ুন ইত্যাদি।
    আমি পোস্টমাস্টারের কাছে গিয়ে বলতে উনি উল্টে তেলে বেগুনে জ্বলে উঠলেন। দোষের মধ্যে বলেছিলাম যে এভাবে কেন আমাকে হ্যারাস করা হচ্ছে। উনি চেঁচাতে লাগলেন আপনাকে সব বোঝাবার জন্য আমরা বসে নেই। যান আমার নমে কার কাছে কমপ্লেন করবেন করুন (আমি কিন্তু একবারো কমপ্লেন করার কথা বলি নি, স্রেফ জানতে চেয়েছিলাম এক সপ্তাহের মধ্যে কি করে রুল আমূল বদলে গেল)।
    এরপরে চেক নেওয়া ছাড়া আর কোন গতি ছিল না এবং বেয়ারিং চেকের রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাকে অ্যাকাউন্ট পেয়ি দেওয়া হল। আমার অ্যাকাউন্ট নেই সেটা বলার পরে পোস্টমাস্টার বিশ্রী হেসে বললেন সেটার দায়ও কি আমাকে নিতে হবে নাকি, আমদের এখানে বেয়ারিং ছাড়া অন্য কোন চেক দেওয়া হয় না।
    এরপরে যখ্ন ফের কাউন্টারে ফিরে গেলাম চেক নেবার জন্য, কাউন্টারের লোকটা আমায় গলা নীচু করে বলল আপনার অ্যাকাউন্ট নেই আগে বলতে পারতেন তো! আমি প্রচণ্ড অবাক হয়ে বললাম, মানে? তাহলে কি আমায় ক্যাশ দিতেন? তখন কিছু না বলে চুপ করে নিজের কাজ করতে লাগল।

    আমাকে কেউ একটু বুঝিয়ে বলুন আমার ভুল ত্রুটি টা এখানে কি?
  • pi | ১৭ জানুয়ারি ২০১৫ ১৫:০৪273582
  • কানিজ, ভূতো কিছুটা লিখেছে।
    টইপত্তরে (http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=1#.VLotPSvF-So) নতুন কোন বিষয় শুরু করতে চাইলে পাতার উপরে এখানে দেখুন ঃ
    আপনার নাম:
    বিভাগ:

    বাংলা লিখুন(গুগল লেআউট)

    বাংলা লিখুন(গুরুচন্ডালি লেআউট)

    বাংলা বা ইংরিজি লিখুন(নিজস্ব সফটওয়্যার)
  • pi | ১৭ জানুয়ারি ২০১৫ ১৫:০৩273581
  • ব্যাঙ্কের লোকজনের উপরে কাজের চাপও তো প্রভূত বেড়ে গেছে।
  • Bhuto | ১৭ জানুয়ারি ২০১৫ ১৪:৪৮273580
  • কানিজ,
    ভাটিয়ালি আর টইপত্তরে একইরকম ভাবে উপরে নাম লিখে গুগল বা গুরুচন্ডালি লেআউটে লেখা পোষ্ট করতে পারেন। বাকি বেশিরভাগ বিভাগে সম্পাদক প্রকাশিত লেখা থাকে। আপনি কোথায় পোষ্ট করতে চাইছেন। আর হ্যাঁ স্বাগতম ঃ)
  • Tim | ১৭ জানুয়ারি ২০১৫ ১৪:৪৫273579
  • অল্পস্বল্প ইনএফিশিয়েন্সির সমস্যা আছে কিন্তু ব্যাঙ্কে সাধারণভাবে মোটের ভালো ব্যবহার পেয়েছি/পাই। রাষ্ট্রায়ত্ত বা প্রাইভেট দুই জায়গাতেই। হ্যাঁ এসবিআই তে একেকজন আছে হেব্বি ঘ্যাম, মনে পড়ছে।
    এই সুযোগে লিখে দি যে ইয়ং জেনারেশন যারা ব্যাঙ্কে কাজ করছেন তাদের সাথে গত কয়েক বছরে ইন্টার‌্যাক্ট করে আমি মুগ্ধ। লোক নির্বিশেষে মাথা ঠান্ডা করে কথা বলছে, আসেপাশের কেওসের মধ্যেও হাসিমুখে কাজ করার চেষ্টা আছে।
  • কানিজ আশা | ১৭ জানুয়ারি ২০১৫ ১৪:৪৩273578
  • এই পেজ টা ভাল কিন্তু জতিল লাগছে। লেখা কিভাবে পোস্ট করব অন্নান্ন বিভাগে বুঝতে পারসিনা
  • কানিজ আশা | ১৭ জানুয়ারি ২০১৫ ১৪:৩৭273577
  • ভাল পেজ
  • Arpan | ১৭ জানুয়ারি ২০১৫ ১৪:১৮273576
  • ঠিক। পিপি, সোর্স জানতে চাইতে পারে। টেররিস্ট ফান্ডে টাকা মুভ হচ্ছে কিনা জানতে। ঃ)
  • pi | ১৭ জানুয়ারি ২০১৫ ১৪:১৪273575
  • আজ দুটো থেকে একাডেমিতে বিজয় মিছিল প্লাস অন্যান্য ইস্যু নিয়ে কলরব।
    ওদিকে WBUT নিয়ে অনশন ৪০ ঘণ্টা পার করে দিল। এটা নিয়েও যে কলরব হচ্ছে, আজ মিছিলে যে এটাও ইস্যু হচ্ছে, সেটা ভাল লাগলো।
  • lcm | ১৭ জানুয়ারি ২০১৫ ১৪:০০273574
  • অমন হয়। সে যুগে ভিজিটর ভিসার অ্যাপ্লিকেশনের জন্য একটা ব্যাংক ড্রাফ্‌ট করাতে গেছিলাম চৌরঙ্গীতে সিটিব্যাংকে। সোজা মুখের ওপর বলে দিল, বসতে হবে, কেউ আসে নি এখনও, কাল রাতে বিশ্বকাপে ব্রেজিলের খেলা ছিল।
  • sosen | ১৭ জানুয়ারি ২০১৫ ১৩:৪৯273573
  • ওভারসিজ মানি ট্রান্সফার হলে কিন্তু সেন্ডার, রিলেশন সব জানতে চাইবে। সেটাই নিয়ম। হ্যারাসমেন্ট নয়।
  • san | ১৭ জানুয়ারি ২০১৫ ১৩:৪৮273572
  • খারাপ ব্যবহারের অভিজ্ঞতা আছে এইচডিএফসিতে। ক্ষি আশ্চর্য !
  • san | ১৭ জানুয়ারি ২০১৫ ১৩:৩৭273570
  • লোকে পিপির মতই বলে, ওদিকে এসবিআই তে গত পনেরো বছরে আমি কখনও খারাপ ব্যবহার পাই নি, কোলকাতায় তো না-ই এমনকি গুরগাঁওতেও না। গুরগাঁও এসবিআই এমনকি খুবই কাস্টমার-ফ্রেন্ডলি, অযাচিত উপকার করে দেয়। অবিশ্বাস্য হলেও সত্যি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত