এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:২২274439
  • নন্দী হিলসেও ঝক্ঝকে তারা ঝিকমিকে আকাশ।
  • Arpan | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:২২274440
  • বুঁচিকে সল্লেকে বা লুরুতে পাঠায়ে দাও। খেলার জন্য আরো দুইজন পাবে। অল গার্ল গ্যাং।
  • একক | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:২১274436
  • T

    ওটার সঙ্গে ৫০ মম ফিক্সড লেন্স আর ক্যামেরা জুড়ে একদিন রাতের আকাশে ঝাঁপানো যাক ! একটা ভালো মিল্কি ওয়ে তো এসে যাবে :) কানাকপুরা র দিকে বা কৃষ্ণাগিরি শুরু হওয়ার আগে, বিজয়নগরে, সান্দার ওই ডটেড জোন। এগুলো পলিউশন কম।
  • pintu | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:২১274437
  • উপস।আপনার তো রিফ্র্যাক্টর।
  • d | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:১৯274435
  • এঃ ব্যাঙের ধোয়ামোছর ঠ্যালায় বেচারা বুঁচি বোরস্য বোর হয়ে যাবে।
  • pintu | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:১৮274434
  • ডবসনিয়ান মাউন্ট?

    অ্যাপার্চার কত?
  • T | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:১৪274432
  • ও, আমি কিনলাম সেলেস্ট্রন পাওয়ার সীকার সেভেন্টি এযেড। রিফ্র্যাকটর। নেটে পড়ে দেখলাম বিগীনারদের জন্য এটাই সবচেয়ে ভালো। তো তাই আর কি। আমি তিনদিন ধরে নাড়া চাড়া করে যা বুঝলাম তা হ'ল, চাঁদের ক্রেটার, বৃহস্পতি আর শনি ইত্যাদি দেখা যাবে দিব্যি। শহর থেকে দূরে গেলে নেবুলা ইত্যাদি। যদিও শিওর নই। কিন্তু ভুল হল ইকুয়াটোরিয়াল মাউন্ট না কিনে।
  • byaang | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:১৪274433
  • সেই যে বুঁচি অক্ষকে খচিয়ে দিয়ে জিগিয়েছিল "ওকে কেমন দেখতে ছিল?" তখন থেকেই আমার বুঁচিকে খুব পচন্দ।
  • byaang | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:১২274431
  • আহা কোলকাতা তো মোটে আড়াই ঘন্টার রাস্তা এখান থেকে। সে বুঁচিকে নিয়ে আজ ব্যাংগালোরে টই টই তো কাল কোলকাতায় হই হই।
  • hu | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:১১274429
  • আহ আতোজ, কালপুরুষের বেল্ট দেখেছিলাম একবার। আকাশ দেখার চেয়ে রোমাঞ্চ আর কিসে আছে! আর ঐ যে সপ্তর্ষিমণ্ডলের ডুয়াল স্টার - যাকে অরুন্ধতী নামে জানি - ওটা যখন দেখেছিলাম সে যে কি আশ্চর্য অনুভূতি!!
  • a x | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:১১274430
  • ব্যাং তো ব্যাংলোরে।
  • byaang | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:১০274426
  • সোসেন আমার দেওয়া তৃতীয় লিংকটা পড়।
  • T | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:১০274427
  • :) আমি ওরায়নের পায়ের কাছে, ঐটা, মানে লুব্ধক ওটাকে বাগে আনার চেষ্টা করছিলাম। ধ্যেত, সে কিছুতেই তাকে দেখা যায় না। এদিকে ফাইন্ডারস্কোপে দিব্যি দেখাচ্ছে। এটা সেটা করার পর একটা সাদা মোটা ডট মতো কিছু দেখা গেল। জুপিটার ইত্যাদি হোমরাচোমরা দের দিকে তাক করে দেখতে হবে।
  • byaang | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:১০274428
  • খিক খিক
    বুঁচি তার ব্যাংমাসি ছাড়া অন্য কারো কাছে থাকতে রাজিই হবে না।
  • sosen | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:০৯274425
  • একটা ষোলো বচ্ছরের মেয়ে একটা ছেলেকে জড়িয়ে ধরেছে, স্বাভাবিকতম কার্য। এতে এইরকম কুৎসিত রিয়াকশন যে প্রিন্সিপালের হয় তাকেই সাসপেন্ড করা উচিত। উল্টে মেয়েটার জীবন গ্যালো।
  • hu | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:০৮274424
  • অক্ষদি তো আমার বাড়িতে থাকবে। টালিগঞ্জের চেয়ে ভালো দক্ষিণ আর কি আছে! বুঁচিকেও আমরাই রেখে দেব। এখানটা এখনও বেশ পাড়া পাড়া। আমাদের বাড়ির পাশেই একটা ভাঙা শিবমন্দির আছে। ওটা দেখাতে নিয়ে যাব। ব্যাস। ফয়সালা হয়ে গেল। যাও সবে নিজ নিজ কাজে।

    টি, কি টেলিস্কোপ কিনলেন একটু বলবেন? বহুদিনের শখ।
  • T | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:০৭274423
  • আমি এটা কিনে বুঝলুম, মাউন্ট ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাজিমুথ এলিভেশন মাউন্ট কোনো কাজের নয়। আইপিসে চোখ রেখে অবজেক্টটাকে সেন্টারে আনতে কালঘাম ছুটে যায়। হালকা একটু হাতের ছোঁয়া, বা, আইপিস চেঞ্জ করার সময় সামান্য ভাইব্রেশন, ব্যস সব ঘেঁটে গেল। ইকুয়াটোরিয়াল মাউন্ট হচ্ছে গিয়ে আদর্শ ব্যাপার।
  • Atoz | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:০৫274421
  • টি, ওরায়নের(কালপুরুষ) বেল্টের কাছে চমৎকার চমৎকার সব নেবুলা আছে। ভালো আকাশ পেলে দেখুন।
  • a x | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:০৫274422
  • খেলনাটা মনে হয় টি-রই হল, মেয়ের নয় ঃ-)
  • I | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:০৪274418
  • নাঃ, তালে আর লুরু যাবো না।

    আর যাবো না তোদের পাড়ায় পাখা বেচিতে
    (ওরে) পাখা বেচিতে, আহা, পাছা দুলাতে....

    লেট ল্যামেন্টেড নীলু গাঙ্গুলি মশায়ের খুব প্রিয় গান।
  • d | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:০৪274419
  • নামিবিয়ায় চলে যাও। লোকে নাকি আকাশের তারা দেখতে নামিবিয়ায় যাচ্ছে।
  • a x | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:০৪274420
  • কেসি, ভাবছি ২০১৬-র জানুয়ারি নাগাদ।
  • a x | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:০৩274417
  • টেলিস্কোপ আর মাইক্রোস্কোপ এই দুটো আমাকেও জোটাতে হবে। মাইক্রোস্কোপ আছে, আনার আগেরদিন লোকে বলল সায়েন্টিফিক ইন্স্ট্রুমেন্ট আনতে হলে নাকি স্পেশ্যাল পার্মিট লাগে, নইলে এইবারেই ক্যারি অন-এ শুধু মাইক্রোস্কোপ ঢুকিয়েই নিয়ে আসছিলাম। আমার বাপের ঠাউদ্দার মাইক্রোস্কোপ।
  • T | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:০১274416
  • কিন্তু ঐ নেবুলা ফেবুলা ওসব কিচ্ছু দেখা গেল না। এদিকটায় চাদ্দিকে আলো ফালো। ধ্যুত। শহর থেকে দূরে কোনো জায়গায় যেতে হবে।
  • কেসি | ২২ জানুয়ারি ২০১৫ ২৩:০০274415
  • অক্ষদা, কবে আসছে? তাইলে আমার টিকিট কাটব। এবার হেপ্পি নিউ ইয়ারে শান্তনুদার সঙ্গে দুবাই- কলকাতা রাস্তায় পাঁচ ঘন্টা ব্যাপি উত্তাল ভাট হল। শান্তনুদা ভারি মজার মানুষ, একবারও মনে হলনা ইন্টারনেটে আলাপ।
  • a x | ২২ জানুয়ারি ২০১৫ ২২:৫৯274413
  • বাবা দমু এমন রেগে গেছে যে কথাই হারিয়ে ফেলেছে!

    হ্যাঁ এখন এইসব বলছেন, যখন সামনে দেখবেন তখন বুঝবেন কি ডেকে এনেছেন।
  • Blank | ২২ জানুয়ারি ২০১৫ ২২:৫৯274414
  • মেল করে দিও প্পন দা
  • T | ২২ জানুয়ারি ২০১৫ ২২:৫৮274412
  • ওঃ, কী বিশাল সাদা হুমকি। :)
  • byaang | ২২ জানুয়ারি ২০১৫ ২২:৫৭274410
  • যাগ্গে টিউশন খরচা টরচা থাক। আমার গা জ্বলছে এনপিএসের চালাকিতে। সব দায় কী সুন্দর বাবামায়ের উপর চাপিয়ে দিল। স্কুল বলেছে কাউন্সেলিং করাতে, মেয়ের সঙ্গে কথা বলতে, কিন্তু মা বকেছে, তাই মেয়ে সুইসাইড করেছে। কী সুন্দর কায়দা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত