এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:২৭274835
  • নব্বইয়ের সিনেমা নিয়ে কোন সুখস্মৃতি নেই। হায়! কনটেম্পোরারী হিন্দী সিনেমা মোটামুটি দেখার মত হল দিল চাহতা হ্যায়-র পর থেকে।
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:২৬274826
  • আরে রাজেন্দ্রকুমার ছিল আমার মায়ের ফেভারিট মিষ্টি হিরো। টিভিতে একবার মেরে মেহবুব দিয়েছে, আমিও রুটি তরকারি যতটা দেরি করে খাওয়া যায়, ততটাই দেরি করে খেতে খেতে দেখছি, ওমা, দেখি মা গুনগুন করে আগে আগে ডায়লগগুলো মুখস্থ বলছে, দেখে তো আমার চোখ গোলগোল। তারপর থেকে তো দেব আনন্দ, শাম্মি কাপুর, রাজেন্দ্র কুমারের সব সিনেমা দেখতে থাকলাম। শুধু একবার মা খুব খচে গেছিল, দিল এক মন্দির দেখে হেসে ফেলেছিলাম বলে।
  • তাপস | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:২৬274827
  • শিল্পা হটার হত অক্ষ্যাও কুমারের সঙ্গে।
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:২৬274828
  • আরেকটা খান এসেছিল। আয়ুব খান। দিলীপ কুমারের ভাইপো। মাশুকে ছিল। দীবানা দিল ধুন্দে মাশুক এক এইসি::::

    তারপর দিল চাহতা হ্যায়-তে রোহিত হলো।
  • T | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:২৬274829
  • একদম, কুমীর ঢুকলো বলে।
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:২৫274823
  • আহা, সেদিন জি সিনেমায় মন দিয়ে ফুল আউর কাঁটে দেখছিলাম। কী ঝাঁটু সিনিমা মাইরি, অজয় দেবগন আর মধু - উরিবাবা, দুটোই অসহ্য অভিনয়। তখন কী সুপারহিট ছিল।
  • T | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:২৫274824
  • হ্যাঃ, সানি দেওলের নাম বলছে না। বস রেগে গেলে টিউবওয়েল উপড়ে ফেলত।
  • Tim | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:২৫274825
  • সিকি টুকটুক করে একটা খাল কাটছে
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:২৩274821
  • দীপিকা পাডুকোনকেও পছন্দ। :)

    শিল্পাকে ঠিক পছন্দ ছিল না, মানে ইয়ে, বয়েসটাও তখন জাস্‌ আঠেরো, আর বাজীগরের শিল্পা, অন্য জিনিস ছিল। ;-)
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:২৩274822
  • নব্বইয়ে অজয় দেবগন একটু আধটু ছিল। আর ছিল সুনীল শেঠি! আহা!
  • Tim | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:২২274819
  • খানেরা একসময় জোরদার এন্টারটেইনমেন্ট দিয়েছে। আমি অবশ্য বাচ্চাবেলায় এসব দেখার সুযোগ পাইনি।
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:২২274820
  • সিকিটা কি! শিল্পা শেট্টিকেও পছন্দ, আবার জুহি চাওলাকেও পছন্দ! ইকি রে!!
  • Bhagidar | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:২১274817
  • তাও ব্যাং দি ফেল। জামাইদের এসব ছোটখাটো ভুল মেয়ের কথা মাথায় রেখে ওভারলুক করতে হয় ! :::
  • T | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:২১274818
  • আরে এঁর নাম এই, ওঁর নাম সেই অত মনে রাখে নাকি! ক্যামন যেন মনে পড়ছে খুব অভিমান করে ইনি কোন একটা সিনেমায় গান গাইছিলেন। টেনিদা আর সিন্ধুঘোটকে সেই যে হিরোটার...কি যেন নাম...বিজয়কুমার এঁদেরকে ভেবেই লেখা বোধহয়।
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:২০274814
  • শারুখ খানকে দেখতাম তো। বাজীগর বার দুয়েক হল-এ দেখেছি (অবশ্য মূলত শিল্পা শেট্টির জন্য), ডর একবারই হল্‌এ দেখেছি কিন্তু পরে ভিডিওতেও আবার দেখেছি। দিল তো পাগল হ্যায় চারবার হল্‌এ দেখেছি।

    আমীর খানকে বিশেষ চিনতাম না। সেই কিউএসকিউটি, তারপরে আর দেখি নি। পরে চাগ্রি করতে এসে কুন্তলের পাল্লায় পড়ে "অ্যাকেলে হাম অ্যাকেলে তুম" আর "মেলা" দেখেছিলাম। ম্যাগো ম্যাগো!
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:২০274815
  • জামাইরাজা, সওদাগরওয়ালা পোস্ট অরপনকে পোস্টকে জবাব মেঁ থা। ৯০য়ের দশকে রাজকুমার কোথায়? জিগিয়েই মনে পড়ল সওদাগরে ছিল। ইয়ে ইলু ইলু কেয়া হ্যায়। একবারও বলি নি সওদাগরে রাজেন্দ্রকুমার ছিল। বরং তার আগের পোস্তয় বলেছি আশির মাঝামাঝি লাভ স্টোরিতে কুমার গৌরবের বাবার হয়েছিল রাজেন্দ্রকুমার। এত গুলালে চলবে?
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:২০274816
  • ওরে বাবা! রাজেন্দ্রকুমার তো আর শেষ হয়না দেখছি! কেন, অজিত নিয়ে আলোচনা করতে অসুবিধে কি হচ্ছে আপনাদের? বল্লাম তো, ওনাকে আমার ভালো লেগেছে।
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:১৯274812
  • খান-কুল ছাড়া নব্বইয়ে হিরো ছিল কে? অনিল কাপুর? না কি লাল বাদশা ইন্দ্রজিত আজ কা অর্জুন ইত্যাদির বুড়ো অমিতাভ?
  • tapas | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:১৯274813
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:১৮274811
  • রাজেন্দ্র কুমার সাদাকালোতে হল রফির গলায় কৌন হ্যায় জো সপনোঁ মে আয়া। আর কালারে হল সঙ্গম, ইয়ে ম্যারা প্র্যামপত্‌র পড়কর। সারাজীবন একই রকমের ক্যালানে মার্কা ফেস।
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:১৭274808
  • একদম বুকে হাত দিয়ে বলছি স্যান। আমার চার বছরের ছোট ভাই সারুক খানের অন্ধ ভক্ত। ওর জন্য আমাকে অনেক সারুকের সিনেমা হলে গিয়ে দেখতে হয়েছে। আবাপতে "ক্ষমা করিনি"টা বন্ধ হয়ে গেল বিনা নোটিসে। নইলে এই গল্প ওখানে পাঠাতাম।
  • Tim | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:১৭274809
  • ঃ-))))
  • T | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:১৭274810
  • হে হে হে, এটা হেবি দিয়েছে।
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:১৬274807
  • হে ভগবান এরা করা যাদের রাজেন্দ্র কুমার কে চেনবার জন্য কাকুর কাছে যেতে হয়!
  • Tim | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:১৫274805
  • নব্বইয়ে আমি নিজেও এখনকার মত ভালো কি ছিলাম? নায়করাও ছোট ছিলো, কাঁচা ছিলো তাই। ;-)
  • T | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:১৫274806
  • কে আবার গোলালো। কাকুর কাছ থেকে এইমাত্র রাজেন্দ্রকুমারের ছবি দেখলুম। ও, এই ভদ্রলোক। না না, এঁকে নব্বইএর দলে ফেলিনি।
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:১৪274801
  • সিকিকে ক্যালাও। এক্ষুনি আমাদের দাম্পত্য কলহ বাধতে যাচ্ছিল আর কি। মেল পাঠানোর মত একটা সামান্য কাজের দায়িত্ব পালন করতে পারিস না - এই সব বলব ভাবছিলাম টিমকে।
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:১৪274802
  • না সৌদাগর রাজকুমার আর দিলীপ কুমার। রাজেন্দ্র কুমার নেই.। ব্যাংদি ফেল ফেল ফেল!
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:১৪274803
  • খানগণকে হতচ্ছেদ্দা করবেন না। সারুখ আর আজিজ মির্জার সিনিমাগুলি নাইন্টিজের সম্পদ। পরে চোপড়া আর ফারহা খান ক্যাম্পে গিয়ে বখে গেল।

    আমিরের রাখ, সরফারোশ আর গুলাম।

    গোবিন্দা পোষাত/য় না। ঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত