এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ২৬ জুলাই ২০১২ ১১:৫৫27419
  • শ্রাবণী খুব বাজে লাগল শুনে। তোমাদের পাড়ায় RWA তে যোগাযোগ করা যায় না? পুলিশের নড়তেচড়তে এগারোমাস ধরে নিয়ে বলছি। গুরগাঁওতে দেখতাম পাড়াগুলোর RWA খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিত এরকম ক্ষেত্রে।
  • | ২৬ জুলাই ২০১২ ১১:৫৫27420
  • আমার ও। সন্দেশ বেশী পছন্দের।
  • kumu | ২৬ জুলাই ২০১২ ১১:৫৩27418
  • ব্যাং,অবশ্যই।প্রত্যেকের ব্যক্তিগত জীবন তার নিজস্ব ও মূল্যবান,সেখানে কারো উঁকি মারা অনুচিত।
    নেতাই,টাটা স্কাই এইচ পি আমারো আছে,এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নি।
  • শ্রাবণী | ২৬ জুলাই ২০১২ ১১:৫০27417
  • খারাপ লাগছে বলে এখানে শেয়ার করছি, কিছু করারও নেই!
    আমার সেই নীচের ফ্ল্যাটের পড়শী, যে ছেলেটির বাবা অসুস্থ হয়েছিল কিছুদিন আগে (কুমুদি জানে), বাবার বয়স আশি প্লাস, মায়েরও পঁচাত্তর হবে। আজ সকালে ওদের পাশের ফ্ল্যাটের ভদ্রলোকের ফোন এল (এমনিতে ইনি কারো সাতেপাঁচে থাকেন না তবে ওর স্ত্রী আমার বন্ধু, খুব হেল্পফুল), আমাদের ডাকছেন......কদিন ধরেই শোনা যাচ্ছিল নীচের ফ্ল্যাটের কুকুর বেড়ালের মত ঝগড়ার আওয়াজ, বৌটি এখানে থাকেনা বাইরে চাকরি করে (কালই এদের ঝগড়ার কথা লিখেছিলাম, ঝগড়ার টপিকে)।
    বৌটি জুতো দিয়ে মারতে মারতে চুলের মুঠি ধরে ঐ বুড়োবুড়িকে ঘর থেকে বের করে দিয়েছে, তারা এখন সামনের বাড়িতে বসে আছে, ছেলেটিকেও প্রচুর মারধোর করে রক্ত ঝরিয়ে দিয়েছে!
    (ছেলেটি দোহারা, বৌয়ের বিশাল চেহারা)
    আমি সকালে যেতে পারলাম না তাছাড়া আমি ঝগড়াঝাঁটিতে খুব দিশেহারা বোধ করি, সতীশ গেল। তারপরে আরো দুতিনজন মিলে মেয়েটিকে বোঝাতে গেল, সতীশ বলছে মেয়েটি এত বাজে (মেয়েটি ত্রিপুরার বাঙালী) ভাষায় সবার সঙ্গে কথা বলছে, শ্বশুর শাশুড়ী কে বেড়াল কুকুর বলছে "আবার ঘরে ঢুকেছিস তোরা"..........

    ছেলেটি বলছে ও চলে যাক, ডিভোর্স হয়ে যাক, কিন্তু মেয়েটি তা হতে দেবেনা। যেটা বোঝা গেল সমস্যা হচ্ছে, শ্বশুর শাশুড়ীর টাকা পয়সা নেই, তারা কেন ছেলে (একমাত্র) র ওপর ডিপেন্ডেন্ট আর শ্বশুর কেন অসুস্থ, দিনরাত হসপিটাল যায় কেন (টাকা কম্পানি দেয়)!
    ছেলেটি আর একজন গেছে বাবামার জন্যে গেস্ট হাউস খুঁজতে, আমরা অফিসে এসেছি এখন আঅবার সামনের বাড়ির ফোন এল মেয়েটা আবার ওদের মারছে, এরা আটকাতে পারছেনা, আশেপাশে পুরুষ নেই!
    কাল থেকে স্বামী ও তার বাবামাকে রাঁধতেও দেয়নি খেতেও দেয়নি!
  • san | ২৬ জুলাই ২০১২ ১১:৪৭27416
  • আহা খাইনা তো বলিনি।
  • | ২৬ জুলাই ২০১২ ১১:৪৬27415
  • সেই যে কাসুন্দি দিয়ে খেতে?
  • | ২৬ জুলাই ২০১২ ১১:৪৫27412
  • চাকরী জয়েন করার আগে বার তিনেক আর জয়েন করার পরে বার দশেক দীঘা গেছি। দার্জিলিং বার চারেক।
  • siki | ২৬ জুলাই ২০১২ ১১:৪৫27413
  • কেশী, রেসিডেন্সির কাগজপত্তর আজই জমা করলম। এখন দেখি, কদ্দিনে পাই। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে, চাট্টি পয়সার মুখ দেখব, তবে যাবো তোমার বাড়ি।

    নেতাই, আমার বাড়িতে আছে টাটা স্কাই এইচডি। পয়সা উশুল, তবে এতদিন যখন অপেক্ষা করেছিস, আরও কদিন অপেক্ষা কর। আমরা অর্ডিনারি টাস্কা থেকে এইচডি করলাম গতবছর দিওয়ালির দিন, এমনিতে চার হাজার টাকা, সেদিন একদিনের জন্য অফার ছিল দুহাজার টাকায়। এই রকম কিছু পেয়ে গেলে নিতে পারিস।

    তবে বড়, অন্তত পক্ষে বাইশ ইঞ্চির এলসিডি / এলইডি না হলে এইচডি কিনে লাভ নেই।
  • ব্যাং | ২৬ জুলাই ২০১২ ১১:৪৫27414
  • কুমুদি, শুধু লেখক কেন! গায়ক, খেলোয়াড়, নায়ক, সব্বাইকেই তার সৃষ্টিকর্ম দিয়ে বিচার করা উচিৎ, ব্যক্তিগত জীবনের ঠিক-ভুলের দাঁড়িপাল্লা দেখা উচিৎ নয়। একই ভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেলসম্যান, কপিরাইটার, সব্বার ক্ষেত্রেই কি এটা প্রযোজ্য হওয়া উচিৎ নয়? কেউ বেশি সফল তার কাজে, কেউ কম সফল। নাক না গলালে কারুর জীবনেই গলানো উচিৎ নয়। শুধু সেলিব্রিটিদের জন্য মানদন্ডটা আলাদা কেন হবে?
  • san | ২৬ জুলাই ২০১২ ১১:৪৪27411
  • রসগোল্লাও না
  • | ২৬ জুলাই ২০১২ ১১:৪২27410
  • আমার খুব প্রিয়। তালের বড়া,তাল ক্ষীর এই সব। তবে বড়া সব থেকে বেশী।
  • san | ২৬ জুলাই ২০১২ ১১:৪১27409
  • তালের বড়া আমিও পছন্দ করিনা
  • Toba Tek Singh | ২৬ জুলাই ২০১২ ১১:৪০27408
  • এবং আমি তালের বড়াও পছন্দ করি না।
  • mi | ২৬ জুলাই ২০১২ ১১:৩৮27405
  • দুটো প্যারার জন্য দুটো 'ক'।
  • কুমু | ২৬ জুলাই ২০১২ ১১:৩৮27406
  • ইলিশ মাছে আমার প্রবল অ্যালার্জি,তবে বাকীদের জন্য শনিবার আনতে যাব।
    আর কাল রাতে ইঃ রিটার্ন সাবমিটিয়ে দিয়েছি,বেশ সোজা।ডিডিদা একবার নিয়ে বসলেই ঝটাঝট নেমে যাবে।
  • | ২৬ জুলাই ২০১২ ১১:৩৮27407
  • সে কী? লোকে জানতে পারলে হালকা করে তোমার বাঙালীত্ব কেড়ে নেবে ঃ))
  • mi | ২৬ জুলাই ২০১২ ১১:৩৬27403
  • কুমুদিদিকে চুমু। ঠিক এই ভাবনাটাই ব্যক্ত করতে চাইছিলাম।
  • Toba Tek Singh | ২৬ জুলাই ২০১২ ১১:৩৬27404
  • আমি কলকেতার একমাত্র বাঙালী যে কখুনো দীঘা আর দাজ্জিলিং যায়নি।
  • | ২৬ জুলাই ২০১২ ১১:৩২27402
  • সে কি, তালের বড়া নষ্ট করেছো? ঃ((
  • kumu | ২৬ জুলাই ২০১২ ১১:৩১27400
  • হুমায়ুন আহমেদের বিষয়ে ব্যাংএর সাথে একমত।
    আমি এটা মানি যে সন্তানের দায়িত্ব অন্য সমস্ত দায়িত্বের থেকে আলাদা ও সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি কন্যাসমা মেয়ের প্রেমে পড়লেই" জগৎসংসার মিছে সব" বলে তাকে বিয়ে করতে দৌড়োনো চলে না।ভাবা উচিত এর ফলে সন্তানদের চরম অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হবে।
    তবে এও ঠিক পাঠকের অধিকার শুধু লেখকের সৃষ্টিকর্মে,ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা না হওয়াই ভাল।
  • | ২৬ জুলাই ২০১২ ১১:৩১27401
  • অরি ধন্যবাদ। আমার এক বন্ধু বই টা কিনে দিতে বলেছিল।
  • kiki | ২৬ জুলাই ২০১২ ১১:২৫27399
  • আমাদের সন্ধ্যে পর্যন্ত্য ঠিক ছিলো, সকাল সাড়ে আট্টা নাগাত নেওয়া।

    ক্ষিন্তু সবাই কি হিনী স্টেজে চলে গেলো? আবার কিছু ঝামেলা পাকিয়েছি? ক্ষী চাপ!

    যাগ্গে, যাচ্ছি বাবা!
  • kiki | ২৬ জুলাই ২০১২ ১১:২৪27398
  • যারা জানেন না, তাদের জ্ঞাতার্থে, যখন দীঘা যাবেন, ফেরার দিন মোহনার মাছ বাজারে যাবেন। অবিশ্বাস্য কম দামে মাছ পাবেন। ওরাই প্যাক করে দেবে বরফ দিয়ে।
  • kiki | ২৬ জুলাই ২০১২ ১১:২১27397
  • এই দুমাস ও হয়নি। ভাবুন।(ফোঁস)
  • kiki | ২৬ জুলাই ২০১২ ১১:২০27395
  • নেতাই,
    খারাপ কিনা একটু হাত দিয়ে দেখলেই তো বুঝতে পারবা। ঘাবরাও কেন? কিনেই ফেল। নরম, মানে পচার স্টেজে না থাকলে ভালো তো লাগবেই।

    তো কি দুঃখের কথা, আমরা মন্দারমনি থেকে দীঘা, সেথা থেকে মোহনার মাছ বাজারে গেসলুম। একটা লোক হাতে করে একটা দেড় কেজি সাইজের আর তিনটে চারশো টারশো সাইজের টাইগার প্রন না ক্ষি বলে তাই তিনশো টাকায় বেচে দিলো, আমাদের সাথে যারা গেসলো তানাই, মানাই করছিলো, আমি যেই বললাম আমায় দাও, ওমনি কিনে নিলো। ভদ্রতার খাতিরে কিছু কইতেও পাল্লুম্না। আর আমার এমনি কপাল আমার পুরো টিম ই ক্যাবলাকান্তর হদ্দ্মুদ্দ। ঃ(
  • rajdeep | ২৬ জুলাই ২০১২ ১১:২০27396
  • নেতাই ভিডিওঅকন হেইচ ডি বেটার

    অপ্পণ ভাল বলতে পারবে
  • kiki | ২৬ জুলাই ২০১২ ১১:১৬27394
  • লোকজন খাওয়া খাওয়া করেই গেলো। এই যে আমি কাল মার পাঠিয়ে দেওয়া তালের বড়া এখনো ছুঁয়ে দেখিনি, এখুন দুটি মুখে তুলবো, সে দেখেও তো শিখলে পারে। আমার মা আবার কলা, ময়দা ঠেসে করে না, সিরিফ চাল গুঁড়ো। যাই, নিয়ে আসি।

    আর দুঃখে কে বিছুটি দেওয়াই ঠিক বন্দোবস্ত। বেঙীকে থেঙ্কু।:P

    আর কিছু কি বলার ছেলো?
  • নেতাই | ২৬ জুলাই ২০১২ ১১:১৩27393
  • টাটা স্কাই হেইচডি কেউ ইউজ করেন?
    ব্যাপারটা পয়সা উশুল?
  • Toba Tek Singh | ২৬ জুলাই ২০১২ ১১:১০27392
  • গত দুদিন অটোওয়ালাদের ঠুকে টেলিগ্রাফ আজ যাত্রীদের ঠুকে দিয়েছে -

    http://www.telegraphindia.com/1120726/jsp/calcutta/story_15771557.jsp#.UBDWluHnae4

    এরকম আম্মো দেখেছি অনেক। এমনকি সামনের সীটের ডানদিকে বসতে না চাইলে আলবাল কমেন্টও।
  • h | ২৬ জুলাই ২০১২ ১১:০৪27391
  • আমি কদিন আগে সাড়ে তিনশো তে পেলাম। পাড়ায়। ৬০০ গ্রাম সাইজ। খারাপ না, তবে মুখে লেগে থাকার মত কিসু না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত