এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | ২৯ জানুয়ারি ২০১৫ ১১:০৬275520
  • হুম, বইমেলাটা খুব মিস করলাম ঃ(
  • aranya | ২৯ জানুয়ারি ২০১৫ ১১:০৩275519
  • আমারও খুব যেতে ইচ্ছে করে
  • Abhyu | ২৯ জানুয়ারি ২০১৫ ১০:৫৫275518
  • আই এস আইয়ের রেপ্রোগ্রাফি ইউনিটে গেছি একবার - কি সব নোট জেরক্স হবে - আমি বাংলাতেই বলছি কিন্তু তিনি ইংরেজি বলবেন। প্রথমে ফর্ম ফিল আপ, তারপরে ক্যাশ বিল্ডিঙে গিয়ে টাকা জমা দেওয়া, আবার ফিরে এসে এদের রসিদ দেখানো - এই সব চক্করবাজি শেষ হবার পর জানতে চাইলাম - কবে পাবো? গম্ভীর মুখে উত্তর এলো - ইয়্স্টারডে। আমার হাঁ মুখ দেখে তাতোধিক গম্ভীরমুখে রিভাইজড উত্তর এলো - টুমরো।

    তো, এঁরাই গুরুর দায়িত্ব নিয়েছেন তো? মুবারক হো।
  • Abhyu | ২৯ জানুয়ারি ২০১৫ ১০:৪৯275517
  • হ্যাঁ দমুদি তোমার কিছু আপডেট আছে?
  • Tim | ২৯ জানুয়ারি ২০১৫ ১০:৪১275516
  • বেশ কবার (তিনবার মনে হয়) গেলাম তো ঝামেলা ইত্যাদি করে, প্রথমদিকের এক কি দুদিন পেতাম, তবু সেটুকুই কি ভালো লাগতো!
    দেখি কবে আবার হয়।
  • pi | ২৯ জানুয়ারি ২০১৫ ১০:৩১275515
  • টিম, একবার সময় আর প্ল্যান করে তোমরা চলে এসো। সত্যি খুব মজা হয়। কত রকম যে অভিজ্ঞতা হয়, কত লোকজন, তাঁদের কতরকম মতামত, প্রতিক্রিয়া !
    তবে এবার ডেকোরেটর মহাশয় মজা ভালই টের পাইয়েছেন। কাল জানা গেল আমরা টাউটের পাল্লায় পড়েছিলুম।
  • Tim | ২৯ জানুয়ারি ২০১৫ ১০:২১275514
  • ইস এই বইমেলার সময়টা কলকাতা যেতে ইচ্ছে হয়। ঃ-(
  • pi | ২৯ জানুয়ারি ২০১৫ ১০:০০275513
  • :D
  • kd | ২৯ জানুয়ারি ২০১৫ ০৯:৫৭275512
  • পাইদিদির পোস্টঃ
    এবারের গুরুর প্রেসের ও অন্যান্য কাজকম্মো দায়িত্ব নিয়ে তুলে দিচ্ছে আইএসআই এর নানা জনতা ঃ)
    আজ করুণাময়ীতে ভবনের সামনে বারোটা থেকে প্রতিবাদ জমায়েত।
    ---------------------------------------------------
    কেনো? আইএসআই কি এতই নাপসন্দ?
  • kc | ২৯ জানুয়ারি ২০১৫ ০৯:৪৮275511
  • তাপসবাউ, আমার কাছে আছে বইটা। আজকে মাঝরাত্তিরের আগে পাঠিয়ে দেব।
  • pi | ২৯ জানুয়ারি ২০১৫ ০৯:৪৭275510
  • আজ করুণাময়ীতে SSC ভবনের সামনে বারোটা থেকে প্রতিবাদ জমায়েত।
  • pi | ২৯ জানুয়ারি ২০১৫ ০৯:৩৭275509
  • ও হ্যাঁ, অভ্যুকে জানানোর ছিল, এবারের গুরুর প্রেসের ও অন্যান্য কাজকম্মো দায়িত্ব নিয়ে তুলে দিচ্ছে আইএসআই এর নানা জনতা ঃ)
  • pi | ২৯ জানুয়ারি ২০১৫ ০৯:৩১275508
  • ওদেরকে বলেছি লিখতে। দেখি, কবে সাইটস্যাভি হয় !
    এদিকে কাল একগাদা ছেলেপুলে এসে বইটই পড়ে টড়ে বললো গুরুকেই তাদের ঘরবাড়ি বানাতে চায়। আজ থেকে রঙ তুলি গিটার দোতারা নিয়ে হাজির হবে। তার মধ্যে একটির এবারে উচ্চমাধ্যমিক। আমরা একটু বকেটকে পড়তে বসার কথা বললুম বটে কিন্তু ফল হবে বলে মনে হচ্ছেনা। হুমেরুদা প্রস্তাব দিয়েছে আমরা একেকজন গিয়ে ওর হয়ে একেকটা পেপার দিয়ে আসবো। যাতে ফেইলটা নিশ্চিত হয় আর কি।
  • সিকি | ২৯ জানুয়ারি ২০১৫ ০৯:১৬275507
  • ফেবু সেভাবে ফলো করতে পারছি না। এখানে টইতে আপডেট দেওয়া হোক আমার মতন অভাজনদের জন্য।
  • pi | ২৯ জানুয়ারি ২০১৫ ০৯:০৩275506
  • দমদি, এই পড়লাম। বিশাল চাপ হয়ে গেল তো !
  • pi | ২৯ জানুয়ারি ২০১৫ ০৯:০১275505
  • ঘটনার ঘনঘটা। ফেবুতে লিখছে লোকজন।
  • Atoz | ২৯ জানুয়ারি ২০১৫ ০৮:৪৫275504
  • যাঁরা যাঁরা যাচ্ছেন তাঁরা বইমেলায় কী হচ্ছে সেই নিয়ে লিখুন না প্লীজ। ঃ-)
  • aka | ২৯ জানুয়ারি ২০১৫ ০২:৩৯275503
  • ফয়েলে কোনো প্যাডই নেই অতএব ডান বামের প্রশ্নও নেই। যেকোনটা লাগালেই হল।
  • Tim | ২৯ জানুয়ারি ২০১৫ ০০:৫২275502
  • ইসে, আমি ক্রিকেটের প্রেক্ষিতে বল্লাম। ফয়েল পরলে ঐ ট্রিক চলবেনা
  • Tim | ২৯ জানুয়ারি ২০১৫ ০০:৫১275501
  • অর্পন, ডানহাতি ব্যাটসম্যান বাঁহাতের গ্লাভস আগে পরে। তারপর ডানহাতের। মুখ লাগেনা। এই জন্যই কবি বলেছেন হাত থাকতে মুখ কেন ইঃ।
    বাঁহাতের গ্লাভসের বুড়ো আঙুল প্যাডেড হয়না, তাই সুক্কো কাজে ব্যবহার করা যায়।
  • তাপস | ২৯ জানুয়ারি ২০১৫ ০০:৪৮275500
  • India Independent / Charles Bettelheim এই বইটার কোনো সফ্ট ভার্সন আছে? কারো কাছে? কেসির কাছে?
  • Arpan | ২৯ জানুয়ারি ২০১৫ ০০:৪৩275499
  • তার আগে আরো একটা স্টেপ অবশ্য আছে। দুই পা আর এক হাতের ফয়েল পরা হয়ে গেল। বাকি হাতটার ফয়েল কে পরিয়ে দেবে?

    হাসবেন না, যারা ক্রিকেট খেলেছেন তারা জানেন এইসময় ব্যাটসম্যান হয় উইকেটকিপারের শরণাপন্ন হয় নয় মুখ ইউজ করে (হিনী দেবেন না), কাজেই কোন হাইপোথেটিকাল কোশ্ন এটা নয়।
  • Arpan | ২৯ জানুয়ারি ২০১৫ ০০:৪১275498
  • আচ্ছা, পায়ের ফয়েল না হয় হাতে ফয়েল পরে খুলবে। তারপরে হাতের ফয়েল কী দিয়ে খুলবে?

    (ঘুমিয়েই পড়েছিলাম,কিন্তু খালি মনে হচ্ছিল কীসের একটা খটকা রয়ে গেল)
  • Tim | ২৯ জানুয়ারি ২০১৫ ০০:৩৮275497
  • ব্যাংদির বা আমার ফেসবুকে শেয়ার্ড আছে। ব্যাঙদি মনে হয় অ্যালুমিনিয়াম ফয়েল পরতে ব্যস্ত ঃ-)
  • T | ২৯ জানুয়ারি ২০১৫ ০০:২৫275496
  • হ্যাঁ ব্যাংদি, কই বাদশাহী আংটির রিভিউ এর লিঙ্ক দাও দেখি। পড়ি।
  • Arpan | ২৮ জানুয়ারি ২০১৫ ২২:৪৯275495
  • ঝিকি, যেকোন প্রোডাক্ট বা সার্ভিসের রেটিং বা রিভিউয়ের জন্য mouthshut.com দেখ।
  • Arpan | ২৮ জানুয়ারি ২০১৫ ২২:৪৬275494
  • প্যানকার্ড খুবই সোজা। আগেরটার একটা স্ক্যান করে রাখুন। হারালে সেটা আপলোড করে দিয়ে ডুপ্লিকেট কার্ডের পেমেন্ট করে দিলেই হল।
  • Arpan | ২৮ জানুয়ারি ২০১৫ ২২:৪৪275493
  • জেনেরাল ডায়েরি।
  • Bhagidaar | ২৮ জানুয়ারি ২০১৫ ২২:২৮275492
  • জিডি কি?
  • 4z | ২৮ জানুয়ারি ২০১৫ ২২:১৯275491
  • শুধু হাই প্রোফাইল কেসেই নজর দিলে পেটি কেসগুলো কে দেখবে? জনতা নিজেরাই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত