এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:১৬276450
  • বহুক্ষণ সাইট ইড়িমিড়িকিড়ি ছিল। আর কারুর এমন হয়েছে?
  • Atoz | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:১৪276449
  • খানক্য পড়ে বেশ ঘাবড়ে গেছিলাম। তারপরে ভাবলাম চাণক্য ও হতে পারে। ঃ-)
  • a x | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ০১:১০276448
  • ইন্দো যেন কেমন কেমন।
  • h | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩০276447
  • হ্যাঁ সেটা খুব ই বাজে হল। সরি দেখাই তো হল না। ঐ মেসেজ টা কি পাইসিলা নাকি শ্লা সম্পূর্ণ অন্য কাউকে পাঠালাম।
  • | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২২276446
  • খানকয়
  • | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২১276445
  • হনুর জন্য খানক্য বই নিয়ে গেসলাম। কিন্তু সে আর দেওয়া হল না।
  • h | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৫276444
  • সালা কি খচ্চর ছেলে মাইরি ঃ-)))
  • sinfaut | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ২১:০৬276443
  • সত্যি এই ক্ল্যারিফিকেশনটা না দিলে হানুদাকে পুরো অন্য চোখে দেখতাম।
  • h | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ২১:০৩276442
  • *উফ্ফ বাবা করল্যা না ক্ল্যারিফিকেশন। আরো নানা ভুল হল।
  • h | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫৮276441
  • ইপসিতা আমি একটা ভুল তথ্য তোকে দিয়েছিলাম। সরি। সেটার ক্র্ল্যারিফিকেশন এইটা। অবান্তর পাঠশালার ঘটনাটা ঘটে ১৯৭৬-১৯৭৯ র মধ্যে। আমি যে বইটার কথা বলছি, সেটা মিলিটারি জুন্টার প্রথম আমল, ১৯৫৬ সম্পর্কে, রুডোল্ফো ওয়াল্শ এর লেখা অপারেশন ম্যাসাকার। এটার সম্পর্কে দুটো রেফারেন্স পাওয়ার পরে আমি আগ্রহী হয়েছিলাম। আর একটা তৃতীয় বিষয় ছিল।

    প্রথম রেফারেন্স টা এল আর বি তে প্রকাশিত মাইকেল উড এর একটা প্রবন্ধ, এটার পাবলিক লিংক রয়েছে দেখছি। http://www.lrb.co.uk/v35/n21/michael-wood/living-dead-man

    আর এডুআর্ডো গ্যালিয়ানোর কোনো স্ট্রে কমেন্ট বা কোনো লেখায়, সেটা মনে নেই।

    যে পিরিয়ড টা তোদের প্রকাশিত বইটায় আছে, সেটা নিয়ে ইন্টারেস্টিং লি গালিয়ানোর নিজের একটা প্রবন্ধ আছে, ১৯৭৮ এর ওয়ার্ল্ড কাপের সময়ে বুয়েনাস এয়ারেস এ বন্দী বা নিখোঁজ সন্তান দের মায়েরা জুন্টার শাসন উপেক্ষা করে, বিশ্বকাপে পাসারেলার নেতৃত্ত্বে খেলা জাতীয় দলের সমর্থনের আবেগ কে সামনে রেখে একটা ঐতিহাসিক মিছিল করে, ডেট টা ভুলে গেছি। সম্ভবত ফাইনালের জাস্ট আগে। সেটা সম্পর্কে গালিয়ানোর নিজের অসামান্য প্রবন্ধ আছে। এই গালিয়ানো সেই ওপেহ্ন ভেইন্স অফ লাতিন আমেরিকার লেখক গালিয়ানো, উরুগুয়ের সাংবাদিক এবং আরো মজার হল ইনি ফ্রানসিস্কলি কে নিয়ে খুব ই এক্সাইটেড ছিলেন, যাকে কলকাতার নেহরু কাপ দর্শক/শ্রোতা দের অনেকের মনে থাকবে।

    দুটো রেফারেন্স তো হল, এইবার বিষয়টা। বিষয়টা হল, মেক্সিকো ১৯৬৮ বল, বা ১৯৭০ -৭৭ এর ভারত বল, ভিয়েটনাম যুদ্ধ বিরোধী আন্দোলনের কারণে বল, প্যারিস ১৯৬৮ বার্তোলুচি র পরে বানানো ফিল্ম বা কন বেন্ডিট বা তারিক আলি দের মেমোয়ার এর প্রাধান্যের কারণে বল, মানুষ যেটা অনেক সময়ে অতটা ধরতে পারে না, শুধু ছাত্রা ছাত্রী যুবাবয়সী রা না, নানা রকম লোক এই সব উন্মত্ত রেজিমের সামনে পড়েছিল। তো ১৯৫৬ তে কাল্ট অফ দ্য ইউথ তৈরী হয় নি, সবে কেরুয়াক লিখেছেন, িলিয়াল বারোজ এর লেখা তখনো সেলিব্রেটেড নয়, এই সময়ে আর্গেন্টিনার জুন্টা এবং লাতিন আমেরিকার অনেক দেশেই, এবং আমাদের দেশেও একটা বড় আক্রমণ নেমে এসেছিল শ্রমজীবী দের উপরে, যাঁরা অনেকেই মেমোয়ার লেখেন নি, ১৯৬৮ র আগে বা পরে। তো রুডোল্ফো ওয়াল্শ এর বই টা সেই জায়্গাটায় বেশ গুরুত্ত্বপূর্ণ, যদিও ছাত্র আন্দোলন, এবং ছাত্র আন্দোলন, নারী আন্দোলন এর হাত ধরে যে রাজনইতিক দর্শনের যগতে যে বড় বড় পরিবর্তন এসেছে, তাকে ছোটো না করেও এ কথাটা বলাই যায়।
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:০২276440
  • আহা চিন্টুবাবু, তাড়াতাড়ি সেরে ওঠো।
  • cb | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৪৮276439
  • একখানা ভালো বাণী পাইসি :)

    "তৃনমূল ছেড়ে কংগ্রেস গেল শতাধিক সমর্থক। আশা করি এই ঘটনার পর ভারতবর্ষে ইচ্ছামৃত্যু(Euthanasia) আইনত অপরাধ গন্য হবেনা।"
  • cb | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১৩276437
  • ওখান থেকে একটি পোস্ট তুলে দিলাম, এরা কি মাল সহজেই যাতে বোঝা যায় তার জন্য

    "হেডিং ---চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে করেছেন শিক্ষক (http://goo.gl/w11kCh)
    যদি শরীয়ত মেনেই বিয়ে করা হয়েছে, তবুও নাক গলিয়েছে প্রথম আলো। ছবিতে দেখুন, এ খবরটি প্রথম আলো অপরাধ বিভাগে ছেপেছে।
    অর্থাৎ প্রথম আলোর কাছে, ইসলামী আইন মেনে প্রয়োজনে বিয়ে করলে সেটা অপরাধ হয়, কিন্তু কথিত শিশু শিল্পী হয়ে অশ্লীল-অশালীন কাজ করলে সেটা প্রশংসনীয়, ৪ ঘণ্টায় কমেন্টে ৪ হাজার বার ধর্ষণ করলেও প্রথম আলোর মানবতার ক্ষতি হয় না, বরং প্রথম আলো সেই ছবি দিয়ে দর্শক টানে।
    ইসলাম বিদ্বেষী ইহুদি এজেন্ট প্রথম আলো এদেশে নিষিদ্ধ করা এখন সবার দাবি।
  • sch | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫২276436
  • গোটা হেত ক্যাম্পেইনটা হয়েছে https://www.facebook.com/DeswaOfficial?fref=photo এই প্রোফাইল থেকে। ফেসবুক এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না?
  • aranya | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০৪276435
  • ছবি দিয়ে দিয়েছে :-(
    খুবই রিস্কি
  • pi | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০৩276434
  • এইটা পুরো বক্তব্য। এই লিং এ পাবেঃ
    হিন্দু সচিবের বোনের ফেসবুক একাউন্টে নবীজির ব্যঙ্গচিত্র ! নাউযুবিল্লাহ !
    বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের উপসচিব কৃষ্ণা গায়েন। কৃষ্ণা গায়েনের বোনের নাম অদিতি ফাল্গুনী গায়েন। এ অদিতি ফাল্গুনি দীর্ঘদিন ধরে তার ফেসবুক একাউন্টে ইসলাম বিরোধী লেখালেখি করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় গত ৮ই জানুয়ারি সে ফ্রান্সের শার্লি হেবডোতে প্রকাশিত ব্যঙ্গচিত্রের সমর্থন জানিয়ে দুটি ব্যঙ্গচিত্র শেয়ার করে। নাউযুবিল্লাহ ! (স্ট্যাটাস লিঙ্ক: http://goo.gl/MiORwo, যদি স্ট্যাটাস মুছে দেয় তবে এ লিঙ্কে পিডিএফ হিসেবে সেভ করা আছে : http://goo.gl/ORrbC8)
    উল্লেখ্য, পবিত্র কুরআন পাকে আছে, হিন্দু বা মুশরিকরা হচ্ছে নাপাক বা নিকৃষ্ট।
    সূরা-তওবা’র ২৮ নং আয়াতে বলা হয়েছে, “নিশ্চয়ই মুশরিকরা নাপাক বা অপবিত্র।”
    নাপাক ও নিকৃষ্ট হিন্দু উপসচিবের বোনের প্রকাশ্যে ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঔদ্ধত্যপনা দেখলেই বোঝা যায়, সরকারের উপরের মহলের যোগসাজসেই ইসলাম বিরোধী কার্যক্রম পরিচালিত হচ্ছে। অারো উল্লেখ্য, নাপাক ও নিকৃষ্ট প্রশাসনের হিন্দুদের তত্ত্বাবধানেই যে অনলাইনে ইসলাম বিরোধী কার্যক্রম সংঘটিত হচ্ছে তা ইসলাম বিদ্বেষী উগ্রহিন্দুরা স্বীকার করেছে (http://goo.gl/MT70d0)।
    এ ঘৃণ্য কাজের জন্য হিন্দু উপসচিব কৃষ্ণা গায়েন ও তার বোন অদিতি ফাল্গুনি গায়েনের প্রকাশ্যে ফাঁসি চাই।
    ----নাপাক ও নিকৃষ্ট অদিতি ফাল্গুনির ফেসবুক একাউন্ট, পুরো টাইমলাইন ইসলাম বিরোধী কন্টেন্টে পরিপূর্ণ : https://www.facebook.com/audity.falguni.9
    -----যদি তার পেইজ বন্ধ করে দেয়, তবে এ লিঙ্কে পুরো পেইজ পিডিএফ হিসেবে সেভ পাবেন : http://goo.gl/XuxOKv

    https://www.facebook.com/DeswaOfficial?fref=photo
  • pi | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫৭276433
  • I | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৯276432
  • সে তো অবভিয়াস। তবে ডিটেইল জানতে আগ্রহী। এই ফতোয়া ব্যাপারটা ....
  • aranya | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৮276431
  • বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠীর ফতোয়া?
  • I | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৭276429
  • সে কি? কেন? ডিটেইল দে!
  • pi | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৭276430
  • এদিকে অদিতি ফাল্গুনীর উপর মৃত্যুদণ্ডের ফতোয়া জারি হয়েছে।
  • I | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৫276428
  • অক্ষদারও চাপ ছিল। কিন্তু বললে যদি রেগে যায়!
  • aranya | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৪276427
  • যাঃ, খারাপ খবর। গেট ওয়েল চিন্টুবাবু
  • I | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৩276426
  • তোরাই বরং ছেলের বাপকে বার করে দিস।
  • I | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪২276425
  • আর, চিন্টুবাউর ওপর দিয়ে যা গেল ! বা, এখনো যাচ্ছে। আগে লিখিনি। এখন লিখেই দিলাম। চিন্টুর বাজে রকম পা ভেঙ্গেছে। অপারেশন করতে হয়েছে। এখনো ক্রাচ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। ভাঙা পা মাটিতে ফেলতে পারে না।

    গুরুর ওপর ভাঙনের দেবতার আশীর্বাদ পড়েছে। আমি, ফুটকি, স্যান, রাত্তির, চিন্টু। আর কেউ কি বাদ গেল?
  • aranya | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩১276424
  • নদী মাতা যে দেশের -- নদীয়া - এটা ভাল হয়েছে :-)

    দেশে বিদেশে দূর্দান্ত
  • kiki | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:২৭276423
  • আবার এট্টুস লুকিয়ে এলুম। কিন্তু বলে যাই,কিছুদিন নেট ছাড়া থাকা অভ্যাস(এমনকি মোবাইল বন্ধ করে রাখা) করলে জীবন বেশ হালকা হয়ে যায়, তারপর দুটোকেই বিষ লাগে।

    দেশেবিদেশে পড়লাম আর চাচা কাহিনী মাঝপথে। যদিও দেশেবিদেশে অসাধারন, একটা এরকম বই পড়লেই অন্ধ পাখা হয়ে যেতে বাধ্য, তবু চাচা কাহিনী টা দেশে বিদেশের সাথে একযোগে পড়া উচিত নয়, তাতে কাহিনী গুরুত্ব হারায়, ইত্যাদি। এতে কি আমায় আঁতেল গ্রুপের বারান্দার কোনে ঠাঁই দিয়ে দেয়াই যায়?

    সে যাগ্গে, ছেলে নদী মাতা যে দেশের -- নদীয়া, লিখেছে। এই ICSE শেষ হলে আমি কথা বলতেই ভুলে যাবো, কি করবো, একটাই ভাষা জানতাম তো! তাতে অবশ্য পরিবারে শান্তি নেমে আসবে, আমারো শান্তি। আর কাল তিতিবিরক্ত হয়ে আমি আর ঋভু খাটের উপর এমন নাচ করলাম যে ম্যাট জায়গায় জায়গায় দেবে গেছে। এবার ছেলের বাপ এলে আমাদের আবার না বাড়ি থেকে বার করে দেয়।ঃ(
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৩৩276422
  • :)
  • aranya | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৩০276421
  • হুঁ, পিচ্চিটা বড় ভাল বাজায়। আমি আব্শ্য 'ট্যালেন্টেড কিড' দেখে ভেবেছিলাম অভ্যুর ছোটবেলার ছবি, প্রতিভাবান বাচ্চা শুনলে প্রথমেই অভ্যুর কথা মনে আসে :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত