এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৫০274020
  • যা ফ্রি তে পড়া যায় তা কবে পয়সা দিয়ে কিনবে লোকে এটার উপর ভরসা করে মার্কেট বসে থাকবে কেন ? :) আমি তো আইপিআর সাপোর্ট করিনা। কন্টেন্ট ফ্রি থাকাই ভালো। আর আমি যদি পাঠক কে এতটাই ভরসা করি যে একদিন পয়সা দিয়ে ইবুক কিনবে তাহলে ইবুক আদৌ হার্ড কালেকশন যোগ্য হলে পয়সা দিয়ে কিনে নেবে ফর ফিউ মোর ভ্যালু এডিশন, এটা ভাবতে দোষ কী।
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৪৯274019
  • এগজ্যাক্টলি, হেই কথাটাই কইতাছিলাম।
  • d | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৪৮274017
  • ৩) আমার বইয়ের ব্যপারে একটু খুঁতখুঁতুনি আছে। যে সব বই দেখতে ভাল হয় না বা যাতে অনেক বানান ভুল থাকে আমি সেগুলো আমার কাছে রাখতে চাই না। আগে খুব গরীব ছিলাম অবস্থায় নিউজপ্রিন্টে ছাপা পেপারব্যাক বই কিনে পড়ে আবার সেই দোকানে বিক্রী করে অল্প কিছু টাকা দিয়ে আরেকটা বই আনতাম।

    এইবার বিশ্বভারতীর গল্পগুচ্ছ ৪ খন্ড আর ডালরিম্পলের ইন জানাডু বা ফ্রম দ্য হোলি মাউন্টেন --- বছর দশেক বাদে সব কটারই হাল খারাপ। যথাসাধ্য যত্নে রেখেও বিশ্বভারতীর বই, যেগুলো এককালে খুবই সুন্দর ছিল, পাতাগুলো কেমন তুলোট টাইপের হয়ে গেছে। পাতা উল্টাতেই ভয় করে। ডালরিম্পলেরও একই অবস্থা। তো ডালুদার বই তো আমাজন থেকে আবার ইবুক কিনে নিলাম। গল্পগুচ্ছের তো সেরকম অপশান নেই।
    আর আমার পিডিএফ পড়তে মোটেই ভাল্লাগে না।
    এখন উপায়?
  • san | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৪৫274016
  • না, দুই ডিজিট না বলেই মনে হয়। কিন্তু ভবিষ্যতে হবে। আজ থেকে দশ বছর আগে শূন্য বা তার কাছাকাছি ছিল।
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৪৪274013
  • দ্যাশে যারা পয়্সা দিয়া বই ক্যানে, তাদের ১০% ও যদি ফোনে বই পয়সা দিয়া কিনে পড়ে, তাইলে প্রকাশকেরা আপনিই আসবেন এই লাইনে। চিন্তার কিসু নাই। তদ্দিন তাদের গালি দিয়া লাভ নাই।
  • de | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৪৪274014
  • স্যান, লিং দেবে হেমেন রায়ের?
  • একক | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৪৪274015
  • ওনারা বেরোতে চান না তার একটা কারণ আছে। হুসেইনি বা ব্রাউনিং বিনি পয়সায় পড়ে ফেলার পরেও পিপল ফাইনড ইট অযর্থ বাইং হার্ডকভার। বাঁধাই -পেপার-ছাপা এবং সর্বোপরি কন্টেন্ট এর ভ্যালু।

    ইন্ডিয়াতে যা লেখা বেরয় তা বিনিপয়সায় পড়ার মডেল করলে লেখকরাই পিছিয়ে যাবেন। প্রকাশক রাও এমন কিছু কালেকশনে রাখার মত মাল দাঁড় করান না। আলাদা করে ছাপা কপিটা কোনো ভ্যালু ক্যারি করেনা। হাতে গোনা কিছু বই বাদে। যদিও এটা আমার খুব পছন্দের মডেল। আগে ফ্রি তে ইবুক ছড়িয়ে দাও। তারপর কালেক্টরস কপি ভালো কোয়ালিটি দিয়ে দু-তিন গুন দামে বেচ। লেখকের সই, ফটো, মাল্টিপল এডিটরস নোট, টপ ক্রিটিক, ইলাস্ট্রেশন, বাঁধাই,পেপার সব মিলিয়ে একটা বেশি দামী প্যাকেজ।
  • hu | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৪৩274012
  • নুকে বাংলা পিডিএফ পড়তে আমার অসুবিধে হয়। তার চেয়ে দেশে গিয়েই ভালো। অনুপানও তো চাই ঃ-) ছুটির দিন চাই, ভলোমন্দ রান্না চাই, তারপর না দুপুর বেলা শুয়ে শুয়ে পড়া। এখানে ঐ আমেজটি আসবে না।
  • aranya | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৪২274010
  • থ্যাংকু cb, আমার-ও এখনো দিব্য লাগে, ভয় পাচ্ছিলাম বলতে :-)
    বিশালগড়ের দুঃশাসন দারুন
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৪২274011
  • স্যান,
    আমি তা কই নাই। স্মার্টফোনে বই পড়া মানুষের সংখ্যা (%) দুই ডিজিট কি?
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৪১274009
  • বই-এর মার্কেট ডিজিটালে যাচ্ছে। ইউএসে-তে ২০১৪ সালে ডিজিটাল বই বিক্রি (পয়্সা দিয়ে ডাউঅন্লোড ইত্যাদি) প্রিন্টকে ছাপিয়ে গেছে।
  • san | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৪০274008
  • হু, দেশে গিয়ে কেন, ডাউনলোড করা যায় তো।

    অপ্পন, কই আর শেষ। আমরা এতজন মিলে বলছি স্মার্টফোনে বই পড়া যায় ও দেশে লোকে পড়ে, এলসিএমদা আমাদের মঙ্গলগ্রহের প্রাণী টাইপ কিছু ধরে কাটিয়ে দিলেন, ক্ষি চাপ !
  • তাপস | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৩৯274006
  • মোট্টে হাসবেন না। সিরিয়াস্লি। একটু আগে আমার কাছে একটা ফোন এলো, বাইরের নম্বর। দেখালো ফরয়ার্দেদ কল। ধর্ল্ম, একটি মহিলা কণ্ঠ (রেকর্দেদ) সে যে আকেলি ও এক বয়ফ্রেন্ড কি খোজ মে হ্যায় - ইত্যাদি বলতে থাকল। আমি কেটে দিলুম। জন্মে এরম হয়নি মাইরি। এ ফোন নম্বরটা ১০ বছরের পুরনো। আর আমি কোনো দুষ্টু সাইটে সম্প্রতি যাওয়ার সুযোগ পাইনি। আর কোনদিন আমার নং দিই-টিই নি -

    এ কী হল ও ক্যানো হল আমি জানতে চাই
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৩৯274007
  • হেমেন্দ্রকুমার রায় - যখের ধন
  • d | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৩৮274005
  • এমেমেক্স ক্লিপিং এসে যেমন হলুদ বইয়ের মার্কেটের দফারফা করেছে তেমনি ফ্যাবলেটগুলোও খানিক হার্ডকপি বই এর মার্কেট খাচ্ছে তো। আমাদের ক্যাম্পাসে যিনি কাগজ দেন তিনি আমার কাছে লীডারশিপের ওপরে ইবুক কোন সাইটে সস্তায় পাওয়া যাবে জানতে চেয়েছিলেন। তিনি একটি মাইক্রোম্যাক্সের ফ্যাবলেট নিয়ে ঘোরেন। আমার ধারণা ওতেই পড়বেন (জিগাই নি অবশ্য)
  • cb | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৩৭274004
  • অ্যাঃ, যতসব বৃদ্ধাশ্রমের বাসিন্দে :p

    আমি তো দিব্যি পড়ি এখন ও। বিশালগড়ের দুঃশাসন টা পড়ে নেবেন, ড্রাকুলার বাংলা। ভয়ে হিসি আটকে গেচিল :)
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৩৬274003
  • দ,
    আমার মনে হয় না হার্ড কপি বিক্রি হু হু করে কমে যাবে এটা প্রকাশকদের কনসার্ন।
    বরং, সফ্‌ট কপি কজন পয়সা দিয়ে কিনবে সেটা নিয়ে সন্দেহ থাকতে পারে।
  • aranya | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৩৪274002
  • ছোটবেলায় ফিরে যাওয়া মুশকিল
  • aranya | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৩৩274001
  • পাঠক-দের বয়স বেড়ে গেলে আর হেমেন রায় কি করবেন - মন পাল্টায়, রুচিও পালটে যায়
  • d | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৩২274000
  • বুধবারটা ভাটানোর পক্ষে খুবই প্রতিকুল একটা দিন। কিন্তু এই বিষয়ে একটুও মত দেব না, তাও কি হয়?

    ১) ভারতের মার্কেটের জন্যই যেমন শ্যাম্পু, চা, কফি ইত্যাদির স্যাশে বেরিয়েছিল, তেমনি ভারতের মার্কেটের জন্যই স্মার্টফোনে বই পড়া বেড়ে যেতে পারে, পারার ভাল চান্স আছে। বিশেষতঃ মাইক্রোম্যাক্স, শাওমি যেভাবে ফ্যাবলেটের বিজ্ঞাপন করে ... চাহিদা বাড়ছে। ভারতীয় ক্লায়েন্ট মোটামুটি বামুনের গরু মোডে চলে। খাবে কম দুধ দেবে বেশী।

    আমার ব্যক্তিগতভাবে অবশ্য ফোন পছন্দ নয়, অসুবিধে হয়। আমি ট্যাবেই বেশী স্বচ্ছন্দ।

    ২) আমার মত কিছু পাঠক প্রিন্টেড কপি থাকা সত্ত্বেও অনেকসময় আবার ই-কপি কেনে বা যোগাড় করে বারবার, যখন খুশী পড়ার জন্য। আবার ড্যান ব্রাউন, খালেদ হুসেইনি বা রাওলিঙের বই সফট, হার্ড দুই ফর্ম্যাটেই প্রকাশিত হয়। এবং একই দিনে পাইরেটবে তে পাওয়াও যায়। তাও সফট কপি বেরোন থেকে পিছিয়ে যান না বা বন্ধ করে দিচ্ছেন না।

    কাজেই ই-কপি বেরোলেই হু হু করে লোকের বই কেনা কমে যাবে -- এইটা বাঙালি প্রকাশকদের খুব একটা ঠিক ভাবনা নয়। কিন্তু এটা থেকে ওঁরা বেরোতেও চান না।
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৩১273999
  • *0.5%
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৩০273997
  • ইয়েস, দ্যাশের 0.05%, যারা বাকি 99.5%-এর হিসাবের মধ্যে ধরে না, তাদের সম্বন্ধে নলেজ ট্রান্সফার আজকের মতন শ্যাষ।
  • hu | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৩০273998
  • বাঁচলাম। পরের বার বাড়ি গিয়ে ঐটি আরেকবার পড়ব ভেবে রেখেছি।
  • Arpan | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:২৬273996
  • আজকের মত হলোদের কেটি সেশ?
  • san | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:২৪273995
  • ও না না, ইতিহাস সম্পর্কিত লেখা অনেকগুলোই ভাল লাগল। তখন স্কিপ করে যেতাম :-D কিন্তু ওগুলোর জন্যে ডাউনলোড করিনি ঃ-(((( যেগুলোর আশায় করলাম সেগুলো, হায় হায়
  • hu | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:১৮273994
  • পুরু আর আলেকজান্ডারকে নিয়ে লেখা উপন্যাসটা? ওটাও খারাপ লাগল?
  • aranya | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:১৭273993
  • হ্যাঁ, মানুষ পিশাচ। দারুণ লেগেছিল এককালে
  • san | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:১০273992
  • হ্যাঁ, পড়লাম তো। ওটার নাম 'মানুষ পিশাচ'। দ্বিতীয় খন্ডে ছিল।
  • aranya | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:০৮273991
  • স্যান, আলিনগরের গপ্পোটা ফিরে পড়েছিলে, সেই যে নবাব বলে একজন মেয়ে চুরি করছিল জীবন্ত মৃত-দের সাহায্য নিয়ে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত