এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ২২ জানুয়ারি ২০১৫ ২২:৩৭274382
  • আমার ছেলের ইস্কুল, ডিডিদার মেয়ের ইস্কুল সবই অনলি বয়েজ বা অনলি গার্ল্স স্কুল।
  • a x | ২২ জানুয়ারি ২০১৫ ২২:৩৬274379
  • এই অকশন কিসের জন্য? মানে ফান্ড রেইজ করছে কি স্কুল নিজের জন্যই? টিউশন তো ভালো অ্যামাউন্টেরই, আবার ফান্ড কিসের?
  • 4z | ২২ জানুয়ারি ২০১৫ ২২:৩৫274376
  • ভয়াবহ অবস্থা!!
  • byaang | ২২ জানুয়ারি ২০১৫ ২২:৩৫274377
  • অক্ষ, ১০ঃ৩৪ আমি, আমি, আমি।
  • a x | ২২ জানুয়ারি ২০১৫ ২২:৩৫274378
  • ব্যাঙ্গালোরে অনলি বয়েজ/গার্ল্স স্কুল নেই নাকি?!

    অর্পণের মেয়ের স্কুল তো অনেকদিক থেকেই ঠিকঠাক মনে হয়।
  • Atoz | ২২ জানুয়ারি ২০১৫ ২২:৩৪274374
  • এইসব "কী দা আ আপট !!!!" এর স্কুলগুলো নিয়ে টই খুলে লিখুন, এগুলো ডকুমেন্টেড থাকা দরকার।
  • a x | ২২ জানুয়ারি ২০১৫ ২২:৩৪274375
  • আরে এতগুলান নেমন্তন্ন মেয়ে আমি বড়ই আহ্লাদিত ঃ-) ইয়ে, বাড়ির সাথে মেয়ের দায় নেবার কোনো ভলান্টিয়ার? এই দিন ২০-৩০-এর জন্য?
  • byaang | ২২ জানুয়ারি ২০১৫ ২২:৩৩274372
  • আমাদেরই এক ঘনিষ্ঠ বন্ধু দুই ছেলের জন্য পঁচিশ পঁচিশ মোট পঞ্চাশ হাজার পাঠালেন কার্নিভালের জন্য। বাবা মা দুজনেই কোলকাতার, আমাদেরই মত মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড, ভালো ইস্কুল-কলেজে পড়াশুনা ইত্যাদি।
  • san | ২২ জানুয়ারি ২০১৫ ২২:৩৩274373
  • নিজের স্কুল মনে পড়ে। অন্য দুনিয়া।
  • sosen | ২২ জানুয়ারি ২০১৫ ২২:৩১274371
  • একক আবার মার্কেট নিয়ে চলে এলেন!
  • byaang | ২২ জানুয়ারি ২০১৫ ২২:৩০274370
  • আমার ছেলের ইস্কুলেও এর আগে কার্নিভালের জন্য এই জিনিস কক্ষনো হয় নি।
    সাধে কবি গেয়েছেন কখন যে কী হয় কিচ্ছু বলা যায় না।
  • san | ২২ জানুয়ারি ২০১৫ ২২:২৮274369
  • ওমা অক্ষদির সত্যি দরকার নাকি ? আমি ভাবছি খিল্লি। উত্তর-পূর্ব কলকাতায় যদি চলে অবশ্যই বোলো।
  • Arpan | ২২ জানুয়ারি ২০১৫ ২২:২৭274366
  • কী আর বলব!

    স্বস্তির কথা, আমার মেয়ের স্কুলে এসব কিছু হয় না। র‌্যাংকিংও করে না। কিন্তু তা দিয়ে পরবর্তী জীবনে আর কী মোজা ছেঁড়ে আর।
  • একক | ২২ জানুয়ারি ২০১৫ ২২:২৭274367
  • কিছু ভালো অনলি বয়েস আর অনলি গার্লস স্কুল তৈরী হলে জেন্ডার মিক্সিং এর সমস্যা টা কাটবে। জেন্ডার মিক্সিং একটা ফ্রি চয়েস। সব বড় স্কুল কো-এড হবে etai বা keno ? there are parents who would prefer good schools but no gender mixing। তারা আছেন বলেই কোএড স্কুলে এরকম চলছে। বিজেপি কর্নাটকে এলে সেম জেন্ডার স্কুল প্রমোট করবে। যে যেমন দরকার মনমত পরিবেশ পাবে। এখনকার মার্কেটে জেন্ডার মিক্সিং চায়না এমন কনসিউমার কেও জাস্ট সার্ভিস কোয়ালিটি হাই পাওয়ার জন্যে সেম বস্তায় ঢুকতে হচ্ছে।
  • byaang | ২২ জানুয়ারি ২০১৫ ২২:২৭274368
  • এনপিএস এখানকার সবচেয়ে ভালো স্কুলগুলোর একটা। অসম্ভব প্রভাবশালীদের ছেলেমেয়েরা ওখানে পড়ে, কোনোদিনও ব্ল্যাকলিস্ট করা হবে না।

    আর ঐ ভিবজিয়োর স্কুলে আন্দোলনের সময় দেখলাম তো, পেরেন্টদেরই একটা অংশ জোট বেঁধে বলছে, আন্দোলন করা বন্ধ করে, আমাদের ছেলেমেয়েদের রোজ ইস্কুলে যেতে দাও, পড়াশুন করতে দাও, পরীক্ষা সামনেই। তাই কোনোদিনও সব পেরেন্টস একসাথে জোট বাঁধবে না। সবাই নিজের স্বার্থই দেখবে।
  • san | ২২ জানুয়ারি ২০১৫ ২২:২৫274365
  • কি ভয়াবহ !
  • সিকি | ২২ জানুয়ারি ২০১৫ ২২:২৪274362
  • 99.9% বাবা মা ঠিক এই ভয়টা লালনপালন করে চলেন। অবশ্য তার ভ্যালিড কারণও আছে।

    এত বড় স্কেলে না হলেও এর মাঝারি স্কেলের অভিজ্ঞতা হল আমারও। দিল্লি পাবলিক স্কুল নয়ডায়।
  • aranya | ২২ জানুয়ারি ২০১৫ ২২:২৪274363
  • মালহোত্রা ফ্যামিলি দেখলাম মেয়ের ঘরটাকে আগের মত সাজিয়ে রেখেছেন, বিছানার ওপর টেডি বেয়ার
  • কেসি | ২২ জানুয়ারি ২০১৫ ২২:২৪274364
  • শকিং। এসব জায়গায় কেউ থাকে? কলকাতা শিফট করে যা। এসবে কলকাতা এখনো ভালো আছে।

    অক্ষদা, দক্ষিণ কলকাতার দক্ষিণ,, সুন্দরবনের একটু আগে পোষালে এই অধমকেও মনে রাখবেন।
  • sosen | ২২ জানুয়ারি ২০১৫ ২২:২৩274360
  • এই স্কুলকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া উচিত।
  • byaang | ২২ জানুয়ারি ২০১৫ ২২:২৩274361
  • বাবামা-রা এক জোট হবে না, তাদের ভয় ছেলেমেয়ে কুদৃষ্টিতে পড়ে যাবে। আমার ঘটনার সময়ে ভাইসপ্রিন্সিপাল ভারি মিষ্টি করে আমাকে বলেছিলেন, "তোমাকে নিজের ছোটো বোন মনে করে বলছি, এইভাবে টিচারদের নমে কমপ্লেইন করলে তোমার ছেলে কিন্তু মার্কড হয়ে যাবে। তখন কিন্তু তুমি হ্যান্ডল করতে পারবে না আর।"
  • সিকি | ২২ জানুয়ারি ২০১৫ ২২:২২274359
  • পড়ে একটা কথাই মুখ দিয়ে বেরলো - ফাকিং হেল্‌।
  • aranya | ২২ জানুয়ারি ২০১৫ ২২:২১274358
  • এই টিন এজ বয়্স-টা বড় গোলমেলে, মেয়েকে হয়ত কখনো বকাবকি করি, পরে ভয় হয়
  • byaang | ২২ জানুয়ারি ২০১৫ ২২:২০274357
  • আমি রাগের চোটে দাঁত কিড়মিড় করতে করতে একটি নতুন বেডশীট পাঠাতে বাধ্য হয়েছি। স্কুল এই সব জিনিসের একটি লিস্ত ঘোষণা করেছে, তাতে ট্যাবলেট, স্মার্টফোনের সাথে মাইক্রো-ওয়েভ, ফ্রায়ার ইত্যাদিও আছে। আমি ভেবেই পেলাম না, স্কুল কী করে আশা করে বাচ্চারা নতুন মাইক্রো-ওয়েভ বয়ে ইস্কুলে আনবে। আর ইস্কুলে গল্পের বই, লেগো, বোর্ড গেম, পেনসিল বক্স, টিফিন বক্স এইসব অকশন হলেও বুঝি, তা না এই ধরণের জিনিস এবং তার উপরে ঐরকম অস্বাভাবিক অ্যামউন্টের টাকা চাওয়া!
  • a x | ২২ জানুয়ারি ২০১৫ ২২:১৯274356
  • এই জন্য খুব চিন্তা হয়। মনে হয় কোনো কিছুর দরকার নেই, শুধু বাচ্চার মধ্যে এই কনফিডেন্সটুকু যেন ইন্স্টিল করা যায়, যে যত যাই হোক, দিনের শেষে কোথাও একটা আশ্রয় থাকবে, দিনের শেষে সে কিছুতেই জাজড্‌ হবেনা। বাবা মা কে ভয় পাবার চেয়ে এইটা অনেক বেশি জরুরী, নইলে বিপদে পড়লেও জানাবেনা।
  • aranya | ২২ জানুয়ারি ২০১৫ ২২:১৭274355
  • স্কুল-এর বিরুদ্ধে মামলা তো অবশ্যই করা উচিত
  • a x | ২২ জানুয়ারি ২০১৫ ২২:১৬274354
  • কিন্তু তাও বাবা মা-রা একজোট হয়ে কিছু বলছেনা কেন? এটা কিছুতেই মাথায় ঢুকবেনা আমার।
  • aranya | ২২ জানুয়ারি ২০১৫ ২২:১৫274352
  • মেয়েটার বাবা, মা-র ও জীবন শেষ হয়ে গেল
  • byaang | ২২ জানুয়ারি ২০১৫ ২২:১৫274353
  • কার্নিভালে অকশন শপ হবে। সেখানে এই সব জিনিস অকশন করে টাকা তোলা হবে। এমনই ইস্কুল, প্রিন্সিপাল বাচ্চাদের উদ্দেশ্যে বলেছেন "middle school parents are stingy parents."
  • a x | ২২ জানুয়ারি ২০১৫ ২২:১৪274351
  • অরণ্য, সোসেন, অনেক থ্যাংকু ঃ-) ২০১৫ তে মনে হয়না হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত