এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ২৬ জুলাই ২০১২ ১৯:৪৫27689
  • বাবারই কি উচিৎ হয় নিজের ছেলেমেয়ে বাবা কেন তাদের মাকে ছেড়ে চলে যাবে এই প্রশ্ন করবে না, সেটা এক্সপেক্ট করার?
    এনিওয়ে এই তক্কো কোত্থাও পৌঁছাবে না। আমি কিছুতেই মা বেঁচে থাকতে বাবা আমার ছোটবেলার বন্ধুকে বিয়ে করছে এটা সহ্য করতে পারব না, এই বলে এই তক্কোয় আপাতত দাঁড়ি টানলাম। তবে আবার কারুর মতে মিল হলে, কারুর কথায় আপত্তি হলে আবার নাক গলাব।
  • | ২৬ জুলাই ২০১২ ১৯:৪৫27690
  • এই বাক্যবাগীশের দল সমানে বকবকিয়ে চলেছে! কতদূর অবধি যে মত দিয়েছিলাম সে আর খুঁজেই পাচ্ছি না। এখন প্রথমে তাকে খোঁজো রে, তারপর আবার কে কী লিখেছে পড় রে।
    ধ্যুৎ ধ্যুৎ
  • pi | ২৬ জুলাই ২০১২ ১৯:৪৩27687
  • নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বন্ধু তাদেরকে আমরা কি জীবনের নানা ব্যাপারে বিভিন্ন সময়ে নিজের মতে সাব্স্ক্রাইব করাতে চাই .. সেটার সমালোচনাও তো করি ঃ)
    ছাত্রছাত্রীদের ও তো ই করাতে চাই। ঃ)
  • aka | ২৬ জুলাই ২০১২ ১৯:৪৩27688
  • ব্যাটা ব্যাং আমাকে কিসব সার্চ করতে বলে এখানে নিজে আড্ডা মারছিস? তোকে তো কূম্ভীপাকে সিদ্ধ করা উচিত?
  • ব্যাং | ২৬ জুলাই ২০১২ ১৯:৪২27685
  • যাগ্গে, আমি এমনটাই। আর এরকমভাবেই ভাবি, এরকমভাবেই সর্দারি করি, নাক গলাই, সে তোরা যতই দুচ্ছাই কর না কেন আমাকে।
  • Tim | ২৬ জুলাই ২০১২ ১৯:৪২27686
  • চাইলেই কি সেটা উচিত হয়? আমি যদি ছোটবেলায় পুলিশ কোয়ার্টারে মানুষ হতাম, আর আমার সোশ্যাল নেটওয়ার্কে সমস্যা হচ্ছে বলে যদি বাবাকে ( বাকি পুলিশদের মত) ঘুষ নিতে প্রভাবিত করতে চাইতাম, সেটা কি উচিত হতো?
  • pi | ২৬ জুলাই ২০১২ ১৯:৪১27684
  • ঐ র আর ল এর মাঝের কেস। আবার সেই জন্তুটার স্মৃতি ফিরে এল ঃ(
    কী ট্রমা।
  • গান্ধী | ২৬ জুলাই ২০১২ ১৯:৪০27681
  • মাইরি !! কি কঠিন নাম। লিখতে তো শিখে গেলাম। উচ্চারন করব কি করে ? ব্র্বী?
  • pi | ২৬ জুলাই ২০১২ ১৯:৪০27682
  • আকাদা, অক্ষদা, ওকে। নতুন জিপি ই খুঁজি। সেও কবে অ্যাপো পাবো কে জানে। ঃ(
    বেঁচে থাকুন আমার পাড়ার চেম্বারের ডাক্তারবাবুরা।
  • ব্যাং | ২৬ জুলাই ২০১২ ১৯:৪০27683
  • কেন তিমি! নিজের বাবা, নিজের মা, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বন্ধু তাদেরকে আমরা কি জীবনের নানা ব্যাপারে বিভিন্ন সময়ে নিজের মতে সাব্স্ক্রাইব করাতে চাই না?
  • aka | ২৬ জুলাই ২০১২ ১৯:৩৯27680
  • অক্ষ, দাঁত তোলার একটা পার্ট আউটপেশেন্ট সার্জারি হিসেবে এমনি হেল্থ ইন্সিওরেন্স ক্ভার করে থাকে। বলা ভালো অনেক ইন্সিওরেন্স কভার করে থাকে।
  • ব্যাং | ২৬ জুলাই ২০১২ ১৯:৩৮27678
  • উফ এবার বাবাকে একটা ডিসক্লেমার দিতেই হয়।
    বাবা গো, আমাকে ক্ষমা কর। আমি স্বীকার করছি আমি তোমাকে গুরু পড়ার জন্য অনেকবার প্রভাবিত করার চেষ্টা করেছি। এখন তুমি যদি আমার এই পোস্টগুলো পড়ে থাক, তাহলে আমাকে থাপ্পড় মেরে দাঁত ফেলে দেওয়ার কথা ভেব না। আমাকে ক্ষমা কোরো।। তবে যারা আমাকে দিয়ে এইসব লিখিয়ে নিচ্ছে তাদেরকে ক্ষমা কোরো না।
  • Tim | ২৬ জুলাই ২০১২ ১৯:৩৮27679
  • ধুর লোকে কিসব লিখেছে। বুড়ো ধাড়ি হয়ে যাবার পর ছেলে মেয়ে কেন বাবা-মা'র ব্যক্তিগত বিষয়ে ছড়ি ঘোরাবে বুঝতে পারলাম না। তাও ভালো যে, বায়োলজিকাল বাবা-মা'র থেকে ছেলেমেয়ের বয়স বেশি হতে পারেনা, নইলে ভেবে দেখুন কচি বাবা ট্রমাটিক হয়ে যাবে ভেবে ছেলে/মেয়ে আজীবন অসুখী থাকতে পারতো। সে ভারি ইসের ব্যাপার হতো।
  • a x | ২৬ জুলাই ২০১২ ১৯:৩৫27677
  • পাই, চোখ আর দাঁত আলাদা ইন্সুরেন্স। তুমি আগে এমনি জিপিকে দেখাও সে কি বলে তা বুঝে ডেন্টাল। ডেন্টাল অনেকসময় সেরকম বড় কিছু না হলে দাঁতের ইস্কুল মানে মেডিকাল স্কুলের ছাত্র-ছাত্রীদের দিয়ে কম পয়সায় করানো যায়।
  • ব্যাং | ২৬ জুলাই ২০১২ ১৯:৩৪27676
  • সন্তানের থেকে বাবা-মায়ের বয়স বছর কুড়িতিরিশেক বেশি হয় কিনা! তাই বাবামায়ের দায়িত্বও বেশি থাকে।
    আর বাকি রইল আমার ছেলে বড় হয়ে আমার অপছন্দের জীবন এবং সঙ্গী বেছে নেওয়ার কথা। তো আমার ছেলে রাখী সাওয়ান্তকে বিয়ে করতে চাইলে মোটেও খুশি হব না। তাকে প্রচুর বোঝানোর চেষ্টা করব। না পেরে উঠলে হাল ছেড়ে বাড়ি বসে আক্ষেপ করব।
    বাবার ক্ষেত্রেও (ডিঃ বাবা আমার ছোটবেলার বন্ধুকে বিয়ে করতে চাইলে) একই কাজ করব। বাবাকে প্রচুর বোঝানোর চেষ্টা করব। না পারলে কষ্ট পাব।
  • a x | ২৬ জুলাই ২০১২ ১৯:৩১27674
  • এগুলো এত ইনহেরেন্টলি ভ্যালু সিস্টেম ইত্যাদির সাথে জড়িত যে এই নিয়ে তর্ক করে খুব একটা লাভ হয়না। তবে মাঝে মাঝে আশা দেখি। আমাদেরই চেনা একটি ছেলে after coming out মানে নিজেকে সমকামী বলে অ্যানাউন্স করার সময় তার বাবা-মা'ও খুব "কষ্ট" পেয়েছিলেন। অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন সেই মা-ই, হোমোসেক্সুয়ালিটির অ্যাডভোকেট। বিশাল কিছু করেন না। কাগজে টাগজে লেখালেখি করেন। আত্মীয়-পরিজনকে বোঝানোর চেষ্টা করেন। এইটুকুই।
  • kc | ২৬ জুলাই ২০১২ ১৯:৩১27675
  • নামটা একঘর। মানে কী?
  • pi | ২৬ জুলাই ২০১২ ১৯:২৯27673
  • * অনেক সিদ্ধান্তে
  • pi | ২৬ জুলাই ২০১২ ১৯:২৬27671
  • হুঁ, পড়লাম। সন্তান যদি অল্পবয়সী হয়, আর ঐ তোমার উদাঃ মত ভাবে ডিভোর্স হলেই ভালো, তাইলে তো আরোই চাপ নেই :P
    পরে অমন করেই ভাববে তার কী গ্রান্টি ? ঃ)

    সে তো সন্তানের কর সিদ্ধান্তে মা বাবার ও খুব চাপ হয়। মা বাবার খুব অপছন্দের জীবন নিল, অপছন্দের কাউকে বিয়ে করলো। একই লজিকে সেগুলো করাও উচিত নয়, তাই না ? ঃ)
    মায়ের 'ইচ্ছে' পূর্ণ না করাও তাহলে অপরাধ ঃ), সন্তানকেই সে নিয়ে গালিগালাজ দেওয়া উচিত ঃ)
  • ব্র্বী | ২৬ জুলাই ২০১২ ১৯:২৬27672
  • সুবিধের জন্য বানানটা জানিয়ে দিলাম।
  • aka | ২৬ জুলাই ২০১২ ১৯:২৫27669
  • ব্ল্রী না ব্র্বী?
  • brbee | ২৬ জুলাই ২০১২ ১৯:২৫27670
  • প্লিজ, নাম বিকৃত করবেন না। ব্লী না, ব্রী না, ব্র্বী।
  • aka | ২৬ জুলাই ২০১২ ১৯:২৪27668
  • অন্য একজন জিপি খোঁজো। ঘুসঘুসে জ্বর, গলা ভাঙা থাকলে প্রথমেই ব্লাড ওয়ার্ক করা উচিত। খামোকা অ্যান্টি বায়োটিক তো দেওয়া উচিত নয়।
  • kc | ২৬ জুলাই ২০১২ ১৯:২৩27667
  • হুঁ, ব্লী 'র'ই বটে।
  • ব্যাং | ২৬ জুলাই ২০১২ ১৯:২০27665
  • আকা, মনে আছে তো?
  • pi | ২৬ জুলাই ২০১২ ১৯:২০27666
  • এনিওয়ে, জ্বর ও না। আমার সবচে বড় চাপ হচ্ছে, গলা ভেঙ্গে থাকা। কতদিন হল গান করতে পারি না। মানে, গুনগুনিয়েই। এমনি চলতে থাকলে পাগল হয়ে যাবো।

    এই জিপি কে দিয়ে কিছু হবেনা। গেলেই খালি একটা করে অ্যান্টিবায়োটিকের কোর্স করিয়ে দ্যায়। ই এন টি স্পেশালিস্ট খুঁজতে এলে দেড় দুমাসের আগে অ্যাপো পাচ্ছি না।
  • aka | ২৬ জুলাই ২০১২ ১৯:১৯27662
  • কেই না গ্লোরিফায়েড হতে চায়? (দীর্ঘশ্বাস)
  • siki | ২৬ জুলাই ২০১২ ১৯:১৯27663
  • এই ফাঁকে কেউ সমরেশ বসুরও নাম নেয় না। অথচ উনিও কত গ্লোরিফায়েড ছিলেন। ঃ)
  • ব্যাং | ২৬ জুলাই ২০১২ ১৯:১৯27664
  • পাই আমার বক্তব্য ৭ঃ০৯ আর ৭ঃ১৬য়ে দিয়ে দিয়েছি।
  • pi | ২৬ জুলাই ২০১২ ১৯:১৭27661
  • আকাদা, থ্যাংকু। ব্যাপারটা বুঝলাম কিছুটা।
    পিপিও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত