এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:৫৭274050
  • অ্যাঁ!! সুষেণ বলে কি রে!
  • d | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:৫৬274049
  • সিকি, এই কদিন আগেই অক্ষকে বোঝালাম, একটু কষ্ট করে খুঁজে পড়ে নাও প্লীজ।
  • sosen | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:৫১274046
  • আমি মাঝে মাঝেই প্রজেক্টর দিয়ে ই-বুক পড়ি। ছাদে এত্তো বড় বড় লেখা,ছবি
  • একক | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:৫১274047
  • "আটকানোর রাস্তা " থাকবেনা। এখনি নেই তারপর ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটিং বাস্তবায়িত হলে এনক্রিপশন ব্যাপারটাই বিপুল চ্যালেঞ্জের মুখে পরবে। "আটকে" ব্যবসা হয়না। আইডিয়া কোনো রিয়েল প্রোডাক্ট নয়। আইপিআর ওপেন মার্কেটের পুরোপুরি এগেইনস্টএ। ভেঙ্গে পরতে বাধ্য।
  • :) | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:৫১274048
  • বোঝার কি আছে? এই এলসিএম দার মতো লোকেরাই হার্ড কপি বই প্রাণে ধরে লোককে পড়তে দেন না। একটা ভালো ম্যাগাজিন পড়লে বন্ধু বান্ধবদের পড়াবেন, ভালো লাগা শেয়ার করবেন, দু-চারটে লেখা নিয়ে আলাপ আলোচনা করবেন তা না ...
  • sosen | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:৫০274045
  • আমার কোনো মতামত চাই?
  • একক | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:৪৮274044
  • :)

    এখনকার প্রকাশকরা যে কোয়ালিটি এড করেন ওগুলো কালেক্টরস কপি নয়। ছাপা সংস্করণ মাত্র। ইলাস্ট্রেশন-বাঁধাই -পেপার সবই আন্তর্জাতিক মানে অত্যন্ত পিছিয়ে। দুশো-চারশো টাকায় বই হয় নাকী ? মিনিমাম ৮০০-১০০০ দাম হওয়া উচিত। একচুয়ালি দাম বাড়ালে পাঠক কিনবেনা বর্তমান পরিস্থিতিতে কারণ এক নম্বর কন্টেট ফ্রি নয় বলে এদ্ভার্তায়স্মেন্ট হচ্ছে না, দু নম্বর ওই ভ্যালু এডেড ব্যাপারটা নেই।
    আমি যেটা বল্লুম সেটা অবস্যই বড় লেখকদের টার্গেট করলে প্রথমেই হবেনা। এনাদের ইন্সিকীয়রীটি বেশি। মুখে বড় বড় কথা বলেন কিন্তু ফ্রি আইডিয়া তে বিশ্বাস করেন না। এটা শুরু করতে হবে একটা রাইটার্স কমন পুল দিয়ে। সেখানে কোন বইয়ের ফিডব্যাক কেমন তার ইন ডেপথ ডেটা থাকবে। রিডার দের মুড্ ম্যাপিং থাকবে। লেখকের বিজ্ঞাপন থাকবে। প্রকাশকের বিজ্ঞাপন থাকবে। ইটস আ হিউজ মডেল যেখানে পাঠক ঠিক করছে কোন প্রকাশক কোন বই ছাপলে ভালো হয় বা কীধরনের ভ্যালু এডিশন দরকার। প্রথমদিকে অল্পখ্যাত লেখক-প্রকাশক রাই আসবেন। বাডিং গ্রাউন্ড। এই মডেল টা যে এক্স্পসার দেবে দু-পক্ষকেই সেটাই টেনে আনবে বড় লেখক দের। আর যে সো কল্ড বড় প্রকাশক রা আইপিয়ার এর মত ঢপবাজির সুযোগে পয়সা করছে তাদের নেক্সাস ও ভাঙবে। এনিওয়ে এসব দুরের ব্যাপার, কিন্তু বেসিক লেভেল-এও ভালো ব্যবসা আছে।
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:৪৬274043
  • বোঝো! স্মাইলির প্রস্তাব...
  • hu | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:৪২274042
  • না না, আমার নতুন গ্যাজেট চাই না। নুকে তো ইংরিজি বই দিব্যি পড়া যাচ্ছে। ই-ইঙ্কই তো বলে। চোখে চাপ পড়ে না একটুও। হেমেন রায়ের জন্য একটু ওয়েট করে নেব ঃ-)
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:৪০274041
  • দ, আমি কখনও পয়সা দিয়ে ইবুক কিনি নি, তাই জানি না। পয়সা দিয়ে কেনা ইবুক কি যে কোনও ডিভাইস থেকে পরে অ্যাক্সেস করা যায়? তা হলে তো একজন একবারই কিনবে আর লোকজনকে এন্তার শেয়ার করবে। এটা আটকানোর কোনও রাস্তা নেই?
  • :) | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:৩৮274040
  • এল্সিয়েম দা, ডিজিটাল কপিগুলো মাসে মাসে পাস করলেও তো পারেন। কিছু না, বই পেলে ক্লাউদে তোলেন আর একটা টই খুলে মাসেমাসে ক্লাউডের সে মাসের বইটার লিংক দিয়ে দিয়েন।
  • :) | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:৩৫274038
  • ঐ আবার নতুন গ্যাজেট ধরাচ্ছে।
    এরপরে বলবে ভার্চুয়াল বই।হাওয়ায় পাতা উল্টে উল্টে পড়া যাবে, পাতাগুলো স্পেস এ প্রজেক্টেড থাকবে।
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:৩২274037
  • যাকগে। দেশ পত্রিকা ডিজিটাল বছরে ১০ ডলার, প্রিন্ট কপি বছরে ৭০ ডলার (প্লাস দু সপ্তাহ পরে আসে)। তাই ডিজিটাল সাব্স্ক্রিপশন করেছি। সিম্প্‌ল মডেল।
  • :) | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:৩১274036
  • হ্যাঁ কিছু প্রকাশক কনটেন্ট পড়াবার জন্যে বই বের করে। তাদের লক্ষ্য যত বেশি সম্ভব পাঠককে পড়ানো, সে আবার লিটিল ম্যাগ মডেল। লাভের জন্য বই বিক্রি করা নয়। তারা বরং সফট কপি ছড়াতে উৎসাহ পেতে পারেন টেক নো হাউ পেলে। তবু তাদের মিনিমাম ইনভেস্টমেন্ট টা অন্তত তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
  • T | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:২৮274035
  • হ্যাঁ, শুয়ে শুয়ে, পাতা উলটে পালটে পড়া চাই, বইয়ের আমেজ চাই, না হলে বিরক্তি। আজ অবধি একটাও ইবুক কিনিনি। পিডিএফ থেকে ল্যাপিতে পড়তে পারি না। বিরক্তি লাগে। পাইরেসি মারফত কাজের বইপত্র যা পাই সব আগে প্রিন্ট করাই তারপর পড়ি। কিন্তু একটা কাজ করলেই তো হয়।

    এই যে ই-ইঙ্ক ডিসপ্লে গুলো। ফিনফিনে পাতার মতো। টাচ সেন্সসিটিভ। মোট শ পাঁচেক পাতা একত্র করে ঠিক বইয়ের মতো করেই তৈরী করে ফেলা যায়। বাঁধানো বইয়ের যেখানে মেরুদন্ডটা থাকে সেখানে একটা ছোটো পিসিবি সিম সমেত থাকবে। ঐ ই-ইঙ্ক পাতা সমেত বইটাতেই যে কোনো বই নেট মারফত ডাউনলোড করে ফেলা যাবে। আক্ষরিক অর্থেই ইবুকও হ'ল, আবার শুয়ে শুয়ে ঠিক অরিজিনাল বইয়ের মতো করে পড়াও গেল। মানে সেইসব ফিলিং পাওয়া গেল আর কি। এদিকে ঐ ই-ইঙ্ক বইটা একবারই কিনতে হচ্চে। যখন যা ইচ্ছে পাঁচশো পাতার কমের বই কিনে ডাউনলোড করে পড়ে ফেলুন।
  • :) | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:২৫274034
  • বাংলা বই তো এখন কালেক্টর'স কপিই বিক্রি হয়। কতজন আর গল্প উপন্যাস পড়বে বলে বই কেনে? কাউকে পড়াবার জন্যে প্রকাশকরা বই ছাপানও না, তাহলে সে বইয়ের দাম অন্যরকম হত। তাই ই-বুক বা সফট কপি নিয়েও তারা মাথা ঘামান না। যার বেশি ইন্টারেস্ট বা যে পড়তে পড়াতে চায় সে ওসব করবে, বিনি পয়সায় ছড়াবে পিয়ার গ্রুপে বা টরেন্টে, ব্লগে। এর পিছনে লেবার প্রকাশকরা আলাদা করে দেবে কেন? গাঙচিল সুকুমারী ভট্টাচার্য সমগ্র বা সুবিমল মিশ্র সমগ্র পাঠককে পড়াবার জন্য বের করছে? না। ওরা জানে এসব বই কালেক্টর রাই শুধু কিনবে। নিশ সেক্টর। সেই রকমই দাম করেছে।

    বরং ফ্রি কনটেন্ট যেমন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিম, সুকুমার এসব বহু সাইটে অথেন্টিক ইউনিকোড করে রাখা আছে। যার সবসময়ের পড়ার জন্যে চাই, সে নিজের কাছে কপি করে রেখে দেবে, ওয়ার্ডে, বা ইপাব করে, বা সোজা নেট এ অনলাইন পড়বে। তবু দে'জ এখন নতুন করে বঙ্কিম ছাপছে। ঐ কালেক্টর'স কপি।
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:২৩274033
  • কালেক্টর্‌স কপি মডেল - জলের বোতল - কালেক্টর্স বোতল !
  • san | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:২১274032
  • :-D :-D :-D
  • d | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:১৯274031
  • উঃ এই বেথে ....
    ফোনে সব বই রাখবে কেন মাইরী?? ক্লাউডে রাখো বা পড়া হয়ে গেলে পোর্টেবল হার্ড ড্রাইভে পাচার কর। ল্যাপটপেই বা সব রাখবে কেন?? পোর্টেবল হাডিগুলো বেরিয়েছে কী করতে?
  • sinfaut | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:১৪274030
  • সে,
    মন্তব্যটা জঘন্য কিন্তু মন্তব্যটা আমার মনের ভাবনা নয়। কম্পানীর বা/এবং উচ্চমানের পার্ফরম্যান্স ও আউটকাম অরিয়েন্টড জনতার ভাবনা হলেও হতে পারে। এমনিতেই শুধুমাত্র ম্যাটর্নিটি লীভ এ থাকার অপরাধে এসব কম্পানীতে লো রেটিং পাওয়ার হরবখ্ত নজির পাওয়া যায়।
  • একক | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:১০274029
  • এই তো মুশকিল :) আইপিয়ার দিয়ে ভাবছেন :) যেটা ছাপা হচ্ছে সেটা ভ্যালু এডেড হতে হবে। সেই ভ্যালু গুলো কী আগে বলেছি। লোকে সেই জন্যে পয়সা দেবে। আজ আপনার উপন্যাস যে কেও ছাপতে পারে। ছাপবে কেন ? কারণ সে কী ভ্যালু এড করছে-তার মার্কেট এন্ড এড নেটোয়ার্ক। এই যে প্যাকেজড ড্রিংকইং ওয়াটার। জল তো এস আ রিসোর্স ফ্রি। আইডিয়াও তাই ফ্রি। এবার যেই সেই জলকে বালতিতে ভরলে ন,নল দিয়ে তুললেন, ফিল্টার করলেন, এড দিলেন ভ্যালু আসতে শুরু করলো। ওই ভ্যালু টা বিক্রি হয়। জল নয়। আইপিয়ার কে আঁকড়ে ধরে থেকে কোনো লাভ নেই। লোকে ফ্রি পড়বে। বরং কীভাবে ওই চ্যানেলে ভ্যালু এড করা যায় ভাবা দরকার। ধরুন আজ "আনা কারেনিনা" কিনবেন। একাধিক প্রকাশক। কোয়ালিটি দেখে নেন তো ? সেটাই ঘটবে।

    এবার লেখক রা কান্নাকাটি করতে পারেন তাঁদের রোজগার কীকরে হবে। গায়ক কীভাবে টাকা পাবেন। এনাদের খেটে খেতে হবে। ফ্রি তে কন্টেন্ট দিয়ে গায়ক রিয়েল টাইম কনসার্ট পাবেন। লেখক বিভিন্ন মিডিয়া অফার পাবেন। বরং সেটা বেটার মার্কেট। পাঠক যেমন এখন হন্যে হয়ে খোঁজেন অমুক বই এর প্রকাশক কে দাম কত ......তখন বই টা ফ্রি তে পড়ে খুঁজবেন কাদের কালেক্টর'স কপি বা গিফট কপি বেস্ট।

    প্রকাশক দের কোনো চাপ নেই, ওপেন পুল থেকে কন্টেন্ট তোলো। যেমন ভ্যালু এড -বিসনেস বুদ্ধি তেমন ব্যবসা। দিস ইস পাইরেসি প্রুফ মডেল। লোকে নিজেদের মধ্যে স্ক্যান-জেরক্স করেও ছড়াতে পারে। নো প্রবলেম। হাওড়া স্টেশনের ধুপকাঠির জন্যে অরবিন্দ ভবনের স্টিক্স এর বাজার মার খায়না। যত পাইরেসি হবে তত উইদিন কম্পিটিশন কারণ পাইরেসি ব্যাপারটাই আর নেই।
  • tapas | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:০৯274028
  • Character Description
    Rip Van WinkleA henpecked husband who loathes 'profitable labor'. Meek, easygoing, never-do-well resident of the village who wanders off to the mountains and meets strange men playing ninepins.

    hmm
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:০৭274027
  • অন্যদিকে একটা চাপ আছে - লোকের বাড়ি থেকে বই যত না চুরি হয়, পকেট থেকে মোবাইল ট্যাব তার চেয়ে অনেক বেশি চুরি হয়, দুনিয়া জুড়ে। একটি স্মার্টফোনের সাথে আমার সমস্ত বইয়ের কালেকশন চলে যেতে পারে। আমার ল্যাপটপের ক্ষেত্রে যা হয়েছে আর কি :-) পুরো কালেকশন পকেটে নিয়ে ঘোরাঘুরি করাটা খুবই ভালনারেবল।
  • d | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৫৭274026
  • সিকি দিনে দিনে খুবই সন্দেহজনক ক্যারেকটার হয়ে উঠছে।
    হুমমম
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৫৬274025
  • সেকি! রিপ ভ্যান তো আমি!
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৫৫274023
  • আমার এখন সকালে দুপুরে রাতে মরক্কো থেকে মিসড কল আসছে। বাড়ির সবকটা মোবাইলেই।
  • san | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৫৫274024
  • আচ্ছা তাপসবাবু কি খুবই রেগে যাবেন ওনার ভাল নাম রিপ ভ্যান উইংকল কিনা জানতে চাইলে ? ঃ-)
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৫৪274022
  • ঐ যে বললুম, এক যদি না, ফ্রি ইবুকের পাতায় পাতায় অ্যাড গুঁজে দেওয়া যায়। দু পয়সা আয়ের ব্যবস্থা রাখতে হবে তো, নইলে মার্কেট ইকনমি...
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৫২274021
  • হে হে, তাইলে যা ফ্রি-তে দেওয়া হবে সে জিনিস ব্যবসায়ী প্রকাশকই বা ছাপবে কেনো - এই বা কেমন দুরাশা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত