এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২০ জানুয়ারি ২০১৫ ২১:৫৮273900
  • ইউনিকোডে সফট কপি থাকলে সেইটে থেকে ওয়ার্ডেই ঝপাঝপ করে ফর্ম্যাটিং করে একটা ইপাব বানিয়ে ফেলা খুউউব সোজা। বাকী ফর্ম্যাট আনাও খুব কঠিন হবে না। বeদ্বীপ এর কনফু মানে তারেক এই নিয়ে গুচতেই একটা টইও খুলেছিল।

    আনন্দ বা দেজ এর সমস্যাq হল
    এরা কেউ ইউনিকোডে সফটকপি বানায় না। বানায় খুব সম্ভবতঃ পেজমেকার জাতীয় কোনও কবরে ঢুকে যাওয়া সফটওয়্যার দিয়ে। ফলে তাকে ইউনিকোড করা বিশাআআল চাপ। কাজেই ঐ ফন্টের ক্যাচাল। যে ঐ জাতীয় জিনিষ থেকে ঘপাঘপ ইউনিকোড করে দেবে।

    পশ্চিমবঙ্গের বাঙালীদের যে সমস্যাটা আর কি .... লোকে সমানে ঐ চক্ষুশূল বাংলিশ লিখে যাবে কিন্তু কিছুতেই অভ্র বা রিদমিক নামিয়ে কী লেআউট দেখে নেবে না। অভ্রতে লে আউট দেখে রপ্ত হতে লাগে ঠিক এক ঘন্টা বড়জোর। কিন্তু লোকে তাও ঐ বাংলিশ গুঁতাবেই। সেই একই মানসিকতা থেকেই এখনও পেজমেকার জাতীয় জিনিষ আঁকড়ে পড়ে থাকা।

    আর আবাপ তো সাইট ইউনিকোড করল এই সেদিন, যেটা বাংলাদেশে হয়ে গেছে সেই ২০০৬-০৭ এই। কাজেই তাদের এই ইবুকের মার্কেটে ঢুকতে দেরী আছে।
  • aka | ২০ জানুয়ারি ২০১৫ ২১:৫২273899
  • সম্প্রতি আমাজনের রিপোর্টে দিল্লি/এনসিআর হল সবথেকে ওয়েল রেড এরিয়া। আমাজনের রিপোর্ট অনুযায়ী বোধহয় বাংলা খুব বেশি লাভজনক জায়গা নয়।
  • pinaki | ২০ জানুয়ারি ২০১৫ ২১:৪০273898
  • মানে আবাপ বা দেজ এর মত বড় পাবলিশিং হাউস কেন ইবুক বানিয়ে নিজেরাই বা আমাজন বা ফ্লিপকার্টের সাথে এই ব্যাবসার জায়গাটায় ঢুকছে না, বা আমাজন বা ফ্লিপকার্ট নিজেরাও বা কেন বাংলা ইবুকের ব্যাবসায় নামছে না। বটলনেকটা কোথায়?
  • pi | ২০ জানুয়ারি ২০১৫ ২১:৩৮273897
  • আমাদের সে সমস্যা নেই। সফট কপিই তো আছে।
  • pinaki | ২০ জানুয়ারি ২০১৫ ২১:৩৭273896
  • মানে আমার ভাসাভাসা ধারণা হল, নিশ্চয়ই বাংলা বই ইবুক বানাতে কিছু একটা সমস্যা আছে, নইলে এই কাজটা এগোচ্ছে না কেন?
  • pinaki | ২০ জানুয়ারি ২০১৫ ২১:৩৫273895
  • না, ইন জেনারেল ফন্টের সমস্যার কথা লিখেছে।
  • pinaki | ২০ জানুয়ারি ২০১৫ ২১:৩৩273894
  • ঐ যে লিখেছে দেখলাম পিডিএফ থেকে কনভার্ট করতে গেলে কিসব সমস্যা হয়, সে নিয়ে পেটেন্ট নিয়েছে। তা সেইটার একটা ওপেন সোর্স সমাধান বের করুক।
  • pi | ২০ জানুয়ারি ২০১৫ ২১:২৮273893
  • ফন্ট রিলেটেড ঝামেলা আবার কী ?
  • pinaki | ২০ জানুয়ারি ২০১৫ ২১:২৫273892
  • হ্যাঁ, একটু রিসার্চ করে এই ফন্ট রিলেটেড ঝামেলাটা মেটান, ওপেন সোর্স করুন আর বাঙালির ইতিহাসে নিজের স্থায়ী জায়গা করে নিন। এরকম ওয়েল ডিফাইন্ড রিসার্চ প্রবলেম - যার ফলাফলের থাকবে সুদূরপ্রসারী প্রভাব - এরকম প্রবলেম পাওয়ার জন্য রিসার্চাররা হেদিয়ে মরে। আর এনাদের দ্যাকো, রসম খেয়ে বেড়াচ্ছেন।
  • Abhyu | ২০ জানুয়ারি ২০১৫ ১৯:২৫273891
  • তব্বে? লং উইকেন্ডে সদার বসে বসে ইবুক করা উচিত, তা না শ্রীসেন্নাই যাবে রসম খেতে!
  • pi | ২০ জানুয়ারি ২০১৫ ১৮:৫২273890
  • এখানে তো হচ্ছিল।
    http://www.boidweep.com/

    এই সদা আর ঋভু ইবুক করতে শুরু করে আজও শেষ করে উঠতে পারলো না ঃ(
  • pinaki | ২০ জানুয়ারি ২০১৫ ১৮:৪৯273889
  • গুরুরও বাংলা ইবুক প্রজেক্টে হাত লাগানো উচিৎ বলে মনে হয়।
  • শ্রী সদা | ২০ জানুয়ারি ২০১৫ ১৭:০৯273887
  • এই লং উইকেন্ডে ভাবছি শ্রীসেন্নাই ঘুরে আসি। কিছু বন্ধুবান্ধব আছে, অনেকদিন দেখাসাক্ষাৎ হয়নি।
  • :) | ২০ জানুয়ারি ২০১৫ ১৭:০৯273888
  • "বিছুটি" শব্দটি সাবধানে ব্যবহার করুন। ওটি বর্তমানে বিভিন্ন রাজনৈতিক কনোটেশন নিয়ে আসছে।
  • cb | ২০ জানুয়ারি ২০১৫ ১৬:৫৩273886
  • ৩২ AUD

    অফিস টফিস এ হাফ ছুটি নিয়ে, ক্লায়েন্টরা অলরেডি পেছনে লাগছিল, ইংল্যান্ড ক্যানো? আমাদের সঙ্গে খেলায় মাঠে যাও ইত্যাদি ইত্যাদি, কালকে পেছনে বিছুটি ঘষে দেবে :P

    পুরো ধ্যাষ্টামো হয়ে গেল
  • sch | ২০ জানুয়ারি ২০১৫ ১৬:৪৫273885
  • cb টিকিটের দাম কি রকম?
  • cb | ২০ জানুয়ারি ২০১৫ ১৫:৩৩273884
  • আজকে হেভি যক খেয়েছি, মাঠে গেচিলুম :(
  • b | ২০ জানুয়ারি ২০১৫ ১৪:১০273883
  • আমি রেখেছিলাম। হাঃ সেঃ তে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের সাথে। তাই নিয়ে স্কুলে বন্ধু ও মাস্টারদের কাছে বহু খোঁটা খেতে হয়েছিলো, এ ম্যা মেয়েদের সাবজেক্ট পড়ে ইঃ। নম্বর ভালই উঠেছিলো, তবে সেরকম কিসু নয়।

    কালেজেও রাখতাম। তবে হনার্সের সাথে পাস এক্কেরে ফিক্সড ছেলো। কাজে কাজেই..
  • d | ২০ জানুয়ারি ২০১৫ ১৩:২৬273882
  • সাম্বাদিকের
  • d | ২০ জানুয়ারি ২০১৫ ১৩:২৫273881
  • TBC বাঙালি সামাদিকের ভুল ধরতে নাই ভাগী ;-)
  • Bhagidaar | ২০ জানুয়ারি ২০১৫ ১৩:১৭273880
  • কিন্ডলি!
  • T | ২০ জানুয়ারি ২০১৫ ১৩:১৩273879
  • আমার জঘন্য লাগত। সেই স্কুলে পড়ার সময়। কাঠ কাঠ। সর্বদাই যেন কেউ হেঁকে নিদান দিয়ে দিচ্ছে। কী গুরুমশাই ভাব। ধেত্তেরি, আমি তোকে শিখছি বলে উদ্ধার হচ্ছি নাকি।
  • d | ২০ জানুয়ারি ২০১৫ ১৩:১১273878
  • ক্কি ভাল খবর রে! এদের হাতে হাতে আর্সালানের 'গোব্দামত ডিব্বা' আর আমিনিয়ার কাবাব পড়ুক।

  • d | ২০ জানুয়ারি ২০১৫ ১৩:০৮273877
  • সংস্কৃত বেশ মিষ্টি ভাষা। আমার খুব ভাল্লাগতো। এই ক'বছর আগেও পড়তে পারতাম। তবে কোনও এক সময় ভাল করে শেখার ইচ্ছে আছে। আর স্প্যানিশ আর হায়েরোগ্লিফিক (এইটা ব্ল্যাংকি খানিক পড়তে পারে)।
  • Bhagidaar | ২০ জানুয়ারি ২০১৫ ১২:৪১273875
  • আমাকে কেউ একটু সমস্কিত সেখান্না!
  • সিকি | ২০ জানুয়ারি ২০১৫ ১২:৩৬273874
  • আমি সত্যি সত্যি দুজনকে সংস্কৃতে বাক্যালাপ করতে দেখেছি। তাদের মধ্যে একজন ছিলেন আমাদের সংস্কৃত স্যার - আমরা আড়ালে ভোজকুমড়ো বলে ডাকতাম। একজন জিগ্যেস করল, ত্বং আগমিষ্যসি? স্যার উত্তর দিলেন, অস্তি, আবাম গচ্ছাব।

    ক্ষী চাপ!
  • T | ২০ জানুয়ারি ২০১৫ ১২:২৯273873
  • হ্যাঁ, কথোপকথন, ভাবের আদানপ্রদান এসবই মডেল করতে হেবি সুবিধে। একক বর্ণিত গ্র্যান্ড ডিজাইনের সাথে বেশ খাপ খায়। রাষ্ট্রের টপাত করে ব্যাপারটা লুফে নেওয়া উচিত।
  • একক | ২০ জানুয়ারি ২০১৫ ১২:১৩273872
  • আবার ইস্কুল কালেজে সংস্কৃত শিক্ষা শুরু করলে খুবই ভালো ব্যাপার। সেই সঙ্গে ল্যাটিনও থাক।
  • cm | ২০ জানুয়ারি ২০১৫ ১১:৫২273871
  • মঞ্জুলবাবুর প্রসঙ্গে এই লিঙ্কটিও দেখবেন,
    http://www.hindustantimes.com/india-news/jaipur/mathematics-sanskrit-should-go-hand-in-hand/article1-1306288.aspx

    সামান্য কিছু আমিই তুলে দিলাম।
    There is an immediate need to connect Sanskrit with mathematics and both subjects should be taught together to make “ancient scientific language” flourish in India and other countries, says the first Indian-origin mathematician to win the coveted Fields Medal.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত