এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:১৯277320
  • নেটফ্লিক্স টাইপের কিছু শুরু করা যেতে পারে। 4g এসে গেলেই হবে। সিনেমা সিরিয়াল খেলা ভিডিও স্টোর করে রাখো। মাসে মাসে চার্জ করো। যা খুশি দেখো।
  • S | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:০৪277319
  • @একক, তাহলে আপনি ভালই বুঝেছেন ফ্লিপকার্ট -ইন্ফির পার্থক্য। ফ্লিপকার্টের প্রোমোটাররা খুব ভালো একটা এক্সেপ অপশান খোলা রাখছে। তাই এতো তাড়াতাড়ি বিশাল ফান্ডিঙ্গ নিয়ে এসেছে। আমি অবাক হবোনা যদি আর দুতিন বছরের মধ্যে ইবে বা কাউকে বিক্কিরি করে কেটে পরে। এরকম আরো অনেক বিজনেস আছে যেখানে ফাউন্ডারের মুল উদ্দেশ্যই হোলো এক্সেপ করা - ইয়েস ব্যান্ক, ইন্ডিয়াবুল্স।

    অন্যদিকে কোটাক অনেকদিন থাকবে বলেই মনে হয়। ওরা হয়তো টানা বংশ পরম্পরায় ব্যবসা চালিয়ে যেতে ইচ্ছুক। এইভাবে একটা বিশাল ফাইনান্সিয়াল জায়েন্ট তৈরী করবে।

    এবারে ভাবতে হবে কোনটা করতে চাই। ঐ ইউহল টাইপের ব্যবসাকে খুব তাড়াতাড়ি বড় করে তোলা মুশকিল। মুভার্স-প্যাকার্স রা অলরেডি মার্কেটে আছে। ঐ ধরনের মেন্টালিটি ট্রেন্ড খুব তাড়াতাড়ি শুরু করা মুসকিল। কিন্তু ২০ বছর দিলে হয়তো বিশাল রাজত্ব বানানো যাবে।

    ইনোভেটিভ যে শুধু টেকনলজিতেই হতে হবে তার কোনো মানে নেই। ইনোভেটিভ সার্ভিস বা মার্কেটিঙ্গ দিয়েও কেল্লা ফতে করা যায়। তবে ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজ নিতেই হবে - নইলে চাপ আছে।
  • 4z | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৪১277318
  • একক টই খুলে সব বিজনেস আইডিয়া এক জায়গায় রাখুক। ভবিষ্যতে ওখান থেকেই কেউ পছন্দের আইডিয়া বেছে নিয়ে ইমপ্লিমেন্ট করবে।
  • একক | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৩৪277317
  • ফ্লিপকার্ট-ইনফোসিসের তুলনা টা ঠিক বুঝলুম না। ফ্লিপকার্ট কম সময়ে বেশি টাকা করেছে বা এখনো অবধি কোনো বিসনেস ইনোভেশন নেই মানে আগামী দিনে থাকবেনা এরকম
    নয়। মার্কেটের নেচার বদলাচ্ছে। বিসনেস ইনোভেশনে বড় কোনো ব্রেক আনতে না পারলে মুছে যেতে হবে। রিসার্চ ইস মানি ইনটেনসিভ। ফ্লিপকার্ট ভবিষ্যতে ভার্চুয়াল কার্ট সিস্টেম
    আনতে পারে। আপনি একটা হলো পরে নিয়ে ফ্লিপকার্ট এ ঢুকে একটা ড্রেস মেটেরিয়াল কে ভি-আর দিয়ে দেখবেন। ফেব্রিকের টাচ নেবেন। এগুলো তো এই ইকমার্সের পয়সাওয়ালা কোম্পানিরাই ইনভেস্ট করে। ইনফোসিস যে মার্কেটে উঠেছিল আর ফ্লিপ্কার্তের মার্কেট এক নয়। এদের অনেক কিছু করার দরজা খোলা আছে।

    আর সিরিয়াসলি যদি ইনোভেটিভ বিসনেস, ফিউচার জেনেরেশন বিসনেস ভাবতে হয় সেটা এলন মাস্ক করছে। ইন্ডিয়াতে কেও করছেন বলে জানিনা। বা এত লো লেভেলে যে খবর হয়না বা ফান্ডিং পায়না মার্কেট রেডি নয় হ্যানতেনো। এলন মাস্ক স্পেসে ইন্টারনেট নিয়ে কাজ করছে। চাঁদ টা ফালতু পরে আছে ওটাতে একটা ডেটা স্টোরেজ বেসড কলোনি বানালেও হয়। এসব ওরা করবে, আমরা দেখব। বা ইনফোসিস কিছু সফটওয়ার ইন্টারফেস এর বিলিয়ন ডলার বরাত পাবে। ব্যাপারটা তারচে বড় কিস্যু নয় :) ইন্ডিয়া তে সবাই ভাবছে কীভাবে কামিয়ে নিয়ে বেটার জায়গায় ঢালা যায়। রাডিকাল কোনো কিছু নিয়ে কাজ কে ফান্ডিং করাটা এখানকার ইনভেস্টর দের কাছে রিস্কি। ওই চাকা নাই তাই টাকা নাই এর গল্প যাতে ইন্ডিয়া ডুবে থাকে। সেদিক দিয়ে ফ্লিপ্কার্তের শর্ট টার্ম এস্কেপ প্ল্যান এখনো অবধি বেশ ভালো। এরপর দেখা যাক কী করে।
  • S | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:০৩277316
  • বোঝো!!!!!!!!!!!
  • S | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:০২277312
  • যেকোনো বিজনেস মডেলই ভ্যালুয়েবল, যদি ঠিকঠাক ইমপ্লিমেন্ট করা যায়। তার আগে জানতে হবে ব্যবসার উদ্দেশ্য কি? কম সময়ে টাকা করা (ফ্লিপকার্ট), অনেক দিন ধরে ব্যব্সা করে খুব বড় কোম্পানিতে পরিনত করা (ইনফোসিস), নাকি দশের সেবা করা (লাভ নট ইম্পর্ট্যান্ট)।
  • S | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:০২277313
  • যেকোনো বিজনেস মডেলই ভ্যালুয়েবল, যদি ঠিকঠাক ইমপ্লিমেন্ট করা যায়। তার আগে জানতে হবে ব্যবসার উদ্দেশ্য কি? কম সময়ে টাকা করা (ফ্লিপকার্ট), অনেক দিন ধরে ব্যব্সা করে খুব বড় কোম্পানিতে পরিনত করা (ইনফোসিস), নাকি দশের সেবা করা (লাভ নট ইম্পর্ট্যান্ট)।
  • S | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:০২277314
  • যেকোনো বিজনেস মডেলই ভ্যালুয়েবল, যদি ঠিকঠাক ইমপ্লিমেন্ট করা যায়। তার আগে জানতে হবে ব্যবসার উদ্দেশ্য কি? কম সময়ে টাকা করা (ফ্লিপকার্ট), অনেক দিন ধরে ব্যব্সা করে খুব বড় কোম্পানিতে পরিনত করা (ইনফোসিস), নাকি দশের সেবা করা (লাভ নট ইম্পর্ট্যান্ট)।
  • S | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:০২277315
  • যেকোনো বিজনেস মডেলই ভ্যালুয়েবল, যদি ঠিকঠাক ইমপ্লিমেন্ট করা যায়। তার আগে জানতে হবে ব্যবসার উদ্দেশ্য কি? কম সময়ে টাকা করা (ফ্লিপকার্ট), অনেক দিন ধরে ব্যব্সা করে খুব বড় কোম্পানিতে পরিনত করা (ইনফোসিস), নাকি দশের সেবা করা (লাভ নট ইম্পর্ট্যান্ট)।
  • 4z | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৩৬277311
  • অভ্যু, ইউহল তো জাস্ট একটা উদাহরন ;-)

    অক্ষদি, হান্ড্রেড পার্শেন্ট ঠিক। সেই জন্য দেশে জাস্ট স্টোরেজের ব্যবস্থা করলেই হবে। বাকি 'নিজ মাল নিজ দায়িত্বে আনুন'।
  • 4z | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৩১277310
  • তবে হ্যাঁ, সেরকম লোকের সামনে যদি আইডিয়া প্রেজেন্ট করা যায় তো পোটেন্সিয়াল হ্যাস। এখানে বেড়াতে এসে এদিকের কিছু ওয়ারহাউজ এর স্ট্রাকচার ইত্যাদি স্টাডি করে দেশে গিয়ে সিমিলার মডেল নামিয়েছে একজন। কোলকাতায় আদিত্য বিড়লা গ্রুপ একমাত্র এদের ওয়ারহাউজ ব্যবহার করে প্লাস ওদের আরও একটা ওয়ারহাউজও এরাই বানাচ্ছে।
  • একক | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০২:২৯277309
  • সেটা ঠিক। ওয়ারহাউসিং বা স্টোরেজ এর বিসনেসে স্টার্ট আপ হিসেবে প্রাইস ম্যাচ করানো চাপের। আমি যদি কমার্শিয়াল কমপ্লেক্স ভাড়াও নি তাহলেও এত দিয়ে-থুয়ে প্রথমদিকে মার্জিন কম থাকবে। ধরুন সল্টলেকের খদ্দের দের মাথায় রেখে আমি ম্যাক্সিমাম ওই ব্যান্ডেল বা কল্যানী অবধি যেতে পারি। তার বাইরে সরকারী পুলিশ কাজের না। সেখানেও সব খরচ মিলিয়ে প্রথমদিকে লো মার্জিনের বিসনেস। ভরসা এইটাই যে সার্ভিস ঠিকঠাক হলে কাস্টমার বেস বাড়বে। তখন ওই ময়েশ্চার ফ্রি স্টোরেজ এসব করে সার্ভিস রেঞ্জ বাড়ানো। কিন্তু যাই করুন স্টার্ট আপের পক্ষে চাপের বিসনেস। এটা ঠিকই বলেছেন।
  • a x | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০২:২৮277307
  • অভ্যু ঃ-))
  • a x | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০২:২৮277308
  • ফোজ্জি এসব দ্যাশে চলবেনা। যেখানে লেবার সস্তা, সেখানে লোকে খামোকা এইসব নিজে করবে কেন?
  • Abhyu | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০২:২৭277306
  • এতো কিছু করে শেষে ইউহল? ধুর এখন খানিকক্ষণ গুরু করব না!
  • 4z | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০২:২৩277305
  • http://www.uhaul.com

    এদের দেখ। এরা ট্রান্সপোর্ট কম্পানি নয় র‌্যাদার একটা কমপ্লিট প্যাকেজ। স্টোরেজ এদের, গাড়ি এদের থেকে ভাড়া নাও, প্যাকিং বাক্স, বাবল র‌্যাপ থেকে শুরু করতে তোমার মুভিংএর জন্য যা যা দরকার এরা সব বেচে। ওয়ান স্টপ সার্ভিস প্রোভাইডার।
  • Abhyu | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০২:২১277304
  • একটু গুছিয়ে আলোচনা করুন - প্ল্যানের ডিটেলস দিন। একটা চটি কি বুলবুলভাজা নেমে যাবে।
  • 4z | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০২:১৯277303
  • @একক, কলতলার মার্কেট ধরি। মধ্যমগ্রাম এরিয়া। একটা মোটামুটি সাইজের সেল্ফ স্টোরেজ বানাতে যতটা জমি লাগবে তার এস্টিমেটেড দাম ধর মিনিমাম ৫-৬ কোটি। এরপরে ইনফ্রাস্ট্রাকচার কস্ট+পার্টির চাঁদা+সিন্ডিকেট+পুলিশকে ভেট+অ্যাক্চুয়াল মেন্টেনেন্স কস্ট+অন্যান্য কস্ট।

    এবারে সেই অনুযায়ী যখন তুমি ভাড়া ঠিক করছ সেটা খুব একটা সস্তা হবে কি? তুমি কলকাতা ছেড়ে অন্য আর্বান এরিয়াতে যাও, কস্ট আরো বাড়বে।

    খুব বড় প্লেয়ার চাড়া এ মাঠে স্টার্টাপ হিসেবে নামা সহজ হবে না।
  • একক | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০২:১১277302
  • প্রথমদিকে ট্রান্সপোর্ট কোম্পানিকে দিয়েই করাতে হবে। ট্রান্সপোর্ট ইন্সিওরেন্স ভরসা। কে আবার গাড়ি নাবাবে :) পরে ওই ট্রান্সপোর্ট কম্পানিতেই কিছু পয়সা ঢেলে গাড়িতে হাই এন্ড সিকীয়রিটি গ্যাজেট বসিয়ে একটা স্পেশাল গাড়ি বানিয়ে নিতে হবে। ব্যবসার কথা সিকীয়রিটি থেকে শুরু হয়ে স্টোরেজে এসছিলো। ট্রান্সপোর্ট ডোমেইনে ঢোকার দক্কার কী। ও ওর ব্যবসা করুক।

    এখন যদি কেও সোনার কমোড তমদ ইনভেস্ট করেন তখন ভাবা যাবে ওই হাই সিকীয়রিটি কার লাইন নিয়ে কিছু করা যায় কিনা। নইলে ঘরের ছেলে ঘরে :) সিকীয়র স্টোরেজ অনলি।
  • 4z | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০২:০২277301
  • একক ওর নিজের গাড়িতে ট্রান্সপোর্ট করবে তো। কি করে চুরি করবে সেখান থেকে?
  • একক | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০২:০১277300
  • অপ্পন, পয়েন্ট টু পয়েন্ট ইন্সিওরেন্স থাকবে তো ! কাস্টমারের রেন্টের মধ্যে ধরা। তুমি ট্রানসিটে মাল সরালে আমার কী :))
  • একক | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৫৯277299
  • এগুলো খোঁজ নিয়ে বলতে হবে। তবে আমি আগে আরবান এরিয়াতেই প্রাইস ম্যাচ করবার চেষ্টা করবো। সেখানে সরকারী সিকীয়রিটির পেনিট্রেশন বেশি। খর্চাপানি দিলে লোকাল থানার জীপ্ দাঁড়িয়ে যাবে স্টোর হাউস এর গায়ে। আমরা প্রাইমারি লেভেলে যে সিকীয়রিটি দিচ্ছি তা কিন্তু পোস্ট অকারেন্স। যেমন ধরুন সিসিটিভি ক্যমেরা। ওটা থাকলে সরকারী পুলিশ চট করে ট্রেসপসার ট্র্যাক করতে পারে। চুরি আটকাতে বা কম রীচের মধ্যে ধরে ফেলতে সরকারী পুলিশের সার্ভিস দরকার। প্রথমেই তো একগাদা হিউম্যান গার্ড দিতে পারবনা। সরকারী পুলিশকে লাগবেই। এটা আমেরিকান মডেলে এক্ষুনি ইন্ডিয়াতে করা যাবেনা। তবে খুব পলিটিকালি কালার্ড বিসনেস। প্রচুর লোককে হাতে রাখার ব্যাপার আছে। টেনশন আছে। ফিউচার ও আছে। রিসেসনের সময় তো হু হু করে বিসনেস বাড়বে।
  • 4z | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৫৭277298
  • ঃ-)))))
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৫০277297
  • এককের কোম্পানিতে আমি বলে বলে চুরি করব।

    ওয়ারহাউজে চুরি কর্বে কোন হালায়? আমি বেছে বেছে ট্র্যানজিটে মাল সরাব।

    ঃ) ঃ) ঃ)
  • 4z | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪৭277296
  • কোন জায়গায় পোষাবে? কোলকাতায় হবে না। করণ এটা সস্তা কিছু না খুব একটা অ্যাটলিস্ট ইনিশিয়াল স্টেজে। ওখানে লোকে নেবে না। ব'লোরে লোকে অ্যাফোর্ড করতে পারে কিন্তু শহরের থেকে বাইরে গিয়ে করতে হবে। ওখানে জমির দাম কেমন কোন আইডিয়া আমার নেই।
  • একক | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৩১277294
  • জায়গা বুঝে পোষাবে। আরে আমার স্টোরে সিকীয়রিটির জন্যে কী চাই ? কাউন্সিলর থেকে থানা সবাইকে ফী ধরিয়ে দিলে ওরাই প্রচুর সিকীয়রিটি দেবে,চোর-ডাকাত সবই তো ওদের নেটওয়ার্ক। এটা একজন ইন্ডিভিজুয়াল এফোর্ড করতে পারেনা। যেই স্টোর বিসনেস মডেলে ফেলবেন হপ্তা দেওয়ার টাকাও উঠে আসবে। পুলিশেও নিশ্চিন্ত থাকবে একটা পার্টিকুলার পয়েন্টে সিকীয়রিটি দিলেই চলে এবং এক্সট্রা টাকা পাওয়া যায়। এর বাইরে নিজেদের সিকীয়রিটি সিস্টেম তো রইলই। মাথায় রইলো। হবে না ভাবার আগে কস্ট -রেভেনিউ হিসেব করে দেখতে ক্ষতি কী। এটা কোনো ইনোভেশন হাতি-ঘোড়া না। প্রেসেন্ট সিস্টেমের খারাপ-ভালো দিক কে ইউতিলায়স করা জাস্ট।
  • Abhyu | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৩১277295
  • বাড়ি চুরি তো শুনি নি। পুকুর টুকুর চুরি হত এককালে।
  • 4z | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০১:১০277293
  • অপ্পনদাকে ক। পড়তায় পোষাবে না।
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০১:০৫277292
  • আরে একটা মেল করেছি। দেখে নিও।
  • একক | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০১:০৪277291
  • এটা অপ্পন ঠিক বলেছে। আরবান এ স্টোর এর রেন্ট হাই। এতক্ষণে একটা জায়গা চ্যালেঞ্জিং :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত