এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | ২৯ জানুয়ারি ২০১৫ ২২:৫৯275581
  • ব্যাংদি, এগুলো তো রক্ত গরমের কেস নয়, অন্য কিছুর গরম। আজ লোকে জেনে গেছে প্রতিবাদ করতে গেলে খুব খুব সহজে নেই হয়ে জেতে হবে। তাই নিজেরাই চোখ নামিয়ে মুখ ঘুরিয়ে থাকতে শিখে নিয়েছে।
  • byaang | ২৯ জানুয়ারি ২০১৫ ২২:৫৮275579
  • লালকাকু লালকাকিমাকে নিজেদের ফ্ল্যাটের ভিতরে চড় মারলে, লালকাকিমার কান্নার আওয়াজ শুনে বাকি সব ফ্ল্যাটের লোকেরা এক জোট হয়ে লালকাকুকে কাকুমার কাছে ক্ষমা চাইতে বাধ্য করা।
  • byaang | ২৯ জানুয়ারি ২০১৫ ২২:৫৪275578
  • বিডন স্ট্রীটে রিক্শা থেকে নেমে রাজলক্ষীদির সেই ঠাস ঠাস চড় ঐ পাড়ার বদ ছেলেপুলেদের গালে।
  • byaang | ২৯ জানুয়ারি ২০১৫ ২২:৫১275577
  • জানি না। আমার খালি মনে পড়ে যাচ্ছে বাবাজেঠুকাকুদের নাইটপ্যাট্রলিং টীমের কথা, মা-মায়ামাসিমণিদের সেই ধমক "আঙুল নামিয়ে চোখ নামিয়ে কথা বলো। রক্ত গরম বুঝতে পারছি, তার মানে এই নয় যে তোমাদের মস্তানি বরদাস্ত করা হবে"। সেসব তাহলে কোলকাতা ছিল না, মঙ্গলগ্রহে ঘটেছিল।
  • Abhyu | ২৯ জানুয়ারি ২০১৫ ২২:৪৬275576
  • ব্যাঙদিকে কলকাতায় ট্রান্সফার করে দাও। নিজের ভালোমন্দ না ভেবে অন্যের জন্যে ঝাঁপিয়ে পড়ার লোকের খুব অভাব আজকাল।
  • potke | ২৯ জানুয়ারি ২০১৫ ২২:৪০275575
  • একজোট হতে গেলে কাউকে তো প্রথম স্টেপ টা নিতে হবে। সেই সাহস নেই কারো আর।
  • byaang | ২৯ জানুয়ারি ২০১৫ ২২:৩৮275574
  • পাড়ার তিরিশচল্লিশজন লোক একজোট হয়ে বেরোলে গুন্ডারাজ চলত বলে মনে হয় না। আর এ তো সল্ট লেকও না, নর্থ কোলকাতা, দমদম। আমি ভেবেই পাচ্ছি না এ কী করে সম্ভব।
  • potke | ২৯ জানুয়ারি ২০১৫ ২২:৩৪275573
  • পাড়ার লোক আর কি করবে? গুন্ডারাজ চলছে এখন খুল্লামখুল্লা!
  • byaang | ২৯ জানুয়ারি ২০১৫ ২২:৩০275572
  • অক্ষ যদি সম্ভব হয় তাহলে পার্থ ঘোষের ছেলের থানার সঙ্গে চারবার ফোনে কথোপকথন শুনো ইউটিউবে এলে। অনুষ্ঠান্র্র নাম ঘন্টাখানেক সঙ্গে সুমন।
  • potke | ২৯ জানুয়ারি ২০১৫ ২২:২৮275571
  • পরিবর্তনের পরে আমাদের বাড়ীতেও হয়েছিল, বাবাকে এসে থ্রেট দিয়ে গেছিল। লিখেওছিলাম এখানে, তখন আমাকে "মিথ্যাবাদী" আখ্যা দেওয়া হয়েছিল ঃ)
  • byaang | ২৯ জানুয়ারি ২০১৫ ২২:২৫275570
  • এততেও যদি পাড়ার লোকরা দল বেঁধে হাতের কাছে যা পাওয়া যায়, তা নিয়ে না বেরোয়, তবে আর কবে বেরোবে?
  • byaang | ২৯ জানুয়ারি ২০১৫ ২২:২৩275569
  • এর আগে দু লিখেছিল এরকম একটা ঘটনার কথা। বিশ্বাস করতে কষ্ট হয়েছিল সল্টলেকে কেউ কুকুর বাঁধার চেন নিয়ে বাড়ির ভিতর ঢুকে বয়স্ক মানুষকে মারার চেষ্টা করতে পারে।

    কাল রাতে আমি পার্থ ঘোষের বাড়িতে থাকলে আমার বোধহয় শকে আর আতঙ্কেই মৃত্যু হত।
  • byaang | ২৯ জানুয়ারি ২০১৫ ২২:২২275568
  • এর আগে দু লিখেছিল এরকম একটা ঘটনার কথা। বিশ্বাস করতে কষ্ট হয়েছিল সল্টলেকে কেউ কুকুর বাঁধার চেন নিয়ে বাড়ির ভিতর ঢুকে বয়স্ক মানুষকে মারার চেষ্টা করতে পারে।

    কাল রাতে আমি পার্থ ঘোষের বাড়িতে থাকলে আমার বোধহয় শকে আর আতঙ্কেই মৃত্যু হত।
  • Arpan | ২৯ জানুয়ারি ২০১৫ ২২:১৪275567
  • পাড়ার লোকে তিনো এবং অধুনা উঠতি বিজেপি চুনোদের ভয়ে সিঁটিয়ে থাকে। গতবারেই দেখে এলাম।
  • byaang | ২৯ জানুয়ারি ২০১৫ ২২:১৩275565
  • কবে থেকে কোলকাতা এয় বদলে গেল? দশ বছর আগের কোলকাতাও তো এরকম ছিল না।

    সরস্বতীপুজোর ভাসানে ডিজে আসে, এমনধারা পাড়ার কথাও শুনি নি।
  • a x | ২৯ জানুয়ারি ২০১৫ ২২:১৩275566
  • গৌরী ঘোষ শুনলাম অসুস্থ।
  • byaang | ২৯ জানুয়ারি ২০১৫ ২২:১০275564
  • গতকাল দমদমে রাত একটা থেকে তিনটে যে তান্ডব চলেছে, বাড়িতে ইঁট বৃষ্টি, কোলাপসিবল গেট ভেঙে উঠে আসা, পাইপ বেয়ে গ্রিল বেয়ে বারান্দায় উঠে এসে বাড়ির ভিতরের লোকজনদের মারার চেষ্টা করা; পাড়ার লোক বলে কিছু থাকলে দুই ঘন্টা ধরে এই জিনিস চলতে পারে?
  • Arpan | ২৯ জানুয়ারি ২০১৫ ২২:০৮275563
  • সল্লেকেই হয়। গ্রেটার কলকাতা।
  • I | ২৯ জানুয়ারি ২০১৫ ২২:০২275562
  • হয় বোধ হয়। এখনো। গ্রেটার কোলকাতায় তো হয়।
  • byaang | ২৯ জানুয়ারি ২০১৫ ২১:৫৮275561
  • আচ্ছা একটা প্রশ্ন ছিল, সিরিয়াস।

    কোলকাতায় আজকাল পাড়া বা পাড়ার লোক বলে কিছু হয় না?
  • I | ২৯ জানুয়ারি ২০১৫ ২১:২১275560
  • এবার আর মেলা নিয়ে কেউ কিচ্ছু লিখছে না।
  • I | ২৯ জানুয়ারি ২০১৫ ২১:১৭275559
  • ওঃ, পিসি কি দিলো ! আটানা কিলো !
  • kc | ২৯ জানুয়ারি ২০১৫ ২০:৩৮275558
  • মারা গেলেন সুভাষ ঘিসিং।
  • a x | ২৯ জানুয়ারি ২০১৫ ২০:২৭275557
  • দমু কি এফাইআর করতে পারলে?
  • ঐশিক | ২৯ জানুয়ারি ২০১৫ ১৯:০৬275555
  • @ব্যাং দি
    দেখা হলেই ক্যাডবেরি :D

    সিনিমা মনে হয় না হবে বলে, এত্ত ল্যাদ কাটিয়ে এত দুউর ঠেঙিয়ে কি আর যাওয়া হবে????
  • Tim | ২৯ জানুয়ারি ২০১৫ ১৯:০১275554
  • গুড হয়েছে এটা
  • Kaju | ২৯ জানুয়ারি ২০১৫ ১৮:২০275553
  • বসের বস্তা
    ছিন্নমস্তা
    সীজার পাস্তা
    রসুন ঢাল
    কচুরি খাস্তা
    আজকে নাস্তা
    বেজায় সস্তা
    খুচরো মাল

    শ্রীজাত এরম-ই কিছু একটা লিখত, ল্যাও আমিই খানিক লিকে দিলুম।
  • একক | ২৯ জানুয়ারি ২০১৫ ১৭:৪৫275552
  • বসের বস্তা শুনলে কেমন সাইক্লো তে ছাপা সাদাকালো চিকিচ্ছেশাস্ত্রের মলাট মনে পরে যায় :|
  • byaang | ২৯ জানুয়ারি ২০১৫ ১৭:৩৯275551
  • সোসেন খুঁজছিলিস আমাকে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত