এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৬৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২৩ এপ্রিল ২০১৭ ১৩:৫১712295
  • ওরা বোধহয় নববর্ষে রাজনাথকে ফুল-মিষ্টি পাঠানোর খবর পায়নি এখনো!! তবে ওরা তিনোকে অ্যান্টি-বিজেপি মনে করে এমন কোন জোরালো বক্তব্য টেলিগ্রাফের খবরে নেই!! Akhilesh has met several important leaders-এই টুকুই!!
  • dc | ২৩ এপ্রিল ২০১৭ ১৪:১৭712296
  • তা হতে পারে, ওরা কি খবর পেয়েছে সে ওরাই জানে।
  • PT | ২৩ এপ্রিল ২০১৭ ১৪:২১712297
  • সে ঠিক!
    কিন্তু আমরা তো গির্গিটির রং বদলানো দেখছি সেই কব্বে থেকে!!
  • dc | ২৩ এপ্রিল ২০১৭ ১৪:৫৬712298
  • সে তো দেখেইছি। মায়া বহিন, আম্মা (যখন বেঁচে ছিলেন), নীতীশ, মুলায়ম তো বিজেপিকেও সাপোর্ট করেছে আবার কারাতবাবুর থার্ড ফ্রন্টেও গেছে। রং কারুর কম পড়েনি।
  • PT | ২৩ এপ্রিল ২০১৭ ১৫:২৪712299
  • তিনোর অনাচার ডিফেন্ড বা জাস্টিফাই করার লোকজনও খুব কম নেই! আর এই সব বাম বিরোধীরা কেন যে বামেদের কর্মকান্ডকেই স্ট্যান্ডার্ড ধরে তিনোদের ডিফেন্ড করতে নামে সেই দ্বিচারিতার-ও কোন ব্যাখ্যা মেলে না।
  • Arpan | ২৩ এপ্রিল ২০১৭ ১৫:৩১712300
  • কল্লোলদার সেনাপতি কে চিনে গেছি, এবার করাতবাউর সেনাপতি মানে বহেনজিকে নিয়ে পিটি দু পয়সা দেবেন নাকি?
  • Arpan | ২৩ এপ্রিল ২০১৭ ১৫:৩৪712301
  • ফনাগোষ্ঠীতে নতুন মেম্বার অ্যাড হল।

    সুধীবৃন্দ নোট কইরেন।
  • Arpan | ২৩ এপ্রিল ২০১৭ ১৫:৪৬712303
  • ও কিচু না, প্যাঁচা বসে বসে পোলারাইজেশনের ছক কচ্চে।
  • sm | ২৩ এপ্রিল ২০১৭ ১৫:৫৬712305
  • এন্টি বিজেপি ফ্রন্টে বামেদের কেউ নেবেনা মনে হয়। রাহুল ও কিছু দিন পরে চুপ করে যাবে।
    বামেদের না নিয়ে জোট ভালোই জমবে।
    কারণ বামের মেজর ভোট তো আল্টিমেটলি রামেই যাবে।
  • PT | ২৩ এপ্রিল ২০১৭ ১৭:১৩712306
  • "On Thursday, a non-bailable warrant was issued against Ghosh at Kharagpur Town police station for carrying a sword during a Ram Navami procession on April 5."
    তারপর?
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২৩ এপ্রিল ২০১৭ ১৮:৪৩712307
  • লাভপুরের অবস্থা খুব খারাপ। ৩০-৪০ জন নাকি মারা গেছে।
  • PT | ২৩ এপ্রিল ২০১৭ ১৯:০৪712308
  • বিনিয়োগ নেই মানে কাজ-কম্মও নেই। অবস্থা খারাপ হতে বাধ্য। এ কথা তো প্রণব বর্ধন অনেক দিন আগেই বলেছেন।
    "রাজ্যের শিল্পে লগ্নির চেহারা যে বেশ খারাপ— তা ডিপার্টমেন্ট অব ইন্ড্রাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন (ডিআইপিপি)-র সাম্প্রতিক তথ্যেই স্পষ্ট। তাতে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর ২০১২ থেকে ২০১৬, এই পাঁচ বছরে ৩৬৭টি সংস্থা ৩৯ হাজার ৫১৬ কোটি টাকা লগ্নির লিখিত প্রস্তাব জমা দিয়েছিল। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে ১৬১টি প্রকল্পে ১১ হাজার ৬০৭ কোটি টাকা। বছরে যার গড় ২৩২১ কোটি।"
    (এই খবরের সারণীটি দেখুন)
    http://www.anandabazar.com/state/all-the-departments-of-the-state-government-will-be-involved-to-bring-investment-1.601969?ref=state-ft-stry#popup
  • T | ২৩ এপ্রিল ২০১৭ ১৯:৩২712309
  • যা লিখেছে, অক্ষরে অক্ষরে সত্যি। সত্যিই তো, শিল্প আনার কাজ শুধু কেন মুখ্যমন্ত্রীর হবে। কেনই বা শুধু শিল্প দফতরের হবে। সমস্ত দফতরকে লগ্নি আনতে হবে। আরো এগিয়ে বণিকসভাকেও দায়িত্ব নিতে হবে। শুধু আমলারা কেন, গ্রুপ ডি স্টাফকেও দায়িত্ব নিতে হবে। তারপর প্রাইভেট স্কুল কলেজ হাসপাতাল, ছায়া প্রকাশনী, সবাইকেই দায়িত্ব নিতে হবে। সাধারণ মানুষই লগ্নি আনবেন। শুধু বাদ থাকবে প্যাঁচারা।
  • PT | ২৩ এপ্রিল ২০১৭ ২২:৪৮712310
  • বিভৎস উন্নয়ন!!

    ".......এয়ারপোর্ট থেকে হোটেলে আসার পথে কত বার গাড়ি দাঁড়াল ট্রাফিক সিগন্যাল-এ। রাস্তার ধারের ঝুপড়ির দোকানে কত বাচ্চাকে কাজ করতে দেখলাম! পশ্চিমবঙ্গের অবস্থাও ভাল নয়।

    প্রঃ কতটা খারাপ বলে মনে হয়?

    উঃ যথেষ্ট উদ্বেগজনক। পাচারের ‘হাব’ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। গ্রাম থেকে কখনও শিশুদের চুরি করা হচ্ছে। কখনও বাবা-মাকে টাকা দিয়ে ছেলেমেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বাচ্চা মেয়েদের দূরে কোথাও বিয়ের নাম করে বিক্রি করে দেওয়া হচ্ছে। কখনও আবার ছেলেমেয়েদের বিভিন্ন শহরে বাড়ির কাজের লোক হিসেবে বিক্রি করা হচ্ছে। মেয়েদের যৌন ব্যবসায় নামানো হচ্ছে। আমরা দিল্লি, মুম্বই, পুনে, আরও নানা শহর থেকে যত মেয়েদের উদ্ধার করি, তার একটা বড় অংশই পশ্চিমবঙ্গের।

    প্রঃ অর্থাৎ এ রাজ্যে পাচারের কাজটা বেশ সংগঠিত ভাবেই হচ্ছে?

    উঃ অবশ্যই। .......
    http://www.anandabazar.com/editorial/west-bengal-leading-in-trafficking-kailash-satyarthi-claims-in-an-interview-1.601818?ref=editorial-new-stry#popup
  • Du | ২৩ এপ্রিল ২০১৭ ২৩:৩৭712311
  • তিন বিভাগের প্রধান সচিবকে সঙ্গীত সম্মান দেওয়া হল কারন তারা খুব
    ' ভালো গান গেয়েছিলেন'। জয় হীরক রানীর জয়।
  • SC | ২৪ এপ্রিল ২০১৭ ০০:১৪712312
  • রাজনীতি সবসময়েই গ্রেটার ইভিল কে প্রতিহত করার জন্য। জোট রাজনীতির মানেই তাই। এই যে পি টি দা, কংগ্রেস কংগ্রেস করে লাফাচ্ছেন, কংগ্রেসের হাতেও অনেক রক্ত। ১৯৮৪ র শিখ নিধনও কিন্তু ভারতের সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাসে একটা লজ্জাজনক অধ্যায়। এই কংগ্রেসি গুন্ডাদের হাতে সফদার হাশমির রক্ত, ইমার্জেন্সির অত্যাচার, আর সত্তরের বিভীষিকা অব্দি তো আর গেলামই না।
    এসব জেনেও কংগ্রেস এর সাথে হাত ধরবো বলে সিপিএম দোলে অনেকে লাফাচ্ছেন।
    কেন? কারণ lesser evil এখন, হিন্দুরাষ্ট্র বানাতে চাইছে না। রাজনীতি তে এরকম অনেক দলের সাথেই জোট করতে হয়। যারা গঙ্গাজলে ধোয়া দোল খুঁজছেন, জোট করার জন্য, তারা এস ইউ সি, আমরা বাঙালি, এদের সাথে জোট করে নির্বাচন লড়তে পারেন। আমি খুব sure ৫৪৩ তা সিটেই জিতবেন।
  • sm | ২৪ এপ্রিল ২০১৭ ০৯:০৯712314
  • #ঢক্কা
  • PT | ২৪ এপ্রিল ২০১৭ ০৯:১০712316
  • কিন্তু মাসীমার মালপো খাওয়ায়ানোর জন্যে অটলজীকে এনে পব-তে বিজেপির রাস্তা তৈরি করে দেওয়ার মধ্যে একটি দলের শুধুই ভেসে থাকার চাইতে মহত্তর কোন গপ্প নেই।
  • sm | ২৪ এপ্রিল ২০১৭ ০৯:১৪712318
  • # নাড়বো
  • sm | ২৪ এপ্রিল ২০১৭ ০৯:১৪712317
  • নীতিশ বিজেপির ঘোষিত জোট সঙ্গী।যেন দি এর মিনিসিটার। যদি পাত্তা দেয় তো দরে লেজ নীরব।
    ওখানে কুনো মালপুর গন্ধ নেই।যত্তসব রাবিশ!
  • S | ২৪ এপ্রিল ২০১৭ ০৯:২৯712319
  • আগামী বেশ কয়েক বছর ধরে মোদি আর শহের নেতৃত্বে বিজেপির বাড়বাড়ন্ত ঠেকানোর মতন কোনো শক্তি নেই। লোকে জিঙ্গইজমের ঝোলে মেইড ইন ইন্ডিয়ার মতন ঢপের চপ মাখিয়ে খাচ্ছে। অনেক আশা ভরসা যে সবার আয় বাড়বে, ইত্যাদি। ডিমনিটাইজেশন হয়েছে। এইবারে নাকি সব কালো ধন নিজে থেকেই বেড়িয়ে আসবে। এরপরে আরো এরকমই কিছু ঢপের কর্মসুচি চলবে। সঙ্গে হিন্দুত্ববাদীদের চোখরাঙ্গানো। এইরকম দেশের স্বপ্নই তো সকলে দেখেছিলো।

    তাই নিতীশ, দিদি, বহিন, আম্মার মতন পাবলিকরা এখন ধরি মাছ না ছুঁই পানী খেলবে বিজেপির সাথে। রাজ্য চালাতে ট্যাকা চাই। তাছাড়া দিদির কাছে যতই গবমেন্ট থাকুক না কেন, শুধুমাত্র মোদির কাছেই সিবিআই আছে। এর মধ্যে কঙ্গই একমাত্র সিরিয়াস - কারণ ওরা এখন একজিস্টেন্সের লড়াই লড়ছে - আর বিজেপির সাথে ওরা কিছুতেই হাত মেলাবে না। অতেব।

    এই সব হিসেব বান্চাল করে দিতে পারে একমাত্র ইনফ্লেশন। ঐটি হলে বিজেপি চুড়ান্ত চাপে পড়বে। তখন আসল সমস্যা সমাধান করতে হবে। অতেব লাগ লাগ লাগ ৫৫, লাগ লাগ লাগ ৬০, লাগ লাগ লাগ ৭৫। আরে তেলের দামের কথা বলছি।
  • dc | ২৪ এপ্রিল ২০১৭ ০৯:৩১712320
  • বাম সমর্থকরা বিজেপিকে ভোট দিয়ে পব-তে বিজেপির রাস্তা তৈরি করে দেওয়ার মধ্যে কি মহত্তর গপ্প আছে কে জানে। এভাবেও শুধুই ভেসে থাকা যায়!

    "বাম সমর্থকরা সিদ্ধান্ত নিয়েছেন। মূল প্রচার ও লক্ষ্য তো এই যে, মমতাকে সরাতে হবে। বিজেপি–‌র বিরুদ্ধে বক্তব্য কেতাবি, আনুষ্ঠানিক। ক্ষমতায় থাকার সময়ে জড়ো–‌হওয়া বহু সমর্থক নীতিগতভাবে বামপন্থী নন। কর্মী–‌সমর্থকদের রাজনৈতিক চেতনাও তলানিতে। সুতরাং আমরা যখন পারছিই না বিজেপি–‌কে ভোট দিয়ে আসি। মমতা হারেননি, তৃণমূল হারেনি, ভোট বেড়েছে। এবং এই মনোভাব সঞ্চারিত হয়েছে সমর্থকদের মধ্যে। এবং এই মনোভাবই নিয়ে যাচ্ছে সেই আশ্চর্য ভয়ঙ্কর সিদ্ধান্তের দিকে, মমতাকে হারানোর জন্য বিজেপি–‌কে ভোট দেওয়াও চলে।"

    http://www.aajkaal.in/enewspaper/bistaritakhabar/16/34103
  • PT | ২৪ এপ্রিল ২০১৭ ০৯:৫৫712321
  • যদি ধরেই নিই যে এটাই ঘটনা তাহলেও ব্যাপারটা যা দাঁড়ায় তা হল যে কোন বাম সমর্থকের বিজেপিকে ভোট দেওয়া আর তিনোনেত্রীর বিজেপির সঙ্গে ঘর করা, বিজেপি নেতাদের ফল-মিষ্টি পাঠানো বা প্রেসিডেন্টের পদে প্রকাশ্যে নাম ঘোষণা করা এ দুটো ঘটনাই এক রকমের!!
    ছোটবেলায় "অবাক জলপান' না পড়লে এই রকমটাই হওয়ার কথা!!
  • dc | ২৪ এপ্রিল ২০১৭ ০৯:৫৯712322
  • বাম সমর্থকরা কেন বিজেপিকে ভোট দেয় সেটা সত্যিই অবাক কান্ড।
  • PT | ২৪ এপ্রিল ২০১৭ ১০:০৭712323
  • তিনোর ও মাওব্যথীরা কেন বিজেপিকে পব-তে ডেকে আনে ও জায়গা করে দেয় তাতে অবাক হওয়ার কিছু নেই অবশ্যই। ঘুরে ফিরে বন্দুক প্রত্যাশিত ভাবেই সেই বামেদের কাঁধেই। ওটাই সহজতর ও নিরাপদ অব্স্থান। কেননা তিনো নেত্রীর অব্স্থান নিয়ে বেশী কথাবার্তা বললে অম্বিকেশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
  • sm | ২৪ এপ্রিল ২০১৭ ১০:১৫712324
  • ওসব জটিল তত্ব আপনি বুঝবেন না।বামেরা বিজেপি কে ভোট দিলে বোঝা যাবে যে তাদের অভিমান হয়েছে। কে না জানে বাম ভোটাররা হলো গিয়ে, দেশের নির্ণায়ক শক্তি। এক কথায়, পার্লামেন্ট এর বিবেক।
    তা,ওঁয়ারা রাগ করিলে, কংগ্রেস দুক্ষু পাবে বিবেক দংশনে ভুগবে।
    সগ্গলে মানে বিজেপি ও তাঁর লক্ষী পেঁচা- তিনোরা বাদে সব দল কেই বামেদের মানভঞ্জন করতে এগিয়ে আস্তে হবে।কে না জানে, সাম্প্রদায়িক শক্তি ও তার দোসর তিন পেঁচা কে বিদেয় করে তবে কিনা বামেদের স্বস্তি।
    বাংলার তথা ভারতের ইতিহাস, আবার নতুন করে লেখা হবে।
  • sm | ২৪ এপ্রিল ২০১৭ ১০:১৯712325
  • আপ্নে তো মহায় তিনো নেত্রীর নিন্দে ছাড়া জল খান না।তিনো দের দিনরাত চোর, ডাকাইত, লুঠেরার দল বলে থাকেন।
    বিচারাধীন অভিযুক্তদের ও চোর বলে দাগিয়ে দেন।
    আপনি তো ব্যোমকেশ হন নি।
    ফালতু বিভ্রান্তি মূলক প্রচার করে লাভ আছে।
  • dc | ২৪ এপ্রিল ২০১৭ ১০:২৮712327
  • তাহলে দেখা যাচ্ছে বাম সমর্থকরা, তিনোরা ও মাওব্যথীরা, সকলেই বিজেপিকে পব-তে ডেকে আনে ও জায়গা করে দেয়, আবার পরষ্পরকে দোষারোপও করে। বামের, তিনোরা, মাওব্যাথিরা, সকলেই একে অন্যের প্যাঁচা। বাংলার ভাগ্যাকাশে এই প্যাঁচার দল ছেয়ে গেল! বাম প্যাঁচা, তিনো প্যাঁচা, মাওব্যাথী প্যাঁচা - এরাই আসলে সভ্যতার অভিশাপ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন