এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ২৬ জুলাই ২০১২ ১৭:২৭27510
  • কতক্ষণ?
  • aka | ২৬ জুলাই ২০১২ ১৭:২৬27509
  • দাঁড়া আপিস যাই, একটু বাদে।
  • ব্যাং | ২৬ জুলাই ২০১২ ১৭:২৫27508
  • আকা, একটু জিটকে আসবি, অথবা ফেসবুক?
  • aka | ২৬ জুলাই ২০১২ ১৭:২৩27505
  • গুরু কেসি, আফটার এফেক্ট দিয়ে সবকিছু বিচার করতে গেলে ঐ গৌহাটির ছেলেগুলোর কাজও কোন কিছুর আফটার এফেক্টই হবে। আমাদের দেশের বৃদ্ধ বাবা মাদের অবস্থাও বেশ খারাপই। এখানে বৌ কেলিয়েছে, অনেক জায়গায় ছেলেমেয়েও কেলায়। সোশাল সিকিউরিটি না থাকায় এত বেশি ব্যক্তির ওপর ডিপেন্ড করতে হয়। যার ওপর ডিপেন্ড করছি সে ভালো হলে ভালো নয়ত জিন্দেগি সেশ। কার কি আফটার এফেক্ট পড়বে ভগবানই জানে।
  • শ্রাবণী | ২৬ জুলাই ২০১২ ১৭:২৩27506
  • আমি নিজে একেবারে ব্যাপারটায় ঢুকিনি তবে এর আন্দাজ কিছুটা ছিল আগে থেকেই যে বৌ এদের অন্যত্র পাঠাতে চাইছে, কুমুদির সঙ্গে এ নিয়ে কথাও হয়েছিল। সেটা এত তাড়াতাড়ি এভাবে ঘটে যাবে ভাবিনি।
    আসলে সমস্যাটা হয়েছে ভদ্রলোক এত অসুস্থ হয়ে পড়ায় ছেলে ওদের একা কোথাও পাঠাতে চাইছিল, এখানে চিকিৎসার সুবিধে, খরচাও কম্পানির।
    ভদ্রলোকের আর্থিক অবস্থা ভালো ছিল না। বেশী বয়সের সন্তান, তার মধ্যেই ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন, মেয়েকে পড়িয়ে বিয়ে দিয়েছেন, (সেখানেও জামাই এদের কোনো দায়িত্ব নিতে চায়না),তারপর এতকাল সংসার যাইহোক চালিয়ে (আশি বছর মানে অনেকদিন রিটায়ার করেছেন), মনে হয় নিজের আর কিছুই নেই।

    আর একটা ব্যাপার মেয়েটির বাবাও অসুস্থ। আমাদের সরকারী নিয়মে একটা বাজে ব্যাপার হল দুজনে এক সংস্থায় থাকলে যে কোনো একটা সেট পেরেন্টকে ডিপেন্ডেন্ট ডিক্লেয়ার করতে পারি। এই ক্ষেত্রে হয়ত মেয়েটি সেটাও মাথায় রাখছে, এদের তাড়িয়ে নিজের বাবা মাকে ডিপেন্ডেন্ট দেখিয়ে তাদের খরচা ক্লেম করা যাবে।
    এটা খুবই বাজে নিয়ম, আমরা অনেকবার এনিয়ে অনেক চেঁচামেচি করেছি কিন্তু কিছু হয়নি। যেমন হাউসিং লোনও একটাই পাবে।
  • | ২৬ জুলাই ২০১২ ১৭:২৩27507
  • আহা জি মেলে অত বড় ইলিশ অ্যাটাচ কর যাবে না বাপু। তুমি MC থেকে এসে নিয়ে যেও ঃ))
  • pi | ২৬ জুলাই ২০১২ ১৭:২১27501
  • *ছেলেটি কিছুই
  • Kaju | ২৬ জুলাই ২০১২ ১৭:২১27502
  • বোতিন্দা কমসমে পেলে আমাকে জিমেলে পাঠিয়ে দিয়ো তো। বেশী বড় না, মাঝামাঝি সাইজ হলেই হবে।
  • pi | ২৬ জুলাই ২০১২ ১৭:২১27503
  • কেশীদার কথায় মনে পড়লো, এরকম মারামারির পর্যায়ে না গেলেও এক পরিচিত বন্ধুর বাবা মা র সাথে এমনি হতে দেখেছিলাম। বাবা মা ও আমাদের পারিবারিক বন্ধু। মানে, গোটা পরিবার ই বন্ধু। মেয়েটিও। প্রেম করে বিয়ে ছিল। কিন্তু বাড়ি থেকে মানতে চায়নি, মূল কারণ ছিল, মেয়েটি 'কালো'। তাই নিয়ে তাকে প্রচুর খোঁটা দেওয়া হয়েছিল। ননদ ও নাকি দিয়েছিল। সেটি মেয়েটির বক্তব্য ছিল। যদিও, ছেলে বাদে বাড়ির বাকি সবাইও কালো। তবু ফর্সা ছেলের, অত ভাল ছেলের অমন বউ কেন হবে, তাই নিয়ে তাকে নাকি খোঁটা দেওআ হয়েছিল। ঝামেলাঝাঁটি মিটিয়ে বিয়ে হল বটে, কিন্তু সে আর শ্বশুরবাড়িত লোককে নিজেদের বাড়ি ঢুকতে দেয় নি। মানে, অন্য জায়গায় চলে গেছিল। সেখানে কোনোদিন যেতে দেয়নি। নাতিকে কোনোদিন দেখতে দেয়নি, কোলকাতাতে এলেও কোনোদিন দেখা করেনি বা করতে দেয়নি ইত্যাদি।
    বাবা মা র ও নিজের মত করে বক্তব্য আছে। দু পক্ষই নিজের কথা বলে, শুনলে তাকেই ঠিক লাগে।
    আর ছেলেটি কিছু বলেনা ঃ)
  • san | ২৬ জুলাই ২০১২ ১৭:২১27504
  • কাঁচা মুসুর ডাল বাটা তো মুখে মাখে, আমাকে ছোটোবেলায় এ অত্যাচার সহ্য করতে হয়েছে ঃ-(
  • san | ২৬ জুলাই ২০১২ ১৭:১৮27498
  • শ্রাবণীদি এটা ভালো হয়েছে। কুর্গে কোথায় কোথায় যাবে? কোথায় থাকবে?
  • | ২৬ জুলাই ২০১২ ১৭:১৮27499
  • যদি ও শুধু শুনে কমেন্ট করা উচিত নয় তবু মনে হচ্ছে ছেলে টি খুব সদ্থর্ক ভূমিকা নিয়েছে এমন বলা যাচ্ছে না। তহলে ব্যাপার টা এতদূর গড়ায় না। ( ডিঃ ক্লেঃ এটা আমার মতামত)
  • kumu | ২৬ জুলাই ২০১২ ১৭:১৮27500
  • মসুর ডাল বাটা কাউকে কাঁচা খেতে শুনিনি।
    আর গোটা মাছটাই ভাজা খেল কেন?ঝাল,ঝোল,ছ্যাঁচড়া,টক,ভাজা, বিরানী সবি হতে পারত।
  • de | ২৬ জুলাই ২০১২ ১৭:১৪27497
  • কেসি একমাত্র একটু অন্যদিক থেকে দেখলো -- আমি ভাবছিলাম এই কথাটা -- হুট করে একটা মেয়ে এমন করতে যাবেই বা কেন?

    সে যাকগে -- বৃদ্ধ মানুষ দুটির কোন অসুবিধা না হলেই ভালো -- শেষ বয়স, বড়ো অসহায় সময়!
  • a x | ২৬ জুলাই ২০১২ ১৭:১৩27494
  • ওহ, ওকে।
  • | ২৬ জুলাই ২০১২ ১৭:১৩27495
  • কিচ্ছু ভেবো না কাজু, 'ভেতর থেকে ব্যব্স্থা' করে বাংলাদেশ থেকে নিয়ে আসবো।
  • ব্যাং | ২৬ জুলাই ২০১২ ১৭:১৩27496
  • অক্ষ, রেসিডেন্ট্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
  • Kaju | ২৬ জুলাই ২০১২ ১৭:১২27493
  • আর ইলিশ খেতে হবে না, ১০০০ টাকা কিলো হতে চলেছে !
  • শ্রাবণী | ২৬ জুলাই ২০১২ ১৭:১১27488
  • পাই, আমরা উল্টা প্রদেশে থাকি, এখানে পুলিশ ইত্যাদি খুব উল্টোপাল্টা হয়, মানে ছুঁলে কত ছত্রিশ ঘা যে তার ঠিক নেই তাই সাধারণ লোকে সচরাচর ওদিকে ঘেঁষে না। দিল্লীতে হয়ত একটু বেটার অবস্থা হতে পারে!
    স্যান, আমার বরের ছোটোবেলা ও কলেজ বেলায় একাধিক বার ঘোরা মাইসোর আবার যেতে ইচ্ছে হয়েছে, কিন্তু এইকদিনে মাইসোর হাম্পি হচ্ছিল না তাই মাইসোর কুর্গ!
    তবে বর্ষার কুর্গের ছবি দেখে এখন থেকেই আমার মন চলে গেছে সেথায়। অনেকদিন পরে একটা বেড়াতে যাবার কথায় বেশ অন্যরকম উৎসাহ পাচ্ছি!
  • de | ২৬ জুলাই ২০১২ ১৭:১১27489
  • আরেন্নানা-- ইলিশের ডেসক্রিপশন তো সকালেই দিলো --
  • একক | ২৬ জুলাই ২০১২ ১৭:১১27490
  • পাই
    হ্যা, বলেছিলুম। আমার কলকাতার প্রতিবেশী, বন্ধুবান্ধবের ঘটনা সব। তারপরেও হাইলাইট করিনা কারন ৪৯৮ বিরোধীদের হাত শক্ত করার ইচ্ছে নেই।
  • a x | ২৬ জুলাই ২০১২ ১৭:১১27491
  • RWA কি?
  • kc | ২৬ জুলাই ২০১২ ১৭:১১27492
  • শ্রাবণীর ঘটনাটা খারাপ লাগল। কিন্তু যেহেতু এখানে অ্যানেকডোট নির্ভর মতামত জানানোর চল আছে তাই আমিও কিছু শেয়ার করি। এরকম কিছু অত্যাচারী বউকে নিজের আশেপাশেও দেখেছি। তবে একটা কথা, যাদের সঙ্গে একটু বন্ধুত্ব হয়েছে, সবাই বলেছেন, কোনও না কোনও সময় শ্বশুরবাড়িতে তাঁরা এমন কিছু অপমানের সম্মুখিন হয়েছেন যেটা তাঁদের বেসিক নারীত্বের সংজ্ঞাতেই আঘাত হেনেছে। এরপরের ঘটনাবলী শুধুই আফটারএফেক্ট। তাই ইদানিং শুধু শুনে আর কোনও মেয়েকেই দায়ী করিনা।

    (কোনও বিতর্কের জন্য এই কথা বলিনি কিন্তু। তাই ডিঃ)
  • | ২৬ জুলাই ২০১২ ১৭:১০27487
  • আশার কথা ইলিশের ওজন নিয়ে কিছু বলে নি। খোকা ইলিশ ও হতে পারে কী বলো দে? ঃ)
  • de | ২৬ জুলাই ২০১২ ১৭:০৮27486
  • বাপরে -- কেমং এট্টা টেররের আবহাওয়া বিরাজমান -- লোকজন সব পালিয়ে গেলো ঃ))
  • kumu | ২৬ জুলাই ২০১২ ১৭:০৭27485
  • পাই,আমি যতটুকু জানি,ওনারা বয়স্ক,বেশ অসুস্থ,নিরীহ,এবং পুরোনো যুগের মানুষ।পুলিশ/মিডিয়া ডাকার ক্ষমতা নেই মনে হয়।
    কিন্তু বাড়ীর মধ্যে আলাদা ঘরে বেশীদিন থাকতে পারবেন না,কোন বৃদ্ধাশ্রম জাতীয় জায়গায় ব্যবস্থা হলে বোধহয় ভাল হবে।
  • | ২৬ জুলাই ২০১২ ১৭:০৬27484
  • আস্ত ইলিশ!! দাঁড়াও তোমর হচ্ছে। খেয়ে দেয়ে চেপে যেতে পারতে তা নয়!!
  • de | ২৬ জুলাই ২০১২ ১৭:০২27483
  • একটা গোটা ইলিশ ভাজা খেলো -- তাপ্পরেও নজর না দিতে বলচে -- আর্থ-সামাজিক প্রেক্ষাপটে কেসির এই হিংসুটেপনাকে কি আখ্যা দেবো!

    আম্মো বর্ষায় কুর্গে যেতে চাই -- খালি সময় নাই ঃ((((
  • san | ২৬ জুলাই ২০১২ ১৭:০০27482
  • কুর্গে একবার বর্ষায় গেছিলাম। বন্ধুবান্ধব মিলে মাঝরাতের বৃষ্টিতে ভেজা এখন গতজন্ম মনে হয় ঃ-(
  • kc | ২৬ জুলাই ২০১২ ১৬:৫৯27481
  • একটা ইলিশ মাছ ভাজা, মাছের তেল আর মসুর ডাল বাটা দিয়ে পান্তাভাত আর কাঁচা পেঁয়াজ দিয়ে লাঞ্চ করলাম। একটা নধর দেখে লঙ্কাভাজাও ছিল। ক্ষেউ নজর দিওনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত