এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২২ জানুয়ারি ২০১৫ ১৪:১৮274290
  • পোস্টইমেজের ইউআরেলটাই ব্লক করা আমাদের দোকানে। কোনও পোস্টইমেজই খুলবে না।
  • san | ২২ জানুয়ারি ২০১৫ ১৪:১৭274289
  • সকলে এমন চুপ করে গ্যালো কেন ? আমি কি খুব খারাপ কিছু জিজ্ঞাসা করেছি ?
  • I | ২২ জানুয়ারি ২০১৫ ১৪:১২274288
  • বাপ্রে! ক্ষী বিষয়ালোচনা!
  • san | ২২ জানুয়ারি ২০১৫ ১৩:৫৫274287
  • শীর্ষেন্দুর এই 'শবর' চরিত্রটি আছে এমন কয়েকটা গপ্পের নাম বলবেন কেউ ? 'ঋণ' বাদ দিয়ে, ওটা তো সিনেমাই হল। প্রাচীনকালে কিছু পড়েছি কিন্তু নামধাম কিছু মনে নাই।
  • Bhagidaar | ২২ জানুয়ারি ২০১৫ ১৩:৪৯274286
  • আজারেন্কার জামাটায় অপনেন্টের আপত্তি করা উচিত।
  • lcm | ২২ জানুয়ারি ২০১৫ ১৩:৪৭274285
  • সেটাই তো। ঐ চার্টে (ফিনান্সিয়াল টাইম্‌স-ই হবে), সেটাই দেখিয়েছে - তাই তো জিগ্গেস করলাম।

    এটা খুলছে না ?
  • সিকি | ২২ জানুয়ারি ২০১৫ ১৩:৪১274284
  • এসেমকে কন্টিনিউ করি।

    দিল্লিতে প্রপার্টির দাম নয়ডা-গুরগাঁওয়ের থেকে বেশি হবার আরও কারণ আছে। একটা মূল কারণ হল - ফ্রিহোল্ড। নয়ডাতে সমস্ত প্রপার্টিই - ফ্রেশ বা রিসেল, বেচাকেনা হয় লিজহোল্ডে। দিল্লিতে ফ্রিহোল্ড চলে।

    এর পরে আছে দিল্লির ভিআইপি স্টেটাস, দিল্লির বেটার ভিজিবিলিটি, দিল্লির বেটার পাওয়ার সিচুয়েশন, দিল্লির বেটার ল অ্যান্ড অর্ডার কন্ডিশন। কমপেয়ারিং টু নয়ডা গাজিয়াবাদ ফরিদাবাদ গুড়গাঁও। সব মিলিয়ে দিল্লিতে প্রপার্টির দাম হয় আকাশছোঁয়া। ২০১৫তে কোনও বাড়ি আশি লাখে কিনলে ২০১৮ নাগাদই তা এক কোটি ছাড়িয়ে যাবে। আরামসে।

    দরিয়াগঞ্জে দেখলাম একটা ওয়ান বিএইচকে বিক্রি আছে নব্বই লাখ টাকায়। সাড়ে সাতশো স্কো-ফু।
  • সিকি | ২২ জানুয়ারি ২০১৫ ১৩:৩৪274283
  • অন্যদের মত অ্যাট পার মানে? কাদের মত?
  • সিকি | ২২ জানুয়ারি ২০১৫ ১৩:৩৩274282
  • ল্যাদোশদা,

    ভারতে কোথাও ডিপোজিটে দশ পার্সেন্ট দেওয়া হয় না। যদি না মার্কেট লিঙ্কড প্ল্যান হয়। আর হোমলোনের মিনিমাম রেট এখন ১০.১৫%। আরেকবার রিক্যালকুলেট করে দ্যাখো। অবশ্যই, হাতে লিকুইড ক্যাশ থাকলে সেটাকে ডিপোজিট করে লোন নেবার থেকে সেইটা দিয়ে বাড়ির দাম পে করেকম লোন নেওয়া সবসময়েই বুদ্ধিমানের কাজ।
  • d | ২২ জানুয়ারি ২০১৫ ১৩:৩১274281
  • টাটা ফাইনান্স, পিএনবি আর আইসিআইসিআই বলছে অন্যদের মত এট পার করে দেবে।
  • সিকি | ২২ জানুয়ারি ২০১৫ ১৩:৩০274280
  • প্পন, নটায় কল করব স্কাইপে।

    এসেম,

    "দিল্লি"টা খুব লুজলি বলেছেন বলেই ধরে নিলাম, কারণ ফ্ল্যাটগুলো সম্পূর্ণভাবে উত্তর প্রদেশে। মানে এনসিআর-এ।

    রিয়েল এস্টেটের বাজারে ডেপ্রিশিয়েশন খুব কমই আসে। দাম সাধারণত কমে না, বাড়ে। আর রিসেলের ক্ষেত্রে হোয়াইট ব্ল্যাকের একটা গল্প থাকে জানেন নিশ্চয়ই। সার্কেল রেট হিসেবে যা দাম দাঁড়ায়, সেই দামে পেপার তৈরি হয়, বাকিটা ব্ল্যাক।

    এইবারে স্যাচুরেশনের কেস। মুম্বাইয়ের ডা ডেমোগ্রাফি, তাতে মুম্বাইয়ের এক্সপ্যান্ড করার কোনও জায়গা নেই, ম্য়্ম্বাই, বৃহন্মুম্বাই সমস্তই মোটামুটি স্যাচুরেট করে গেছে। কিন্তু দিল্লি এনসিআর মিলিয়ে এতটাই বড় এলাকা, আর এখানে যে রেটে কনস্ট্রাকশন চলছে, আমার মতে এখানে স্যাচুরেশন আসতে আরও কয়েক দশক বাকি আছে। লাখে লাখে লোক এখানে মাইগ্রেট করছে প্রতি বছর। ডিম্যান্ড সাপ্লাই দুটোই ওপরের দিকে।

    দিল্লি - পিনকোডের মধ্যে যে এরিয়াটা, মানে প্রপার দিল্লি, সেটা মোর অর লেস স্যাচুরেট করে গেছে, এখানে প্রপার্টি নতুন করে আর তৈরি হয় না, কেবল রিসেল হয়। (স্মার্ট সিটি প্রকল্পের আন্ডারে নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে, আর ডিডিএ কিছু পায়রার খুপরি বানায় মাঝে মাঝে - সে আলাদা কথা)। রিসেল কম্পোনেন্টে সবসময়েই ৬০-৪০ বা ৭০-৩০ রেশিওতে ব্ল্যাক কম্পোনেন্ট থাকে। মানে সত্তর হোয়াইট, তিরিশ ব্ল্যাক। এখন যেহেতু দিল্লিতে আর এক্সপ্যানশনের বিশেষ স্কোপ নেই, তাই দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। যতবার হাতফেরতা হয়, ততবার দাম বাড়ে।
  • lcm | ২২ জানুয়ারি ২০১৫ ১৩:২৪274279
  • সিকি লিখেছে। এসএম-ও লিখেছে। থ্যাংকু।

    সিকি চার্টটা খুলতে পারে নি। ঐ চার্টের টেবিলে হিসেব করে দেখিয়েছে, ৫ বছরে ৫০ লাখের ফ্ল্যাট (১০ লাখ ডাউন পেমেন্ট) ডাবল দামে বিক্রি করে যা নেট প্রসিড হয়, তার থেকে ব্যাংকে ডিপোসিটে(ভারতে) পাঁচ বছরে ১০ লাখের রিটার্ন (আফটার অল ডিডাকশন) কিছু বেশি।

    সকালে অপ্পোনের যে মতামত দেখলাম, সেটাও মোটামুটি একই বক্তব্য রাখছে, ঐ টেবিলের কয়েকটা কারেক্শন পয়েন্ট অপ্পোন ধরিয়েছে যেটা ঠিক। বিশেষ করে ঐ, পাঁচ বছরে বাড়ির দাম দ্বিগুণ হলে, বাড়িভাড়া বাবদ আয়ও কিছু বাড়বে।

    গ্লোবাল হিসাবে ধরলে ভারতে ব্যাংকে জমা টাকার সুদের হার খুবই ভাল এখন। বিশেষ করে যদি ৮-১০% রিটার্ন দেয়, সেক্ষেত্রে, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট আর ব্যাংক ডিপোজিট রিটার্ন এর মধ্যে ন্যারো গ্যাপ থাকতে পারে।
  • সিকি | ২২ জানুয়ারি ২০১৫ ১৩:২০274278
  • কোন ব্যাঙ্ক 9.5 বা 9.75 পার্সেন্টে হোম লোন দিচ্ছে, একটু জানাবে? আমি আইসিআইসিআই আর আইডিবিআই চেক করলাম। 10.15 - 10.25% চলছে।
  • sm | ২২ জানুয়ারি ২০১৫ ১২:৪১274276
  • সিকি, মোদ্দা কথা হলো আপুনি দিল্লি তে ফ্ল্যাট কিনেছেন আর এখন বাজার ভালো।দশ বছর পর যদি দাম কমে যায়, তখন হয়ত বর্তমান দামের চেয়ে খুব একটা বেশি দাম পাবেন না।
    ধরাযাক 2005 সালে ২০ লক্ষ টাকায় কোনো ফ্ল্যাট কিনে ৬০ লক্ষ টাকায় ২০১৫ এ বিক্রি করলেন।তিন গুন লাভ; ঠিক আছে?
    ২০১৫ এ ৬০ লক্ষ টাকায় নতুন ফ্ল্যাট কিনে 2025 তে ১ কোটি তে বিক্রি করলেন। এটা হয়ত বাস্তব সত্য।কারণ মুম্বাই, দিল্লি তে সাচুরেশন আসতে বাধ্য।
    সেম এমাউন্ট টাকা ২০ লক্ষ ৯ পার্সেন্ট ডিপোসিট্ সুদের হারে রাখলে ২০২৫ এ হাতে ১২০ লক্ষ টাকা হাতে পাচ্ছেন। বাস্তবে ফ্ল্যাট বাত্সরিক সুদের হার বা এনূয়াল ইল্ড হচ্ছে ২৫ পার্সেন্ট, আর অর্পনের কথামত ডিপোসিট্ সুদ ৮।২৫ পার্সেন্ট ধরলে ২১ পার্সেন্ট মত।। অর্থাত ৩০ লক্ষ লাভ।রিস্ক নেই একদম।
    খালি যখন ব্যাঙ্কের সুদ বেশি থাকবে সেই সময় ইনভেস্ট করুন। আর এত বেশি এনুয়াল ইল্ড রিস্ক ফ্রি কেউ দিতে পারবে বলে মনে হয় না।
    http://www.ratekhoj.com/fixed-deposit-maturity-calculator.ফপ
    লিংক দিলাম এনুয়াল ইল্ড হিসেব করে নিন।

    b, ট্যাক্স অনান্য আয় নিশ্চয় হিসেবে ধরব। তার জন্যই তো পরিবার পরিজন, বাবা মা এদের নাম ভাগ করে রাখতে বললাম। সবার আয় তো আর বছরে দশ লাখ ছাড়িয়ে যাবে না!
  • Arpan | ২২ জানুয়ারি ২০১৫ ১২:২৭274275
  • সিকি, একবার রাতের দিকে আজ স্কাইপে।কল করতে পারবে? নটা থেকে।বারোটা এনিটাইম? কথা হ্যাজ।
  • d | ২২ জানুয়ারি ২০১৫ ১২:২২274273
  • মানে হোমলোনে।
  • d | ২২ জানুয়ারি ২০১৫ ১২:২২274274
  • দুঃ সিকি ক্কি বলে রে!! অলরেডি তো 9.5 থেক্জে 9.75 অফার করছে।
  • Arpan | ২২ জানুয়ারি ২০১৫ ১২:১৮274272
  • বেঞ্চমার্ক ইন্ডেক্স ধরলে লাস্ট ১০ বছরে সেনসেক্স ১৫% রিটার্ন দিয়েছে। ইমার্জিং আর ডেভেলপড মার্কেট সব মিলিয়ে সবচেয়ে বেশি।

    নিছক এফডি দিয়ে ইনফ্লেশন বিট করা যায় না।
  • - | ২২ জানুয়ারি ২০১৫ ১২:১৭274271
  • যে বা যারা মাছ খাবে না তাদের মাছের বাজারের খবরে কি দরকার?
  • সিকি | ২২ জানুয়ারি ২০১৫ ১২:০৫274270
  • অপ্পনের সমান ডিঃ দিয়েই আমিও তাপসের দিকে কান পেতে রইলাম।
  • সিকি | ২২ জানুয়ারি ২০১৫ ১২:০৪274269
  • কুড়ি বছরের ফিক্সড ডিপোজিট হবে না কেন, দিব্য হয়, তবে কুড়ি বছরের জন্য টাকা ব্লক করে রাখা কি বুদ্ধিমানের কাজ হবে? রিয়েল এস্টেটে ইনভেস্ট করুন মহায়, রিয়েল এস্টেট। যে দামে কিনেছিলাম আমাদের ফ্ল্যাট ২০০৪ সালে, আজ বেচলে তার পাঁচগুণের ওপরে পাবো। নয়ডাতে মাঝারি ফ্ল্যাট বুকিং করেছিলাম ২০১১তে, এই বেচে দিচ্ছি - তিরিশ পঁয়তিরিশ লাখ টাকা বাড়তি পাচ্ছি, পুরো টাকাটা একত্র করে একটা বড়সড় সাইজের প্রপার্টি কিনছি। এইভাবে চললে বছর দশেকের মধ্যে সাউথ এক্সে একটা পেন্ট হাউস হয়ে যাবেই যাবে।

    ল্যাদোশদার পোস্টইমেজ খুলতে পারছি না - অফিসে পোস্টইমেজ ব্লক করা আছে। মোদ্দা কথা শুনে নাও, হোম লোনের ইন্টারেস্ট রেট এখন 10.15% মোটামুটি ১৫-২০ বছরের জন্য। চল্লিশ লাখের জন্য ইএমআই হয় মাসে মোটামুটি আটতিরিশ হাজার। বছরে চার লাখ ছাপ্পান্ন। এর মধ্যে প্রিন্সিপাল কম্পোনেন্ট থাকে (শুরুর দিকে) অ্যাপ্রক্স ৫০,০০০ টাকা। মানে, চার লাখ তুমি বছরে ইন্টারেস্ট দিচ্ছো। ওকে?

    ট্যাক্স সেভিংস এখন হোম লোন ইন্টারেস্টে আপ টু দু লাখ (এই বাজেটে কথা চলছে সেটাকে আড়াই লাখ করা হবে), বাকি দু লাখের জন্য কোনও কিছুই পাবে না। তো, এই ট্যাক্স সেভ করে কী হচ্ছে? টাকাটা কি তোমার পকেটে আসছে? না। পুরো টাকাটাই যাচ্ছে ব্যাঙ্কে।

    যদি হোম লোন না নিয়ে নিজের পয়সাতেই বাড়ি কিনতে, কী হত? এই দু লাখের জন্য ট্যাক্স রিবেট পেতে না। (আমাদের স্যালারি কম্পোনেন্ট গড়ে ক্যালকুলেট করে) ৩০% ট্যাক্স এখান থেকে কেটে নিত। মানে বছরে ষাট হাজার টাকা, মানে মাসে ৫,০০০ টাকা করে কম মাইনে আসত, কিন্তু বাকিটা অবশ্যই তোমার কাছেই আসত। এইবারে এই টাকা তুমি যদি এফডিতে লাগাও, ম্যাক্স টু ম্যাক্স 8.75%-এ সুদ পাবে। তাও, সেইগুলোতেই পাবে, যেগুলো ট্যাক্স সেভার নয়, আপ টু ফাইভ ইয়ার্স। ম্যাচিওর করলে ব্যাঙ্ক টিডিএস করে কিছু টাকা কেটে নেবে।

    যদি ট্যাক্স সেভার এফডি করো, মিনিমাম ৫ বছরের জন্যে, তখন ইন্টারেস্ট রেট কমে দাঁড়াবে 8.5%। হরেদরে সেই একই। খুব বিশাল কিছু লাভ না, তবে ঐ, তোমার টাকা তোমারই থাকছে, অন্য কোথাও ইনভেস্ট করতে পারো।

    সেভাবে দেখলে অবশ্যই নিজে থেকে পে করা বেশি ভালো লোন নেবার থেকে।

    এইবারে কোশ্নো, ডিপি করবে কিনা। মানে, ডাউন পেমেন্ট। যদ্দূর জানি, ২০১২তে আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টির জন্য ডাউন পেমেন্ট বন্ধ করতে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। বদলে পেমেন্ট হবে সিএলপি বেসিসে। কনস্ট্রাকশন লিঙ্কড প্ল্যান। আমি লোন নিয়েছিলাম তার আগে, আমি ডিপি করেছিলাম। ফলে আমার কোনও প্রি-ইএমআই যায় নি কখনও, শুরুর দিন থেকেই আমি ফুল ইএমআই দিচ্ছি। এতে লং রানে আমি কম পয়সা দেব, কিন্তু লিগ্যালি পজেশন পাবার আগে পর্যন্ত আমি ট্যাক্স বেনিফিট ক্লেম করতে পারব না (আমি অবশ্য ক্লেম করি এবং বেনিফিটও পাই, সে অন্য গল্প)। ফলে পুরো টাকাটা তোমার খরচার খাতায়, যদ্দিন না পজেশন পাচ্ছো। এই জন্য বিল্ডার পজেশন দিতে লেট করলে পেনাল্টি ক্লজ রাখে, আর বিভিন্ন পাঁয়তারা কষায় পেনাল্টি অ্যাভয়েড করার জন্য, এক্সটার্নাল ফোর্স ম্যাজুরে দেখিয়ে। নয়ডার প্রপার্টি বেচবার আগে দীর্ঘ এক বছর ধরে বিল্ডারের সঙ্গে আমরা লড়ে গেছি এই সব নিয়ে, বিশেষ লাভ হয় নি, বিল্ডারের কথাই শেষ কথা চলে, যতক্ষণ না পজেশন পাওয়া যাচ্ছে, ততক্ষণ লিগ্যাল কেসও করা যাবে না।

    এখন নতুন প্রপার্টির জন্য অনেকদিন লোন নিতে হবে না - এটা বেচে যে টাকা এক্ষট্রা পাবো সেইটা দিয়ে অনেকদিনের সিএলপি চালিয়ে দিতে পারব। তারপরে ততদিনে আমাদের নিজেদের টাকাপয়সাও জমে যাবে, তাই দিয়ে আরও কয়েকটা সিএলপি। ফলে আলটিমেটলি অনেক কম লোন নিতে হবে।

    (ততদিনে আমাদের বয়েসও বেড়ে যাবে। তখন কি আর আমাকে কুড়ি বছরের টেনিওরে লোন দেবে ব্যাঙ্ক? মনে হয় না। আকবা ইঃ। )
  • Arpan | ২২ জানুয়ারি ২০১৫ ১১:৪৫274268
  • কী ধরণের স্টার্টাপ? অনলাইনে বলা যাবে?

    ডিঃ আমি ইনভেস্টর নই
  • তাপস | ২২ জানুয়ারি ২০১৫ ১১:১২274267
  • আর ঋদ্ধি আর ছোট হাতের এ কী করছে মাইরি!
  • তাপস | ২২ জানুয়ারি ২০১৫ ১১:১১274266
  • ৬ কোটি ইত্যদি দেখে সাহস করে বলে ফেলি। সিরিয়াসলি আপনাদের মধ্যে কেউ উদ্যোগপতি? একটা স্টার্টআপ এর জন্যে একটু ইনভেস্টমেন্ট দরকার। আপনারা যে রেঞ্জে বলছেন তার চেয়ে কম। মাইরি, সিরিয়াসলি বল্লম।
  • b | ২২ জানুয়ারি ২০১৫ ১০:৫৬274265
  • ঐ আয়টা তো যোগ হবে আপনার অন্যন্য আয়ের সাথে।
  • sm | ২২ জানুয়ারি ২০১৫ ০৯:৫৭274264
  • আরে ওটা দেখেছি। আমি ৯ পার্সেন্ট ইন্টারেস্ট ধরে হিসেব কষে ছিলাম। কিছুদিন আগেই ৯ পার্সেন্ট ছিল; এখন কমেছে। কিন্তু ৩০ শতাংশ ট্যাক্স এর হিসেব টা তো আসবে ১০ লক্ষ বছরে ইনকাম করার পর। তা, শুধু ইন্টারেস্ট যদি ধরেন, তাহলে ফ্ল্যাট হিসেবে বছরে ২।৫ লক্ষ মতন হয়। সেটা আবার ১০ পার্সেন্ট ব্র্যাকেটে এর মধ্যে পড়বে। পরিবার পরিজন, বাবা, মা প্রাপ্ত বয়স্ক ছেলে পিলের মধ্যে ভাগ করে রাখলে, অত ট্যাক্স পড়ে না।
  • | ২২ জানুয়ারি ২০১৫ ০৯:৫৪274262
  • কাল রাতের ভাট পড়ে আমার সংক্ষিপ্ত প্রতিক্রিয়াঃ-

    ঘ্যাঁক্‌ক্‌
  • | ২২ জানুয়ারি ২০১৫ ০৯:৫৪274263
  • কাল রাতের ভাট পড়ে আমার সংক্ষিপ্ত প্রতিক্রিয়াঃ-

    ঘ্যাঁক্‌ক্‌
  • Arpan | ২২ জানুয়ারি ২০১৫ ০৯:৩৫274261
  • http://www.idbi.com/interest-rates.asp

    এইটা দেখুন। ১০ থেকে ২০ বছরের ইন্টারেস্ট রেট ৮.২৫% অনলি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত