এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ২৬ জুলাই ২০১২ ১৮:৫৮27631
  • পাই এমন সব সময়ে এমন সব প্রশ্ন করে না! অন্য উইন্ডোয় অর্চি-মুনের ডিভোর্স হয়ে যাচ্ছে, আর আমাকে গুরুর উইন্ডোয় লিখতে বলা হচ্ছে ডিভোর্স নিয়ে আমার কীসে আপত্তি। ঐ পোস্টটাই চোখ এড়িয়ে গেছিল। একটু পরে লিখছি।
  • নেতাই | ২৬ জুলাই ২০১২ ১৮:৫৭27629
  • হুমায়ুনের এই বিয়ে আপনি অপছন্দ করতেই পারেন (অনেকেই করে, বেশীরভাগ লোকেই করে), আইনত কিন্তু উনি কোন অপরাধ করেননি। এসব দিক দিয়ে দেখলে এটা কেবল ই ওনার ব্যাক্তিগত জীবন। উনিও এ নিয়ে কম ভোগেননি। হুমায়ুন আহমেদের লেখার কথা বলতে গেলে ওনার এই দ্বিতীয় বিয়ের কথা বলাটা কতখানি জরুরি?
  • kumu | ২৬ জুলাই ২০১২ ১৮:৫৫27625
  • পাই,আমার আপত্তি সন্তান হবার পর ডাইভোর্স ও পুনর্বিবাহে-
    ম্যায় নেহী দেখ সকতা তুঝে রোতে হুয়ে------
  • ব্যাং | ২৬ জুলাই ২০১২ ১৮:৫৫27626
  • তাতে কিছুই না। তুই বললি হুআর সহকর্মীও শাওন, শুধু মেয়ের ছোটবেলার খেলার সাথীই না। তো সেই মেয়েও তো ঐ একই জগতে ওনাদের দুজনের সহকর্মীইই ছিলেন। তো মেয়ের পক্ষে এগুলো মনে নেওয়া খুব চাপের বলেই আমার মনে হয়।
  • san | ২৬ জুলাই ২০১২ ১৮:৫৫27627
  • ব্রী মনে হয় ম্মাম্মাম্মা। খালি রবিঠাকুর আওড়ায়। ঃ-)
  • Harry Potter | ২৬ জুলাই ২০১২ ১৮:৫৫27628
  • আবার তুই এখানে এসেছিস ব্যাটা ভলডেমর্ট !
  • kiki | ২৬ জুলাই ২০১২ ১৮:৫৪27624
  • ওরে বাবা! আবার ধাঁধা।ভ্যাঁক।

    না যাই ম্যামথের ডকুটা দেখা শেষ করি গে। ক্ষি ক্ষিউট ছিলো ম্যামথ গুলো। খাচুম খুচুম করে চটকানোর মতন।
  • | ২৬ জুলাই ২০১২ ১৮:৫৩27621
  • নিশি নাকি?
  • pi | ২৬ জুলাই ২০১২ ১৮:৫৩27622
  • উফ্ফ, কীসব টাইপো করেছি।
  • Lord Voldemort | ২৬ জুলাই ২০১২ ১৮:৫৩27623
  • ন্যাজওয়ালা বী?
  • ব্র্বী | ২৬ জুলাই ২০১২ ১৮:৫১27616
  • তবে ব্রী নয়, ব্র্বী।
  • | ২৬ জুলাই ২০১২ ১৮:৫১27617
  • না না শক্ত হাতে রাশ ধরো। আজকাল কার বাচ্ছা গুলো বড় বিচ্ছু।
  • pi | ২৬ জুলাই ২০১২ ১৮:৫১27618
  • হ্যাঁ, মেয়ের সহকর্মী। তাতে কি ?
  • উফফ | ২৬ জুলাই ২০১২ ১৮:৫১27619
  • এই উমা পোদ্দারের টই তে ধোঁয়া দেওয়া বন্ধ করুন না আপনারা :( :(

    লিমিট্লেস ন্যাকামো আর নরম মাটি পেলেই হুমকির এক বিটকেল যুগলবন্দী চলছে প্রথম থেকে । গিয়ে দুটি ভালো কথা বললেও আকা বাবু বকে দেবেন। আমরা আপনাদের ভদ্রতার ডেকরাম মানছি। আপনারা প্লিজ ওই এটেনশন সীকার এর সাঁকো নাড়ানো বন্ধ করুন। পিলীঈইজ্জ্জ :(
  • kiki | ২৬ জুলাই ২০১২ ১৮:৫১27620
  • আপাততঃ নিজের নিয়ে পাঁচ পিস।:P
  • ব্র্বী: | ২৬ জুলাই ২০১২ ১৮:৫০27613
  • চিনিলে না আমারে কি। দীপহারা কোণে আমি ছিনু অন্যমনে, ফিরে গেলে কারেও না দেখি। :-P
  • ব্যাং | ২৬ জুলাই ২০১২ ১৮:৫০27614
  • পাই, সিরিয়ালের কাজের কথা ধরতে গেলে তো এও দেখতে হয় যে শাওন শীলা আহমেদের শুধু ছোটবেলার খেলার সাথীই না, বড়বেলার সহকর্মীও ছিলেন।
  • kiki | ২৬ জুলাই ২০১২ ১৮:৫০27615
  • বকা? আমায় পাত্তাই দেয় না।ঃ(

    বড়জোর যখন বলি তোদের আর পড়াবো না। তখন মিনিট পনেরো চুপ থাকে। সেদিন ঋভু বেচারী আমায় বাঁচানোর জন্য বললো ঃ দানিস( এইরকম ই বলে ফেলে) আমার মা কিন্তু রেগে গেলে কি অবস্থা হয়? অমনি আরেকজন শুরু কল্লো, ও ম্যাম আমি তো নীচ থেকে শুনছিলাম তুমি চেঁচাচ্ছিলে, এই নিয়ে আরেকজন................ পুরো সেই নিয়েই শুরু হয়ে গেলো। আমি এত হুব্বা, খানিক ব্রেক নিয়ে জল খেতে চলে গেলাম।ঃ(
  • pi | ২৬ জুলাই ২০১২ ১৮:৪৯27612
  • মানে এতগুলো ফ্যাক্টর চলে আসছে,যে কোনটা নিয়ে আপত্তি

    মেয়ের বান্ধবী বলে আপত্তি ? বোনের বান্ধবীদের নিয়ে আপত্তি নাই ? ঃ) মানে,, এটা এখন প্রচলিত ব্যাপার বলেই আর চোখে লাগে না ? ন

    মেয়ের বয়সী হওয়া নিয়ে আপত্তি ? সেক্ষেত্রে প্রথম বিয়েই যদি (হলেও হতে পারতো) মেয়ের বয়সী কাউকে করা হত, তাই নিয়েও আপত্তি থাকবে?

    নাকি, ডিভোর্স নিয়ে আপত্তি ? সন্তানকে মানুষ করার দায়িত্ব পালন করার পরে করলেও ?

    (ডিঃ আমি জানিনা হুআ সন্তানদের জন্য কী করেছেন বা করেননি )
  • siki | ২৬ জুলাই ২০১২ ১৮:৪৭27610
  • কিকির কটা ছানা?
  • ব্র্বী | ২৬ জুলাই ২০১২ ১৮:৪৭27611
  • লোকলজ্জা নিয়ে এইরকম একটা বাংলা উপন্যাস আছে। বাণী বসু কি? প্রৌঢ়া মা প্রেগনেন্ট হলেন। মা অ্যাবোর্শনে রাজি নন, কিন্তু মেয়ে বলছে "আমাদের কথা ভাবলে না?", জোর করছে ইত্যাদি।
  • kiki | ২৬ জুলাই ২০১২ ১৮:৪৬27608
  • মৈত্রেয়ী দেবীর বাবা ও এরম কি একটা ঘটনা ঘটিয়েছিলেন না?
  • Kaju | ২৬ জুলাই ২০১২ ১৮:৪৬27609
  • নেতাই এত গদ্যময় বড়সড় পোস্ট করে কেন? কোনো ব্যাপারে বেশী জেনে গেলে এই হয়। ☻
  • | ২৬ জুলাই ২০১২ ১৮:৪৫27605
  • তুমি কি ছানাপোনা দের বকাবকি কর নাকি বাবা বাছা করো?
  • kiki | ২৬ জুলাই ২০১২ ১৮:৪৫27606
  • ব্র্র্রী ক্ষে?
  • নেতাই | ২৬ জুলাই ২০১২ ১৮:৪৫27607
  • শাওন হুমায়ুন আহমেদের মেয়ের বন্ধু?

    হুমায়্ন আহমেদ ব্যাক্তি জীবনে এই বিয়ে নিয়ে অনেক ভুগেছেন। মা ভাই বোন নিজের পরিবারের সবাই যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছিলেন। অনেক ভক্তজনও প্রতিবাদ জানিয়েছিল। এই বিয়ে নিয়ে হুমায়্ন আহমেদের কোন আক্ষেপ ছিল বলে জানা যায়নি। পরন্তু ভাই বোন, বিশেষত মা শাওনের প্রথম সন্তানের কম্প্লিকেসির সময়্তেও পাশে না দাঁড়ানোর নিয়ে হুমায়ুন আহমেদের অভিমান কোন এক লেখায় পড়েছিলাম। সময়ের সাথে সাথে সাথে লোকে অনেক কিছু ভুলে যায়। আনিসুল হকের(?) লেখায় পড়ছিলাম মৃত্যুর কয়েকমাস আগেও হুমায়ুন আহমেদ আক্ষেপ করছিলেন একই শহরে থাকা সত্ত্বেও ওনার মেয়েদের বহুদিন দেখেননা বলে।
  • kiki | ২৬ জুলাই ২০১২ ১৮:৪৪27604
  • ঃ)
    এদিকে এখনো আমার ছানাপোনারা আসছে না।কেমন এক শান্তি বিরাজ কচ্ছে। আর এটাই বোঝা যাচ্ছে আদতে আমার বাঁদর গুলোর বাঁদরামো ছাড়া পোষায় না।
  • pi | ২৬ জুলাই ২০১২ ১৮:৪৩27602
  • ইনফেকশনের জন্য একদফা অ্যাণ্টিবায়োটিক তো খেলুম। ক'দিন বাদেই আবার সেই জ্বর আর গলাভাঙা। দাঁতটাকেই মনে হচ্ছে উপড়ে আসতে হবে। এখন আবার ইন্সুউওরেন্স খোঁজো রে। কী হ্যাপা ঃ(
  • Lord Voldemort | ২৬ জুলাই ২০১২ ১৮:৪৩27603
  • লোলিটা বড় বোরিং
  • Kaju | ২৬ জুলাই ২০১২ ১৮:৪২27601
  • সেটা নিয়েই কি অংজং টেলিফিলিম করেছিল পার্ণোকে নিয়ে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত