এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৬ জুলাই ২০১২ ১৩:৫৪27450
  • একক,
    আসলে দুজন অসহায় মানুষ মার খাচ্ছেন এইটা থামানোটা আমার মনে হয় প্রথম দরকার। সেইজন্যই বলছিলাম জল ধেলে বা চাদর চাপা দিয়ে আগে থামাতে।
  • bb | ২৬ জুলাই ২০১২ ১৩:৩৮27449
  • শ্রাবণীর লেখাটা পড়ে থেকে কেমন অসহায় বোধ হচ্ছে। আমাদের কিছুই করার নেই এই ক্ষেত্রে, দু'জন বৃদ্ধ মানুষ মার খাচ্ছেন!!
  • rajdeep | ২৬ জুলাই ২০১২ ১৩:২৭27447
  • এটাতে কিছু হেল্প হতে পারে শ্রাবণীদি

    বরিষ্ঠ নাগরিক সমাজ নয়ডা

    Website

    E mail : [email protected]

    Patron Shri Brijesh Kumar, (IAS Retd)

    President Sh. Madan Mohan, 0120-4295737, 9810246054.

    Vice President Sh. L L Srivastava 0120-2320089.

    Gen. Secy. Sh. H.C.Gupta 0120-4295197, 9971904449

    Jt. Secy. Sh. PC Sharma 0120-2320252, 9971303439.

    Treasurer Sh. KL Bhatt 0120-2320278, 9999876033
  • একক | ২৬ জুলাই ২০১২ ১৩:২৪27446
  • @দ

    মেয়েটির গায়ে হাত না তোলাই উচিত। ৪৯৮ এ প্রতিবেশীকেও জড়ানো যায় পার্ট অফ দা একট বলে। তারা মহিলা হলেও রেহাই পাবেন না। মেয়েটি তো সেটাই সাজাতে চাইছে। ছবি তোলা বেস্ট অপশন। যে কোনো লেভেলের অপরাধী ক্যামেরা কে ভয় পায়। সবাই মিলে মোবাইল/ ভিডিও ক্যাম যা হাতের কাছে আছে তাই দিয়ে ছবি তুলতে থাকুক। এটলিস্ট প্রেসেন্ট ভায়োলেন্স টা কন্ট্রোল এ আসবে। আর পুলিশ কিছু না করলেও খবর দিয়ে রাখা অবস্যই ভালো।
  • rajdeep | ২৬ জুলাই ২০১২ ১৩:২২27445
  • দিল্লী পুলিশের সিনিয়র সিটিজেন হেল্পলাইন
    http://www.delhipolice.nic.in/seniorcitizen/contact-us.htm

    ডাইরেক্টলি না হলেও নয়্ডা পুলিশের সঙ্গে এর কো- অর্ডিনেট করতে পারে
  • rajdeep | ২৬ জুলাই ২০১২ ১৩:২০27443
  • ভারত সরকরের সিনিয়র সিটিজেন হ্যারাসমেন্ট জানানোর জন্য ঠিকানা

    Shri T. R. Meena
    Joint Secretary Ministry of Social Justice & Empowerment,
    Room No. 610, 'A' Wing, Shastri Bhawan,
    New Delhi - 110001 (India).
    Phone: 91-11-2338 7924 (Off.) 2307 3598 (Fax)
    Email: [email protected]

    যেহেতু দিল্লীর কাছেই তাই একবার ট্রাই করে দেখা যেতে পারে
  • নেতাই | ২৬ জুলাই ২০১২ ১৩:২০27444
  • বাড়িটা ভাড়াবাড়ি মনেহয়
  • de | ২৬ জুলাই ২০১২ ১৩:১০27442
  • দুজন বৃদ্ধ মানুষকে মার খাওয়া থেকে বাঁচানো যাচ্ছে না -- এইটা মানতেই কষ্ট হচ্ছে --

    বাড়িটা কার নামে? যদি ছেলের নামে হয়, তাহলে তার বাবা-মাকে কি করে বার করে দেয়? সেটাও তো বেআইনী!
  • | ২৬ জুলাই ২০১২ ১২:৫৮27440
  • আরে এটা তো ডোমেস্টিক ভায়োলেন্স। পুলিশকে খবর তো দাও, সে আসুক না আসুক। আর ঐ কোনও মিডিয়া কে, যারা এসে ছবি তুলবে। প্রতিবেশীরা তুললেও হবে। ছবি তুলতে পারলে (মোবাইল ক্লিপিংস হলেও চলবে) ৪৯৮ কে মোকাবিলা করা সহজ হবে।

    আর কয়েকজন মহিলা গিয়ে একবালতি জল ঢেলে বা বR্হ বেডশিট দিয়ে চাপা দিয়ে থামাতে পারছে না?? মশারি থাকলে সবচেয়ে ভাল।
  • Du | ২৬ জুলাই ২০১২ ১২:৫৮27441
  • ৪৯৫ এ ছেলেটির মায়ের ও কভারড থাকার কথা 'সত্যমেব' থেকে যা বুঝেছিলাম। ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়াও ঐ একই আইনে নন বেইলেবল অপরাধ হবার কথা। উকিলের পরামর্শ নিয়ে পুলিশে খবর দেওা দরকার। আর ত্রিপুরায় এই খবরটা জানিয়ে দিলে কিছু কাজ হবেনা? লোকল্জ্জা?
  • ডিডি | ২৬ জুলাই ২০১২ ১২:৪৭27439
  • শোনা ঘটনা।
    এরকম একটি পাগল টাইপের বাবা তার নিজের ছেলে মেয়েদের অকথ্য মারতেন। প্রতিবেশী একজন গট গট করে গিয়ে দেখিয়ে দেখিয়ে মারধোরের ছবি তুলতেই বাবা একদম ঠান্ডা হয়ে গেছিলেন।
  • একক | ২৬ জুলাই ২০১২ ১২:৪৪27438
  • পুলিশ কিচ্ছু করবেনা। মিডিয়া তে খবর দিক। আর পারলে বুড়ো-বুড়ি কে মারার রেকর্ডিং রাখুক। আসেপাশে ছেলেরা যত কম ঘেঁষে ততই মঙ্গল।
  • শ্রাবণী | ২৬ জুলাই ২০১২ ১২:৩৮27436
  • ছেলেটি আমাকে ফোন করেছিল, গেস্ট হাউসে জায়গা নেই, কর্তাদের সঙ্গে কথা বলতে, আমিও কিছু পারলাম না তাতে ছেলেটি আমাকে বলল "কী আর করা যাবে, ও রাস্তায় থাকতে হবে ওদের!"
    আমার শুনে গা জ্বলে যাচ্ছে, বাবা মাকে নিয়ে পুলিশের কাছে থানায় গিয়ে পড়তে পারেনা!
  • Toba Tek Singh | ২৬ জুলাই ২০১২ ১২:৩৮27437
  • আরেকটা করতে পারো - Times Now-কে ফোন করে দাও সোজা।
  • kc | ২৬ জুলাই ২০১২ ১২:৩৭27435
  • কুমুদি এগুলো সময়সাপেক্ষ। একাধিক কাউকে আপিস কেটে এগুলো করতে হবে। আপাতত ওই বৃদ্ধ দম্পত্তিকে কোনও শেল্টারে নিয়ে এসে খাওয়া দাওয়া করিয়ে বিশ্রাম নেওয়ানোই আশু দরকার। ওনাদের ছেলে তো কিছু একটা করতে বেড়িয়েছেন।

    শ্রাবণীর কথা থেকে যা বুঝলাম।
  • kumu | ২৬ জুলাই ২০১২ ১২:২৬27434
  • সেজন্যেই পুলিশ ডাকা উচিত,প্রথমেই জানাতে হবে এই মেয়েটি বেশ কয়েকদিন ধরেই এমন মারধোর করে যাচ্ছে।
    প্রতিবেশীরা/rwa মিলে বাবামাকে থানায় নিয়ে গিয়ে মেয়েটির নামে fir করুক ও ওনাদের জন্য প্রোটেকশন চাক।
  • শ্রাবণী | ২৬ জুলাই ২০১২ ১২:১৯27433
  • ব্যাং, মেয়েটি তো এখানে থাকেই না, আসামে পোস্টেড, আমরা এক কম্পানির লোক তাদেরই পাত্তা দিচ্ছেনা RWA কে পাত্তা দেবে! আর আমাদের এখানে এমনিতে লোকজন বিশেষ অন্যের ব্যাপারে নাক গলাতে পছন্দ করেনা!
    অরিজিত, বুড়ো বুড়িকে দেখছে মহিলারা, তাদের জন্যে রান্নাও করছে.....আসলে ভদ্রলোক খুবই অসুস্থ, এই পরশু হসপিটাল থেকে ফিরেছে, কদিন আগে চলতে ফিরতে পারছিলনা, তাকে ঘরে নিয়ে গিয়ে রাখাও তো.....ছেলেটি গেছে আমাদের গেস্ট হাউস যদি পাওয়া যায়।
    আমি দেখি, সন্ধ্যেয় গিয়ে আসামে ওর বস আমাদের পরিচিত তাকে ফোন করে ওর সামনে কথা বলব, তাকে দিয়ে ধমক দেওয়ালে যদি কিছু হয়!
  • নেতাই | ২৬ জুলাই ২০১২ ১২:১৬27431
  • আমাদের ঘরে টিভি আসছে।২৬" এইচডি।
    এইচডি টিভি আসছেই যখন তখন এইচডি চ্যানেলের কথা ভাবছিলাম।
  • de | ২৬ জুলাই ২০১২ ১২:১৬27432
  • কয়েকজন মহিলা মিলে চেপে ধরা যাচ্ছে না ঐ মহিলাকে? এ কি ? সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি ভাবে?
  • rajdeep | ২৬ জুলাই ২০১২ ১২:১৫27430
  • এটা একদম নির্মম সত্যি

    "সবাই ভয় পাচ্ছে এরকম মেয়ে, হয়ত মিথ্যে করে বধূ নির্যাতন টাইপের কিছু করে (নিজেই নিজেকে আঘাত করে) পুলিশের কাছে গেলে এদিকে পুলিশ কোনো কথা না শুনে আগে স্বামী আর বুড়োবুড়িকে লক আপে ঢোকাবে"

    ঠিক এইরকম কপি পেশ্ট ৪৯৮ অপব্যাবহার পাড়ায় আগেও দেখেছি

    তাই একটু সাবধানে হ্যান্ডেল করতে বোলো
  • নেতাই | ২৬ জুলাই ২০১২ ১২:১৪27429
  • খুব বাজে লাগলো।
    মারধোর করাটা ইমিডিয়েটলি বন্ধ করা দরকার।
  • rajdeep | ২৬ জুলাই ২০১২ ১২:১৩27428
  • পুলিশে ফোন করো ইমিডিয়েট
  • শ্রাবণী | ২৬ জুলাই ২০১২ ১২:০৯27427
  • সকালে তো গেছিল অনেকেই, মেয়েটিকে রোখা যাচ্ছেনা আসলে সবাই এত ভদ্র, আমার বরকে তো জানি......পাশের বাড়ির মহিলা বলছে, পুরো উন্মাদের মত আচরণ করছে, ওর বাড়ি ত্রিপুরায় ফোন করেছিল ছেলেটির বন্ধু (সে আর তার বৌও এসেছিল সকালে বোঝাতে), মেয়েটির বাবা মা বলছে মেয়ের কী দোষ, শ্বশুর শাশুড়ী ঐরকম, অসুস্থ, ওদের ঘাড়ে বসে আছে, মেয়ে আমাদের চাইতেই পারে স্বামীকে একা আলাদা!
    সবাই ভয় পাচ্ছে এরকম মেয়ে, হয়ত মিথ্যে করে বধূ নির্যাতন টাইপের কিছু করে (নিজেই নিজেকে আঘাত করে) পুলিশের কাছে গেলে এদিকে পুলিশ কোনো কথা না শুনে আগে স্বামী আর বুড়োবুড়িকে লক আপে ঢোকাবে!
    আমরা দেখছি তাই, নাহলে কেউ বিশ্বাস করবে একটা মেয়ে এতসব করছে!
  • Toba Tek Singh | ২৬ জুলাই ২০১২ ১২:০৭27426
  • আরে এফআইআর তো পরে। আগে তো কেউ গিয়ে বুড়োবুড়িকে বাঁচাক! সেটাও কেউ যেতে পারছে না?
  • siki | ২৬ জুলাই ২০১২ ১২:০৬27425
  • বেস্ট হবে ওটাই যা পটাশম্যাম বললেন। বাবা-মাকে দিয়ে এফআইআর করানো। পুলিশ ঠিক কেস নেবে। সাথে মারধোরের দাগ দেখাতে পারলেই হবে।
  • san | ২৬ জুলাই ২০১২ ১২:০০27424
  • পাড়ার মহিলারা থামাতে পারবেন না মেয়েটিকে? একসঙ্গে? ঃ-(
  • siki | ২৬ জুলাই ২০১২ ১১:৫৯27422
  • শ্রাবণী, পারলে প্লিজ পুলিশে খবর দাও। দশজন সাক্ষী যদি জোটানো যায়, মনে হয় না মেয়েটি একা গায়ের জোরে কিছু করে উঠতে পারবে।
  • Toba Tek Singh | ২৬ জুলাই ২০১২ ১১:৫৯27423
  • আরে লোকজন গিয়ে থামাতে পারে না?
  • kumu | ২৬ জুলাই ২০১২ ১১:৫৬27421
  • শ্রাবণী,পুলিশ ডাকা উচিত।বাবামা এফ আইআর করতে পারেন তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত