এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:১৯274651
  • সাবাতিনির অন্য একটা নাম ছিল ঐ অত্যধিক গ্ল্যামারের কারণে।
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:১৮274648
  • দেখিয়ে দেখিয়ে জেনারেশন গ্যাপ কিসকো কহতে হ্যায়!!!
    হমারা বচপন মে ক্রিস এভার্ট অউর নাভ্রাতিলোভা টেনিস খেলনে কে বাদ এক সাথ শপিং মেঁ যাতে থে, বিয়ন বর্গ অর জিমি কোনার্স গেম খতম হোনে কে বাদ এক দুসরে সে পাক্কা ঢাই মিনিট লপ্পেত কে রহতে থে। ইধার প্রকাশ পাড়ুকোন সবসে হ্যান্ডসাম খিলাড়ি হুয়া করতে থে। মার্শেনীল অউর গাভাসকার শাদি হোনেওয়ালা থা। অউর রাজেশ খন্না দুঃস্বপ্ন মেঁ রেনবো কালার কা ড্রেস পহেনকে আকে মুঝে ডরাতে থে।
  • kumu | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:১৮274649
  • পাই, বলি এসেচ কি আসনি?একবার মেল দেখ।
  • ন্যাড়া | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:১৭274645
  • ঐ আর্ডি, কিশোর টাইপের দুয়েকটা লোকের জন্যেই মাস সুইসাইড হয়নি।
  • Tim | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:১৭274646
  • না না ক্রিকেট না বরং স্ট্রাগলের গল্প হোক। কবি বলেছেন জীবন ভরা স্ট্রাগল আর ছাগল ভরা মাংস।
    আমি সেই সময় মাঝে মাঝে ইন্টারভিউ দিতাম। কে যেন শিখিয়েছিলো মাঝে মাঝে সেজেগুজে ইংরেজিতে ইন্টারভিউ দেওয়া উচিত, কাজে লাগে। তো একবার সেলসের একটা চাকরি পেয়েছিলাম। মেডিকেল ইন্স্ট্রুমেন্ট বেচতে হবে, ডাক্তারদের কাছে ঘুরে ঘুরে। তখন সেকেন্ড ইয়ার চলছে বলে অবশ্য চাকরিটা করা হয়নি।
  • san | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:১৭274647
  • হ্যাঁ, তখন আমরাও রোমারিও-বেবেতো-বাজ্জিও ইত্যাদি দিব্বি জানতাম, ভালোই জানতাম। সেই যে হিগুয়েতা আর এস্কোবার !
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:১৬274643
  • নব্বই এলো আর শ্যারন স্টোনের নাম মুখে এল না।

    রাম, রাম, সত্যি বুড়ো হয়ে গেলাম। ঃ((
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:১৬274644
  • হু, তিমি, টইতে প্লিজ।
  • san | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:১৫274641
  • এইবারে হু কে ক্ক এ ক্ক। যদিও সাবাতিনির নাম না লেখা উচিত হয় নি। ক্ষি গ্ল্যামার !
  • কেসি | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:১৫274642
  • আমাদের বচপন একা আরডিই ভাসিয়ে দিয়েছিলেন। সেই মুগ্ধতা আজও গেলনি।
  • lcm | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:১২274637
  • আর স্তাতিস্তিক্সে উহারে কয়, কনফিডেন্স ইন্তারভ্যাল হইতে বহুদুরে অবস্থিত এক বিন্দু।
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:১২274638
  • কিন্তু সবাই এখানেই লিখছে তো সিডের টইগুলো কেন তুলে দিলাম? ওখানেই চলুক না! এখানে তো হারিয়ে যাবে।
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:১২274639
  • ক্রিকেট এসে হাইজ্যাক করে নিল তো? জানতাম! তবে নব্বই এমন এক দশক ছিল যখন এই আমিও প্লেয়ারদের নাড়ি-নক্ষত্র ঝরঝরে মুখস্থ বলতে পারতাম। পড়ার টেবলের ওপর স্টেফি গ্রাফ আর রবর্তো বাজ্জ্জিও শোভা পেত। চুরানব্বইয়ের বিশ্বকাপ ফাইনালে বাজ্জিও পেনাল্টি মিস করল। পরের দিন ইশকুলে এসে বন্ধুকে জড়িয়ে ধরে কান্নাকাটি। ওদিকে মোনিকা সেলেসও তখন চেষ্টা করছে স্টেফির জায়গা নেওয়ার। আনন্দমেলায় সেলেসের পোস্টার ছাপাচ্ছে। হিংসেয় জ্বলে যাচ্ছি আমি।
  • Tim | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:১২274640
  • ঃ-)))
  • ন্যাড়া | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:১১274636
  • এখন ভেবে দেখলে মনে হয় আমরা যখন বড় হচ্চি তখন গান বল, সাহিত্য বল, খেলা বল, টিভি বল - সবেতে এতো বিলো-মিডিওক্রিটি ছিল যে আমরা কেন মাস সুইসাইড করিনি কে জানে!
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:১০274633
  • আরে শুরুতে সুমনও কি কবীর ছিল!
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:১০274634
  • ন্যাড়াদার পোস্টে হাসলাম না কারণ আমার ওয়াটার টারবাইনের ডায়াও ওই আড়াই মাইল আর তেরো মিমি বেরিয়েছিল। দুটো আইটারেশনে।

    পরে আইটিতে ঢুকে জানলাম এরে কয় বাউন্ডারি কন্ডিশন।
  • Tim | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:১০274635
  • অর্পন, শুরুতে রবি শাস্ত্রী কিন্তু বেটার ছিলো। মিড কেরিয়ারে কেউ বোধয় ওকে বলে যে তুমি আসলে টেস্ট প্লেয়ার, তাতে বেচারা বার খেয়ে এমন ঠুকলো যে সারা ভারত জুড়ে হায় হায়।
  • Tim | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:০৭274632
  • এলসিএমদা, আমার লেখাপত্র খুবই আধুনিক হয়ে যাচ্ছে তো, তাই
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:০৬274631
  • রবি শাস্ত্রী বাদ গেল। স্টেপ আউট করে পিচের মাঝখানে এসে বল ব্লক করতে আর কাউকে দেখিনি।
  • Tim | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:০৫274630
  • হ্যাঁ গাভাসকারের ব্যাটিং ছোটবেলায় দুঃস্বপ্ন ছিলো। শ্রীকান্ত, কপিল, আর কিরন মোরের ব্যাটিং হেব্বি ভালো লাগতো।
  • lcm | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:০৪274629
  • টিমির পোস্টের সেকেন্ড প্যারা প্রথম লাইন পড়ে থমকএ গেছিলাম। খালি ক্যাসেট থেকে তোমাকে চাই তোমাকে চাই বেরিয়ে এসে তাড়া করছে।
  • Tim | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:০৩274628
  • ন্যাড়াদা, ল্যাদোষদা ঃ-))
  • Tim | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:০২274625
  • বোঝো! ৯৬ নিয়ে ক্থা হচ্ছে আর আমি কেলাস নিচ্ছিলাম। অবশ্য ৯৬ সালেও কেলাস নিতাম।
    আমি সুমন শুনি নাইন বা টেনে। তোমাকে চাই যে বন্ধুটি আমাকে শুনিয়েছিলো সে (পুং) এখন লম্বা করে সিঁদুরের টিপ পরে বৌ নিয়ে মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে ছবি আপলোড করে। জেবন গিয়েছে চলে ইত্যাদি।

    যাক, আমি তোমাকে চাই শুনি ব্ল্যাঙ্ক ক্যাসেটে। বন্ধুর ক্যাসেট থেকে রেকর্ড করে। তারপর এত ভালো লাগলো যে ইনলে কার্ডটা নিজে হাতে বানিয়েছিলাম ক্যালেন্ডারের মোটা কাগজ দিয়ে। কিন্তু আমার বন্ধুটি সুমন শোনা বন্ধ করে দেয়। তাই পরের ক্যাসেটগুলো চেয়েচিন্তে শুনতে একটু সময় লেগে যায়।
  • san | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:০২274626
  • :-D
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:০২274627
  • ঃ-))))
  • ন্যাড়া | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:০১274623
  • গুরুর ছেলেমেয়েগুলো কিন্তু সহবৎ জানে। আমি আর লসাগু আসতেই সবাই শ্রদ্ধায় চুপ করে গেছে।
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:০১274624
  • হা হা হা

    ল্যাদোষদা, বিংগো।
  • lcm | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৫৯274622
  • আমাদের ছেলেবেলার দুঃস্বপ্ন ছিল গাওস্করের ব্যাটিং, ভীষন সিংহ বেদীর বোলিং, কলকাতা ক এর খেয়াল, রাষ্ট্রপতির মৃত্যুর পর টিভিতে তিনদিনের শোক...
  • কেসি | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৫৭274620
  • :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত