এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫২276181
  • ঐ পার্টিকুলার শোতে কোনো স্কিট ছিলনা, খালি হাসিমুখে গাল দেওয়া ও শোনা (রোস্টিং???)।
  • Tim | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫১276179
  • একক কে ক দিলাম আমিও।
    আর দুদির পোস্টের রেফারেন্সে ঃ সব কথা তো মুখে বলতে বা অঙ্গভঙ্গী করতেও হয়্না। সরকার তো ইচ্ছে হলেই কাজে করে দেয়। ঃ-)
  • সে | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫০276178
  • দেশ নির্ঘাৎ এগিয়েছে, কিন্তু শিশুরা তাদের চোখ দিয়ে যেটা দ্যাখে, সেটাকে উড়িয়ে দেয়া ঠিক নয়। অবজারভেশন তাদেরও আছে। সেটার গুরুত্ব না দিলে নিজেদেরই ঠকানো।
  • jhiki | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪৮276177
  • দেশ নয়, এভাবে প্রকাশ্য মঞ্চে গালাগালি আর অশ্লীল অঙ্গভঙ্গীর অনুষ্ঠান আমার মতে মানব সংস্কৃতির-ই বিরোধী..
    তবে আমি এসব বন্ধ করার পক্ষে নয়.... কনটেন্ট টা অ্যাডাল্টের জন্য, এই তথ্য জানিয়ে উপযুক্ত অনুমতি নেওয়া থাকলে আমার ব্যক্তিগত ভাবে কোন সমস্যা নেই।

    তবে পরিচিত কেউ এসব অনুষ্ঠানে যায় শুনলে, তার সাথে কথা বলতে ঘৃণা করবে। এটা একদম ব্যক্তিগত অনুভূতি।
  • 4z | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪৭276176
  • sm মনে হয় একটু জেনারালাইজড অবসার্ভেশন করা পছন্দ করেন ;-)

    একককে ক
  • একক | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪৩276175
  • যে দেশ সত্যি এগিয়ে যায় সেখানে একটা স্কিট বানালে তার পাল্টা স্কিট নাবে। মাঝখানে সরকার কে মাথা গলাতে হয় বা প্রচুর কান্নাকাটি হয় মানে দেশ এগোয়নি। এখনো এরকম স্কিট এর বা রোস্ট শো এর দরকার আছে।
  • du | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩৮276174
  • ঝিকি এই কারনেই আমি সাপোর্ট করতে গেসলাম কিন্তু দেশ এগিয়ে গেছে আর দেশের সমস্কিতিতে অপমান করা নেই দুটো তো এক নয়।
  • একক | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩৩276173
  • এসেম এর এই অব্সার্ভেশন টাও ওই "ঘুসখোর রা বড় বড় ফ্ল্যাট এ থাকে" র মত লাগলো। আজকাল আর অবাক হইনা, মজা লাগে এসব কলকাত্তাইয়া অব্সার্ভেশন এ।
  • sm | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ২০:১২276172
  • বাবা মায়ের অঢেল পয়সা, নিয়মিত মাদক সেবন, অকেজো সেন্সর বোর্ড; অকৃত্রিম হলিউড ও বিদেশ প্রীতি ই সম্ভাব্য কারণ।
    বি বি সি তে রাসেল ব্র্যান্ড আর জোনাথন রস এইরকম অবসিন কথা বার্তা বলত।এক বার তাড়িয়েও দিয়েছিল বি বি সি থেকে। মনে হয় ওদেরই ভারতীয় ব্যর্থ সংস্করণ।
  • jhiki | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৪২276171
  • অভাগীর স্বর্গ থেকে দেশ অনেক এগিয়ে গেছে.... এসব কথা এখন প্রকাশ্যে শহরে কেউ বলে বলে মনে হয়না... মানসিকতাও হয়ত খুব কম লোকই পোষে...

    কিন্তু এর সাথে খোলা মঞ্চে কথায় কথায় ফা.., সাক..... এসব বলা ও সেইধরণের অঙ্গভঙ্গীর, এবং বাবা মা তুলে জঘন্যতম গালাগালি দেওয়ার সম্পর্ক ঠিক কী?
  • Du | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২২276169
  • - না না ও নিজের কানে শোনে নি ভাগ্যবশতঃ। কিন্তু খবরের কাগজ পড়া ছাড়াও ও বাংলা সাহিত্যে পড়ছে - অভাগীর স্বর্গ, গরীব, হারুন সালেমের মাসি, গরিব। তাই আর কি।
  • Du | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২২276170
  • - না না ও নিজের কানে শোনে নি ভাগ্যবশতঃ। কিন্তু খবরের কাগজ পড়া ছাড়াও ও বাংলা সাহিত্যে পড়ছে - অভাগীর স্বর্গ, গরীব, হারুন সালেমের মাসি, গরিব। তাই আর কি।
  • Du | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১৬276168
  • সে, কালকেই খেলা থেকে ডেকে আনতে যাওয়ায়, বলেছে যে এতে তার প্রেস্টিজ আহত হয়েছে। তাই আর শিশুটকের দিকে গেলাম না ঃ)
  • - | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১৪276167
  • "লোককে বলে তুই লো বার্থ, জন্মেছিস স্লেভ, সারাজীবন স্লেভ থাকবি, আমার সমান হবার কথা ভাববি~ই না" -- এই রকম কেউ কাউকে বলছে সেটা সে দেশে নিজের কানে শুনেছে? কলকাতায়? এই জেনেরেশনে? যে সোসাইটিতে বড় হচ্ছে সেই এলাকায়?
    নাকি অন্যদের শোনা/বলা কথা বা ধারনাইআউড়ে যাচ্চে?
    শেষ প্রশ্নে হ্যাঁ উত্তর হলে মানতেই হবে চুপ করে যাবার মতই ভয়ঙ্কর অবস্থা!
  • সে | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১১276166
  • এইটে শিশু টকে যাবার মতো জিনিস।
  • Du | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:০৩276165
  • এইটা লিখি।

    ছেলে বলছে কি এইগুলো রোস্ট বন্ধ করে দিচ্ছে, কি করে?
    আমি বলি, এরকম মুখের ওপর খারাপ কথা বলা আমাদের দেশের সংস্কৃতি নয়, তাই।
    প্রথমে সে বলে, তো?
    আমি বলি - দেখো, সবার সংস্কৃতিরই টিকে থাকার অধিকার আছে। তাই সরকার আমাদের দেশের সংস্কৃতিকে রক্ষা করার জন্য আইনের সাহায্য নিতে পারে।
    এইবারে ছেলে - ও, দেশের কালচার অপমান করে না না? লোককে বলে তুই লো বার্থ, জন্মেছিস স্লেভ, সারাজীবন স্লেভ থাকবি, আমার সমান হবার কথা ভাববি~ই না, আর ভাবলে তার জন্য শাস্তি (পুরো কথাটা মনে নেই এরকমাই কিছু)- এইটা কোন দেশে বলা হয়?

    আমি চুপ।
  • সে | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫৩276164


  • পিটার ফক ও কলোম্বো এত বেশি জনপ্রিয় ছিলো এসব দেশে যে জার্মান টিভির জনপ্রিয় প্রোগ্রামে পিটার ফককে আনানো হয়েছিলো। ভদ্রলোক জানতেনই না যে তিনি এত জনপ্রিয় এখানে। তার ওপরে নিজের অভিনয় জার্মানে ডাব্‌ড্‌ দেখে তো হতবাক। কস্মিনকালেও জার্মান শেখেননি।
  • সে | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৪৮276163
  • সঙ্গে সিগার ফুঁকতে পারলে আরো ভালো। ;-)
    আমার বাড়িউলি সিগার ফুঁকতে ফুঁকতে দেখতো।
  • sinfaut | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৪৩276162
  • না না বোরিং লাগবেনা, আমরা প্রতিদিন রাতে একটা করে দেখি। :-)
  • Tim | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৩৫276161
  • আরে তা এমনিতেই হবেনা। সোসন তো পুরোদমেই আছে। ঃ-)
  • সে | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৩২276160
  • একটা রিকুয়েস্ট। একনাগাড়ে পরপর দেখোনা। গ্যাপ দিয়ে দিয়ে দেখো। অ্যাটলিস্ট দু তিন দিনের গ্যাপ। নইলে বোরিং লাগবে।
  • Tim | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:২৯276159
  • ৬৮ থেকে ৭১ অবধি নেমে গেছে তো। আমি শুধু সিজন জিরোটা দেখে একটু ঘেঁটে গেলাম আরকি। যাই হোক, দেখবো রাত্তিরে। থ্যাঙ্কু।
  • সে | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:২৬276158
  • প্রাইম ওয়্যারে খোঁজো।
  • sinfaut | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:২৪276157
  • আমি সীজন ওয়ান থেকেই দেখেছি।
  • Tim | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৫৪276156
  • মার্ডার বাই দ্য বুক নাকি প্রেস্ক্রিপশন মার্ডার, কোনটা প্রথম? আইএমডিবি বলছে সিজন জিরো থেকে শুরু করতে।
  • সে | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৪৭276155
  • গল্পের গোড়াতেই দর্শক জেনে যায় অপরাধী কে? কীভাবে মার্ডার হোলো। তারপরে আসে কলোম্বো। এখন তাকে জট খুলতে হবে। দর্শক শুধু বসে বসে সেইটে দেখবে।
  • সে | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৪৬276154
  • এবং যত্রতত্র সীগার ফোঁকা। সস্তার সীগার।
  • sinfaut | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৪৫276153
  • ভীষন ক্লামসি, গল্পের শুরুতে দেখলেই মনে হবে এ লোকটা ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে ছড়াতে এসেছে। অথচ একাই সম্পূর্ণ একা গল্পে থাকেন পুলিশের পক্ষ থেকে। আর দর্শক বেশিরভাগ সময় দেখে অপরাধীর দিক থেকে। এর পাশে অ্যাড্রিয়ান মংক ভীষন একপেশে, অস্বাভাবিক এক চরিত্র। মানে শুধু ওসিডির জন্য বলছি না, মঙ্কের ক্ষমতা প্রায় সুপারম্যানের মতন দেখানো হয় তার বিভিন্ন মানসিক সীমাবদ্ধতার সাপেক্ষে। আর তার তিনজন প্রধান পার্শ্বচরিত্র লাগে দর্শকের উৎসাহ বজায় রাখার জন্য। কোনো তুলনাই চলে না।
  • সে | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৪৪276152
  • সিনফ,

    হ্যাঁ। সবই তো স্টিঙ্কিং রিচ্‌দের নিয়ে। প্রতিটি এপিসোডে নতুন নতুন স্টারেদের অভিনয়। কিন্তু কলোম্বোর কুকুর, যার নাম ... নাই বা বললাম, কিংবা কলোম্বোর গাড়ীটা, সবই কন্ট্রাস্ট। কলোম্বোর সেই ক্যাভিয়ার খাবার এপিসোডটা.. আহা! পিটার ফকের একটা চোখ অন্ধ, তা সত্ত্বেও অভিনয়ে কোনো খামতি ধরা পড়ে না।
  • sinfaut | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৩৯276151
  • b, আমি তো ডাইনলোড করে দেখি।

    সে,
    স্প্লীলবার্গেরটা বেস্ট লাগে নি, পরে কাসাভেতাসের দিরেকশন আছে, আরও অনেক অনেক আছে। সত্যি বলতে কি, বেস্ট বাছাটাই বেশ কঠিন আমার কাছে, সব কটাই এত ভালো লেগেছে। কি অদ্ভুত সাইকলোজিকাল, নন ইন্ট্রুসিভ, সবার জন্য জায়গা ছেড়ে দেওয়া একটা চরিত্র, যে এমনকি অপরাধীকেও তার প্রাপ্য সম্মান দেয়, প্লাস অপরাধী আর ডিটেকটিভের মধ্যে প্রতিটা গল্পেই একটা অর্থনৈতিক শ্রেনীব্যবধান থাকে, যেটা কলম্বো বেশ নৈর্ব্যক্তিক ভাবে নোটিস করে। সব মিলিয়ে ফ্যান্টাস্টিক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত