এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪১277110
  • কোলকাতার অটিজিমের ভালো চিকিৎসা কোথায় কে/কারা করেন, এই নিয়ে কেউ কিছু জানেন ? বাচ্চাটার বয়স আড়াই বছর।
  • kumu | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৩১277109
  • বাঃ খুব ভাল কলীগ।
  • Abhyu | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৩৮277108
  • খুবই ভালো ব্যাপার কুমুদি, এক কোলীগ পায়েস, মাছ, ফুলকপির তরকারি, আরো কি কি সব নিয়ে এসেছেন। আমার শুধু খাওয়ার দায়িত্ব।
  • - | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৩১277107
  • একবার রাজা হতে পার্লে বা না গিলে বাদাম ভাজা খেলেও ভিট ডি নিয়ে সমস্যা থাকে না!
    রোদে রাঙা ইঁটের পাঁজা, তার উপরে বসেছে রাজা ...

    কিন্তু মৃত্যুর মত কঠিন রোগ এখনও হয় নি সেটা জানি, কিন্তু জিঞ্জিরিয়ার বেপার্টা না জানা অব্ধি স্বস্তি পাচ্ছিনে।
  • kumu | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:২৮277106
  • অভ্যু একটু জিরিয়ে নাও।এক্কাপ কফি খাও,গান শোনো।
  • kumu | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:২৬277105
  • রৌদ্রে, রাঙা ইঁটের উপর বা অন্য কিছুতে বইসা থাকলেই শরীলে ভিট ডি তৈরী হয়।
  • Abhyu | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:২৪277104
  • এই পৌঁছুলুম ভাই। কি বৃষ্টি কি বৃষ্টি, তবু ভালো বরপ পড়ে নি। কাল সকালে পড়বে হয়তো।
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৩৫277101
  • হ্যাঁ হ্যাঁ, ভালোয় ভালোয় বাড়ী ফিরে একটা পৌঁছ-সংবাদ দিও। নাহয় একটা টেলিগেরামই করে দিও। দুগ্গা দুগ্গা!
  • একক | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০১:২৯277100
  • অরল্যান্ডো এয়ারপোর্ট কে শুভেচ্ছা। আপনাকেও :) ভালোয় ভালোয় বাড়ি ফিরুন।
  • Abhyu | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৫৯277099
  • ফ্লোরিডা ভ্রমণ শেষে ঘরে ফিরছি। অরল্যাণ্ডো এয়ারপোর্টের শুভেচ্ছা সবাইকে।
  • একক | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০৪277098
  • বাহ কী সুন্দর নাম জিঞ্জিরিয়া :))) যেন এনজাইনায় খঞ্জনি বাজাচ্ছে একপাল লেদার ফিনিশড চামচিকে ::) :)
  • একক | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০০277097
  • ডিডি দা কে ক, নাচানাচি নেই শুধু নয় নাচানাচি বিরোধী একটা টিপিকাল পরিবেশ পেত্রনায়জ করা হয় বাঙালিদের মধ্যে। সব পরিবার না হলেও জেনেরাল ট্রেন্ড। ছোটবেলায় বাচ্চা হয়ত গান শুনে তাল দিচ্ছে ঠিক বড় কেও তাকে এক তাড়া মেরে থামিয়ে দেবে ! এই পা দুলিও না, টেবিল বাজিয় না !! ইন্সটিঙ্কট টাই মেরে ফেলা হয়। মেয়ে হলে তবু নাচের ইস্কুল, ছেলে হলে তো লোফার। বাঙালি রেগে গিয়ে অন্যকে বলে "এতো নেচ না " !
  • aranya | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪৮277096
  • অক্ষ-র পোস্ট-টা পড়ে খুব খারাপ লাগল। স্মৃতি চলে গেলে আর কি থাকে? বড় কষ্টের
  • - | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪৬277095
  • মৃত্যুটা চেনা রোগ। জিঞ্জিরিয়া কেমন? সিমটম শুনলে বুঝবো ঘুমাতে ঘুমাতে সেটিতে অলরেডি ধরে ফেলেছে কিনা।
  • ন্যাড়া | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪৩277094
  • আগে আমি আপিস থেকে ফিরতে ট্র্যাফিকে বসে ঢুলে পড়ে যেতাম। অন্য কারণে ডাক্তার দেখাতে গিয়ে শুনলাম আমার ভিটামিন ডি অসম্ভব কম। অত কম ভিটামিন ডি থাকলে জিঞ্জিরিয়া, মৃত্যু ইত্যাদি নানারকম শক্ত রোগ হতে পারে। অতএব কড়া ডোজে ভিটামিন ডি খাচ্ছি ও দিনের বেলা ঢুলুনি-রোগের হাত থেকে অল্প রেহাই পেয়েছি।
  • a x | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২৬277093
  • ডিডি, দিনের বেলা ঘুম পায় না?
  • dd | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৮277092
  • নিশীথ ভট্টাচার্য্যকে অল্পো চিনতাম। সামান্যই। মেরে কেটে পাঁচ ছ বার দেখা হয়েছে হয়তো- কথা বলেছি।

    সেই কালেজ জীবনে একটা হীরো ওরশিপের ভাব থাকতো সিনীয়রদের নিয়ে - কিন্তু কি একটা কারন উনাকে খুব ভালো লাগতো না।

    কবেকার কথা।
  • dd | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৪277091
  • বহু লোকের মনোগতো বাসনা মিটাতে অনেক গুলি মতামত দিচ্ছি।

    ১.মাতাল হয়ে মার্পিট করার দর্কার নেই। স্পেশালী বেশী লম্বা চওড়া মানুষ বা শক্ত টেবিল বা ছদ্মবেশী ল্যাম্পোস্টের সাথে। কিন্তু এট্টু টলমল না হলে মাল খে' লাভটাই বা কি?

    ২.আমিও সব ভুলে যাই। বিলকুল। অল্পো কিছুদিন আগে পড়া বই,যেটা বেশ হাই লাইটার দিয়ে দাগিয়ে পড়েছিলাম - সেটাও দু তিন মাস পরে পড়তে গিয়ে নতুন ঠেকে। একদিক দিয়ে ভালো। খর্চা কম হয়। নতুন বই কেনার দরকার নেই।

    ৩. নাচা নাচিটা বাঙালীদের মধ্যে নেই। আদৌ নেই। চ্যাংড়ারা নাচে টাচে, বয়ষ্কোরা নেভার। অথচো আধো আধো স্বরে আবিত্তি করতে তো খারাপ লাগে না।ঘ্যান ঘ্যান করে গান গাইতে তো লজ্জা করে না? শুধু নাচলেই আপনেদের রাগ হয়?

    ৪. ঘুমের অভাবে বড়ো কষ্টো পাই। রাত তিনটে কি তারো আগে ঘুম ভেঙে যায় - তার পর শুধু এ পাশ ও পাশ করা। ঘুমের ওষুধ ও কেমন ফিকে হয়ে গ্যাছে। কাজ দ্যায় না। অথচো সেন্নাইতে অঘোরে ঘুমাতেম।

    এই সব। ...........
  • a x | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০২277090
  • নিশীথ ভট্টাচার্য মারা গেলেন।
  • a x | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:১৪277089
  • আমার প্রিয় শিক্ষক, যে আমাদের ঠেলে ঠেলে অশোক ঠাকুরের কাছে নিয়ে গিয়ে অন্য একটা পৃথিবীর আভাস দেবার চেষ্টা করতেন, আদ্যিকালের সিলেবাসের বাইরে বেড়িয়ে, নিজের সাধ্যমত কখনও চিত্তরঞ্জন ক্যান্সারের লোককে এনে, কখনও সিসিএমবির থেকে কেউ এলেই তাদের দিয়ে লেকচার দেওয়ানো। নিজের পয়সায় মলিকিউলার বায়োলজির টেকনিক যা কোনোদিনও শেখানো হতনা, সেসবের ব্যবস্থা করতেন। মাসিমা বলতেন, কোনোদিনও ভোর চারটের আগে ঘুমোতেন না। সারারাত বসে বই পড়তেন। একসময়ের ইউনিভর্সিটি ক্রিকেট টিমের ক্যাপ্টেন। ঐ শালপ্রাংশু ইত্যাদির মানে ওনাকে দেখেই বুঝেছিলাম। তারই সাথে পাল্লা দিয়ে ছিল মেজাজ আর আনকম্প্রোমাইজিং অ্যাটিচিউড। এদেশে আসার ব্যপারে আমর বাড়ির চেয়ে ওনার উৎসাহ অনেক গুণ বেশি ছিল। আমাকে খুব ভালোবাসতেন। রেগে গেলে তুমি করে বলতেন, অন্য সময় তুই করে। যেমন বাবাও বলত। এইবার গিয়ে দেখলাম পুড়ে যাওয়া একটা কাঠের টুকরো। ১০ দিনের মধ্যে ৪ দিন ওনার বাড়ি গেছি। পাশাপাশি আমি, স্যার আর মাসিমা, ঘন্টাখানেক, চুপচাপ বসে। মাঝে মাঝে আমি আর মাসিমা একটা দুটো কথা। প্রতিদিনই বার তিনেক আমাকে জিজ্ঞেস করলেন, "আপনি এখন কোথায় থাকেন?"
  • Tim | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:০২277088
  • তবে এরকম জায়গায় কখনো থাকিনি। জিনিসপত্র এক কি ম্যাক্স দুদিনের মধ্যে পচে যায়। এনে স্টোর করাও যায়না (সে অক্ষদার ফুফু বা যাই করা হোকনা কেন), তারপর একমাস হয়ত পাওয়াই গেলনা (এটা সব্জিপাতির ক্ষেত্রে খুব হয়)। তাই ভালো থাকতে থাকতে যেভাবে হোক সব ব্যবহার করে ফেলতে হয়।
    অ্যাপারেন্টলি স্থানীয়দের কারুর এতে কোন অসুবিধে নেই। সবাই মাংস আলু আর বাঁধাকপি খেই চালিয়ে দিচ্ছে বছরের পর বছর।
  • একক | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:০১277086
  • ঘুমের ওষুধ আমি আর খাইনা :) বহুদিন ছেড়ে দিয়েছি। ভ্যালিয়াম আর এনটেন এ ভালো ঘুম হত বটে কিন্তু ভোঁদা টাইপ জিনিস। তাই কাজ এর চাপ থাকলে লোরাজপাম জিভে রাখতুম।ঘুম হয়না কিন্তু একটা ঠান্ডামত থাকে চারপাশ। আস্তে আস্তে তাও ছেড়ে দিয়েছি। যেদিন ঘুম পায় খুব ঘুমুই। না পেলে চাপ নি না। প্রচুর জল খাই। গান শুনি। না ঘুমিয়েও ফ্রেশ থাকা যায় দিব্য।
  • b | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:০১277087
  • মানে কি ঘুম না পেলে ঘুমাতে হবে, খিদে না পেলেও খেতে হবে, হাগা না পেলেও হাগতে হবে.. তবেই প্রিমিটিভ থেকে সুপারম্যান হয়ে উঠবো?
  • | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫৬277085
  • পরশুরাম কুঠার নিয়ে বেরিয়েছিল আর আমি একদিন সত্যি সত্যি একটা লম্বা চওড়া ক্রিকেট ব্যাট নিয়ে বেরোব একককে পিটিয়ে চ্যাপ্টা করতে। :-ক্ষ :-ক্ষ :-ক্ষ
    ঘুমের মত একটা মিষ্টি আরামদায়ক ব্যপারকে কিনা ....
  • Tim | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫৫277084
  • আকাদাকে ক্যালাতে হলে সেই আটলান্টায় ল্যান্ড করতে হবে। কোন মানে হয়? যদিও করতেই হবে, উপায় নাই।
  • Tim | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫৪277083
  • কি আর করবো বলো, ভারতের কর্মসংস্কৃতি তো আর কপালে জুটলোনা, এতো ভবিতব্য ;-)
  • aka | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫১277082
  • ইহা কি "লাজরাখা" ধনে পাতা?
  • sosen | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫০277081
  • একককে কেউ চাট্টি ঘুমের ওষুধ দাও দিকিন। কিম্বা একথালা পান্তা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত