এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৬277260
  • কোলকাতায় অ্যাপ্রোচ করে লাভ নেই। লুরুতে এখনো করে দেখতে পারিস। এখন খুব চলছে নতুন প্রোজেক্টগুলোয়।
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৫277259
  • হ্যা সুচেতাদি আর কনফু তিথী আছে। কাল সকালে যোগাযোগ করিয়ে দেব ডিডি
  • শ্রী সদা | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৪277258
  • হ্যাঁ এই ডিজিটাল সিকিউরিটি, আই ও টি হ্যানত্যান খুব ভালো যদি বাড়ি বানানোর সময় বিল্ডিং এর মধ্যে ইন্টিগ্রেট করে নেওয়া যায়, নইলে তেমন লাভ নেই।
    ২০১১ এ ইন্টেল ব্যাঙ্গালোরের একটা কনফারেন্সে আমি আর এক বন্ধু মিলে একটা সিস্টেমের লাইভ ডেমো দিয়েছিলাম যেটাতে এসেমেস,ফোন কল বা ওয়েবের থ্রু তে আলো পাখা এসি গীজার ডোরলক সব কন্ট্রোল করা যায় আর লাইভ স্টেটাস পাওয়া যায়। মালটাকে কমার্শিয়ালাইজ করার খুব ইচ্ছে ছিল, কিন্তু বাড়ির এগজিস্টিং ওয়ারিং ইত্যাদির সাথে সিমলেসলি ইন্টিগ্রেট করার কোনো উপায় বের করতে পারিনি। কোলকাতায় কিছু বিল্ডারকে পার্টনারশিপের জন্যে অ্যাপ্রোচ করেও লাভ হয়নি।
  • dd | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৩277257
  • দিও।
    একটা দুটো চেনা লোক থাকলে ভালো।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১২277256
  • ডিডিদা, তোমাকে কাল ফোন করব। মেলবোর্নের চেনা লোকের হদিস দিতে পারব বলে মনে হচ্ছে।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১১277255
  • পরিচয় পাত্র আছে। পরিচয় না থাকলে করিয়ে দিতে পারি।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১০277253
  • টিভিতে কোন সিসিটিভি সিস্টেমের প্রচুর অ্যাড দেয়। টেলি মার্কেটিং। দাম যদ্দুর মনে পড়ে, বেশ কম বলে। ৫ এর নিচে মনে হয়।
  • dd | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১০277254
  • সিকুরিটি নিয়ে কথা হচ্ছে বুঝি?
    দেখুন,পড়ুন। আমার নীচের তলায় ক্ষি হয়ে গ্যালো http://timesofindia.indiatimes.com/city/bengaluru/Security-guard-aides-murder-DRDO-ex-official/articleshow/46192761.cms

    যাস্ট এক সপ্তাহো হোলো।

    এর মধ্যে আমার বড়ো মে মেলবোর্ন যাচ্ছে আগামী পশশু। সে যে ক্ষী প্রানান্তকর ডকুমেন্টেশন চলেছে গতো তিন হপ্তা ধরে চিন্তাও কত্তে পার্বেন্না।

    আচ্ছা, মেলবোর্নে আছে কেউ? গুচর?
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৭277252
  • আরেকটা অপশন আছে। ঘর বাড়ি আসবাবপত্রের ইন্স্যুরেন্স করে যাওয়া। সেটাও সস্তার কিছু না, তবে তুলনামূলক ভাবে সস্তা।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৫277251
  • গোদরেজের সিকিওরিটি সিস্টেম হেবি কেতের জিনিস। ঐসব সাধারণ বাড়ির জন্য না।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৪277250
  • পাল্লিন ঃ)))

    আমার বড় মেয়ের গল্পটা আবার বলে দেই। বছর দুয়েক বয়স। বাপ-মায়ের মুখে ধুর্শালা শুনে শুনে বলতে শিখে গেছে। একদিন অনেক করে বোঝানো হল এইগুলো শুনলে লোকে ব্যাড গার্ল বলবে, বন্ধুরা খেলবে না, কাজেই এসব না বলাই ভালো ইত্যাদি।

    বেশ কিছুদিন পরের কথা। বাবা-মা নিজেদের মধ্যে বলাবলি করছে, যাক, অবশেষে মনে হয় ভুলে গেছে। আসলে আমরাও খুব সচেতন ভাবে মাঝের ক' হপ্তা ওটা ইউজ করিনি।

    বিধাতা অলক্ষ্যে হাসছিলেন। শিশুটি তখনই হাসি হাসি মুখে আবার ধুর্শালা বলে ওঠে। আর বাপ মার অবস্থা ধরণী দ্বিধা হও গোছের।

    শিশুটি এর পরেও কিছুদিন নিজের মনে প্রায়ই বলে যেত - কী ভুলিনি? ধুর্শালা!
  • শ্রী সদা | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০১277249
  • হোম সিকিউরিটি সিস্টেমস সম্পর্কে তেমন কিছু জানা নেই। ব্যাঙ্কের জন্যে ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি সিস্টেমস বানাতাম এককালে, কিন্তু সে জিনিস প্রচুর দাম প্লাস মেনটেন করা চাপ।
    ইন্টারনেট কানেকশন থাকলে বেস্ট অপশন হল সিসিটিভি বসিয়ে নেওয়া। সিসিটিভি বক্স + ৪ টে ক্যামেরা মোটামুটি ১২-১৫ মতো পড়বে। ইন্টারনেটে মনিটর করা যায়। টেস্টেড মেথড।
    কিন্তু এটা সেটাপ করতে প্রফেশনাল লোকজন লাগবে।
  • একক | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০০277248
  • প্রচুর সিকীয়রিটি সিস্টেম পাবেন নেট ঘেঁটে। ইনফ্রা রেড চ্যানেল দিয়ে সমস্ত এন্ট্রান্স ঘিরে ফেলা যায়। আপনি মোবাইলে আপডেট পাবেন কেও ক্রস করলেই। তখন থানা কে ফোন করলে হেলতে দুলতে এসে ক্যামেরার মেমরি দেখে চোর ধরবে।

    চুরি "ঠেকাতে" গেলে মানুষ গার্ড দরকার।
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫৫277246
  • ঘেঁটেঘুটে গোদরেজের হোম অ্যালার্ম সিস্টেম আর ভিডিও মনিটরিং সিস্টেম পেলাম। হানিওয়েলেরও কি একটা।
    দাম ও অন্যান্য ইনফো আরো ঘেঁটে দেখতে হবে।
  • একক | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫৫277247

  • খোঁজখবর করলে পাওয়া যাবে ঠিক। এটাই সবচে সস্তার সেফ পথ মনে হলো তাই বল্লুম। রেজিস্টার্ড এজেন্সির গার্ড আর গার্ড এর ডিটেইলস লোকাল থানায় দিয়ে রাখা। সিকীয়রিটি সিস্টেম ইত্যাদি তে গেলে খরচ বেশি।
  • 4z | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫০277245
  • অপ্পনদা যেমন বলল, গার্ড সস্তা না। সস্তায় কোন সিকিউরিটি সিস্টেম বসান যায় না? ইলেক্ট্রনিক সার্ভেলান্স উইথ ব্যাকাপ পাওয়ার? সদা কি বলে?
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৯277244
  • ছাদের দরজা, ল্যান্ডিংএর ওখানে গেট লাগাতে পারেন - কিন্তু এসবও তো ব্যায় সাপেক্ষ।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৮277243
  • পাল্লিন ঃ-)) আমি পুরোটা পড়ার আগে ঠিক এটাই ভাবছিলাম!
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৬277242
  • অর্পণ, অতটা ব্যায় করার ক্ষমতা নেই। একবারে ঐ কোলাপসিবল গেট বা সিকিউরিটি সিস্টেম জাতীয় কিছু হলে তবু কিছু সম্ভব, নিয়মিত ব্যবধানে এটা সম্ভব নয় ওঁর পক্ষে।
  • Paallin | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৫277241
  • আমার এক মামা সল্লেকের বাড়ি ছেড়ে কমাস কোথাও যেন গেলেন। কোলাপসিবল গেট, সিকিউরিটি গার্ড ছাড়াও একটা বড় মতন খেলনা ক্যামেরা সামনের দেওয়ালে বসিয়ে বড় বড় করে "This property is monitored by security agency 24/7" লেখা একখান নোটিস টাঙ্গিয়ে গেছিলেন। ফিরে এসে দেখলেন বাড়ির সব জিনিষ যেমন ছিল তেমন ই, শুদু ক্যামেরাটা মিসিং।
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৪277240
  • হুঁ সেসব তো লাগবেই। তাচ্ছাড়া ছাদের দরজাটারও কিছু ব্যবস্থা করতে হবে। ছাদের ঘরটাকে তালা মেরে গ্যাছে ওঁর দিদি। ব্যাসস। বাকীটুকু নিয়ে কোনও ভাবনা নেই।
    আর বাড়ীর পেছনে একটা ঝিল, মানে উঠোন ঝিলে নেমেছে। আর ঝিলের ঐপারে একটা সরু রেললাইন, মালগাড়ী যায় বোধহয় অয়্ঙ্গাস মিলের। আর লাইনপাড়ে বসতি যার লোকজন প্রায় পরতিমাসেই কিছু কিছু বদলায়।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৩277238
  • আর ইয়ে না আমি শেখাই নি। আমার কাছে থেকে খালি ধোর্বাল শিখেছে।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৩277239
  • হুঁ, এইমাত্র পিছিয়ে পড়লাম। তালে পুরো অংশটাই সিকিওরিটির জন্য অ্যাক্সেসিবল রাখতে হবে। সিকিওরিটি রোজ সকালে চাবি ফেরত দেবে আর রাতে চাবি নিয়ে নেবে।

    আর খরচও কম কিছু না। মাসে হাজার আট-নয়েকের মত পড়ে (সল্লেকের রেট)।

    এইসব ঝামের জন্য লোকে আজকাল ফ্ল্যাটবাড়িতে থাকা প্রেফার করছে।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪২277237
  • আমার মেয়ে দিন কয়েক হল বুব শিখেছে। সেক্সিও শিখেছে। যত বলি ওরে এসব বলিস না, তত বলে, কেন সেক্সি তো আসলে ভালো কথা।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪০277236
  • মা সামনের দরজায় একটা কোলাপসিবল গেট লাগিয়ে নিয়েছিল আর বারান্দা, রান্নাঘরের জানলায় গ্রিল বসিয়ে নিয়েছিল। কিন্তু ইনি এগুলো করতে চাইলে দাদা/দিদির অনুমতি লাগবে তো আবার? আমাদেরও পেছনে একটা বাগান ছিল, সেখান দিয়ে হরদম চোরেরা যাতায়াত করত, আমি মাঝে সাঝে তাদের সাথে কথাও বলতুম। বেশ কবার চুরি হয়েছে - পেছনের দরজা দিয়ে এসে অনেক কিছুই নিয়ে গেছিল। কিন্তু এইসব গুলো করার পরে আর হয়নি।
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৯277235
  • পাল্লিন :-)))))
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৭277233
  • কিন্তু ঐ একটা ঘরই তো ওঁর বেডরুম। মানে ওঁর জন্য ঐ একটা ঘরই ওর দাদাদিদিরা রেখে গেছে।
    :-(
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৭277234
  • দৃশ্যকল্প বল্লেই ব্রজদার সেই সিন্মার কথা মনে পড়ে---
  • Paalin | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৬277231
  • ছর‌্যি !
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৬277232
  • সেদিন কে যেন অনল করের কথা বললো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত