এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২১:১৮276780
  • শুনলাম বিজ্ঞাপনটা।
    ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে উচ্চমধ্যবিত্ত স্বচ্ছল পরিবারকে অগাধ ধারেদেনায় ডুবে বাড়ী ছেড়ে টালির ঘরে উঠে যেতে এই সেদিনই দেখে এলাম।
    ফলে সত্যিই মনে হচ্ছে নিশ্চয়ই আর কোনও উপায় ছিল না। আর সবাই তো চাঁদা তুলে সাহায্য নেবার রাস্তায়ও সহজে যেতে পারে না। তার থেকে হয়ত এটাই বেটার অপশান মনে হয়েছে ওঁর।
  • hu | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২১:০৩276779
  • হিয়ারিং এইডের অ্যাডে সত্যিই কিছু মনে হয়নি। এমনকি প্রসেনজিতের সাথে সিনেমাগুলোর জন্যও খারাপ লেগেছে, কিন্তু কষ্ট হয়নি। তখন এইসবই মনে হয়েছে - কি করবেন, টাকা তো রোজগার করতেই হবে - এইসব।

    হনুমান চালিশাটা কিছুতেই নিতে পারছি না। সৌমিত্র তো শুধুই অভিনেতা নন। শুধুই সেই পরিচয়ে আবদ্ধ থাকতে মানুষটা নিজেই তো চান নি।
  • a x | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২৮276778
  • সৌমিত্র মনে হয়না সেরকম পয়সা করেছেন সিনেমা করে। মানে মেইনস্ট্রীম সিনেমার হিরোরা যেরকম পয়সা করে, সেই অনুপাতে।
  • Abhyu | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২০:০৫276777
  • আদর্শ বড় ভারী কথা। আজকের দিনে পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের থেকে ডিঅ্যালিয়াস করা কঠিন।
  • sm | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২০:০২276776
  • হনূমান কে কলিযুগে দেখাশোনার ভার দিয়ে রাম থুড়ি নারায়ন ঘুমোতে গেছেন।সুতরাং জপ করতে গেলে হনুমানের নাম জপ করাই যুক্তিযুক্ত।হিন্দুস্থানিরা আগেই বুঝেছে, বাঙালি পরে বুঝলো।সাহেব সুবোরাও কিছু দিন পরে হারে রাম হারে কৃষ্ণ ছেড়ে ওই পথে যাবে।
    কিন্তু সৌমিত্র তো বামপন্থী লোক।নিজের আদর্শের বিরুদ্ধাচরণ বড় সোজা কথা নয়।এই বয়সে ওই ইগো টুকু নিয়েই মানুষ বেঁচে থাকে।
  • Abhyu | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৫৭276775
  • নীচের পোস্টটা উদাহরণ মাত্র, ভাববেন না আমি বলছি সত্যজিত রায় সত্যিই টাকা মেরেছিলেন :)
  • Abhyu | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৫৬276774
  • ল্যাদোশদা, ভালো হয়েছে।

    শিল্পীরা যেহেতু তাঁদের ইমেজ কেও এনক্যাশ করেন (সৌমিত্র বাংলার গর্ব ইত্যাদি), সেজন্যে তাঁদের একটু সচেতন হওয়া বাঞ্ছনীয়। বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারী বললে লোকে বলবে এ রকম তো হয়েই থাকে, কিন্তু সত্যজিৎ রায় টাকা মেরেছেন, এমা ছি ছি কি লজ্জা।
  • a x | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৫৪276773
  • এই হনুমান চালিশা জিনিসটার রমরমা গত এক দশকে কেমন হু হু করে বেড়ে গেল। আগে কোনোদিনও বাঙ্গালীর ঘরে এইসব শুনিনি। লোকে পাঁচালী পড়ে, গায়ত্রী মন্ত্র, শিব স্তোত্র এইসব জানতাম। হনুমান ছিল "হিন্দুস্থানী" ব্যপার স্যপার। এখন আমার আত্মীয় টাত্মীয়র মধ্যেও দেখি।
  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫৯276772
  • Du | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫১276771
  • ড্রাগ অ্যাডিক্ট নয় - মানসিক প্রতিবন্ধী ঠিক নয় -কিন্তু ঐরকমই কিছু - মোটের ওপর অসুস্থ।
  • de | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:২৪276770
  • রেশমী - এতোটাই অসুবিধে, সেটা জানতাম না - শুনে খুব খারাপ লাগলো। এরকম অভিনেতার যদি এমন অবস্থা হয়, ছোটোখাটোদের তো কথাই নেই -

    গানের লাইনটা ভালো মনে করালে -
  • Reshmi | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:১০276769
  • এ সব দেখলে ওই লাইনটাই বারবার মনে পড়ে, "আমাকে না, আমার আপোষ কিনছ তুমি........"
  • Reshmi | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:০৮276768
  • দে, শচীন তেন্ডুলকারকে নিজের প্রিন্সিপলের থেকে সরতে হয়নি, হয়তো কোনদিনও হবে না কারণ সৌমিত্রর মত এরকম আর্থিক কষ্টে পড়তেই হবেনা।

    এ বারে বেড়াতে গিয়েই কলকাতার কিছু বন্ধুদের সঙ্গে এই নিয়ে কথা হচ্ছিল, অমিতাভ বচ্চন প্রায় তলিয়ে গিয়েও আবার নিজের রাজার আসন ফিরে পান, কিন্তু আমাদের ঘরের অভিনেতারা এত প্রতিভা নিয়েও কেন শেষবয়সে এসে এত অর্থাভাবে পড়েন! আগে থেকে কেন একটা সুরক্ষিত ভবিষ্যতের ব্যবস্থা করতে পারেন না।

    সৌমিত্র সত্যিই খুব অর্থকষ্টে আছেন শুনেছিলাম, ওঁর ছেলেরও বোধহয় কিছু সমস্যা আছে, ড্রাগ অ্যাডিক্ট বা ঐরকম কিছু, রোজগার পাতি কিছু নেই মনে হয়।

    সেদিন ফেসবুকে দেখলাম চন্দন সেনও খুব অসুস্থ এবং চিকিৎসার টাকা নেই!
  • Kaju | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:০৮276767
  • বয়স অসুস্থতা - এরকম একটা রোগ যেখানে, হয়ত অনেক ভেবেই করতে বাধ্য হয়েছেন।

    আচ্ছা হনুমান যন্ত্র-র অ্যাডে তো বিশ্বজিৎ-কেও দেখা যায়, মনোজ কুমারকেও দেখা যায়। তাঁদের নিয়ে কেউ দুখ্যু করে না? নাকি তাঁরা কোনোদিন কারো স্বপ্নের হিরো ছিলেন না?
  • kumu | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:০৬276766
  • দে একদম
    ঠিক।উনি শুধু অভিনেতাই নন।
  • kumu | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:০৪276765
  • পোসেনজিতের পচা সিনেমাতে ইত্যাদি --
    তখন গুরুতে প্রসংগ উঠলে অবশ্যই হাহুতাশ করে যেতাম।
  • de | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:০৩276764
  • বাকি সব অ্যাড ঠিকই আছে - কিন্তু হনুমান যন্ত্র!!

    ওনাকে কিছু করতে কেউ মানা করেনি - শুধু আমাদের কারো কারো একটু ধাক্কা লেগেছে!

    শচীন তেন্ডুলকর কিন্তু খুব কিপটে - মারাঠীরা মোটে দেখতে পারে না - ডোনেশনের জন্য গেলে নাকি পয়সা কড়ি কিছু দেয় না - হয় নিজের একটা পুরনো গ্লাভস বা প্যাড বা ভাঙ্গা ব্যাট দিয়ে নিলাম করে পয়সার জোগাড় করে নিতে বলে! সেই শচীনকেও কিন্তু সিগারেট বা বিয়ার/হুইস্কির অ্যাড দেওয়ানো যায়নি কখনো, অনেক পয়সার টোপ দেখিয়েও না।

    রোল মডেলরা একটু অন্যরকম তো হবে। বাংলা সিনেমায় সৌমিত্র শুধুই অভিনেতা তো নন - রোল মডেলেরই মতন!
  • Kaju | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৫২276763
  • সেটাই। এত হা-হুতাশের কী আছে? টানা একটা সময় পোসেনজিতের পচা সিনেমাতে বাবার পার্ট-ও করেছেন, তখন তো এত হাহুতাশ দেখিনি। উনি কী করবেন, নিজের ইমেজ নিয়ে বসে থাকবেন অর্থাভাবে না অ্যাডে কাজ করবেন ওনার পার্সোনাল চয়েস।
  • শ্রী সদা | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৩৮276762
  • বেশ করেছেন। পয়সার দরকার, বিজ্ঞাপনে অভিনয় করে রোজগার করছেন। ঐ হনুমান যন্ত্র আর যাই হোক সরকারী নিয়মে বেআইনি তো নয়।
  • pharida | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৩৪276761
  • আমিও শুনেছি, অর্থাভাবে আছেন। খুবই।
  • Kaju | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৩২276760
  • হিয়ারিং এডের অ্যাড করেন, এলেকট্রিক বিলে দেখি Zilaxo না কি হাঁটুর ব্যথা কমানোর ওষুধ আরো কত কী অকিঞ্চিৎকর জিনিসের অ্যাড করেন। কিসুই তো খোঁজ রাখেন না আফনারা, এক আধটা দেখেই মুচ্ছো যান !
  • hu | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:০৭276759
  • আমিও শুনেছি প্রস্টেট ক্যানসার। সিনেমা তো করছেনই। আশি বছর বয়সে এমন কি স্টেজেও উঠছেন। দেখে মুগ্ধই হই।
    এইটা বড় কষ্ট দিল।
  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:০২276758
  • সৌমিত্রর ক্যান্সার না ? চিকিৎসার জন্য প্রচুর খরচ, এরকম কোথাও পড়েছিলাম মনে হচ্ছে।
  • cb | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৫৫276757
  • শুনেছি সৌমিত্র হল এক পয়্সার মা বাপ, আর অর্থ রোজগারের হেভি চাহিদা। বঙ্গ বিভীষণ ইত্যাদির পরে মৃণাল সেন বলেছিলেন, তুমি গেলে ওটা নিতে? সৌমিত্র বলেন, দু লাখ দিল :) কোন একটা কাগজে পড়েছিলাম
  • Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০৪276756
  • ছায়ার সাথে যুদ্ধ করছো?
  • byaang | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০০276753
  • এমনিতেই ছায়া প্রকাশনীর অ্যাড দেখে আমার মনটা খারাপ হয়ে যায়। এখন আবার হনুমান চল্লিশা। ঃ(
  • byaang | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০০276754
  • এমনিতেই ছায়া প্রকাশনীর অ্যাড দেখে আমার মনটা খারাপ হয়ে যায়। এখন আবার হনুমান চল্লিশা। ঃ(
  • byaang | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০০276755
  • এমনিতেই ছায়া প্রকাশনীর অ্যাড দেখে আমার মনটা খারাপ হয়ে যায়। এখন আবার হনুমান চল্লিশা। ঃ(
  • byaang | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫২276752
  • আমিও দেখলাম না। এই বিবাবু মহাইয়ে। প্রেমের শত্রু।
  • !! | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫১276751
  • LCM এর জন্য- গোড্যাডির ঐ সুপারবোলের এদেশের বিজ্ঞাপন করছেন স্বয়ং মিঠুন। তবে ঐ স্বল্পবাসা মহিলারা নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত