এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:০০277441
  • রেসিপি খুবই সরল। বাটিতে ফুটন্ত জল নিয়ে তিনখানা ম্যাগি/আটা নুডল্স/ফুডলস ঢেলে দাও। টেস্টমেকার একদম না। নুন দাও। বাটারের একটা পাঁচ গ্রামের কিউব ভলো করে মিশিয়ে দাও।
    দু-তিন মিনিটা মাইক্রো করে বের করে নাও, ভালো করে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে খেয়ে নাও। জল একটু সামলে, জিনিসটা মাখো মাখো হলেই বেস্ট লাগে।
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫৯277438
  • পিসি বললো। বাংলা উইকির লিং পাওয়া যাচ্ছে। ঃ-)

    অন্তত বাদুর থেকে ভালো নাম।
  • Kaju | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫৯277439
  • কী করে আবার? উইকি আইয়েমডিবি সব্বত্র লেখা থাকলে আর...
  • hu | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫৭277437
  • কাজুকে নাহয় কিছু বললাম ন। কিন্তু টিম কি করে ডাকনাম জানলো?
  • Kaju | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫৬277436
  • সব বের করে পাজি লোকজন। মলি-টাও জেনে গেল।
  • Kaju | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫৫277435
  • নাঃ খবদ্দার মলি বলবে না ! বরং বাদু-ই ভালো। কে না কে...
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫৩277434
  • বাদু কেন, মলি বলে ডাকিস। দেখলাম ঐটেই ডাকনাম।

    সদা রেসিপিটা দিস তো। ম্যাগি যদিও সেশ, আবার দেশ থেকে আনতে হবে, তবু রেখে দি।
  • শ্রী সদা | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫০277433
  • এঃ। আমিও একটুআগেই ম্যাগি খেতে খেতে ভাবছিলাম যে অত বড় নামে না ডেকে বাদু বল্লেই তো হয়।
    বাটার আর গোলমরিচ দিয়ে একখান ম্যাগির রেসিপি বানিয়েছি। সলিড খেতে।
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪৬277432
  • সাতটা নাগাদ একটা সুন্দর হাওয়া দিত। চট্টোপাধ্যায় সমেত সমস্ত পাখীরা তখন ঘরে। বাসবদত্তা আনমনে পেন্সিল চিবুচ্ছে। সামনে উৎপাদকে বিশ্লেষণ। এদিকে মাঠ ময় গুলতানী। সুড়সুড়ে ঘাস। গুছিয়ে স্বপ্ন দেখার টাইম। স্ট্রীটক্যাট সাইকেল। হাল্কা চেপে দিয়ে বেরিয়ে যাব। থপ করে পড়ে যেতেই ভদ্রতার পরাকাষ্ঠা শুরু হবে। লাগেনি তো ? আমি না মানে বুঝতেই পারি নি। আসলে অন্য দিকে তাকিয়ে ছিলাম। লাগে নি তো। ঐ তো সামনেই দোকান। ব্যান্ডেড কিনে আনি? বাসবদত্তা নামটা বড্ড বড়ো। ছোটো করে বাদু বলে ডাকি? কেমন!
  • Kaju | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩৭277431
  • নামটা মোটামুটি বড়সড়, তাও লোকে বারবার লিখেও বজ্জাতি কচ্চে। লিখবেন তো চট্টোপাধ্যায় জুড়ে লিখুন তো দেখি !
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২৯277430
  • সিগনালিঙের জন্য ক্রিকেট বেটার। তাক করে উদাসীন একটা ছয়, ছাদে বল পড়লো। তারপরই কলিং বেল বা পাঁচিল। আমরা ভিজেবেড়াল দর্শক সেজে স্নিগ্ধ প্রতীক্ষায়, মাঠে বসেই আছি। নায়ক নায়িকার দেখা হবে। সব জিনিস কি ফেরত পাওয়া যায়? অতএব খেলা ভন্ডুল, আরো খানিক গুলতানি খ্যা খ্যা এবং ব্যাক টু বোরিং সন্ধ্যেবেলা।
  • de | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২৭277429
  • আমার ঘুঘু বল্লেই মানসের জঙ্গলের কথা মনে হয় - অন্ততঃ ছ রকমের ঘুঘু দেখেছিলাম - কি সুন্দর শান্ত পাখী! ঠিক বাসবদত্তার মতো!
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২১277428
  • * বিখ্যাত
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১৯277427
  • একদমই টিমদা। তারপর সেই বিখ্যার শটের প্রস্তুতি। অতবড় গোল ছেড়ে গাঁতিয়ে পোস্টের দিকে তাক করে মারা শট, ঠিক কোণায় লেগে বলটা মাটি থেকে অমুক হাইটে উঠে যাবে, নির্দিষ্ট দিকে। ক্লীয়ার ভিসিবিলিটি এবং ওটাই সিগন্যাল। আট ভাট বৈকালিক সা রে গা মা পা ছেড়ে ক্ষণিক সুরবিরতি। গানের মাস্টারকে পরে দেখে নেওয়া হবে পুজোর সময়। সাদা পাঞ্জাবী জুড়ে শালপাতা মোড়া স্নিগ্ধ ফুচকার ছাপ। খিস্তি করার আগেই দেদার লোপাট সব পাবলিক।

    হুঁ হুঁ বাবা, খালি হিজলের বন নয়, ঐ চোরাপথেও প্রচুর শান্তি ছিল।
  • pi | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১৫277426
  • দমদি, পরশু ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান দিতে যাচ্ছি। গতকালই ডেকেছিল, মিটিং এ আটকে গিয়ে যেতে পারলাম না।
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১২277425
  • টি কে ক। ঝিম ধরা প্রায় বিকেলে শিবমন্দির লাগোয়া মাঠ, ভাঙা পাঁচিল ঘুঘু চরছে, অলসভাবে লোকজন জড়ো হচ্ছে একে একে, খেলা শুরু হবার আগের গুলতানি। এইসব মনে পড়লো ফুটবলের কথা পড়ে।
  • Kaju | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০৮277424
  • যাগ্গে এবার ছাড়া হোক। ওর নাম নিয়ে এত কচলাবেন না। খুব ব্যথার জায়গা। সরল মনে বলেছি বলে...কীসব লোকজন।
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০৪277423
  • 'পৃথিবীর সব ঘুঘু...' এদিকে ঘুঘু বলতেই আমার টেনিদার কথা মনে হয়। সেই সব ঠেক ও রোয়াক। একপ্রকার সামাজিক নির্মাণ বোধহয়। অথচ ঘুঘু কী নিস্তেজ নিরুত্তাপ পাখি। হিজলের বনে চরে বেড়াচ্ছে, জীবনানন্দ কবিতা লিখছেন, বাসবদত্তা হাঁ করে আকাশের দিকে চেয়ে আছে।

    দেখে শুনে ফুটবল প্যাঁদাতে বড় ইচ্ছে করে।
  • ভুল করবেন না | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০৩277422
  • খিক খিক কাজুবাবুর উত্তর নয়, তিমিবাবুর কমেন্টের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আলাদা করে বলে দিলাম কিন্তু
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০১277420
  • দে দি, গতি তো বটেই, তবে প্রচুর পরিমাণ শান্ত স্নিগ্ধ ইত্যাদির জন্য সন্দেহ হচ্ছে আহ্নিক গতি। ঃ-)
  • অন্য স্মাইলি | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০১277421
  • খিক খিক
  • Kaju | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০০277419
  • আমার আবার কিসে গতি হল? বরং দুর্গতি বেড়েছে।
    তুমি কাল 'কাজুর নায়িকা' লিখলে, আহা বড় ভাল লাগল, যদি সত্যি হত ! ঃ)
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫৮277418
  • হ্যা হ্যা এই প্রশ্নটা কদিন আগেই আমারো মনে এলো। তারপর ভাবলাম থাউগ্গা, টই বইতো নয়। এমনিতেই মাঠ পুকুর সর্বত্র ফেলাটবাড়ি উঠেছে, খেলার জায়গা এত কম ;-)
  • না না | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫৬277417
  • রঞ্জনদা তো গল্প লেখেন টই খুলে, (এইটা হ্রস্ব হবে)
  • উত্তর | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫৪277416
  • আপনার মনে হয়না যে ওটা ধার ও ভারের জন্যেই দীর্ঘ সম্বলিত হওয়া উচিত? উত্তর না হলে নেহাতই আপনি বুজি কিম্বা আমি। বিজিপি কিম্বা নকশাল কিম্বা সিপিএম কিম্বা কুমীর/তিনুও হতে পারি - আমি কিম্বা আপনি
  • de | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫৩277415
  • যাক্‌, কাজুর এট্টা গতি হোলো এদ্দিনে!
  • de | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫২277414
  • কারোর সব্বোনাশ হবে না - যে সব টইতেই পিটিদা, কল্লোলদা আর রঞ্জন্দা লিখছেন সেগুলো সবই হীরকরাণীর বিভিন্ন ফর্ম! ঘুরে ফিরে একই রকম তক্কো চলতে থাকে ঃ))
  • পাল্টা প্রশ্ন | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৯277413
  • টঈ না লিখে টই লিখলে একটু চোখের আরাম হত না?
  • Kaju | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৮277412
  • কত কী প্রশ্ন করে রেখেছেন। ভাগ্যিস পিছিয়ে দেখলাম।

    একুবাউ, হ্যাঁ মানে ওই কথ্য ভাষা নেই, নীরবতার নিজস্ব যে ভাষা সেই ভাষা আছে।

    অক্ষদা আমি বেইরে গিছিলাম তো, কী করে উত্তর দেব। এরম কল্লে চলে? ঃ) মুগ্ধ কিসে - খুব শক্ত প্রশ্ন। আসলে ট্রেলার দেখেই ভেতরটা এত শান্ত হয়ে এল, আর ইয়ে, বাসবদত্তার সেই সিগনেচার সহজ অনাবিল স্নিগ্ধতা, যাকে দেখে বিশ্বাস হতে বাধ্য - 'প্রতিটি মহৎ কবিতাই সরল', এই শহরের দুটি মানব-মানবীর সাধারণ জীবনচর্যায় লুকিয়ে থাকা জীবনানন্দ -

    'পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে;
    পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে;
    পৃথিবীর সব প্রেম আমাদের দুজনার মনে;
    আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে।'

    এতেই মুগ্ধ, পুরোটা দেখতে পেলে আরো মুগ্ধ হবার আকাঙ্ক্ষায় মুগ্ধ।
  • একটা প্রশ্ন | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৭277411
  • যদি ধরা যাক একদিন হীরকরানীর টঈ আর না খোলে, এবং এ সংক্রান্ত সব টঈ রিমুভড হয়ে যায়, এবং এ বিষয়ক নতুন কোনো টঈ না খোলা যায়, মানে ধরে নিন এরকম একটা কিছু হল (সবটাই টেকনোলজিক্যাল কারণে), তাতে প্রকৃতপ্রস্তাবে কাদের সর্বনাশ হবে? প্রশ্নটা ওই টঈ তে করার সাহস পেলাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত