এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:৩২274678
  • কুমুদি, হাম নেহি হাম নেহি। হম তো ৭০ সে হ্যায়।
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:৩২274679
  • অর্পণ, রিচার্ড হ্যাডলিকে নিয়ে আনন্দমেলা আমার স্পষ্ট মনে আছে। নব্বইয়ের আগে তো আমি আনন্দমেলা নিতাম না। তাহলে কি ওটা ওনার রিটায়ার করার সময় ছিল?
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:৩২274680
  • বাংলা লেখার টুলের একটা বাগ ধরা পড়ল এইমাত্র।

    এদিকে বিহারের আরা জেলায় বোম ব্লাস্ট হয়েছে। ২ জন নিহত। ১৪ জন আহত।
  • Tim | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:৩১274677
  • ভাগী কে ক। এ আর রহমান আসার পর থেকে লোকে বাকিদের পাত্তাই দিতে চায়না। এ ভারি দুঃখের কথা।
  • kum | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:৩০274673
  • ৯০ //৮০ র শতক?
    পোলাপান সব।
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:৩০274674
  • হ্যাঃ!

    যতিন ললিত ওয়্যার ফার বেটার এনি ডে।
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:৩০274675
  • তব্বু কেউ টইতে লিখবে না।

    হুম্‌!
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:৩০274676
  • ছিয়ানব্বইয়ের বিশ্বকাপেই তো সেমিফাইনাল ইডেনে, অঝারুদ্দিনের ঐতিহাসিক ভুল টস এ জিতে ফিল্ডিং নেওয়া, তারপর গ্যালারিতে আগুন, কাম্ব্লির কান্না
  • Tim | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:২৯274672
  • আমার তো গোটা লাতিন আমেরিকাটাই ব্যাপ্পক লাগে (নীল্সাদাদের দেশ বাদে)। এক্সোটিক বিউটি তো ব্রাজিলে রে। রোমারিও, রোনাল্ডোর দেশ।
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:২৮274668
  • ছিয়ানব্বইয়ে ক্রিকেট বিশ্বকাপ হল। তখন কলকাতায় কলেজে পড়ি, হোস্টেলে থাকি। ফিজিক্স ডিপার্টমেন্টের ল্যাব অ্যাসিস্ট্যান্টরা একটা টিভি জোগাড় করে খেলা দেখতেন। আমরাও ভাগ পেতাম। আর ইডেনের সেই ঐতিহাসিক ম্যাচ। হোস্টেলের টিভিতেই দেখতে শুরু করেছিলাম। তখন বাড়ি থেকে বিকেলে ফোন আসত। খেলা শুরুর আগে মায়ের সাথে কথা বলেছি। জিজ্ঞেস করেছি বারবার - আমরা জিতব বলো? তারপর তো টিভি বন্ধ করে সবাই বেরিয়ে এসেছি মাঠে। কারোর মুখেই কথা নেই আর।
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:২৮274669
  • ওসব বললে হবে? স্যান ব্লন্ড ফেটিশের কথা জানে না?
  • san | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:২৮274670
  • আমাদের ইশকুলে ফাইভ থেকে এইট গীতা মুখস্থ করতে হত :-) পরীক্ষায় আসত। এমন কিছু ভয়াবহ না। এখনও খানিক বলতে পারব।
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:২৮274671
  • সে আমি মনে করি নব্বইয়ের কথা হলে নদিম-শ্রাবণ-এর নাম আসা উচিত। কিন্তু বললে লোকে হ্যাটা করে
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:২৭274667
  • পার্থ = প্রেমে ব্যর্থ

    এসব লোকের মনে তো সুইসাইডের চিন্তা আসবেই।
  • san | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:২৬274663
  • টিম এরকম বলিস না। বড়ো কবিদের সৌন্দর্যচেতনা নিয়ে লোককে এসে লিখতে হয়। তোকে নিয়ে লোকে কি লিখবে ? কোথায় লাতিন আমেরিকার এক্সোটিক গ্ল্যামার, কোথায় জার্মান মেয়ে। পোলাপান !
  • lcm | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:২৬274664
  • চুরানব্বই ওয়ার্ল্ড কাপ - একটা খেলা দেখেছিলাম - স্তৈকোভিচের এক শটে গোলপোস্ট ভেঙে গেছিল।

    যবে থেকে মোবাইল ফোন এয়েছে, স্ট্রাগল-এর গ্ল্যামার কমে গেছে, কেমন ফ্যাকাসে পানা হয়ে গেছে।
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:২৬274665
  • এবং শুরুর দিকের এ আর রহমান। লোকটার নাম না নিলে নাইন্টিজ অসম্পূর্ণ থেকে যাবে।
  • Tim | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:২৬274666
  • পার্থ নামের লোকজনের মরতে ভয় পাওয়াই উচিত। মরলেই তো সগ্গে কেষ্টঠাকুর গীতা থেকে পড়া ধরবে। গীতা মুখস্থ করার থেকে সানি দেওয়ালের অভিনয় দেখাও ভালো।
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:২৫274661
  • রুড গুলিত (না কি খুলিত)

    হ্যাডলি তিনশ উইকেট না চারশ?
  • কেসি | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:২৫274662
  • ঠিক শান্তনুদা বলছিল ওই সময় থেকেই তোমাকে চেনে। গুল মারছিল বোধহয়। :-)
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:২৪274659
  • হ্যাডলির তিনশো উইকেট এইট্টিজে। ঃ)
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:২৪274660
  • সে নাম বলা যাবে না, অসুব্য মতন।
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:২৩274657
  • ভাল্দেরামাকে চিনতাম, রবার্ট(?) গুলিটকে চিনতাম। হল্যান্ডের জার্সিটা এমনি এমনিই কি ভালো লাগত! আর কোনবারে যেন রজার মিল্লা খেলল? চুরানব্বই? রিচার্ড হ্যাডলি প্রথম তিনশো উইকেট পান। আনন্দমেলা একটা সংখ্যা বার করে হ্যাডলিকে নিয়ে।
  • Tim | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:২৩274658
  • ধুর স্টেফির চে ভালো কেউ ছিলোনা। সাবাতিনি তো বেঁটে, তা দেখতে যত ভালোই হোক, তায় আর্জেন্টাইন।
  • lcm | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:২২274655
  • পাত্থো বলেছিল - আর্ডি শুনতে পাব না ভেবে মরতে ভয় পাই।
  • ন্যাড়া | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:২২274656
  • ঠিক, ঠিক - স্ট্রাগলের এরা আর কী জানে! আমি প্রথম যখন ওই শহরে আসি - পরণে কাপড় নেই, ঠকঠক করে কাঁপছি আর হাপুশ নয়নে কাঁদছি।
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:২০274652
  • সিকি, টইতে কপিপেস্ট করে দিস পরে।
  • kumu | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:২০274653
  • আর স্ট্রাগল?
    স্ট্রাগলের তোমরা কী জান?
  • san | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:২০274654
  • কি নাম ? কি নাম ?
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:১৯274650
  • হিগুএতা এস্কোবার বললে আর ভাল্দেররামা বাদ কেন? অমন চুল!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত