এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:২৭277470
  • একটা শিবঠাকুর আর একটা মহম্মদের ফেক নামিয়ে লড়িয়ে দেওয়া হোক।
  • pi | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:০৪277468
  • সদা, আরো কিছু গোলা ফেক আসিতেছে, নজর রাখ :P
  • কেসি | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:১৭277467
  • ফেবুগুরু ঘুরে এলাম। বছরখানেক পরে বোধহয়। শাক্য অ্যাট হিজ বেস্ট। কী সুন্দর লিখছে। প্রচুর পড়ে ছেলেটি। হানুদার সঙ্গে আর সৈকত (২) এর সঙ্গে ভিড়িয়ে দিলে দারুণ টই হতে পারে।
  • সিকি | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:১৮277466
  • নরেন মুদি তো? অসাম ফেক।
  • Kaju | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:১৬277465
  • কুমুদি ঠিক বলেছে। তবে 'মন নিয়ে কাছাকাছি' অখাদ্য হলেও আমি তো দেখি বন্যা আর মুসু-র পার্টগুলোর জন্যে, আর সব তো তুশ্চু।

    প্পন্দা, মোটেও রাগ করব না, বরং যত বেশি লোক অতি ইয়ে দেখতে বলে ততই ভালো। কিসি কি নজর না লাগ জায়ে ! ;-)
  • শ্রী সদা | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫৯277464
  • ফেবুগুরুতে বহুদিন পরে একটা গোলা ফেক এসেছে ঃ)
  • সিকি | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৪৯277463
  • আমি কারুরই নাম জানি না। :(
  • kumu | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৪৩277462
  • দামিনী বা মিনি।
    পুপে তো মিমি।
    বাসবদত্তাকে দেখতে হলে দেখুন মন নিয়ে কাছাকাছি সিরিয়াল।
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৩৮277461
  • উফ, বেথে! ওটা মিমি!!
  • সিকি | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৩৬277460
  • পটাশম্যাম আট্টু পয়েন্টার দিন। গা-ও তে কোনজন বাসবদত্তা? বাই এনি চান্স পুপেদিদি নয় তো?
  • de | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৩৫277459
  • একা একার সাথে একটা এমনি এমনি থাকলে আরো ভালো লাগতো শুনতে ঃ)
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৩৪277457
  • বাসবদত্তা অতি ইসে দেখতে বললে কাজু কি ব্যথা পাবে?
  • শ্রী সদা | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৩৪277458
  • :P
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৩১277456
  • রেসিপিসকল *
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৩০277455
  • সদা হুচির ভয়টা বুঝতে পারেনি। কপিরাইট না, এইটা বাড়িতে বানিয়ে খাওয়া হবে এই ভেবেই হু আতঙ্কিত। তবে সে ভয়ও নাই, ম্যাগির মত র্সিপিসকল আমি একা একাই খাই। ঃ-)
  • kumu | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:২৭277454
  • কাজু,বাসবদত্তা চট্টোপাধ্যায় সুন্দর অভিনয় করে।গানের ওপারেতে ছিল। তবে এখন কীজানি একটা অখাদ্য সিরিয়াল করে।
    এদের কথায় কান্দিও না। আমি তোমার সঙ্গে আছি।
  • শ্রী সদা | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:২২277453
  • হু দি - কপিরাইট দাবী করিনি তো! জাস্ট বানিয়ে খেলাম, ভালো লাগলো, এই আর কি ঃ)
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১৮277452
  • এরকম ত্রিকোণ প্রেমের নানা ফয়সলা সাধারণতঃ, হত হা হা প্রান্তরে। ধরেন গিয়ে ইঁটখোলার মাঠ। লম্বা একটা চুল্লী, ছোট্ট পুকুর, সারি সারি সাজিয়ে রাখা ইঁটের অস্থায়ী দেওয়াল। দুপুর।
    বাড়ি বা স্কুলপালানো ছেলেপিলেরা সেখানে ডুয়েল লড়তো। ডুয়েল মানে, মার্বেল ছুঁড়ে ছুঁড়ে কাটাকুটি। বেড়ালচোখো, কালো অন্ধকার, আগুন হলদে বা দীপ্ত সবুজ মার্বেল। আমরা বলতাম গুলি। তো, সেই দিয়ে ঠিক হতো কে বড়ো যোদ্ধা। দুপুর গড়িয়ে ফুটবলের সময় নেমে এলে যুদ্ধ স্থগিত। পরেরদিন বুঁজে আসা পিল আবার খুঁড়ে পরিষ্কার করে নিয়ে, পায়ের গোড়ালি দিয়ে মসৃণ করে ফের শুরুয়াত। জমে যেত।
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১৬277451
  • এই বলে আমি মিটিং এ গালমন্দ খেতে চললাম।
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১৪277450
  • আরে হ্যাঁ, আমি সমসাময়িক। সব ইতিহাসেই আছি। নাহ্‌ স্ট্রিট ক্যাট ছিল না। হারকিউলিস ছিল।
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১৩277449
  • টি ঃ-))))

    এককের লেখাটা জমিয়ে রাখার মত। মায়াময়।
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১১277448
  • ঠিক, কিন্তু রেঞ্জার কোয়ালিটির দিক থেকে বেটার ছিলো।
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১০277446
  • অ্যাই, আমি 'আই লাভ ইউ মলি' লেখা দেখেছিলাম কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশনে বয়লারের ছাদে যাওয়ার সিঁড়ির পাশে। এটা এ কারণে গুরুত্বপূর্ণ কারণ, এ পর্যন্ত ত্রিকোণ প্রেম সংক্রান্ত যত নীরব মারামারি ও চিঠিচাপাঠি দেখেছি তার মধ্যে এই সংক্রান্ত ব্যাপারটা সেরা। ব্যাটলগ্রাউন্ডটা হচ্ছে ঐ সিঁড়ির পাশের দেওয়াল। কয়লার ধুলোর আস্তরণে আঙুল বোলালেই একপ্রস্থ অলংকরণ। বুঝতেই পারছেন। তো, প্রথমেই 'আই লাভ ইউ মলি' জ্বলজ্বল করছে। ঠিক তার নীচেই, 'তুই একটা গরু'।
    ব্যাপার দেখে আমরা কিঞ্চিত উৎসাহিত। মামলার বাদী বিবাদী কারা কিছুই বোঝা যাচ্ছে না, তবে দুটো স্পষ্ট আলাদা হাতের লেখা বোঝাই যাচ্ছে। দেখে শুনে মনে হয় ফয়সালা নির্ধারিত হওয়ার সময় মলি কাছাকাছি ছিল না।
    যাই হোক, 'তুই একটা গরুর' নীচেই 'তুই আরো বড়ো একটা গাধা'। এবং এরপর ক্রমশঃ 'তুই আরো বড়ো একটা জলহস্তী', 'তুই তার চেয়েও বড়ো হাতি', 'তুই হাতির থেকেও বড়ো একটা উট', 'আমার উটের থেকেও বড়ো তুই একটা কচ্ছপ' এইভাবে সারি সারি চলেছে। সম্ভবতঃ এই কয়লাক্ষয়ী যুদ্ধের পরিণতি নির্ধারিত হয় দেওয়ালের লিমিটেশন, সময়ের অভাব কিংবা মনের মধ্যে থাকা জীবজন্তু সম্ভারের স্টক ফুরিয়ে যাওয়া, যার জন্যে আমরা বামফ্রন্ট সরকারের শিক্ষাব্যবস্থাকে দায়ী করতেই পারি।
  • একক | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১০277447
  • ঘুঘু বললেই মাংসের সন্ধ্যেবেলা মনে পরে। কেলাস ফাইভ-সিক্স হবা। গ্রামের বাড়িতে আলে-বিলে সারা দুপুর পাক মেরে একটা ঘুঘু আর একটা বক ঝুলিয়ে ফিরলুম। এয়ারগানের ভারে নিজেই দাঁড়াতে পারিনা। প্রথমে একপ্রস্থ রুটিন বকাবকি, তারপর দাদুর নির্দেশ ..........বকপাখি আমাদের বাড়ির ছেলেরা খায়না দাদুভাই ওটা পাগমারা দের দিয়ে দাও। বাঁ হাতে মৃত কন্ঠিঘুঘুটির শরীর চেপে ধরে দালানের দিকে যেতেই দিদার গলা ......এইজ পাগমারা এলেন। এখন ঘরে যা আছে তাই খাও। ঘুঘু রাত্রিবেলা খেও। আলতো করে নাবিয়ে রাখি মাটির দালানে। তির তির করে বাতাসে কাঁপছে রক্তভেজা মাথার পালক। বুকটা তখনও কী গরম। রাত্তিরে রুটি দিয়ে ঝোল। তেঁতুল গাছের মাথায় বসেছিল ঘুঘুটা কাঠমার পাড়ে। সেখানে পা পিছ্লোলেই আবার পদ্মের নাল-খালুশ জড়িয়ে ...ভাবতে ভাবতে খেয়ে ফেলি চেটেপুটে। সেই থেকে বা বলা যায় অনেক পরেও কবিতায় "বুকের উষ্ণতা" শব্দ দুটো পড়লেই কোনো মানুষ-মানুষী আসেনা। ওই পদ্মের নাল, খালুশ ভরা বিশাল কালো পুকুর আর মগডালে শিকারপ্রার্থী ঘুঘু। গ্রীষ্মের কাল ছিলো তখন।
  • সিকি | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:০৭277445
  • তবুও, এরাও সেই নব্বইয়ের দশকেরই প্রডাক্ট। নব্বইয়ের পরে এদের দেখা যায় নি।

    রেঞ্জার পাবার পরে স্ট্রীট ক্যাট সাইকেলটার ওপর লোভ বেড়ে গেসলো। সেই বিজ্ঞাপনের ছড়া - বুম বুম শাকালাকা বুম বুম শ্যাক, স্ট্রীট ক্যাট'স গন্না নক ইউ ব্যাক, অলমোস্ট অপ্রতিরোধ্য ছিল। হিরো রেঞ্জার সেই লেভেলের তো কোন ছাড়, বেসিক লেভেলেরও কোনও পাবলিক অ্যাড বানাতে পারে নি।
  • hu | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:০৪277443
  • সদা বাচ্চা ছেলে। ঠিক আছে। আমাদের এসব রেসিপি দিস নি ভাই।
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:০৪277444
  • সিকি, স্ট্রিট ক্যাট আর রেঞ্জার তো অনেকদিন ভালো চলেছিলো।
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:০২277442
  • আমি এখন একটা কোরিয়ান ঝালঝাল নুডল খাবো। পরেরবার বাটার-ম্যাগি করে দেখতে হবে। থ্যাঙ্কু সদা।
  • সিকি | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:০০277440
  • Tএর কি স্ট্রীট ক্যাট সাইকেল ছিল? T কি সমসাময়িক? বহুদিন বাদে নামটা শুনলাম। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত