এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:০৮277170
  • আরে কাগজে কলমে ডিরেক্টর কিউ নয়।
  • cb | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৫৯277169
  • কসমিক সেক্স এই থামবে না ভাই, কোথায় পড়লাম, এরা দাবী করেছে একটি প্রি পিউবারসেন্ট মেয়ে র জীবন নাকি এদের নেক্স্ট গোল।

    মানে এদের হাতে পড়ে কি দাঁড়াবে ভাবতেই কিরম দুর্বাল দুর্বাল লাগছে
  • শ্রী সদা | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৫১277168
  • কসমিক সেক্স কিউ র বানানো নয়তো ? কী জানি, ভুল ও হতে পারে। আপিসে বসে ঐসব কিওয়ার্ড দিয়ে সার্চাবো না ঃ)
  • একক | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৪৫277167
  • বড়বাবু কিন্তু বিস্তর ডকুমেন্টারি বানিয়েছেন একসময়। শুধু নামকরা ডকু গুলো নয়। দাদুর কাছে শুনেছি গোবর গ্যাস প্ল্যান্ট নিয়েও ডকু করতে ঘুরেছেন সত্যজিত। ডকু নির্মাতা নিয়ে কোনো নাক উঁচু ব্যাপার থেকে বলছিনা, এই কিউ সেদিক দিয়েও কতটা আবাল সেটা বুঝতে বরং কসমিক সেক্স দেখেই ফেলুন। বি গ্রেড থেকে আর্ট হাউস এই পুরো লম্বা ব্যান্ড ধরে যাঁরা মুভি দেখেন তাঁরা দেখলেই বুঝবেন কী মাল হয়েছে। আর কী ঢপের কেত্তন চলছে।
  • একক | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৩৪277166
  • আমি ওই পাপ অলরেডি করেছি :| কিউ এমনিতেই বেশ বাজে সিনেমা বানায় শুধু জ্ঞান শুধু জ্ঞান এই সিনেমাটা তো পুরো জ্ঞানের পাহাড় বানিয়েছে। ওকে কেও গিয়ে বলেনা কেন ওরে উদগান্দু যে "মাসে মাসে আসে জোয়ার" গানটা শুনেছে সে অলরেডি দেহতত্বের কনোটেশন জানে :(:( আবার সিনেমার মধ্যে পাখি পড়া করে না জানালেও চলবে। টিপিকাল একটা মাল ওই যে কেও হয়না "অমুকের উপর একটি পোবন্ধ লিখো" ধরিয়ে দিলে একটা বামন্দেব ইস্পেশাল খিচুড়ি নাবায় কিউ সেই জিনিস। সরকারী কৃষিকথা বিভাগের এর ডকুমেন্টারি বানানোর যোগ্যতা নিয়ে কিছু "বোল্ড সীন" জুড়ে একটা অন্যরকম করেছি ভাব। কলকাতায় এ কাদের নিয়ে এতো নাচানাচি মাইরি :( রচনা লিকবে তো লিকে ছাপাক না, সিনেমা কেন :(
  • সিকি | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৩২277164
  • কসমিক সেক্ষ? উরেবাবা - জাস্ট অসইহ্য, অসম্ভব, বিকট।
  • সিকি | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৩২277165
  • অবসেশে আমাদের দিল্লি এনসিআরের দোকানগুলোতেও আছড়ে পড়ল স্বচ্ছ ভারত অভিযানের হাওয়া। নিউ দিল্লি, নয়ডা ওয়ান, নয়ডা টু, নয়ডা থ্রি, নয়ডা ফোর, জিজিওয়ান, জিজিটু, জিজি-এন - সব দোকানের লোকেদের বলা হয়েছে আগামী রোববার ঝাড়ু নিয়ে নিজের নিজের দোকানের সামনেটা ঝাঁট দিতে হবে। ফটো এবং সেলফি তোলা হবে, ইত্যাদি প্রভৃতি।

    টিরেক্সের দোকানেও মেল এসচে নাকি?
  • শ্রী সদা | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৩১277163
  • হুম, আমারো জ্বলে গেছে। একদম দেখবেন্না।
  • তাপস | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:২১277162
  • কেউ কোনদিন কখনো ঘুণাক্ষরেও কসমিক সেক্স নামের বাংলা সিনেমাটি দেখার চেষ্টা করবেন না। এত খারাপ জিনিস আমি আর কখনো দেখেছি কিনা মনে করতে পারছি না
  • trx | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫৫277161
  • আচ্ছা, কেউ যদি হাতে নস্যি মেখে হ্যান্ডশেক করে? বা মাইক্রোস্কোপের আইপিসে নস্যি লাগিয়ে রেখে দেয়? হ্যান্ডশেকের আগে কি এসপিজি হাত চেক করে দেখে?
  • de | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১২277160
  • ঝাড়ু নিয়ে না ঢুকলেই হোলো ক্লিন রুমে! আমাদের আপিসে আপিসে যে ক্যালেন্ডার পাঠায় তা দেখে এবার ব্যাংয়ের খুব আনন্দ হওয়ার কথা - পাতায় পাতায় ঝাড়ু, হাত ধোয়া, পরিচ্ছন্নতার বাণী। প্রথম পাতাতেই ঝাড়ু হাতে মোদী। দেখেই বোঝা যায় ফোটোশপ করা ছবি!

    টিম - সীমানা ছাড়িয়ে ফেলতে চাইছি আর কি ঃ)
  • Tim | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪২277159
  • মোদীর ক্লিনরুম দেখার উৎসাহ থাকারই কথা ;-)
  • T | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩৪277158
  • আঙুল ছাপ ব্যাপারটা গোলমেলে, একটু শীত পড়লে আমাকে ঢুকতে দেয় না।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১৩277157
  • এদিকে এই বায়োমেট্রিকস সিস্টেমের কী এক আঙুল ছাপ আপদ জুটেছে ঃ(
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১২277156
  • এনসিবিএসে এক বন্ধুর ল্যাবে শুনলাম মোদী গিয়ে মাইক্রোস্কোপে দেখছেন। কে জানে, ধুলো খুঁজছেন কিনা :P। এদিকে নাকি মোদীর সাথে সেলফি তোলার হিড়িক। লোঅকজন করমর্দনও করছে। আবার তার জন্য অন্য লোকে হাত ধুয়ে ফেলতেও বলছে ঃ)
  • T | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০০277155
  • উফ্‌, কী ব্যাপার স্যাপার!...সাতসকালে ফিজিক্সের গেটের কাছে আটকে দিয়েছে। অ্যাই, এই যে তোমার স্কুটার...ড্রাইভিং লাইসেন্স কই, অ্যাঁ রেজিস্ট্রেশন তোমার নামে নেই তো! কী আশ্চর্য! কে তুমি! কই আই ডি কার্ড দেখাও। আচ্ছা। নজরে রাখছি তোমার উপর...ডিপার্টমেন্ট থেকে বেরোতে হ'লে আইডি কার্ড নিয়ে বেরোবে...নতুবা ঢুকতে দেবো না। হ্যাঁ এই বলে রাখলুম...দুপুর তিনটে অবধি কোনো ছাড়ান ছুড়ুন নয়।

    মোদী আসছে। ডিপার্টমেন্টের উপর এল সি এ পাক খাচ্ছে। যুদ্ধু যুদ্ধু ব্যাপার সব। ৩টে অবধি সব সেমিনার ক্লাস মিটিং মিছিল বন্ধ।

    গত সাতদিন ধরে ন্যানো সায়েন্স পুলুশে পুলুশে ছয়লাপ। প্রধানমন্ত্রী নাকি ল্যাবের ভেতরে ঢুকে পড়বেন। টুকটাক জিনিস্পত্র ঘেঁটে দেখবেন। স্টুডেন্টগুলো পাগল হয়ে যাচ্ছে। পুলুশ এসে বলছে, অ্যাই এটা কি করলে অ্যাঁ, ধোঁয়া বেরোলো কেন? তোমার মতলব কি! মোদীর নাকি ক্লিন রুম দেখার হেব্বি সখ। করিডরে মোদীর নাম বললে ক্যাঁক করে এসে ধরছে। অ্যাই ওঁকে নিয়ে কি আলোচনা কচ্চিলি? বল, বল, শিগগির...ইত্যাদি...

    ফলে জনতা এখন কোড নেম 'কাকা' বলে ডাকছে...

    আমি দুটো ইডলি খেলুম...ধুর
  • Tim | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২২277154
  • ছি ছি একজনের জীবন মরণ সমস্যা দেদি ডুবিয়ে দিতে চাইছে
  • de | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১১277153
  • উফ! টইটাকে ডুবতে দিন!
  • dc | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫১277152
  • একটা ক্রাউড ফান্ডিং সাইটে ক্যাম্পেন চালু করলাম, আমি পরিবার শুদ্ধু নিউজিল্যান্ড যেতে চাই বলে। টার্গেট রেখেছি দশ হাজার ডলার। দেখা যাক কেউ কিছু দেয় কিনা :d
  • 4z | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:৪৮277149
  • বোঝো!!
  • Atoz | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:১৮277148
  • বোলতা। ঃ-)
  • Abhyu | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:১৭277147
  • আর সার্চটা কে করবে? পিমড়ে?
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৫৭277146
  • ওপরে একটু পাউডার্ড সুগারের ডাস্টিং দিতে ভুলবেন না যেন।
  • Abhyu | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৫৬277145
  • আর তারপর মোবাইলটা আবার রসগোল্লার রসে ডুববে। অ্যাঃ যাচ্ছেতাই।
  • 4z | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৩৪277144
  • সবকটা ড্রাইভ র‌্যাস্পবেরীর সঙ্গে জুড়বে, আর পাই জুড়বে মোবাইলের সঙ্গে?
  • Ekak | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:১৯277143
  • কেন,র্যস্পবেরী পাই দিয়ে। মোবাইল এপ টা পাই কে ধরবে।
  • 4z | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৫৩277142
  • মাল্টিপল ড্রাইভকে মোবাইলে জুড়ে সার্চ কিভাবে করবে? মানে জুড়বে কি করে?
  • 4z | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৫১277141
  • কেসিদা, যে বন্ধু পাঠিয়েছিল তাকে মেল করেছি। এদিকে কোথাও এটা পাওয়া যায় না। অনলাইনেও কোথাও নেই। সে পাব্লিক কোথা থেকে জোগাড় করেছিল কে জানে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত