এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ২৭ জানুয়ারি ২০১৫ ১৩:১৮275370
  • ট্রেন নিয়ে প্রশ্ন -

    হাওড়া থেকে রাজগীর ডায়রেক্ট ট্রেন কিছু আছে? একটা দেখলাম হাওড়া রাজগীর ফাস্ট প্যাসেঞ্জার, সে ৭-৮ ঘন্টার পথ ২৩ ঘন্টা লাগায়, কেন যে 'ফাস্ট প্যাসেঞ্জার' ঘটে ঢুকল না !

    বখতিয়ারপুর নেমে আবার কানেক্টিং ট্রেন ধরতে হয়।

    এখন প্রশ্ন হল, কোনটা নেয়া ঠিক হবে? হিমগিরি এক্সপ্রেস রাত্তির বারোটায় ছাড়ে, বেয়াড়া টাইম একদম। সকাল ৮ঃ৪০ এ বখতিয়ারপুর, সেখেন থেকে সকাল ১০টায় রাজগৃহ এক্সপ্রেস। হিমগিরি দেরি হলে কেস খাব, অন্য কোনো লোকাল ট্রেনে ওই এক ঘন্টার রাস্তা যাওয়া যায়?

    নিজে চরে খেতে অনেকটা চেষ্টা করে বিফল হওয়াতে জিগেস করতে এসেছি - এটা বোঝাতেই এত লেখা। এবার কিছু ইনপুট দিয়ে বাধিত করা হোক।
  • Tim | ২৭ জানুয়ারি ২০১৫ ১৩:১২275369
  • ঃ-))))

    যাই দুটি ভাত খেয়ে কাজে বসি।
  • Tim | ২৭ জানুয়ারি ২০১৫ ১৩:১১275368
  • ওসব সিন্থেটিক বাঘ দেখে কি কোরবেন? রাশা চলে যান। ইয়া কেঁদো কেঁদো সাইবেরিয়ান বাঘ দেখবেন। ওখানে বাঘেরাই উর্দি পরে ট্যাক্সি চালায়, খানা পাকায়।
  • Bhagidaar | ২৭ জানুয়ারি ২০১৫ ১৩:১০275367
  • আমি কি করে জানব! অনেক গুলো সিনেমা তো করেছে তাই ভাবলাম পেতেই পারে। গররর!
  • Tim | ২৭ জানুয়ারি ২০১৫ ১৩:০৯275366
  • মাগো এরে নিয়ে কি করবো! সোসেন এরে শিগ্গির হোয়াইটোয়াশ করতে দাও।

    আমি তো পদ্মশ্রীর লিস্টেই এর নাম দেখে জিগালাম এরে কেন দেওয়া হচ্ছে। মানে এটা হতেই পারে এমনি এমনিই পেলো, যেমন অনেকে পেয়েছে, সেরম হলে আলাদা কথা। তাই কনফার্ম করছিলাম।
  • dd | ২৭ জানুয়ারি ২০১৫ ১৩:০৬275365
  • বনে বাদাড়ে হোঁচোট খেতে খেতে বাঘের ছবি তুলবার দরকার নেই। লুরুর বাঘারা নিজেরাই সেলফি তুলে পোস্ট করে দ্যায়। পরে সময় মতো ডাউনলোড করে নিলেই হোলো।

    অথেন্টিক বাঘা দেখতে চাইলে লুরু আসুন।
  • Rahul | ২৭ জানুয়ারি ২০১৫ ১৩:০৫275364
  • Daun laglo
  • san | ২৭ জানুয়ারি ২০১৫ ১৩:০০275363
  • তখন কিকি একহাতে কিন্ডল একহাতে নুক আছড়ে ভাঙ্গবে।
    পরের দিন একহাতে আইপ্যাড ঠিকাছে, অন্য হাতের জন্য কিছু কিনে রেখো।
  • sosen | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:৫৭275362
  • কানহায় বাঘ দুহাতে সরিয়ে সরিয়ে যেতে হয়,জানলেন?
  • Bhagidaar | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:৫৫275360
  • লোকেরা এসে বাঘের গায়ে অমিত লাভস রেখা এ সব লিখে অবদি যায়।
    বাপরে বাপ! এ লোকটা পারে !
  • Arpan | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:৫৫275361
  • ইবুক এসে গেলে বই আছড়ানোর অপশনও চলে যাবে।
  • Bhagidaar | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:৫৪275359
  • না না পদ্মশ্রী
  • Bhagidaar | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:৫১275357
  • কোন একটা পদ্ম পেয়েছে টিম, মনে হয় বিভূষণ।
  • Tim | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:৫১275358
  • জামাকাপড়ের বদলে বই কাচবে? নতুন আইডিয়া
  • Tim | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:৫০275355
  • বোঝো! বাঘও ফ্রেশ আর বাসি দুরকম। কোনদিন শুনবো অর্গানিক আর সিন্থেটিকও আছে।

    ভাগী, না, উত্তর কই পেলাম। আইএমডিবি দেখেও বুঝলাম না।
  • kiki | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:৫০275356
  • এমনকি কেউ পাত্তাও দেয় না। আমি নিজের মনে চিল্লিয়ে যাই, ছেলে নিজের মনে গান শুনে যায়। এমনকি এই যে আমি এম্পায়ার অফ দি সান দেখতে বলেছিলুম বলে হাফ দেখলো, তারপর হেরাফেরি তে সিফটিয়ে গেলো, তাই নিয়ে আমার দীর্ঘ বক্তিতাটাও মাঠে মারা গেছে জানতে পারলুম যখন, তখন সেটা প্রায় শেষের পথে। দেখি তিনি কানে হেডফোন গুঁজে ফেলেছেন। হেডফোন কানে থাকলে পৃথিবীর আর কিছুর সঙ্গে তার যোগ থাকে না। এখন রাগের চোটে আমি দুখানা বই আছড়িয়ে স্নানে যাবো। যাই বই খুঁজি গিয়ে।
  • dd | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:৪৮275354
  • লুরুর চাদ্দিকে নানা জংগোলে ইয়া ইয়া কেঁদো বাঘ ঘুড়ে বেড়ায়। কিন্তু কিছুটি বলে না। লোকেরা এসে বাঘের গায়ে অমিত লাভস রেখা এ সব লিখে অবদি যায়।

    বাঘ দেখতে কর্ণাটকে আসুন।
  • kiki | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:৪৫275353
  • আমায় কেউ ভয় পায় না শুনে এত আনন্দের কি হলো! ভাল্লাগেনা। ঃ(
  • kabya | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:৩২275351
  • চতুষ্কোন এ চির সখা হে গান টার ব্যাবহার টা দারুন।
  • byaang | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:৩২275352
  • আমারও বান্ধবগড়ের বাঘের থেকে কানহার বাঘ বেশি পছন্দ।
  • kabya | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:৩০275350
  • বাঘের সাথে সোনার গয়নার একটা সম্পর্ক হতেই পারে। ওরা ও হয় তো হলুদ রঙ্গের সোনার গয়না পছন্দ করে। বেশ ম্যাচিঙ্গ
  • sosen | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:২৬275349
  • কানহা তে ফ্রেস বাঘ দেখা যায়। বারান্দায় এসে টুকি দ্যায়।
  • san | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:১৭275348
  • বাঘের দুধ বাড়াবাড়ি হয়ে যাবে, তবে বিকানীরে আমরা যথাক্রমে উটের দুধের কুলফি ও চা খেয়েছিলাম। অনেকেই খায়।
  • h | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:১০275347
  • ব্রেকফাস্টে মিনিমাম বাঘের দুধের সংগে কেলগ্স চোকোবাইট্স যদি না থাকে জেনে রাখবেন হোটেল ঢপ দিচ্ছে।
  • Bhagidaar | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:০১275346
  • রঞ্জনদা লিখলেন বাঘ দেখার খবরের জন্য এম পি সরকারের ওয়েবসাইট দেখতে, আমি ভাবলাম বাঘ দেখতে গয়না কেন কিনতে হবে! সিরিয়াস!
  • byaang | ২৭ জানুয়ারি ২০১৫ ১১:৪৭275345
  • তবে বান্ধবগড়ে বাঘ এমনিই জলভাত যে তাদের মধ্যে বাঘত্ব কমে গিয়ে মডেল মডেল ভাব বেশি প্রকট। তারা চোখে চোখ রেখে ল্যাদ খায় আর বলে "নে, কত ফটো তুলবি তোল!"
  • byaang | ২৭ জানুয়ারি ২০১৫ ১১:৪৫275344
  • বান্ধবগড়ে মধ্যপ্রদেশ টুরিজমের হোটেলে থাকলে এবং ওদের কাছে সাহায্য চাইলে ওনারা ওনাদের লিস্টে থাকা বেশ কিছু গাইড ডেকে তাদের সাথে কথা বলিয়ে দেন, (তবে গাইডদের অ্যাভেলবিলিটির উপরেও নির্ভর করে, ভালো গাইডরা আগে থেকেই বিদেশ টুরিস্টদের জন্য বুকড থাকেন দেখেছি) তাদের মধ্যে যাকে পছন্দ, সেরকম কারুর সাথে কনট্র্যাক্ট করে নেওয়া যেতে পারে।
  • hu | ২৭ জানুয়ারি ২০১৫ ১১:৪৪275343
  • রমা মন্ডল পর্যন্ত শুনে মনটা এমন ভরে গেল যে গীতা ঘটক আর অমলা দাস এখন আর শুনতে ইচ্ছে করছে না। খুব কি মিস করব?
  • san | ২৭ জানুয়ারি ২০১৫ ১১:৩৬275342
  • টাইগার সাফারির ব্যবস্থা মোটামুটি সব হোটেলই করে অবশ্য, সে নিয়ে চিন্তা নেই।
  • san | ২৭ জানুয়ারি ২০১৫ ১১:৩৫275340
  • অভ্যুদা :-D :-D

    সরি, জনতাকে আবার প্রশ্ন। বাঘ দেখার উৎসাহ তো আছেই। বান্ধবগড়েই দেখছি। কিন্তু মাতৃদেবীর বার্ড-ওয়চিং এর ও খুব শখ আছে। প্ল্যান শুনেই বাইনোকুলার বের হচ্ছে ! ওখানের কোন হোটেলগুলোতে এরকম অভিজ্ঞ গাইড পাওয়া যায়, বার্ড ওয়াচিং / নেচার ট্রেল এগুলোর জন্য ? কেউ হেল্প করলে খুবই সুবিধে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত