এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৪ জানুয়ারি ২০১৫ ১১:৪৭275130
  • নাহয় ছেলেটা একটু বেলা অব্দি ঘুমোয়
  • Abhyu | ২৪ জানুয়ারি ২০১৫ ১১:৪৫275129
  • এইদুটো পাশাপাশি শুনে বলুন তো কোনটা বেশি ভালো লাগল?

  • Tim | ২৪ জানুয়ারি ২০১৫ ১১:৩৬275128
  • হ্যা হ্যা এইটা হেবি ছবি হয়েছে। এটা বুনুর প্রোফাইল পিক হোক
  • Abhyu | ২৪ জানুয়ারি ২০১৫ ১১:০৬275127
  • কে আবার কার কুচ্ছো করল? আমি কুচ্ছো করা এক্কেবারে পসন্দ করি না।
  • aranya | ২৪ জানুয়ারি ২০১৫ ১০:৫৯275126
  • কুচ্ছো
  • Abhyu | ২৪ জানুয়ারি ২০১৫ ১০:৩৩275125
  • বুনুর ছবি
  • nina | ২৪ জানুয়ারি ২০১৫ ০৯:৪৪275124
  • ম্যাগো সিকি -- অন্য কথা বল--
  • সিকি | ২৪ জানুয়ারি ২০১৫ ০৯:৪৩275123
  • থুতু ফেলা তো উত্তর প্রদেশের রাজ্যের কালচার। ইউপি মানেই প্রতি দশ সেকেন্ডে থকাস থুকুস করে থুতু ফেলা।
  • byaang | ২৪ জানুয়ারি ২০১৫ ০৯:২৯275122
  • ঃ) এটা তো আগে মাথায় আসে নি।
  • Abhyu | ২৪ জানুয়ারি ২০১৫ ০৯:২৭275121
  • ব্যাঙদি টেনশন কোরো না, একটা সিলেক্ট অল অপশন থাকবে, সেখানে গিয়ে মার্ক অ্যাজ রেড করে দাও। প্রবলেম সলভড
  • byaang | ২৪ জানুয়ারি ২০১৫ ০৯:২৩275120
  • অ আবার মেইলও করেছিলি, আচ্ছা দেখি। আমার জিমেল খুললেই পাঁচ হাজার নিউ মেইল দাঁত কেলিয়ে হাসছে আমার দিকে তাকিয়ে। তাই ঐ অ্যাকাউন্টটা যতটা সম্ভব না খোলার চেষ্টা করি।
  • nina | ২৪ জানুয়ারি ২০১৫ ০৯:২২275119
  • পাই
    কোথায় আছিস্রে আজকাল? কতদিন কথা হয়নি গান শোনা হয়নি---এদিকপানে আসার কোনো চান্স?
  • cm | ২৪ জানুয়ারি ২০১৫ ০৯:২১275117
  • আমি ভাবতাম শুধু পরীক্ষার সময় ডিম অযাত্রা। খাতাতেও ডিম আসবে তাই।
  • byaang | ২৪ জানুয়ারি ২০১৫ ০৯:২১275118
  • কিন্তু আমি ওবামার জন্য নিদারুণ চিন্তায় আছি, এই বিজেপি আর আরেসেসের নিখাকিগুলো ওবামাকে ডেকেটেকে তারপর না নিরামিষ্যি খাইয়ে বিদায় করে। সাহেবমেমসাহেব বলে কথা, চাট্টি মাছভাত-পাঁঠার মাংস দাঁতে না কাটলে চলে?
  • nina | ২৪ জানুয়ারি ২০১৫ ০৯:১৭275116
  • ইশ! আগ্রা শুনলেই তাজমহল প্রেম শাজাহান কত কি মনে আসে --তাই বলে থুতু --উফ
  • Abhyu | ২৪ জানুয়ারি ২০১৫ ০৯:১৬275115
  • তুমি পরিষ্কার রাস্তাঘাট সহ্য করতে পারবে না, উল্টে তোমারই শরীর খারাপ হয়ে যাবে তাই বিভীষণ কথা বলছে না।
    তাছাড়া এখন মনে পড়ল ব্যাঙদিকে কাল না পরশু একটা মেল করেছিলাম বটে।
  • Bhagidaar | ২৪ জানুয়ারি ২০১৫ ০৯:১৫275114
  • ওবামা ভালবাসতেন
  • Abhyu | ২৪ জানুয়ারি ২০১৫ ০৯:১৪275113
  • ঠিকই বলেছে - বারো বছরের পরে আর লাগে না। তাছাড়া আরেকটু বড় হলে একা একা বা বন্ধুদের সাথে বা একক মামার সাথে সিনেমা দেখতে ছাড়া উচিত।
  • byaang | ২৪ জানুয়ারি ২০১৫ ০৯:১৩275112
  • কুমুদি,
    যে কথা বলছিলাম তোমাকে, সে কথাটা আর বলা হল না। পিঠে পর্ব শেষ হওয়ার পরে বিভীষণকে ফিসফিস করে বললাম (আমি স্বাভাবিক গলায় কথা বললেই বলা হয়, আমি নাকি হাঁউমাঁউ করে চেঁচাই) "ওবামা আসছে বলে আগ্রা রাস্তা স্ক্রাব করে করে ধোয়া মোছা হচ্ছে, কোথাও একটুও থুতুর দাগ নাই, চলো এই ফাঁকে আমরাও আগ্রা ঘুরে আসি।"
    বিভীষণ তাতে খুব বড় হাঁ করে কিছু বলার চেষ্টা করছিল, আমি তখন সাহস দিয়ে বললাম, "আরে ওবামারা বেরোবে, আর আমরা ঢুকে পড়ব, অত ভয় পেলে চলে? কিন্তু থুতুহীন আগ্রায় ঘোরার চান্স আর কখনও কি পাব?"
    বিভীষণ সেই শুনে থেকে আর কোনো কথাই বলছে না, আমরা দিল্লিআগ্রা যাব কিনা কালপরশু তাও বলছে না।
  • byaang | ২৪ জানুয়ারি ২০১৫ ০৯:০৭275111
  • এতোজ,
    আতপচালের গুঁড়ো, সুজি, ময়দা, গুড় আর দুধ দিয়ে বাইরের খোলটা হল।
  • byaang | ২৪ জানুয়ারি ২০১৫ ০৯:০৬275110
  • অভ্যু,
    নিলাম আগামী সপ্তাহের শেষদিকে হবে। এখনও হয় নি।
  • byaang | ২৪ জানুয়ারি ২০১৫ ০৯:০৪275109
  • ব্যাঙাচি বলেছে, ওর যেকোনো মিষ্টি খেতেই খারাপ লাগে।
    আজ সকালে উঠে বলেছে, তুমি আর বাবা এখন থেকেই আমাকে টীনেজার ভেবে রেসপেক্ট করতে শুরু করে দাও। সেই শুনে আমি আর বিভীষণ প্রবল আপত্তি করায় বলেছে। "শোনো আর তিন মাসের মধ্যে আমার টুয়েল্ভ ইয়ার্স হয়ে যাবে, আর তারপর থেকে আমি একা একাই গিয়ে যেকোনো ইউএ (U/A) মুভি দেখে আসতে পারি, আমার আর পেরেন্টাল গাইডেন্স লাগবে না।" আমি আর বিভীষণ তাতে আরো আপত্তি করায় উইকি খুলে দেখিয়েছে ইউএ সিনেমা দেখতে হলে বারো বছর অব্দি পেরেন্টাল গাইডেন্স লাগে। আর ওর কথা অনুযায়ী এর বিপরীতটা সত্যি, মানে বারো বছরের পর আর লাগে না।
  • pi | ২৪ জানুয়ারি ২০১৫ ০৯:০১275108
  • কুমুদি, তুমিও দেখো।
  • Abhyu | ২৪ জানুয়ারি ২০১৫ ০৮:৫১275106
  • বোয়াল মাছ মড়া খায় - অযাত্রা হবে না?
  • nina | ২৪ জানুয়ারি ২০১৫ ০৮:৫১275107
  • আজকের দুনিয়ায় যাত্রাই অযাত্রা---
  • Abhyu | ২৪ জানুয়ারি ২০১৫ ০৮:৪৯275105
  • কলা অযাত্রা, ঝাঁটা অযাত্রা, বোরোলিন অযাত্রা - প্রফেশনাল লোককে দিয়ে লিস্ট না করালে এই হয়।
  • Abhyu | ২৪ জানুয়ারি ২০১৫ ০৮:৪৮275104
  • কে ভালোবাসতেন সামোসা খেতে? শ্যামলদা না বিভীষণ?
    আর ব্যাঙাচি পিঠে পাবে না??
  • byaang | ২৪ জানুয়ারি ২০১৫ ০৮:৪৭275103
  • পিঠে অযাত্রা, ডিম অযাত্রা, বড়ি অযাত্রা, আচার অযাত্রা, আমতেল অযাত্রা, কচ্ছপ অযাত্রা, ও হ্যাঁ বোয়াল মাছও অযাত্রা। আমার মা নাকি কোন পাঁজির অযাত্রার লিস্টে এসব খাদ্যবস্তুর নাম পেয়েছিল।
  • Abhyu | ২৪ জানুয়ারি ২০১৫ ০৮:৪৬275102
  • মেল করব কেন? ভাটেই লিখেছি। Date:24 Jan 2015 -- 08:13 AM
  • Atoz | ২৪ জানুয়ারি ২০১৫ ০৮:৪৫275100
  • সামোসা খেতে উনি ভালোবাসতেন অল্পবয়সে, নিজের বইতে লিখেছেন। ইন্ডিয়ান দোকানে গিয়ে খেতেন সস দিয়ে সামোসা। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত