এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২২ জানুয়ারি ২০১৫ ২২:১২274350
  • দ্বিতীয়টা পড়লাম। জঘন্য অবস্থা
  • byaang | ২২ জানুয়ারি ২০১৫ ২২:০৯274348
  • টিচারদের প্রত্যেককে এই কার্নিভালের জন্য তিনলাখ করে টাকা তোলার টার্গেট দেওয়া হয়েছে। একটু আগে ঢং ঢং করে মোবাইলে এসেমেস এল, আগামীকাল ইস্কুল ছুটি। কেন? না, প্রিন্সিপালের মা মারা গেছে।

    এদিকে আমরা ছোটোবেলায় স্কটিশ ইস্কুলের ছেলেদের আওয়াজ মারতাম "তোদের তো মাস্টারদের মাবাবা মরলেও ইস্কুল ছুটি হয়ে যায়।" সব বুমেরাঙ হয়ে ফিরছে।
  • সিকি | ২২ জানুয়ারি ২০১৫ ২২:০৯274349
  • ও, ব্যাং শুরু করে দিয়েছে।

    কার্নিভালে আইফোন ৫ কী হবে?
  • সিকি | ২২ জানুয়ারি ২০১৫ ২২:০৮274347
  • ব্যাং, এইবারে ঘটনাটা গুছিয়ে বলে ফ্যালো। আমার কাছেও সম্প্রতি ঘটেছে ঐ ঐ সংক্রান্ত কিছু ঘটনা।
  • শ্রী সদা | ২২ জানুয়ারি ২০১৫ ২২:০৫274346
  • ব্যাংদি, সালারপুরিয়া গ্রিনেজে আমার এক আত্মীয়ের বাড়ি, পরশুদিন ওখানে গিয়েই শুনলাম সুইসাইডের ঘটনাটা। খুব আনফরচুনেট ঃ(
  • byaang | ২২ জানুয়ারি ২০১৫ ২২:০৪274345
  • ডিডিদা,
    গত এক মাস ধরে ইস্কুল যা শুরু করেছে, তার সঙ্গে পাল্লা দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। ছেলের ক্লাসের এক মা একটু আগে ফোন করে জানাল, সে একটি নতুন আইফোন ৫ আর দশ হাজার টাকা পাঠাচ্ছে কার্নিভালের জন্য। অলরেডি প্রতিটি বাচ্চাকে দেড় হাজার টাকার কুপন কিনতে বাধ্য করা হয়েছে।

    টাকা না পাঠালে টিচাররা ফোন করে টাকা পাঠাতে চাপ দিচ্ছেন। টাকা না দেওয়ার অপরাধে পরীক্ষার খাতা ফেরত দেওয়া হচ্ছে না।
  • sosen | ২২ জানুয়ারি ২০১৫ ২২:০৩274342
  • অক্ষদা দক্ষিণ কলকাতায় চাইলে সামলাতে পারবো না বাপু। সল্লেক, নিউ টাউন, পুরোনো রাজারহাট এসবে কাজ চালিয়ে ন্যান না!
  • a x | ২২ জানুয়ারি ২০১৫ ২২:০৩274343
  • উফ্ফ!
  • aranya | ২২ জানুয়ারি ২০১৫ ২২:০৩274344
  • ভয়ঙ্কর শকিং। এগুলো স্কুল না জেলখানা আর টাকা আদায়ের কল
  • byaang | ২২ জানুয়ারি ২০১৫ ২১:৫৯274340
  • এবার দ্বিতীয়টা পড়ুন।
  • dd | ২২ জানুয়ারি ২০১৫ ২১:৫৯274341
  • ১. ব্যা ইজ ডেপিনিটলি ওয়ার্স দ্যান বেং। বেং ইজ গুড। ব্যা খুবি ক্লিশে। ফিরে এসো বেং।
    ২. লুরুতে পেরেন্টদের ইনকম নিয়ে যা লিখলো বেং, একেবারে অসত্য। লুরুতে নামী ইশ্কুলে র বাবা মায়েদের অ্যাতো ইনকম যে চুনোদের স্যালারী ফ্যালারী শুনে ফ্যা ফ্যা করে হাসবে। ব্যাংক ব্যালান্স? হা হা হা।।জিগাবে আপনের কটি ব্যাংক আছে? লুরু মোটেই ছিঁচকে বড়লোকের যায়গা নয়।
    ৩. আর গ্যাজেট? ইষ্কুলে জিগাবে বাড়ীতে আই ফোন টাই ফোন আছে কি না? হা হা হা। লুরুতে এসব কেউ জিগায়? বেং কোথায় থাকে?
    ৪. এই টুকুই। বক্তব্য। আমার।
  • aranya | ২২ জানুয়ারি ২০১৫ ২১:৫৭274339
  • ব্যাঙ, প্রথম লিঙ্কের আর্টিকল-টা পড়লাম।
    জাস্ট আনথিঙ্কেবল :-((
  • Arpan | ২২ জানুয়ারি ২০১৫ ২১:৩৮274335
  • ওকে। তালে মেইল করছি।
  • aranya | ২২ জানুয়ারি ২০১৫ ২১:৩৮274336
  • নাঃ, ব্যা-টা বিচ্ছিরি শোনাচ্ছে।
    হাল ছেড়ো না, ব্যাঙ
  • aranya | ২২ জানুয়ারি ২০১৫ ২১:৩৭274334
  • বাচ্চাকে স্কুলে পড়ানোর জন্যও এত লড়তে হলে মুশকিল।
    হাল ছেড়ো না, ব্যা
  • Blank | ২২ জানুয়ারি ২০১৫ ২১:৩১274332
  • ব্যা দির একি হলো
  • Blank | ২২ জানুয়ারি ২০১৫ ২১:৩১274333
  • আছি। পরের সপ্তাহ থেকে সব সময় থাকবো। এই সপ্তাহে যখন যখন ওয়াই ফাই পাই/
  • byaa | ২২ জানুয়ারি ২০১৫ ২১:২৭274329
  • জানি জানি, নাম কী লিখেছি আমি জানি। আমি আজকাল ব্যা ব্যা করেই ডাকছি।
  • Arpan | ২২ জানুয়ারি ২০১৫ ২১:২৭274330
  • ব্ল্যাঙ্ক তুই কি হোয়াটস্যাপে আছিস?
  • aranya | ২২ জানুয়ারি ২০১৫ ২১:২৭274331
  • কলকাতায় একটা কিনেছিলাম বটে, কিন্তু রাখতে পারব না। বছর খানেকের মধ্যে বেচে দিতে হবে, মেয়ের কলেজ ফি যোগাড় করতে।
    ২০১৫-য় যদি অক্ষ কখনো গিয়ে থাকতে চান, মোস্ট ওয়েলকাম। তবে দক্ষিনে নয়, রাজারহাটে
  • byaa | ২২ জানুয়ারি ২০১৫ ২১:২৫274327
  • শুনুন, কয়েকটা কাজের কথা বলে যাই। যারা ব্যাঙ্গালোরে বিভিন্ন বেসরকারি ইস্কুলে ছেলেমেয়েদের ভর্তি করেছেন বা করতে চলেছেন, তাদের জীবনধারণের জন্য জরুরি কয়েকটা পরামর্শ।
    ১) ছেলেমেয়ের ইস্কুলের ডায়েরিতে বাবার পেশা হিসেবে সবসময় লিখবেন "লইয়ার"। বাবা যদি নাসার বিজ্ঞানীও হয়ে থাকেন তবু হাইকোর্টের উকিল লিখবেন।
    ২) মায়ের পেশা "হোমমেকিং" ছাড়া অন্য কিছু লিখবেন না। ডবল ইনকামের গন্ধ টের পেতে দেবেন না ইস্কুলে। দিয়েছেন কি মরেছেন।
    ৩) স্কুল অভিভাবককে ডেকে পাঠালে কখনো মাকে একা পাঠাবেন না। বাবা যেন একা যান, নিদেনপক্ষে মা বাবার সঙ্গী হতে পারেন, কিন্তু মা একা নৈব নৈব চ। মা যদি সত্যি সত্যিই পেশায় উকিলও হয়ে থাকেন, তবু তিনি একা যাবেন না।
    ৪) স্কুল দরকারে অদরকারে মায়ের ফোনে ফোন করে মাকেই ডেকে পাঠাবে, কিন্তু না, মা কখনো কোনো প্রয়োজনেই একা ইস্কুলে যাবেন না।
    ৫) পরিবারের মোট আয় কত যদি স্কুল জানতে চায়, তাহলে মোট আয়ের এক পঞ্চমাংশ যত হয়, সেই সংখ্যাটা স্কুল জানবে মোট আয় হিসেবে। তার বেশি না।
    ৬) ছেলেমেয়েকে পইপই করে কানের কাছে বলতে থাকবেন যে বাড়িতে টিভি, ফ্রিজ আর ফোনের বাইরে আর অন্য কোনো সামগ্রী মানে ওদের ভাষায় গ্যাজেট নাই।
  • Blank | ২২ জানুয়ারি ২০১৫ ২১:২৫274328
  • বেচার কথা এলো কোত্থেকে? পরিষ্কার কুচ্ছো টাইপ ব্যপার
  • aranya | ২২ জানুয়ারি ২০১৫ ২১:২৪274326
  • দক্ষিন কলকাতা-কে এই টেনে খেলানো বড়ই আনফেয়ার
  • san | ২২ জানুয়ারি ২০১৫ ২১:২২274325
  • কেন উত্তর কলকাতায় কিনলে কী হবে ? পুলুশ ধরবে ?
  • san | ২২ জানুয়ারি ২০১৫ ২১:১৭274324
  • তুই বেচবি ?
  • Blank | ২২ জানুয়ারি ২০১৫ ২১:০৮274323
  • কেউ পাহাড়ে কিনলে অমাঅকে বলবেন
  • 4z | ২২ জানুয়ারি ২০১৫ ২১:০২274322
  • সিকি কি মেসেজ দেখা একেবারেই ছেড়ে দিয়েছে?
  • a x | ২২ জানুয়ারি ২০১৫ ২০:৪৫274321
  • হ্যাঁ, আপনারা বেশ দেখে শুনে একাধিক ঘর বাড়ি কিনুন তো, আর কলকাতায় না থাকলে অবশ্যই কলকাতায় অন্তত একটা কিনবেন। আমাকে কি আর কয়েক হপ্তার জন্য তারপর মাঝে মাঝে থাকতে দেবেন না? বেশি ডিম্যান্ড নাই, ঐ একটু দক্ষিণ কলকাতা দেখে, রাসবিহারী মোড় থেকে গড়িয়াহাটের মোড়ের মধ্যে কিনবেন। কেমন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত